মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 551

কুষ্টিয়া সদরের পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ জারি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় করোনা সংক্রমন উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় জেলা সদরের পৌর এলাকায় সাত দিনের কঠোর বিধি নিষেধ জারি করেছেন জেলা প্রশাসক।

গতকাল শুক্রবার পর্যন্ত জেলায় করোনা সংক্রমণের হার ছিল ২৯.৭৫ শতাংশ। এ দিন জেলায় ২০৫ জনের নমুনা পরীায় ৬১ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ১২৭ জন। এদের মধ্যে জেলা সদরে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ জুন) রাত সাড়ে ৮ টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম করোনা ভাইরাসের বিস্তার রোধে শহরের পৌরসভা এলাকায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির বৃহস্পতিবার (১০ জুন) অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক ১১ জুন মধ্যরাত হতে আগামী ১৮ জুন পর্যন্ত অধিক সংক্রমিত এলাকা বিবেচনায় পৌরসভাধীন এলাকায় সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৮ টা হতে দুপুর ২ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। বিধিনিষেধ চলাকালীন সময়ে পৌরসভা এলাকায় সকল ধরনের যানচলাচল বন্ধ থাকবে, অতি জরুরী প্রয়োজন ব্যতীত (ঔষধ ও নিত্যয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে কার্ড প্রদর্শন সাপেে টিকা গ্রহনের জন্য যাতায়াত করা যাবে, সকল পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে, জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহত্তোর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে, জরুরী প্রয়োজনে চলাচলকারী সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে, শুধুমাত্র জরুরি সরকারি নির্মাণ কাজ স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলমান থাকবে এবং এ সংক্রান্ত পণ্য পরিবহন বিধি-নিষেধের আওতা বহির্ভূত থাকবে, আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), সরকারের রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সকল দপ্তর/সংস্থাসমূহ জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে এবং তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে, পূর্বের ন্যায় শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে, শ্রমিকদের স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া নিশ্চিত করতে হবে।

খোকসায় ভুলে বিষ খেলো শিশু

0
শিশু মাহিমার ওয়াস করা হচ্ছে

স্টাফ রিপোর্টার

লাউ গাছে দেওয়ার জন্য গুলিয়ে রাখা তরল বিষ খেয়ে অসুস্থ হয়ে পরা দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে হাসপাতালে ভর্তি হয়েছে।

কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া গ্রামে শনিবার সকালে নিজের বাড়িতে ভুলবসত বিষ খাওয়া শিশুটির নাম মাহিমা। সে মুন্নাফ হোসেনের মেয়ে এবং বেতবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

শিশুর পরিবার সুত্রে জানা গেছে, সকালে শিশুরা বাইরে খেলতে গেলে তাদের মা বাড়ির উঠানের কোনার লাউগাছে দেওয়ার জন্য কিছুটা বিষ বোতলে গুলিয়ে রাখেন। শিশু মাহিমা বাড়ি ফিরে মায়ের কাছে পানি খেতে চায়। এক পর্যায়ে শিশুটি চৌকির নিচেয় বোতলে গুলিয়ে রাখা বিষ পানি ভেবে খেয়ে নেয়। শিশুটির মা টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিন সন্তানের জননী মায়া খাতুন জানান, মাহিমা তার প্রথম সন্তান। সকালে ২ মেয়ে বাইরে খেলতে গেলে তিনি লাউ গাছে দেওয়ার জন্য বিষ গুলান। কনিষ্ঠ মেয়ে সন্তানটি ঘুম থেকে উঠে পরায় সে বিষের পাত্র রেখে তাকে সামলাতে চেষ্টা করে। এ সময় মাহিমা ভুলবসত বিষ মেশানো পানি খেয়ে ফেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: সাইদুজ্জামান জানান, শিশুটিকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। সে মোটামুটি ভালো আছ।

