মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 513

গাংনিতে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

0

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর গাংনী পৌর এলাকায় বসত বাড়ির ছাদ থেকে পড়ে রাজিয়া খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে এ র্দুঘটনা ঘটে। নিহত রাজিয়া খাতুন সিনেমা হলপাড়ার আজহার আলীর স্ত্রী।

নিহতের ছেলে মদন জানান, বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলেন রাজিয়া খাতুন। হঠাৎ তিনি মাথা ঘুরে ছাদ থেকে পড়ে যান। পরের বাড়ির লোকজন তাকে দ্রæত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

২০২২ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৪ দিন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ২০২২ সালে কেন্দ্রীয় ব্যাংকসহ বাংলাদেশের সকল তফসিলি ব্যাংক ২৪ দিন বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকগুলোর জন্য ছুটির এ তালিকা প্রকাশ করেছে। ৩১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে বাৎসরিক ছুটির এ তালিকা তৈরি করা হয়।

সোমবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে, আসছে ২০২২ সালে মোট ২৪ দিন বন্ধ থাকবে দেশের সকল তফসিলি ব্যাংকের কার্যক্রম। চাঁদ দেখা সাপেে এবারও ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে তিনদিন করে মোট ছয়দিন ছুটি থাকছে। এছাড়া, অন্যান্য দিবসগুলোতে ছুটি একদিন করে।

আগামী বছরে ছুটির তালিকায় রয়েছে ২১ ফেব্রæয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে প্রমিক (মে) দিবস। বছরের প্রথমভাগে এ দিনগুলোতে ছুটি থাকবে। এছাড়াও, চাঁদ দেখার উপর নির্ভর করে শবে বরাত ১৯ মার্চ, জুমাতুল বিদা ও শব-ই-ক্বদর ২৯ এপ্রিল, ঈদুল ফিতর ২-৩-৪ মে, বুদ্ধ বা বৈশাখী পূর্ণিমা ১৫ মে। তাছাড়া ১ জুলাই ব্যাংক হলিডে উপল্েয সকল ব্যাংক বন্ধ থাকবে।

বছরের দ্বিতীয়ভাগে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী ১৮ আগস্ট, দুর্গাপূজা বা বিজয়া দশমী ৫ অক্টোবর, বিজয় দিবস ১৬ ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন ২৫ ডিসেম্বর এবং বছরের শেষদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলে বন্ধ থাকবে।

এছাড়াও চাঁদ দেখার উপরে নির্ভর করে বন্ধ থাকবে ৯-১০-১১ জুলাই ঈদুল আজহা, ৯ আগস্ট আশুরা, ৯ অক্টোবর ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)।

মোট ২৪ দিনের মধ্যে ২২ দিন সরকারি ছুটি এবং ১ জুলাই ও ৩১ ডিসেম্বর- এই দুদিন ব্যাংক হলিডে।

শিক্ষা মন্ত্রণালয়ে ৯ নির্দেশনা এসএসসি পরীক্ষার্থীদের জন্য

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ১৪ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের জন্য ৯টি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পরীক্ষার্থীদের নির্দেশনাসমূহ পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনাগুলো হলো
১, পরীক্ষা শুরুর কমপে ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পর পরীক্ষা কেন্দ্রে আসলে রেজিস্টারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রসচিব সংশ্লিষ্ট বোর্ডকে জানাবে।

২, কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। কেন্দ্রসচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩, প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট/কর্মকর্তারা (ট্যাগ অফিসার) নিয়োগ দিতে হবে। ট্রেজারি বা থানা বা নিরাপত্তা হেফাজত থেকে কেন্দ্রের ভারপাপ্ত কর্মকর্তা বা তাঁর মনোনীত উপযুক্ত প্রতিনিধি ট্যাগ অফিসারসহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশপ্র্রহরায় কেন্দ্রে নিয়ে যাবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়া প্রশ্ন বের করা যাবে না বা বহন করা যাবে না।

৪, ট্রেজারি বা থানা বা নিরাপত্তা হেফাজত থেকে পরীক্ষা কেন্দ্রে বহুমুখী নির্বাচনী প্রশ্নসহ রচনামূলক বা সৃজনশীলের সব সেট প্রশ্নই নিতে হবে। সেট কোড পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে জানানো হবে। সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা গ্রহণ করতে হবে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার), কেন্দ্রসচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও স্বারে বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেলতে হবে।

৫, পরীক্ষা চলাকালে এবং পরীক্ষা অনুষ্ঠানের আগে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিরা ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬,অনিবার্য কারণে কোনো পরীক্ষা বিলম্বে শুরু করতে হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে, পরীক্ষার্থীদের সে সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লেখিত নির্ধারিত সময় দিতে হবে।

৭, পরীক্ষা কেন্দ্রে ও প্রশ্ন পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রাকারী বাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

