মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 550

ঝিনাইদহের আইয়ুব হোসেন বিশ্বাসের মৃত্যু বার্ষিকী পালিত

0
মরহুম আইয়ুব হোসেন বিশ্বাস

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল ও আতিকুর রহমান টুটুলের পিতা ও দর্শনা সুগার মিলের সাবেক সিডিএ মরহুম আইয়ুব হোসেন বিশ্বাসের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি পালনে পারিবারিক ভাবে মঙ্গলবার বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ১৫ জুন বুধবার মরহুম আইয়ুব হোসেন বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে মৃত্যুবরণ করেন।

খোকসায় মহাশ্মশানের বটগাছ কাটা নিয়ে বিরোধ চরমে

0

খোকসায় মাছ চুরির অভিযোগে কৃষককে পিটিয়ে হত্যা

0
নিহত কৃষক জসীম শেখ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ঘের থেকে মাছ চুরির অভিযোগ এনে চেয়ারম্যান ও তাঁর লোকেরা এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ভোর চারটার দিকে জসীম শেখ (৩৫) নামের ওই কৃষককে মোবাইল ফোনে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। নিহত জসীম শেখ উপজেলার খোকসা ইউনিয়নের রতনপুরে গ্রামের রওশন আলীর ছেলে।

নিহত জসিম শেখের স্ত্রী আছিয়া খাতুন জানান, মঙ্গলবার ভোর চার টার দিকে তার স্বামীকে মোবাইলে ফোন ডেকে নেওয়া হয়। ফোন পেয়ে জসীম শেখ বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার কিছু সময় পর সে জানতে পারে তার স্বামী জসীমকে চেয়ারম্যান ও তাঁর লোকজন বাড়িতে আটকে মারপিট করছে।

নিহতের স্বজনদের আহাজারী

তিনি আরো অভিযোগ করেন, স্বামীর আহত হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়োিছলেন কিন্তু চেয়ারম্যানের লোকজন তাকে স্বামীর কাছে যেতে বাধা দেয় এবং হাসপাতাল থেকে তাড়িয়ে দেয়।

পরে গ্রাম পুলিশ রাকিবুল ইমনের মাধ্যমে আশংকাজনক অবস্থায় জসিম শেখকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পাঠানো হয়। সেখানে চিকিৎসা দেওয়ার আগেই সকাল সাড়ে ৬ টার দিকে জসিম শেখের মৃত্যু হয়।

কৃষকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পরার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলেগেছে। বাড়ির নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: আশরাফুল আলম কৃষক জসিম শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাথায় মারাত্মক জখমের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগের বিষয়ে খোকসা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান আইয়ুব আলীর সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এই বাড়িতেই আটকে পিটিয়ে হত্যা করা হয় কৃষক জসীম শেখ কে

খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, খোকসার রতনপুরে এক যুবককে পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তবে কি কারণে হত্যাকান্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পরিবারের অস্বীকৃতি : করোনায় মৃত অরুপের সৎকার করলেন ওলামারা

0

কুষ্টিয়া প্রতিনিধি

করোনায় মারা যাওয়া হরিনারায়নপুর বাজারের বই ব্যবসায়ী অরুপ কুমার সাহা (৫২) মৃতদেহ নিতে পরিবারের অস্বীকৃতি জানানোর খবর পাওয়া গেছে। পরে ওলামারা মৃত ব্যক্তির লাশের সৎকারের ব্যবস্থা করেন।

অরুপ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়নপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত শ্যামপদ সাহার ছেলে। গত ১১ জুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনি ভর্তি হন। হাসপাতালে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রবিবার দিবাগত রাত একটার দিকে না ফেরার দেশে পাঁড়ি জমান অরুপ কুমার সাহা। মৃতের লাশ গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপ পরিবারের সদস্যদের খবর দেন। কিন্তু করোনায় মৃত্যুবরণ করায় পরিবারের লোকজন অরুপ কুমার সাহার লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

হরিনারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মন্ডল জানান, পরিবারের সদস্যদের অনেক বুঝিয়েও কোন লাভ হয়নি। করোনায় আক্রান্ত ব্যবসায়ী অরুপ কুমার সাহার লাশ গ্রহণ না করায় বিপাকে পরেন হাসপাতাল কর্তৃপ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, পরিবারের সদস্যদের অনেক অনুরোধ করার পরেও তারা কোনোভাবেই লাশ গ্রহণে রাজি হননি।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ভয়ে পরিবারের লোকজন লাশ গ্রহণ না করায় জেলা স্বাস্থ্য বিভাগের প থেকে স্থানীয় ওলামাদের সাথে যোগাযোগ করা হয়। এগিয়ে আসেন কুষ্টিয়ার খলক ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। সোমবার বেলা ১২ টার দিকে মৃত অরুপ কুমার সাহার লাশের সৎকারের ব্যবস্থা করেন তারা।

কুষ্টিয়ায় ট্রিপল মার্ডার : এএসআই সৌমেন আদালতে স্বীকার উক্তি দিয়েছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক বন্ধ ও সংশোধন না করতে পেরে স্ত্রী আসমা তার প্রেমিক ও শিশুকে হত্যার সিদ্ধান্ত নেন এএসআই সৌমেন।

সোমবার আদালতে জবানবন্দিতে এসব কথা বলেছেন তিনি।

কুষ্টিয়া পুলিশ লাইনের ডিবি কার্যালয় থেকে দুপুর ১টার কিছুপর একটি মাইক্রোবাসে করে এএসআই সৌমেনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। এসময় সৌমেনের মাথায় লাল হেলমেট ও হাতে হাতকড়া পরানো ছিল। পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি রেকর্ডের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাড়ে ৪টার সময় সৌমেনকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে সকাল থেকে আদালত চত্বরে অপোর গণমাধ্যমকর্মীদের জবানবন্দির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার (ওসি) তদন্ত নিশি কান্তা সাহা ।

গণমাধ্যমকর্মীরা কোর্ট ইন্সপেক্টর আল ইমরানের সঙ্গে যোগাযোগ করলে তিনিও বলেন, সংশ্লিষ্ট আদালতের ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

সংশ্লিষ্ট কোর্টের পেশকার এম এ আলিম সাংবাদিকদের জানান, জবানবন্দির বিষয়ে তারা কেউ কোনো কথা বলবেন না।

নির্ভরযোগ্য একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জবানবন্দির বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন।

সূত্রমতে, আদালতকে সৌমেন জানান, ৪-৫ বছর আগে আসমার মা হাসিনা বেগমের সঙ্গে কুমারখালী থানায় থাকাকালীন একটি মামলা সংক্রান্ত ঘটনায় সৌমেনের পরিচয় হয়। পরবর্তীতে হাসিনা বেগমের মাধ্যমে তার মেয়ে আসমার সঙ্গে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে পরিবারের কাউকে কোনো কিছু না জানিয়ে গোপনে আসমাকে বিয়ে করেন।

সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু শাকিলই তাদের সংসারে অশান্তি ডেকে আনেন। স্ত্রী আসমার সঙ্গে শাকিলের পরকীয়া প্রেমের সম্পর্কের ঘটনায় তিনি তার স্ত্রীর ওপর চরম প্তি ছিলেন। বারবার নিষেধ করা সত্তে¡ও স্ত্রী আসমা খাতুন সংশোধন হননি। শাকিলের সঙ্গে পরকীয়া চালিয়ে যেতে থাকেন।

পরবর্তীতে কুষ্টিয়ার হালসা ক্যাম্প থেকে সৌমেনকে খুলনার ফুলতলা থানায় বদলি করা হলে শাকিলের সঙ্গে আসমার পরকীয়া প্রেমের সম্পর্ক আরও গভীর হতে থাকে। এনিয়ে আসমার সঙ্গে তার একাধিকবার ঝগড়া-বিবাদও হয়।

