মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 503

কুষ্টিয়ায় ২৫ বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা বহিষ্কার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও সমর্থন হওয়ায় ২৫ আওয়ামী লীগ নেতাকর্মীকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নের আ:লীগের ২৫ নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্তে বিরোধীতা তরা তাদের বহিষ্কারের সুপারিশ পাঠায় উপজেলা আওয়ামী লীগ। এ সুপারিশে স্বাক্ষর করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম আক্তারুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক রেজাউল হক।

র স্বারিত এ বহিষ্কারের সুপারিশ করা হয়। আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। গত মঙ্গলবার (২১ডিসেম্বর) বিকালে দলীয় সভায় এ বহিষ্কারের সুপারিশ করা হয়।

বহিষ্কাকৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হাটশ-হরিপুর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুট রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বটতৈল ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান ও আ.লীগ সমর্থিত বটতৈল ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিন্টু। সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আইলচারা ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুর রহমান।
আ,লীগ সমর্থিত ও পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মোমিন ও শেখ রিজভীউজ্জামান। সদর উপজেলার আ,লীগের সদস্য ও গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোল্লা জাফরউল্ল্যাহ। সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও মনোহরদিয়া ইউনিয়ন আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হান্নান তালুকদার ও মনোহরদিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম। ঝাউদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ঝাউদিয়া ইউনিয়ন আ’লীগের বিদ্রোহী প্রার্থী মেহেদী হাসান। ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আ’লীগের বিদ্রোহী প্রার্থী বখতিয়ার হোসেন। ঝাউদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ সবুজ। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহুল কুদ্দুস ডেভিট।

আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ’লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা। ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আলী হায়দার স্বপন। সদর উপজেলার আওয়ামী লীগের প্রম বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন স্বপন।

হরিনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী আতিয়ার রহমান। সাংগঠনিক সম্পাদক আ’লীগের বিদ্রোহী প্রার্থী তবিবর রহমান তোতা। সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সম্রাট। উজানগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী ছানোয়ার হোসেন মোল্লা। সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উজানগ্রাম ইউনিয়ন আ’লীগের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন বিশ্বাস। সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আলামপুর ইউনিয়ন আ’লীগের বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাস। আলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক আসলাম। আলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইউনিয়ন আ’লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজ উদ্দিন শেখ এবং আলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইউনিয়ন আ’লীগের বিদ্রোহী প্রার্থী আবু দাউদ মন্ডল।

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার শহরের মডার্ন মোড় এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ মানবন্ধন কর্মসূচিতে যোগদান করেন। ঘন্টাবাপী চলা কর্মসূচীতে বক্তারা ধর্ষনসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকারের কঠোর হাতে পদক্ষেপ কামনা করেন।

কুষ্টিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা

0
আহত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকিরের উপর প্রতিপক্ষের সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় আহত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকিরসহ দু’জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে নেবার চেষ্টা করছে পুলিশ

মঙ্গলবার বেলা ১১টায় মিন্টু ফকির নিজের ঘোড়া প্রতিকের সমর্থকদের নিয়ে মটরসাইকেল মহড়া দিচ্ছিলেন। এ সময় দোস্তপাড়া কাবমোড়ে পৌছালে প্রতিপক্ষের সমর্থকরা মিন্টু ফকিরের উপর হামলা চালায়। প্রায় ঘন্টা ব্যাপী চলে এ সংঘর্ষ। ইট পাটকেল ও ধারালো অস্ত্রের কোপে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকিরসহ অন্তত ৫ জন আহত হন।

আহত চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকির দাবি করেন, প্রতিপক্ষ আওয়ামী লীগের নৌকা প্রার্থর সমর্থকরা তার উপর হামলা করেছে।

আওয়ামী লীগ প্রার্থী এম এ মোমিন মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, মিন্টু ফকিরের সমর্থকরা মটরসাইকেল বহর নিয়ে তার অফিসে হামলা করতে আসে। তখন তার সমর্থকরা বাঁধা দেয়।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। তীব্র শীত উপো করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষদের বিপদে পরতে হয়েছে। আগুন জ্বালিয়ে শীতার্ত মানুষদের শীত নিবারণ করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ বছরে এটিই দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, সোমবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আরও কয়েকদিন থাকবে। এ তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।

এসএসসির ফল প্রকাশ ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে। ফলাফল তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সেটি প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। সোমবার সংশ্লিষ্ট মাধ্যমে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত রবিবার এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের এসএসসি-সমমানের সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজিত তিন বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়েছে। সেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ণ কাজ শেষ হয়েছে। আগামী ২৩ ডিসেম্বরের পর যেকোনো দিন তা প্রকাশ করা সম্ভব হবে।