ডা: আবু সাঈদ কে বাবার কবরে সমাহিত করা হল 

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার পৌর কবর স্থানে বাবার কবরেই বিশিষ্ট চিকিৎসক ডা: আবু সাঈদকে সমাহিত করা হয়েছে।

শুক্রবার বাদজুমা শহরের এসএসরোডের বড় মসজিদে প্রয়াত শৈল চিকিৎসক ডা: আবু সাঈেেদর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নেওয়া হয় পৌর কবর স্থানে। সেখানেই পিতা মাহউদ্দিন মাষ্টারের কবরেই তাকে সমাহিত করা হয়। মরহুমের নামাজে যানাজায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আমিনুল ইসলাম রতনসহ অসংখ্য মানুষ অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিনগত রাতে কুষ্টিয়া জেলা সদরের মসজিদ থেকে এশার নামজ শেষ করে বের হওয়ার সময় ডা: আবু সাঈদ হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পর কিচিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন। রাতেই মরহুমের মৃতদেহ শহরের থানা পাড়ার নিজ বাড়িতে নেওয়া হয়। শুক্রবার বাদজুমা পৌর কবর স্থানে তার দাফন করা হয়।

ডাক্তার আবু সাঈদের মৃত্যুতে দ্রোহ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ডাক্তার আবু সাঈদ রংপুর মেডেকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি খোকসা সহ কুষ্টিয়ার বিভিন্ন কিনিকে রোগীদের চিকিৎসা সেবা দিতেন।

খোকসায় বজ্রপাতে তিন মহিলা আহত

0
বজ্রপাতে আহত দুই নারী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় খোকসায় বিয়ে বাড়িসহ পৃথক বজ্রপাতে তিন মহিলা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের রেজা শেখের বাড়িতে মেয়ের বিয়ের অনুষ্ঠানিকতা চলছিল। হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বিয়ে বাড়ির পাশে বিকট শব্দে একটি বজ্রপাতের ঘটনা ঘটে। উৎসবে মেতে থাকা রাজ্জাকের স্ত্রী রাশিদা (৪৫) ও মন্টুর স্ত্রী লিপি (৪৫)আহত হয়। একই সময়য়ে একতার ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামের দবিরের স্ত্রী স্মৃতি (২৫) বজ্রপাতে আহত হয়। বজ্রপাতে আহতরা বাক শক্তি হরিয়ে ফেলে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। তাৎক্ষনিক ভাবে আহতদের মধ্যে স্মৃতি ও লিপিকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: প্রতিক সাহা জানান, রাশিদা সুস্থ্যবোধ করায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। বাঁকিদের রেফার্ড করা হয়েছে।

কুষ্টিয়ার ডা: আবু সাঈদ আর নেই

0
ডা: আবু সাঈদ ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার বিশিষ্ট চিকিৎসক ডা: আবু সাঈদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না..রাজউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

বৃহস্পতিবার দিনগত রাতে কুষ্টিয়া জেলা সদরের একটি মসজিদ থেকে এশার নামজ শেষ করে বের হওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে একটি হাসপাতালে নেওয়ার পর কিচিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন। রাতেই মরহুমের মৃতদেহ শহরের থানা পাড়ার নিজ বাড়িতে নেওয়া হয়। শুক্রবার বাদজুমা পৌর কবর স্থানে তার দাফন অনুষ্ঠিত হবে। স্ত্রী মা বোনসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ডা: আবু সাঈদ ছিলেন শিক্ষক মহিউদ্দিনের একমাত্র পুত্র।

ডাক্তার আবু সাঈদের মৃত্যুতে দ্রোহ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ডাক্তার আবু সাঈদ রংপুর মেডেকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি খোকসা সহ কুষ্টিয়ার বিভিন্ন কিনিকে রোগীদের চিকিৎসা সেবা দিতেন।

কুমারখালীতে নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন স্বামী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবেশী মহিলার সাথে শারীরিক সম্পর্কের অপবাদ সইতে না পেরে স্ত্রীর উপর অভিমান করে এক ব্যক্তি তার নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন।