এএসআই সৌমেন আদালতকে জানান, তিনি আসমার মোবাইলের কল রেকর্ডও সংগ্রহ করেন। তিনি স্ত্রী আসমাকে পরকীয়া প্রেমের জাল থেকে বের করতে না পেরে তার প্রেমিক শাকিল খানকে একাধিকবার হুমকি দেন। এমনকি শাকিলের বাড়িতে গিয়েও এ ব্যাপারে শাসিয়ে আসেন। কোনো কিছুতেই আসমাকে পরকীয়া প্রেমের সম্পর্ক থেকে পথে আনতে না পেরে তিনি শেষ পর্যন্ত এই হত্যাকানোড সিদ্ধান্ত নেন।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী থানা থেকে ছুটি না নিয়েই রবিবার ভোরে খুলনা থেকে বাসযোগে কুষ্টিয়ায় আসেন এএসআই সৌমেন। এসময় তিনি তার পিস্তল, দুটি ম্যাগজিন ও গুলি সঙ্গে নিয়ে আসেন।

সৌমেনের ভাষ্য অনুযায়ী, রবিবার বেলা ১১টার দিকে স্ত্রী আসমাকে শহরের কাস্টমস মোড়ে পরকীয়া প্রেমিক শাকিল খানের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে নিজের গুলি ভর্তি সার্ভিস রিভলবার দিয়ে প্রথমে শাকিলকে গুলি করেন। এরপর আসমাকে গুলি করেন। এসময় শিশু রবিন দৌড়ে পালাতে গেলে তাকেও গুলি করেন। তিনজনকেই দুটি করে গুলি করেন সৌমেন। একটি ম্যাগজিনের গুলি শেষ হয়ে গেলে ব্যবহার করেন আরেকটি ম্যাগজিন।

সূত্র জানায়, সৌমেন আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা আলাদাভাবে রিমান্ডের আবেদন করেননি।

ট্রিপল মার্ডারের ঘটনায় রবিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় এএসআই সৌমেন রায়কে আসামি করে নিহত আসমা খাতুনের মা হাসিনা বেগম একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৯।

এদিকে এই ট্রিপল মার্ডারের ঘটনায় খুলনা রেঞ্জ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুলনা রেঞ্জের দুজন পুলিশ কর্মকর্তাসহ কুষ্টিয়ায় এক পুলিশ কর্মকর্তাকে তদন্ত কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। ঘটনার পর পরই সৌমেন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কুষ্টিয়া পুলিশ সূত্র জানায়, সৌমেন রায় ২০১৫ সালে কনস্টেবল থেকে এএসআই পদে উন্নীত হন। পরে ২০১৬ সালে কুষ্টিয়ার কুমারখালী থানায় যোগ দেন। সেখান থেকে জেলার অন্যান্য থানায়ও কর্মরত ছিলেন। সর্বশেষ মিরপুর থানার হালসা ক্যাম্পে ছিলেন। এরপর বাগেরহাট হয়ে খুলনা ফুলতলা থানায় যোগ দেন।

উল্লেখ্য, রবিবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকায় পুলিশের এএসআই সৌমেন রায় তাঁর সার্ভিস রিভলবার দিয়ে গুলি করে তাঁর স্ত্রী আসমা খাতুন (২৫), তার শিশু পুত্র রবিন (৬) ও আসমার প্রেমিকা বিকাশ কর্মী শাকিল খানকে (২৮) গুলি করে হত্যা করে। হত্যাকান্ডের পর জনতা ঘাতক এএসআই সৌমেন রায়কে রিভলভারসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

