মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 532

কুমারখালীতে জলাশয় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর একটি জলাশয় থেকে ৩৫-৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

সোমবার বিকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনীপাড়া খালেক ভাটার উত্তর পাশের রেলওয়ের জলাশয় থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকালের দিকে রেলওয়ের ইজারাকৃত জলাশয়ের কচুরীপানা পরিস্কার করার সময় স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে ইজারাদার আলাউদ্দিনকে জানান। পরবর্তীতে ইজারাদার পুলিশকে জানালে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করে।

এ সময় তাঁর পড়নে কালো রঙের ট্রাউজার ও কালো রংয়ের টি শার্ট ছিল। জলাশয়ের পাড়ে কালো রঙের একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা হত্যার পর হত্যাকারীরা মরদেহটি জলাশয়ের মধ্যে ফেলে রেখে যায়। সেই সাথে নজর এড়াতে কলমিলতা ও কচুরিপানা দিয়ে মরদেহটি ঢেকে রেখে যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত পুরুষের মরদেহটি রেলওয়ের জলাশয় থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মরদেহটির নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৫ জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৫ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা কাঞ্চনপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কয়েকজন বাংলাদেশী অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৬শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির প থেকে মামলা দায়ের করে আসামীদের থানায় সোপর্দ করা হয়েছে।

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের খোর্দবাখল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মাহিম এ গ্রামের সুজল ইসলামের একমাত্র পুত্র।

নিহত শিশুর পিতা সুজল জানান, দুপুরের দিকে তিনি ব্যবসা সংক্রান্ত কাজে বাড়ির বাইরে ছিলেন। মাহিমের মাসহ পরিবারের অন্য সদস্যরা এ সময় পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু মাহিম খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুণ পর পরিবারের লোকজন মাহিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে বাড়ির লোকজন পুকুরে নেমে খুঁজতে শুরু করলে পানির মধ্যে মাহিমকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

খুলনার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গার জীবন নগরের উথলী রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হওয়া ট্রেনের তেলবাহী ওয়াগনগুলো উদ্ধারের পর এ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রবিবার গভীর রাতে উথলী স্টেশন ছেড়ে যাওয়ার সময় লুপ লাইন থেকে মেইন লাইনে উঠতে গিয়ে তেলবাহী ট্রেনটির চারটি ট্যাঙ্কার ওয়াগন লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সোমবার সকালে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। টানা ১১ ঘণ্টা চেষ্টার পর বেলা ১২টার দিকে খুলনার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

উথলী স্টেশনের মাস্টার মোহাম্মদ আলী জানান, ডিজেলবোঝাই ৩১টি ওয়াগন নিয়ে খুলনা থেকে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। উথলী স্টেশনে আসার পর ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেওয়া হয়। রাত ১২ টা ৪০ মিনিটে ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশ্যে যাত্রা করে। ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার পর ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে উথলী স্টেশনের পার্শ্ববর্তী দর্শনা, আনসারবাড়িয়া ও সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।

পাকশী রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বেলা ১২টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ হলে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে দুর্ঘটনার কারণ জানা যাবে।

পরকিয়ায় বাধা দেওয়ায় স্বপ্নার সংসার তছনছ

0
পাষন্ডস্বামীর দেওয়া কয়েলের আগুনের ছ্যাকর চিহ্ন গৃহবধূর হাত জুড়ে

ঝিনাইদহ প্রতিনিধি

এক দিকে যৌতুকের দাবি পুরনের ব্যর্থতা অন্য দিকে স্বামীর পরকিয়ায় বাধা দেওয়ায় গৃহবধু স্বপ্না খাতুনের কাল হয়েছে। স্বামীর নির্যাতনে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। রবিারর সুস্থ হয়ে সে স্বামীর সংসারে ফিরে যায়। কিন্তু স্বামীর পরিবারের লোকেরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

স্বপ্না খাতুন অভিযোগ, চার বছর আগে পরিবারিক ভাবে বাবুল আক্তারের সাথে তার বিয়ে হয়। বাবুল কুমড়াবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর বাবুলকে নগদ তিন লাখ টাকা ও একটি ডিসকভার মটর সাইকেল সহ মোট পাঁচ লাখ টাকা যৌতুক হিসবে দেওয়া হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই বাবার বাড়ি থেকে আরো টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে স্বামী বাবুল। তার স্বামী গ্রাম্য ডাক্তার হওয়ার সুবাদে একাধিক প্রবাসীর স্ত্রীর সাথে তার সক্ষতা ও পরকীয়ার সম্পর্ক গরে ওঠে। এ সব ঘটনার প্রতিবাদ করায় তার উপর শুরু হয় মধ্যযুগীয় নির্যাতন। মশা তারানোর কয়েলের আগুন দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে ছ্যাকা দিয়েছে পাষন্ড স্বামী।