এ ঘটনায় আহত ব্যক্তিকে প্রথমে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উপজেলার হাসিমপুরের বাঁখই মোহাম্মদপুর গ্রামে মুনতাজ আলী (৫২) নামের এক ব্যক্তি নিজের পুরুষাঙ্গ কাটার এ ঘটনা ঘটিয়েছেন। সে মুঞ্জল মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মুনতাজ আলীর স্ত্রী তার বিরুদ্ধে এক প্রতিবেশী মহিলার সাথে শারীরিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগ তোলেন।
বুধবার সকালে মুনতাজ আলী কোরআন শরীফ স্পর্শ করে কসম করেন। কিন্তু এতেও স্ত্রী মানতে না রাজ। এক পর্যায়ে বুধবার রাত আটটার দিকে মুনতাজ আলী ধরালো কিছু দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদরের জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

জেনালের হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মুনতাজ আলীর পুরুষাঙ্গের ১৬% ভাগের বেশী কেটে ফেলেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোকসায় সাংবাদিক ব্যাংকারসহ ১৩ জন আইসুলেশনে

0

ভুমি অফিসে সেবা মিলছে গ্রীলের বাইরে থেকে

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা ভুমি অফিস ও একটি তফশীলি ব্যাংকের দুই কর্মচারী করোনা আক্রান্ত হওয়েছেন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে আইসুলেশনে রয়েছেন ১৩ জন। ষ্টাফ করোনা আক্রান্ত হওয়ায় ভুমি অফিসে জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে।

উপজেলা ভুমি অফিসের স্টাফ সাইদুল ইসলামের করোনা আক্রান্ত হওয়ায় খবর নিশ্চিত হওয়া যায় বৃহস্পতিবার সকালে। তার পর থেকে হঠাৎ করে অফিসে জনসাধারণের প্রবেশ সীমত করে দেওয়া হয়। সেবা নিতে আসারা বিরম্বনায় পরে যায়। পরে ভুমি অফিসে সেবা নিতে আসাদের বারান্দার গ্রীলের বাইরে রেখে সেবাদান শুরু করা হয়। তবে বিশেষ প্রয়োজনে স্বাস্থ্য বিধি অনুসরণ করে জনসাধারণকে অফিসে ঢোকার ব্যবস্থ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া সোনালী ব্যাংক খোকসা শাখার এক কর্মকর্তা আক্রান্তের খবর নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

সহকারী কমিশনার (ভুমি) ইসাহাক আলী জানান, তার অফিস ষ্টাফ সাইদুর রহমান তিন দিন আগে থেকে ছুটিতে রয়েছে। সে ছাড়া অন্য কারো মধ্যে করোনার উপসর্গ নেই। করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় অফিসের ভিতরে জনসাধারণে প্রবেশ সীমিত করা হয়েছে।

তিনি আরো জানান, সাইদুল একা নিদ্রিষ্ট একটি কক্ষে বসতেন। সে তার নিজের এলাকা থেকে সংক্রমিত হয়েছে বলেও তিনি মনে করেন। অফিস লকডাউনের সম্ভাবনা নেই বলে তিনি সাফ জানিয়ে দেন।

বৃহস্পতিবার এ রিপোর্ট লেখার আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুজ্জামান সোহেল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বর্তমানে উপজেলার এক সাংবাদিক ও ব্যাংক কর্মকর্তাসহ ১৩ জন করোনা আক্রান্ত হয়ে আইসুলেশনে রয়েছেন। এ পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ২১৪ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৯৫ জন। অন্যস্থানে মারা যাওয়া এক ব্যক্তিসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

মিরপুরে বাজার লকডাউন ঘোষনা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি বাজার সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার বিকালে সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর বাজারে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস এ লকডাউনের ঘোষণা দেন। এ সময় সেখানে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনসহ স্থানীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