কুষ্টিয়ায় ট্রিপল মার্ডার: পুলিশ কর্মকর্তা সৌমেন একমাত্র আসামি

0
ঘাতক পুলিশের এএসআই সৌমেন রায়

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পরকীয়া প্রেমের ঘটনায় নিহত নারী শিশুসহ তিনজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার বাদ জোহর নিহত আসমা খাতুন, তার শিশু পুত্র রবিন এবং প্রেমিক শাকিল খানের দাফন সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ট্রিপল মার্ডারের ঘটনায় রবিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় এএসআই সৌমেন রায়কে এক মাত্র আসামি করে নিহতের মা হাসিনা বেগম হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৯।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান, নিহত তিন জনের লাশের ময়নাতদন্ত শেষে রোববার রাত ১২ টার পর স্ব স্ব পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। রাতে নিহত শাকিলের লাশ তার পিতা মেজবার রহমানের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে নিহত আসমা খাতুন এবং তাঁর ছয় বছর বয়সী শিশু পুত্র রবিনের লাশ হাসিনা বেগমের কাছে হস্তান্তর করা হয়।

নিহতদের পারিবারিক সূত্র জানায় সোমবার বাদ জোহর নিহত আসমা খাতুন ও তাঁর শিশু পুত্র রবিনের জানাজা শেষে নিজ গ্রাম কুমারখালীর বাগুলাট ইউনিয়নের নাতুড়িয়া কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। একই সাথে নিহত শাকিল খানের নিজ গ্রাম কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা কারিগর পাড়া গ্রামের মেছের উদ্দিন দারুল উলুম কওমীয়া মাদ্রাসায় জানাজা শেষে সাঁওতা কারিগর পাড়া গোরস্থানে দাফন করা হয়।

ট্রিপল মার্ডারের ঘটনায় খুলনা ফুলতলা থানার এএসআই সৌমেন রায়কে একমাত্র আসামী করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। হত্যাকান্ডের ঘটনায় চাকরি থেকে সাময়িক বহিস্কৃত এএসআই সৌমেনকে কুষ্টিয়া পুলিশ লাইনের ডিবি কার্যালয়ে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ হেফাজতে থাকা সৌমেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, তাঁর স্ত্রী আসমার সঙ্গে শাকিলের পরকীয়া প্রেমের সম্পর্কের ঘটনায় তিনি তাঁর স্ত্রীর ওপর চরম প্তি ছিলেন। রবিবার ভোরে তিনি খুলনা থেকে বাসযোগে কুষ্টিয়ায় আসেন। এ সময় তিনি তাঁর পিস্তল ও দুটি ম্যাগাজিনে ১২টি গুলি সঙ্গে নিয়ে আসেন। সৌমেনের ভাষ্য অনুযায়ী, সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে প্রথমে শাকিলকে গুলি করেন তিনি। এরপর আসমাকে গুলি করেন। এ সময় শিশু রবিন দৌড়ে পালাতে গেলে তাকেও গুলি করেন। একটি ম্যাগাজিনের গুলি শেষ হয়ে গেলে আরেকটি ম্যাগাজিন ব্যবহার করেন। জিজ্ঞাসাবাদে এএসআই সৌমেন এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফরহাদ হোসেন খান।

কুষ্টিয়ার হালসা পুলিশ ক্যাম্প থেকে কিছু দিন আগে সৌমেন রায়কে খুলনার ফুলতলা থানায় বদলী করা হয়। তাঁর বাড়ি মাগুরা সদর উপজেলার আসপা গ্রামে। সৌমেনের প্রথম পক্ষের স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে। তাঁদের কাছে গোপন রেখেই গত বছর দেড়েক আগে আসমাকে বিয়ে করেন এএসআই সৌমেন রায়।

ছয়জনের বিরুদ্ধে মামলা করলেন পরীমণি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সংবাদ সম্মেলনে ধর্ষণ এবং হত্যাচেষ্টার অভিযোগ আনার পর এ ঘটনায় মামলা করেছেন চিত্রনায়িকা পরীমণি।

সোমবার সকালে সাভার মডেল থানায় তিনি এই মামলা করেন। সংবাদ মাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন সাভার থানার ওসি কাজী মাইনুল ইসলাম।

এ মামলার ছয় আসামি মধ্যে প্রধান আসামি করা হয়েছে নাসির উদ্দিন মাহমুদ নামের ব্যবসায়ীকে। তিনি উত্তরা বোট কাবের সদস্য। এতে আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