৮, প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত গুজব কিংবা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগ নজরদারি জোরদার করবে।

৯, কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। এ জন্য একজনের বেশি অভিভাবক পরীক্ষার্থীর সঙ্গে আসতে পারবেন না। তা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ৫ সেপ্টেম্বর জারি করা গাইডলাইনের নির্দেশনা পালন করতে হবে।

এদিকে এর আগে পরীক্ষার সূচির বিশেষ নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় বলেছিল, কোডিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এমসিকিউ ও সিকিউ অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগেই প্রবেশপত্র সংগ্রহ করবে।

গাংনীতে নির্বাচনী সহিংসতায় ২ ভাই নিহত

0
ছবি সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীর গ্রামে নির্বাচনী প্রচার অভিযানে অংশ নেওয়া দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপরা। এসময় ইউনিয়ন পরিষদ সদস্য গ্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লীনারায়ণপুর ধলাগ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।

প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন – লীনারায়ণপুর ধলা গ্রামের সুলতান মিয়ার দুই ছেলে জাহারুল ইসলাম (৪৮) ও সাহাদুল ইসলাম (৪৫)।

কাথুলী ইউনিয়নের লীনারায়নপুর ধলা গ্রামের সদস্য প্রার্থী আজমাইন হোসেন টুটুল অভিযোগ করেন, গ্রামের মধ্যে ভোট চাইতে গেলে প্রতিদ্ব›িদ্ধ ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমানের নেতৃত্বে তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। আমার চাচাত দুই ভাইকে কুপিয়ে হত্যা করে তারা। এসময় আমি প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিই। পরে পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে।

প্রতিদ্ব›িদ্ধ ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমানের সাথে কথা বলার জন্য তার মুঠোে ফোনে কলা করা হয় কিন্তু সেটি ঊহৃ পাওয়া যায়।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী কারাগারের হাজতির মৃত্যু

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা কারাগারে হত্যামামলায় আটক হাজতি শামীম মন্ডল (৩০) এর মৃত্যু হয়েছে।

ওই হাজতি বুকের ব্যথায় আক্রান্ত হলে তাকে কারাগার থেকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। মৃত হাজতি শামীম মন্ডল পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে।

জানা গেছে, শামীম মন্ডল হত্যা মামলার আসামি হয়ে ২০১৫ সালের মে মাস থেকে রাজবাড়ী কারাগারে বন্দি ছিলেন। মামলাটি আদালতে বিচারাধীন।

রাজবাড়ী কারাগারের জেলার হুমায়ুন কবীর খান জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে ওই হাজতির বুকে ব্যথা শুরু হলে তাৎণিক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের আরএমও ডা. আব্দুর রহমান জানান, ওই ব্যক্তি ডায়াবেটিকসসহ আরও কিছু জটিল রোগে ভুগছিলেন।

গণরিবহনের ধর্মঘট প্রত্যাহার, বাড়লো বাসের ভাড়া

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিআরটিসি ও পরিবহন মালিকদের সাথে বৈঠকের ভাড়া পুনঃনির্ধারণের পর বাস ও পন্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান ভাড়া পুনঃনির্ধারণে রবিবার পরিবহন মালিক ও বিআরটিএ কর্মকর্তাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।

বিকালে সংবাদ সম্মেলনে নুর মোহাম্মদ মজুমদার বলেন, দুরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৪২ পয়সা থেকে বেড়ে এক টাকা ৮০ পয়সা নিদ্ধারণ করা হয়। মহানগরে বাসের ভাড়া এক টাকা ৭০ পয়সা থেকে বেড়ে দুই টাকা ১৫ পয়সা করা হয়েছে। রবিবারই এ সংক্রান্ত প্রজ্ঞাপন হবে।

এর আগে সকালে রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন।

মিরপুরের স্কুল ছাত্র দেব হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মিরপুরের স্কুল ছাত্র দেব অপহরণ ও হত্যা মামলায় এক আসামির ফাঁসি এবং অপর দুই আসামির আমৃত্যু কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুর একটার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এ মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত একমাত্র আসামি হচ্ছেন মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের তুফান মল্লিকের ছেলে সবুজ মল্লিক। অপর আমৃত্যু দন্ডাদেশ প্রাপ্ত অপর দুই আসামি হচ্ছেন একই এলাকার আমান আলীর পুত্র হাবিবুর রহমান ও মৃত আনছার আলীর পুত্র এরশাদ আলী। বিজ্ঞ আদালত একই সঙ্গে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত সবুজ মল্লিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং আমৃত্যু কারাদন্ডাদেশ প্রাপ্ত অপর দুই পলাতক আসামি হাবিবুর রহমানকে এক লক্ষ টাকা এবং এরশাদ আলীকে ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন।