ইউএনও লিংকন বিশ্বাস জানান, কয়েক দিন আগে পুরাতন আজমপুর এলাকার এক বাসিন্দা কাজের সূত্রে চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পর তিনি করোনায় আক্রান্ত হন। এ সময় তিনি স্থানীয় আজমপুর বাজারে অনেকের সাথে চায়ের দোকানে বসে চা পান করেছিলেন। পরে তার করোনা সনাক্ত হয়। তিনি ছাড়াও ওই ব্যক্তির পরিবারের আরো দুজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেরা করোনায় আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশংকাজনক। আক্রান্ত পরিবারের দুই সদস্য বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।

ইউএনও আরও বলেন, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ থেকে ফিরে আসার পর করোনা শনাক্ত হয়েছে, সেহেতু তিনি ভারতীয় ধরনে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এ জন্য আজমপুর গ্রামের বাজারটি সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। যাতে সেখানে লোকসমাগম না হয়। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি বাজারের পাশেই। ওই বাজারে কাঁচা বাজার বসে এবং সেখানে ১০ থেকে ১২টি দোকান রয়েছে। তবে জরুরি প্রয়োজনে ওই এলাকার মানুষজন মাস্ক পরে বাড়ির বাইরে বের হতে পারবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রতিদিনই কুষ্টিয়া জেলায় সার্বিক করোনা পরিস্থিতির অবণতি ঘটছে। প্রতিদিনই আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে চার জনের মৃত্যু হয়েছে। মৃত চারজনের মধ্যে দু’জন নারী এবং দুজন পুরুষ রয়েছেন।

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় স্টিয়ারিং ট্রলি ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মকবুল হোসেন (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার সকালে িেমরদিয়াড়-মওলাহাবাসপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল মওলাহাবাসপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্টিয়ারিং ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মকবুল মারা যান। নিহত মকবুল রুপপুর পারমানবিক প্রকল্পের শ্রমিক ছিলেন। সকালে তিনি বাড়ি থেকে রুপপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ট্রলি নিয়ে ড্রাইভার পালিয়ে যেতে সম হয়।

নিহতের ভাই আনোয়ার আলী ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করেছেন।

শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে

0

ড. মো. কামরুজ্জামান

বিভিন্ন দেশের সরকারি হিসাবমতে, করোনার ছোবলে বিশ্ব থেকে ঝরে পড়েছে ৩৫ লাখ মানুষ। তবে বিশেষজ্ঞদের মতে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণামতে, এ সংখ্যা ৬০ থেকে ৮০ লাখ হবে। বাংলাদেশসহ গোটা বিশ্ব ১৪ মাস ধরে বিভীষিকাময় এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আর এ বিভীষিকা গরিব দেশগুলোর ওপর ভয়াল থাবা বিস্তার করে চলেছে। বিশেষত অনুন্নত দেশগুলো ভয়ংকর তির সম্মুখীন হয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বাংলাদেশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে দেশের অনেকে চাকরি হারিয়েছেন; দারিদ্র বেড়ে গেছে। অর্থনীতির প্রতিটি সূচকেরই অবনমন ঘটেছে। দেশের আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। অর্থনীতিবিদদের মতে, গত ২০১৯-২০ অর্থবছরে এ খাতের তির পরিমাণ ৮৫ হাজার কোটি টাকা।
বাংলাদেশ সবে এলডিসি অতিক্রম করেছে। দারিদ্র দূর হয়নি; বরং বেড়েছে। বিবিএসের তথ্যমতে, ২০১৬ সালে গ্রামাঞ্চলের সার্বিক দারিদ্র ছিল ২৬ দশমিক ৪ শতাংশ। কিন্তু করোনার প্রভাবে ২০২০ সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৩ শতাংশ। শহরাঞ্চলে ২০১৬ সালে দারিদ্যের হার ছিল ১৮ দশমিক ৯ শতাংশ, যা ২০২০ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪ শতাংশ। দেশে আজও অধিকাংশ ভূমিহীনের ঘরের ব্যবস্থা হয়নি। দেশের বেকার সমস্যার সমাধান হয়নি। বিআইডিএসের গবেষণা অনুযায়ী, সার্বিকভাবে শিতিদের মধ্যে ৩৩ শতাংশের বেশি বেকার। আর এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে যারা প্রথম শ্রেণি পেয়েছে, তাদের মধ্যে বেকারত্ব ১৯ থেকে সাড়ে ৩৪ শতাংশ; বিশেষ করে স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিপ্রাপ্তদের মধ্যে ৩৪ দশমিক ৪ শতাংশই বেকার।
করোনায় ৭০ শতাংশ মানুষকে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত বেকার থাকতে হয়েছে। আর কাজে যোগদান করলেও ৬৩ শতাংশ মানুষের আয় কমে গেছে। ফলে তাদের জীবনমানের অবনতি ঘটেছে। স্বল্প সময়ের জন্য হলেও চাকরি হারিয়েছে প্রতি তিনজনে একজন। করোনায় সবচেয়ে বেশি তিগ্রস্ত হয়েছে শিা খাত। বাংলাদেশের শিাব্যবস্থা একে তো কর্মমুখী নয়; অপরদিকে যা-ও আছে, তা-ও করোনার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে অদ্যাবধি বাংলাদেশের সব শিাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
দেশে মোট শিার্থীর সংখ্যা ৫ কোটির ওপরে। মোট জনশক্তির প্রায় এক-তৃতীয়াংশ এ বিশাল জনগোষ্ঠীর অধিকাংশই শিশু ও কিশোর। এ শিশুরাই হচ্ছে আগামীর বাংলা গড়ার কারিগর। তাদের মধ্যেই লুকায়িত আছে শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। করোনাভাইরাসে শিশু আক্রান্তের সংখ্যা কম হলেও তারা এ ভাইরাসের নীরব শিকারে পরিণত হয়েছে। করোনাজনিত দারিদ্র্য, বেকারত্ব ও ুধা শিশুর মনোজগতে বাধা সৃষ্টি করেছে। একদিকে পরিবারে খাদ্য সংকটের কারণে তারা অপুষ্টিতে ভুগছে, অন্যদিকে ঘরবন্দি শিশুরা একাকিত্বে ভুগছে। সারা দিন প্রচার মাধ্যমে মৃত্যু নিয়ে আলোচনা, মা-বাবার করোনাজনিত উদ্বেগ-উৎকণ্ঠা, পরিবারের আয়-রোজগার নিয়ে অনিশ্চয়তা আর চারদিকে শুধু শঙ্কার আবহ শিশুদের মনোজগতে নেতিবাচক প্রভাব ফেলছে।