রবিবার রাতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি। তিনি জানান, তার বাসার ডিজাইনার জিমির বন্ধু অমি। ওইসূত্রে পরীর বাসায় মাঝে মাঝে আসেন অমি। একদিন এসে বলেন কি একটা প্রজেক্টে টাকা ইনভেস্ট করবেন। তাই আমার সঙ্গে বসতে চান। ওই প্রজেক্ট নিয়ে কথা বলতেই অমি উত্তরা কাবে নিয়ে যান পরী মণিকে। এ সময় সঙ্গে তার মেকাপম্যান এবং ডিজাইনারও ছিলেন। সেখানে খাওয়া-দাওয়া করানো হয় পরীমনিসহ সবাইকে। এরপর একে একে লোকজন চলে যায়। তখন পরীমনিকে ড্রিংকস করতে বাধ্য করা হয়। মেকআপম্যানকে নির্যাতন করা হয়। একপর্যায়ে পরীমনিকেও নির্যাতনের চেষ্টা চালান কাবের সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন। পরীমণি বাধা দিলে তাকে মারধর করা হয়। জোর করে তার মুখে মদ ঢেলে দেওয়া হয়। হঠাৎ পরীমণি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে লাথি মারেন নাসির উদ্দিন।

বাসায় ফেরার পর তিনি দুইদিন অসুস্থ ছিলেন। এরপর তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোথাও থেকে কোনো সাড়া পাননি। পরে রবিবার রাতে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।

নড়াইলের মেয়ে পরীমণির ঢাকার চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১৫ সালে। এরপর এ পর্যন্ত প্রায় দুই ডজন চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি

স্ত্রীর পরকীয়া জেরে তিন জনকে গুলি করে হত্যা করে সৌমেন

0

কুষ্টিয়া প্রতিনিধি

স্ত্রীর পরকীয়া সম্পর্ক মেনে নিতে না পেরেই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে স্ত্রী তার প্রেমিকাসহ তিন জনকে গুলি করে হত্যা করে পুলিশের এএসআই সৌমেন রায়।

ঘাতক সৌমেনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্যই মিলেছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে এই ট্রিপল মার্ডারে ঘটনা কুষ্টিয়াসহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ইতোমধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিহতদের লাশের ময়নাতদন্ত শেষে লাশ স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হত্যাকান্ডের পর খুলনার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে সৌমেন এই হত্যাকান্ড ঘটিয়েছে। কারো ব্যক্তিগত অপকর্মের দায় পুলিশ বিভাগ বহন করবে না বলে জানিয়ে তিনি বলেছেন, এ ঘটনায় কোন ছাড় দেয়া হবে না। দোষীকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে।

তথ্য অনুসন্ধানে সৌমেনের দ্বিতীয় স্ত্রী আসমা খাতুনের তিনটি বিয়ের তথ্য প্রমাণ পাওয়া গেছে। নিহত আসমা কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের নাতুড়িয়া গ্রামের আমির আলী মেয়ে।

বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন বক্কর জানান, প্রায় একযুগ আগে কুমারখালী উপজেলার ভড়–য়াপাড়া গ্রামের ওয়াজ আলীর ছেলে সুজনের সাথে আসমা খাতুনের প্রথম বিয়ে হয়। সেখানে তার একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের কয়েক বছর যেতে না যেতেই কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সরোয়ারের ছেলে রুবেলের সাথে আসমার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরকীয়া এই সম্পর্কের জেরে প্রথম স্বামী সুজনকে ডিভোর্স দিয়ে রুবেলকে দ্বিতীয় বিয়ে করেন আসমা খাতুন। দ্বিতীয় স্বামীর সংসারে এক ছেলে সন্তানের জন্ম দেন আসমা।

রবিবার এএসআই সৌমেন আসমার সাথে দ্বিতীয় পক্ষের ছেলে রবিনকেও গুলি করে হত্যা করে। দ্বিতীয় স্বামী রুবেলের সাথেও সংসার করা হয়নি আসমা খাতুনের। বনিবনা না হওয়ায় কয়েক বছর সংসার করার পরেই রুবেলকে ডিভোর্স দেন আছমা।