গত ২৬ আগষ্ট যৌতুকের জন্য স্বামী, শ্বশুর ওমর আলী, শ্বাশুড়ি জামেনা বেগম, দেবর সাগর আলী ও ননদ শামীমা নাসরিন গৃহবধূর উপর নির্যাতন চালায়। এক পর্যায়ে স্বপ্না খাতুন জ্ঞান হারিয়ে ফেলে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে রবিবার সে আবার স্বামীর সংসারে ফিরতে চেষ্টা করে। কিন্তু স্বামীর বাড়িতে তার আর জায়গা হয়নি। তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

স্বপ্না অভিযোগ করেন, বর্তমান প্রতাপপুর গ্রামের সাথী নামের এক নারীর সঙ্গে তার স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে। এসব ঘটনার প্রতিবাদ করায় তার উপর শুধু নির্যাতনই নয়, তার গর্ভের তিন মাসের সন্তানও নষ্ট করতে বাধ্য করেছে পাষন্ড স্বামী বাবুল।

স্বপ্নার পিতা গাড়ামারা গ্রামের সামছুল হক জানান, বিয়ের পর থেকেই বাবুল আক্তার ও তার পরিবারের সদস্যরা নানা ভাবে তার মেয়ের উপর নির্যাতন চালিয়ে আসছে। ন্যায় বিচার পেতে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

বাবুল আক্তারের সাথে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিসুজ্জামান বলেন, ঝিনাইদহ সদর থানার ওসি সাহেব মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। তিনি ভিকটিমের বক্তব্য শুনেছেন।

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার পোড়াদহে ট্রাকের ধাক্কায় শাকিল আহমেদ (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে পোড়াদহের দাস্তপাড়া এলাকায় আল বারাকাত রাইচ মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল কুমারখালীর বেলঘরিয়া এলাকার শাহ আলমের ছেলে। তিনি একটি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।

এলাকাবাসী জানায়, সকালে শাকিল আহমেদ মোটর সাইকেল যোগে পোড়াদহ বাজারে যাচ্ছিলেন। পথে দোস্তপাড়া এলাকার আল বারাকাত রাইস মিলের কাছে এসে পৌছালে চাল বোঝায় একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। তাকে গুরুতর আহত অস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ছাব্বিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

চেয়ারম্যান বাচ্চু হত্যার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মানিক গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জামিল হোসেন বাচ্চু হত্যার চাঞ্চল্যকর মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মানিককে র‌্যাব গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর চন্দ্রিমা উপজেলার কৃষ্টগঞ্জ এলাকায় র‌্যাবের অভিযান চালিয়ে মানিককে গ্রেফতার করতে সক্ষম হয়। শুক্রবার কুষ্টিয়া র‌্যাব-১২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান। আসামি মানিক কুমারখালী উপজেলার বানিয়াপাড়া এলাকার মৃত খান শরিফ উদ্দিনের ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব’র পক্ষ থেকে বলা হয় ২০০৯ সালের ২৫ জুলাই বিকালে কয়া ইউনিয়নের চেয়ারম্যান ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক জামিল হোসেন বাচ্চু ঢাকা থেকে বাড়ী ফেরার পথে মনোহরপুর গ্রামের হাতি সাঁকো রেললাইন এলাকায় পৌছালে প্রকাশ্য দিবালোকে দুূর্বৃত্তরা অতর্কিত গুলি বর্ষণ ও ছুরিকাঘাত করে নিমর্মভাবে হত্যা করে।

নিহতের ভাই জিয়াউল ইসলাম স্বপন বাদী হয়ে ঘটনার পরদিন কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার উপ পরিদর্শক নাসির উদ্দিন ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ২০১৩ সালে ১৬ জুলাই কুষ্টিয়া আদালত থেকে খুলনা দ্রæত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়। মামলার বিচার শেষে বিজ্ঞ দ্রæত বিচার ট্রাইব্যুনাল খুলনা আদালত মানিকসহ ১২জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

র‌্যাব জানায় চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চুকে হত্যার পর মানিক নিজ এলাকা ছেড়ে রাজশাহীতে বসবাস শুরু করেন। পরিচয় গোপন রেখে রকিব উদ্দিন নামে একটি জাতীয় পরিচয়পত্রও তৈরী করেন। গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মানিককে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভেড়ামারায় চার মাসের শিশুকে পানিতে ফেলে হত্যা করল মা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক বিকারগ্রস্থ’ এক মা তার চার মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যা করেছেন।