সূত্র বলছে, প্রধানমন্ত্রী সম্মতি দিলে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা যেতে পারে। এতে করে জানুয়ারি থেকে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ প্রস্তাবের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়ে আরেকটি প্রস্তাব পাঠানো হবে। তিনি যেদিন সময় দেবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে দেশের সকল শিক্ষা বোর্ডের ফলাফলের সারসংপে তুলে দেবেন শিক্ষামন্ত্রী । এরপর প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশের অনুমোদন দিলে দুপুরে সংবাদ সম্মেলন করে তা প্রকাশ করা হবে।

গত ১৪ নভেম্বর পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। করোনার কারণে এ বছর সংপ্তি সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯।

ঝিনাইদহে প্রতিবন্ধিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে করোনায় তিগ্রস্থ প্রতিবন্ধিদের মধ্যে খাদ্যসামগ্রী ও সুরা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে এইড’র ইর্মাজেন্সি রেসপন্স ফর কোভিড-১৯ প্রল্পের আওতায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ৩২০ টি প্রবিবারের জন্য খাদ্যসামগ্রী তুলেদেন সংরতি আসনের সংসদ সদস্য খালেদা খানম।

এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, এইড’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ, সহকারী পরিচালক বাহাদুজ্জামান, সুরাইয়া পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

খোকসায় সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক আহত

0
আহত প্রধান শিক্ষক আশরাফুজ্জামান

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় খোকসায় এক শিক্ষকের পিতার জানাযার নামাজে অংশ নিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এক প্রধান শিক্ষক।

সোমবার দুপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুজ্জামানকে (আশরাফ মাষ্টার) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি খোকসা থানা পাড়ার বাসিন্দার।

হাসপাতালে উপস্থিত শিক্ষক নেতারা জানান, খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলামের পিতায় জানাযার নামাজে অংশ নেওয়ার জন্য প্রধান শিক্ষক আশরাফুজ্জামান রওনা করেন। উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মধ্যে পৌছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসের স্যালেনন্ডার ভর্তি একটি নসিমনকে ওভারটেক করার চেষ্টা করেন ওই শিক্ষক। এ সময় সামনে থেকে আসা একটি দ্রæতগতি সম্পন্ন মোটর সাইকেল তাকে চাপা দেয়। আঘাত মোটর সাইকেলের চালক দ্রæত পালিয়ে যায়। স্থানীয়রা আহত প্রধান শিক্ষকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনেন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার মনিরুল ইসলাম জানান, শিক্ষকের পায়ের একটি হাড় ভেঙ্গে চামড়া ভেত করে বাইরে বেডিয়ে এসেছে। তার পা থেকে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না।

ভেড়ামারায় নিহত মাছ চাষীর লাশ নিয়ে বিক্ষোভ

0
নিহতের স্বজনের আহাজারী

কুষ্টিয়া প্রতিরিধি

কুষ্টিয়া ভেড়ামারায় প্রতিপরে হামলায় নিহত মাছ চাষী দানেজ আলী (৫৫) হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার ভেড়ামারা বাজারে মৃত মাছ চাষীর লাশ সামনে রেখে হাজার-হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয়। নিহত দানেজ আলী ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামের মৃত হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি একজন মাছ চাষি ছিলেন।

ভেড়ামারায় লাশ নিয়ে মানববন্ধন

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুকার জেরে স্থানীয়দের সাথে দানেজ আলীর বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালের দিকে দানেজ আলী বিলশুকা মাঠে নিজের গম ক্ষেতে গেলে প্রতিপরে লোকেরা তাকে (দানেজ) রামদা, হাসুয়া, লাঠিসোঁটা ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি কুপায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে স্বপন আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

নিহতের ছেলে জানান, দুই মাস আগে প্রতিপরে লোকজন তাদের পুকুরে মাছ লুটপাট করতে এসেছিল। বাঁধা দেওয়ায় সে সময়ও তারা হামলা চালিয়ে ছিল। এবার মাঠে তার বাবাকে একা পেয়ে হত্যা করল। তিনি হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, প্রতিপরে হামলায় দানেজ আলীর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে বিরোধের জেরে এই হত্যাকান্ডে ঘটনা ঘটেছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খোকসায় ছাত্রী লাঞ্ছনার ঘটনায় সড়ক অবরোধ

0
প্রতিবাদে অংশ নেওয়া দুই ছাত্রীর অভিভাক।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় খোকসায় একদল স্কুল ছাত্রীর গায়ের মধ্যে মোটর সাইকেল চালিয়েদেওয়া ও লাঞ্ছিত করার প্রতিবাদে সড়ক অবরোধ ও  নৌকা প্রাথীর অফিসে হামলার ঘটনা ঘটেছে।

লাঞ্ছনার শিকার ছাত্রীদেঠ অভিভাবক সুত্রে জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ৫ ছাত্রী পাশের গ্রাম হাসিমপুররে শিক্ষক ফজলুল হকের বাড়ি থেকে প্রাইভেট পঠে ফিরছিল। পথ মধ্যে নৌকা প্রার্থীর কর্মী হত্যা ও মাদক মামলার আসামী সোহেল মোটর সাইকেল দিয়ে ছাত্রীদের পথরোধ করে। এক পর্যায়ে ছাত্রীদের অভিভাবকদের নৌকার ভোট দিতে নির্দেশদেয়। এক পর্যায়ে ছাত্রীরা বাদ সাধলে সোহেল ছাত্রীদের গণ হারে চর-থাপ্পর মারে। সোহেল হাসিমপুর গ্রামের মো: গান্দি শেখের ছেলে।