সূত্রে জানা গেছে, সৌমেন রায় উপ সহকারি পুলিশ পরিদর্শক (এএসআই) হিসেবে ২০১৬ সালের ১৩ মে কুষ্টিয়ার কুমারখালী থানায় যোগদান করেন। এরপর কোন একটি মামলার তদন্তে আসমার বাড়িতে যান সৌমেন রায়। সেখান থেকেই তাদের পরিচয় এবং এক পর্যায়ে তাদের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সৌমেন রায়ের সাথে বিয়ের ব্যাপারটি স্থানীয়দের কাছে স্পষ্ট না হলেও তাদের চলাফেরা ও যোগাযোগের বিষয়টি তারা জানতেন বলে নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসমার মা হাসিনা খাতুনের সাথে কথা হয়। মেয়ে আসমা এবং ছোট ছেলে হাসানকে নিয়ে তিনি কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকায় বাস করেন। তিনি জানান, রবিবার সকালে সৌমেন আসমা এবং নাতি রবিনকে খুলনায় নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে তারা এই হত্যাকান্ডের কথা জানতে পারেন।

নিহত আসমার ছোট ভাই হাসান জানান, ভাগনে রবিন বোনের দ্বিতীয় স্বামী রুবেলের সন্তান। হাসান দাবি করেন পাঁচ বছর আগে এএসআই সৌমেনের সঙ্গে তার বোন আসমার বিয়ে হয়। আসমা খাতুন এএসআই সৌমেনের দ্বিতীয় স্ত্রী। সৌমেনের প্রথম পক্ষের স্ত্রী ও এক ছেলে রয়েছে। তাঁরা খুলনায় থাকেন। সৌমেনের বাড়ি মাগুরার শালিকা উপজেলার কসবা গ্রামে।

পুলিশসহ স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সৌমেন রায়ের পাশাপাশি শাকিলের সাথেও আসমা পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। নিহত শাকিল চাপড়া ইউনিয়নের সাওতা কারিগর পাড়ার মিজবারের ছেলে। পুলিশের একটি সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই শাকিলের সাথে আসমার পরকীয়া চলছিল। সম্প্রতি সৌমেন কুষ্টিয়ার হালসা পুলিশ ক্যাম্প থেকে খুলনার ফুলতলা থানায় বদলী হয়ে গেলে শাকিল আর আসমা আরো বেপরোয়া হয়ে ওঠেন। শাকিলের সাথে আসমার পরকীয়া প্রেমের সম্পর্কের বিষয়টি জানতে পেরে সৌমেন চরম ক্ষুদ্ধ হন। এ নিয়ে তিনি আসমাকে বেশ কয়েকবার শারীরিক নির্যাতনও করেন বলে জানা গেছে।

নিহত শাকিলের মা জানান, মাস দুয়েক আগে এক পুলিশ অফিসার অস্ত্র মাজায় করে তাদের বাড়িতে এসে বলেন, শাকিল তার বউয়ের সাথে মোবাইলে কথা বলে। যদি কথা বলা বন্ধ না করে তাহলে খবর আছে বলে শাসিয়ে যায়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সৌমেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছে আসমা খাতুনের পরকীয়া প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরেই সে এই হতাকান্ড ঘটিয়েছে। তবে এ ব্যাপারে এখনো তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে এই ট্রিপল মার্ডারের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, রবিবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকায় পুলিশের এএসআই সৌমেন রায় তাঁর সার্ভিস রিভলবার দিয়ে গুলি করে তাঁর স্ত্রী আসমা খাতুন (২৫), তার শিশু পুত্র রবিন (৬) ও আসমার প্রেমিকা বিকাশ কর্মী শাকিল খানকে (২৮) গুলি করে হত্যা করে। হত্যাকান্ডের পর জনতা ঘাতক এএসআই সৌমেন রায়কে রিভলভারসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, এই ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় এখনো মামলা দায়ের হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