কুষ্টিয়া নারী ও শিশু আদালতের পিপি এ্যাডভোকেট আব্দুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৯ জুন সকাল সাড়ে ৭ টার দিকে চিথলিয়া এলাকার পবিত্র কুমার দত্তের ছেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দেব দত্ত বাড়ি থেকে বের হয়ে মিরপুর উপজেলার চিথলিয়া এলাকার তালিম মাষ্টারের বাড়িবে প্রাইভেট পড়তে যায়। কিন্তু দীর্ঘ সময় পরও সে বাড়িতে ফিরে না আসলে আত্মীয়-স্বজনরা সবাই খোঁজা-খুঁজি শুরু করে। পরে এক প্রতিবেশী জানান, অজ্ঞাত এক ব্যক্তি দেব দত্তকে মোটর সাইকেলে করে নিয়ে গেছে। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় দুই দিন পর ১১ নভেম্বর দেবের পিতা পবিত্র কুমার দত্ত মিরপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ আসামি সবুজ মল্লিকসহ ৫ জনকে আটক করে। পরে সবুজের দেয়া তথ্য মোতাবেক অপহরনের ১৬ দিন পর ২৫ জুন ২০১৮ তারিখে পবিত্র কুমারের বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির মধ্যে থেকে দেব দত্তের মহদেহ উদ্ধার করে। এই ঘটনায় আসামী সবুজ তার অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। ২০১৮ সালের ২৬ জুন চাঞ্চল্যকর এই মামলার দুই আসামি নাঈম ইসলাম (২৭) ও জোয়ার আলী (২৮) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন।

তদন্ত শেষে ২০১৯ সালের ২ ফেব্রæয়ারী সবুজ মল্লিক, হাবিবুর রহমান এবং এরশাদ আলীকে অভিযুক্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে রবিবার দুপুরে আদালত আসামি সবুজ মল্লিকের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। মামলার অপর দুই আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাডভোকেট আব্দুল হালিম জানান, এটি একটি চাঞ্চল্যকর মামলা ছিলো। এ মামলার দন্ডপ্রাপ্ত অপর দুই আসামী এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের ব্যাপারেও আদালত নিদের্শনা প্রদান করেছেন। মামলার বাদী পবিত্র কুমার দত্ত রায়ে সন্তোষ্ট প্রকাশ করে অবিলম্বে এই রায় কার্যকর করা এবং পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারের দাবি জানান।

চুয়াডাঙ্গায় স্কুলে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্র খুন

0
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদরের এক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তন্ময় হাসান তপু নামে এক পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর সন্ত্রাসীরা।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরতলীর আল হেলাল ইসলামীয়া একাডেমির ভিতরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। কিশোর সন্ত্রাসীদের হামলায় নিহত তন্ময় জেলা সদরের পৗর এলাকার নূরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে।সে এসএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠিরা জানান, স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় আনুষ্ঠানে এক সহপাঠি ছাত্রীর সাথে কথা বলার অপরাধে ফার্মপাড়ার ইমন, শিহাব, শান্তিপাড়ার আকাশ ও মুসলিমপাড়ার রূপক ধারালো রামদা ও চাপাতি দিয়ে তন্ময়কে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করে।

সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান জানান, তপুর শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, স্কুল ক্যাম্পাসে ছাত্র হত্যার ঘটনায় আইনত বিষয়টি প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খোকসায় সমবায় দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হলো।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ও সমবায় কর্মকর্তা এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, আরিফুল আলম তসর , সাংবাদিক হুমায়ুন কবির।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।

ডিজেল-কেরোসিনের লিটারে ১৫ টাকা দাম বাড়ল

0

দ্রোহ অনঅইন ডেস্ক

ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটারে ভোক্তা পর্যায়ে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। আগে ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা প্রতিলিটার ছিল। বুধবার রাত ১২টার পর এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ক্রমবর্ধমান। এ ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তীসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে। গত ১ নভেম্বর ভারতে ডিজেলের মূল্য ছিল প্রতি লিটারে ১২৪.৪১ টাকা বা ১০১.৫৬ রুপি। অথচ বাংলাদেশে ডিজেলের মূল্য প্রতি লিটারে ৬৫ টাকা অর্থাৎ লিটার প্রতি ৫৯.৪১ টাকা কম। তাই লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার ডিজেল ও কেরোসিনের মূল্য পুনঃনির্ধারণ করেছে। এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০০৮ সালের ২২ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন এবং এতদসংক্রান্ত সময় জারি করা সনশোধনীসহ অন্যান্য সব বিষয় অপরিবর্তিত থাকবে।

সবশেষ ২০১৬ সালের ২৪ এপ্রিল গেজেটের মাধ্যমে দেশে পেট্টোলিয়াম পণ্যের মূল্য হ্রাস করে পুনঃনির্ধারণ করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...