সন্ধ্যায় খবরটি ছড়িয়ে পরলে বিক্ষুদ্ধ স্থানীয়রা সন্ধ্যা ৭ টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী সড়ক অবরোধ করে। প্রায় ৩০ মিনিট সড়কটিতে যানচলাচল বন্ধ থাকে। এ সময় ছাত্রী লাঞ্ছনাকারীর চাচা আব্দুর রশিদ ঘটনাটিকে রাজনৈতিক মন্তব্য করায় জনতা তার উপর চড়াও হয়। এক পর্যায়ে বিক্ষুদ্ধ জনতা আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী আব্দুল মালেকের অফিসে হামলা চালায়। এসময় উপজেলা আওয়ামী লীগর নেতারা ও পুলিশ হামলাকারীদের নিবৃত্ত করে। তবে রাতে এ রিপোট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ মোতায়েন ছিল।

চেয়ার ছুড়ে মারা হচ্ছে নৌকা প্রার্থীর অফিসে।

ঘটনা স্থলে উপস্থিত এক ছাত্রীর দাদি বৃদ্ধা হালিমা জানান, বিকাল যখন ছাত্রীরা প্রাইভেট পরে বাড়ি ফিরছিল তখন তাদের লাঞ্ছত করা হয়। বৃদ্ধা অভিযোগ করেন সোহেল ৫ ছাত্রীকে চর-থাপ্পর দিয়েছে। তিনি বলেন, মেদের ওড়নাও কেড়ে নেয় ওই লম্পট।

প্রতিবাদে অংশ নেওয়া বৃদ্ধ আব্দুল আজিজ অভিযোগ করেন, লম্পট সোহেলের বিরুদ্ধে আবাসন প্রকল্পের এক যুবককে হত্যার মামলা রয়েছে। রবিবারে লাঞ্চিত ছাত্রীরদের মধ্যে তার ছেলের মেয়েও ছিল। তার গায়েও হাত তুলেছে সোহেল।

নৌকার প্রার্থী আব্দুল মালেকের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে তার নির্বাচনের প্রধান সমন্বয়কারী উপজেলা আওয়ামী লীগেকুষ্টিয়ায়র নেতা সালাউদ্দিন মাহামুদ বাটু বিশ্বাস জানান, সোহেলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ছাত্রী লাঞ্চনার ঘটনা টি সম্পর্কে তার কোন ধারণা নাই। তবে যদি হয়ে থাকে তবে দুঃখ জনক।

ওসি (তদন্ত) মামুনুর রশিদ বলেন, সোহেল মাতাল। ওর বাড়িতে পুলিশ গিয়েছিল। সে বাড়িতে পৌছায় নি। অভিযান অব্যহত আছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে।

কুমারখালীতে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর একটি আবাসন প্রকল্পের ঘর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর হাতের আঙ্গুলে জড়ানো ছিল বিদ্যুতের তার আর স্বামী ঝুলেছিল ঘরের আড়ায়।

রবিবার কয়া আবাসনের একটি ঘর থেকে পুলিশ তাদের মৃতদেহ দুটি উদ্ধার করে। মৃতরা কয়া আবাসন-২ এর জামাল শেখের ছেলে সুমন শেখ (২৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুন সনি (২০)।

আবাসনের সভাপতি আজিবর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সুমনের বাবা তাকে ফোন দিয়ে কান্নাকাটি করলে তিনি দোকান বন্ধ করে বাড়িতে এসে দেখেন সুমনের স্ত্রীর হাতের আঙ্গুলে বৈদ্যতিক তার পেঁচানো অবস্থায় মেঝেতে এবং সুমনের নিথর দেহ ঘরের আড়ার সাথে ঝুলে আছে। পরে গ্রাম্য ডাক্তার এসে পরীা-নিরীা করে দুইজনকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত সুমনের বাবা জামাল শেখ জানান, তিনি তার ছেলের ঘরের ভিতর থেকে দুই বছর বয়সী নাতির কান্নার আওয়াজ শুনে বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ছেলের বউকে কারেন্টের তার আঙ্গুলে পেঁচানো মৃত অবস্থায় দেখতে পান। আর ঘরের আড়ার সাথে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান।

নিহত গৃহবধূ সোনিয়ার পিতা খোকসা উপজেলার হিলালপুরের লিটন হোসেন জানান, আইসক্রিম বিক্রেতা সুমনের সাথে ৪ বছর আগে তার মেয়ের বিয়ে হয়। তাদের ২ বছরের একটি ছেলে আছে। তার জামাই ও মেয়ের মধ্যে ভালো সম্পর্ক ছিলো বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, আপাতদৃষ্টিতে ঘটনাটিকে আতœহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে লাশ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...