ঝিনাইদহে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে গৃহবধূ রিতু হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার সকালে সদর উপজেলার পাইকপাড়া গ্রামে এ কর্মসূচির আয়োজন করে নিহত গৃহবধূ রিতুর পরিবার ও এলাকাবাসী। তারা ব্যানার ফেস্টুন নিয়ে প্রায় ঘন্টা ব্যাপী এককর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, গত ৭ জুন মাগুরা সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামে স্বামীর বাড়িতে থাকা অবস্থায় গৃহবধূর স্বামী সুমন মোল্লা ও তার পরিবারের লোকজন রিতুকে হত্যা করে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা হলেও আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে পরিবার দাবি করেন।

কুষ্টিয়ায় এএসআই’র গুলিতে নারী শিশুসহ তিনজন নিহত

0
কুষ্টিয়ার ট্রিপুল মার্ডারের ঘাতক এএসআই সৌমেন রায়

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরতলীর কাস্টমস মোড়ে পুলিশের এএসআই’র গুলিতে সাবেক স্ত্রী তার পুত্র প্রেমিকসহ তিনজন নিহত হয়েছেন।

রবিবার কাস্টমস মোড় এলাকার একটি মার্কেটের সামনে গুলিতে নিহতরা হলেন আসমা খাতুন (২৫), তার শিশু পুত্র রবিন (৬) ও বিকাশ কর্মী সাকিল খান (২৮)।

ঘটনাস্থল থেকে ঘাতক পুলিশের এএসআই সৌমেন রায়কে জনতা আটক করে পুলিশে দিয়েছে। তিনি বর্তমানে খুলনার ফুলতলা থানায় কর্মরত বলে জানা গেছে ।

প্রত্যদর্শিরা জানান, সকাল ১১টার পর তারা গুলির শব্দ শুনতে পান। এ সময় এক শিশুকে পেছন থেকে গুলি করলে শিশুটি পড়ে যায়। এরপর নারী ও এক পুরুষকে খুব কাছ থেকে গুলি করা হয়। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

ঘটনা স্থল থেকে জনতা ও মার্কেটের ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে ঘাতক পুলিশ সদস্যকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সপর্দ করা হয়।

নিহত বিকাশ কর্মী শাকিল খান কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের কারিগর পাড়ার মিজবারের ছেলে এবং অনার্স তৃতীয় বর্ষের শিার্থী ছিলেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার গুলিতে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, হত্যাকান্ডের ঘটনায় স্থানীয়রা সৌমেন রায় নামে একজনকে আটক করে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে মোস্তাফিজুর রহমান জানান, সৌমেন খুব কাছ থেকে পরপর তিন জনকে গুলি করে হত্যা করে।

পুলিশের একটি সূত্র জানায়, বছর দেড়েক আগে সৌমেনের সাথে আসমার বিয়ে হয়। কিছুদিন আগে তাদের বিচ্ছেদ হয়। সম্প্রতি সৌমেন কুষ্টিয়ার হালসা পুলিশ ক্যাম্প থেকে বদলি হয়ে খুলনার ফুলতলা থানায় যোগদান করেন। এর আগেও আসমার আরেকটি বিয়ে হয়েছিল বলে জানা গেছে। শিশু রবিন আসমার প্রথম পরে সন্তান ছিল।

নিহত শাকিলের পারিবারিক সূত্র জানায়, ঘাতক সৌমেন এর আগে একাধিকবার আসমার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য শাকিলকে হুমকি দেয়। পরিবারের দাবি শাকিলের সাথে আসমার প্রেমের সম্পর্ক থাকলেও তাদের বিয়ে হয়নি।

এদিকে পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র দাবি করেছে, সম্পর্ক ছিন্ন করা এবং শাকিলের সাথে সম্পর্কে জড়িয়ে পরার কারণে প্রতিশোধ নিতে সৌমেন এই হত্যাকান্ড ঘটিয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...