বুধবার বিকালে ভেড়ামারা উপজেলার চকমাদিয়া গ্রামে এই নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে। শিশু হত্যাকারী মা আঁখি খাতুনকে পুলিশ আটক করেছে। নিহত শিশু পিতার নাম মোহন আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহন আলীর স্ত্রী আঁখি মানসিক রোগী। দেড় মাস ধরে সে তার নিজ সন্তান ইয়াকুবকে হত্যার চেষ্টা করে আসছিলেন। যে কারণে শিশুটিকে নানীর কাছে রেখে লালন-পালন করা হচ্ছিল। বুধবার শিশুটিকে নানীর কাছ থেকে কৌশলে নিজের কাছে নিয়ে আসেন আঁখি। পরে নিজ বাড়ির আঙিনার পাশে পানি ভর্তি গর্তে ফেলে শিশুটিকে হত্যা করেন। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে এবং ঘাতক মাকে আটক করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, শিশুর বাবা মোহন আলী বাদী হয়ে থানায় স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। এ ব্যাপারে পুলিশ তদন্ত করা হচ্ছে। আঁখি খাতুন মানসিক বিকারগ্রস্ত কিনা বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কুমারখালীতে লাশ বহনকারীদের উপর হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে খরিদিয় জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তির আগেই মধ্যস্ততাকারীর লাশ কবরস্থানে নেওয়ার পথে হামলার করেছে প্রতিপক্ষ।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। মৃত দানেজ মন্ডল তিন ছেলেসহ চার জন এ হামলায় আহত হয়েছেন। পরে পুলিশ প্রহরায় লাশ দাফন হয়।

আহতদের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে সদ্য মৃত দানেজ মন্ডল মধ্যস্থতাকারী হয়ে খলিল প্রমাণিকের ২৪ শতাংশ জমি খালেক প্রামাণিকের কাছে বিক্রি করেন। দীর্ঘদিন পার হলেও সেই জমি রেজিস্ট্রি হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে দানেজ মন্ডল মারা যান ।

রাত ১১টার দিকে দানেজ মন্ডলের লাশ দাফনের জন্য চর ভবানীপুর কবরস্থানে নিয়ে যাত্রা করে পরিবারের লোকেরা। মৃতদেহ বহনকারীরা গ্রামের মজিবর মন্ডলের বাড়ির সামনে পৌছালে খালেক প্রামাণিকের লোকেরা হামলা চালায়।

এ হামলায় চর জগন্নাথপুর গ্রামের মৃত দানেজ মন্ডলের ছেলে রমজান মন্ডল (৫০), আমিরুল ইসলাম (৪০), আশরাফুল আলম (৩০) ও শাহিন আলম (৩০) আহত হন। পরে পুলিশ পাহারায় দানেজ মন্ডলের লাশ দাফন সম্পন্ন হয়।

হামলায় আহত আশরাফুল আলম জানান, তারা তিন ভাই ও ভাতিজা সোহেল মৃতদেহর খাটিয়া কাঁধে করে গোরস্থানে নেওয়ার পথে খালেক প্রামাণিকসহ তাঁর ভাই ও ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর এ হামলা চালায়। পরে পুলিশ প্রহরায় লাশ দাফন করা হয়।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত ব্যক্তির এলাকায় বেশ কিছু টাকা পয়সা দেনা রয়েছে। পাওনাদাররা পাওনা পরিশোধ না করে লাশ দাফনে বাধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশের সহযোগিতায় লাশ দাফন করা হয়। এ ব্যাপারে দানেজ মন্ডলের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

দৌলতপুরের বোমা তৈরীর কারিগর আবু বক্করের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণে আহত বোমা তৈরীর কারিগর আবু বক্কর (৩৫) মারা গেছেন। ঘটনার ৬দিন পর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু বক্কর সীমান্তের বিলগাথুয়া গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শফিক বোমাবাজ আবু বক্করের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বোমা বিষ্ফোরণে আহত আবু বক্কর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে বোমা বানানোর সময় বিষ্ফোরণ ঘটে বোমা তৈরীর কারিগর ও মাদক পাচারকারী আবু বক্কর (৩৫) ও তার স্ত্রী মধুবালা (৩০) আহত হন। সে সময় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে অবস্থার অবণতি হওয়ায় আবু বক্করকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আবু বক্কর মারা যান।

উল্লেখ্য, বোমা বিষ্ফোরণের ঘটনায় দৌলতপুর থানায় ১৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এ মামলায় আবু বক্কর ও তার স্ত্রী মধুবালা আসামী। আবু বক্কর মারা গেলেও মধুবালা পলাতক অবস্থায় বেঁেচ আছেন বলে জানা গেছে। এছাড়াও এ মামলার অপর আসামী সীমান্ত এলাকার শীর্ষ মাদক স¤্রাট ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত বিলগাথুয়া গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য আবুল কালাম (৪৫) ও তার সহযোগি মৃত আমিরুল ইসলাম মাষ্টারের ছেলে বিকু (৪০) এবং তাহের আলীর ছেলে রায়হান (২২) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে দৌলতপুর থানা পুলিশ। বাকি আসামীরা পলাতক রয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...