দরিদ্র পরিবারে চাল নেই, চুলা নেই, আয় নেই, টাকা নেই, ঘরে খাবার নেই, সংসার চালানোর উপায় নেই, দুর্দিনের শেষ নেই-সামনে কী হবে ইত্যাদি দুশ্চিন্তার আলোচনা শিশুদের বিষœনতায় ঘিরে ধরেছে। চারদিকে মৃত্যুর মিছিল শিশুর বুদ্ধিবিকাশ বাধাগ্রস্ত করছে। ঘরের দরজা বন্ধ করে এসব শিশু একাকী নির্জনে বসে ইন্টারনেটে সময় পার করছে। প্রতি আধা সেকেন্ডে একজন নতুন শিশু ইন্টারনেটের সঙ্গে যুক্ত হচ্ছে। আর দিনে যুক্ত হচ্ছে ১ লাখ ৭৫ হাজার শিশু। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ২৫ শতাংশই শিশু। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ করোনায় ৬৫ শতাংশ শিশুর মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্তি বেড়েছে। ২০১৯ সালের গার্ডিয়ান কমনসেন্স-এর এক গবেষণায় বলা হয়েছিল, আমেরিকার ৬৯ শতাংশ ১২ বছর বয়সি শিশু স্মার্টফোনে অভ্যস্ত। আমেরিকার কমিউনিটি সার্ভে অনুযায়ী, ২০১৮ সালে ৩-১৮ বছর বয়সি ৯৪ শতাংশ শিশুর জন্য বাসায় ইন্টারনেট সংযোগ ছিল।
বর্তমানে অনলাইন কাস ও পরীার সুবাদে শিশুরা ইন্টারনেট বেশি ব্যবহারের সুযোগ পাচ্ছে। অনেকে এর প্রতি আসক্তও হয়ে পড়েছে। এনবিসি নিউজের তথ্যানুযায়ী, ৮-১২ বছরের একটি শিশু দিনে মোট ৬ ঘণ্টা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছে। করোনায় এর ব্যবহার আরও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের শিশুরাও এ েেত্র পিছিয়ে নেই। মানুষের জন্য ফাউন্ডেশনের এক জরিপে বলা হয়েছে, ঢাকার স্কুলগামী শিার্থীদের প্রায় ৮০ শতাংশ শিশুই মোবাইল ফোন ব্যবহার করে। এসব শিশু মোবাইল ফোনে অগণিত গেমে আসক্ত। ফ্রি ফায়ার, পাবজি, মাইনক্র্যাফট, টাউনশিপ, লুডোকিং, টেম্পেল রান, জিটিএভি, কাশ রয়েল, ক্যাশ অব ক্যান্স ইত্যাদি গেমরুপি বাজিতে মারাত্মক আসক্ত হয়ে পড়েছে শিশুরা। গেমের পাশাপাশি পর্নোগ্রাফিতেও তারা আসক্ত; যা অভিভাবকমহলে রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সমাজবিজ্ঞানীদের মতে, এ আসক্তি মাদকের চেয়েও ভয়ানক পরিস্থিতির উদ্ভব ঘটাতে পারে। এ আসক্তি পরিবার ও সমাজে ইতোমধ্যে বিপর্যয় ডেকে আনতে শুরু করেছে। ইতোমধ্যে তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। তারা বাবা-মা ও মুরব্বিদের অবাধ্য হয়ে গেছে। গ্রাম-গঞ্জে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা বিভিন্ন শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েছে। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে নিপতিত হচ্ছে। তাদের সামাজিক দতা লোপ পাচ্ছে। মানবিক গুণাবলি হ্রাস পাচ্ছে। তারা লেখাপড়ায় মনোযোগ হারাচ্ছে। মেজাজের ভারসাম্য হারাচ্ছে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে শিশুদের চোখের কর্ণিয়া ও রেটিনার ব্যাপক তি হচ্ছে।
দারিদ্র্য বৃদ্ধির কারণে শিশুশ্রম ও বাল্যবিয়ে বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন শিাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আজ শিশুরা পড়ালেখা ভুলে যেতে বসেছে। শিশুদের বাঁচাতে তাই শিাকে বাঁচানো প্রয়োজন। শিা আজ রাজনীতির মারপ্যাঁচে বন্দি হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের শিকদের কাছ থেকে জাতি কাক্সিক্ষত সময়োপযোগী ভূমিকা পাচ্ছে না। তারা ইউজিসিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পোস্ট-পদবি পেতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্যক্তিত্ব জলাঞ্জলি দিয়ে অধ্যাপকরা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের তৈলমর্দনে ব্যস্ত আছেন। এেেত্র দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন লণীয়। ওই প্রতিবেদনে একজন পিয়নের বরাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিকরা ভিসি হওয়ার জন্য তাদের পা ধরতেও বাকি রাখে না। ওই একই প্রতিবেদনে বলা হয়েছে-ভিসি, প্রক্টর, সহকারী প্রক্টর, প্রভোস্ট, হাউস টিউটর ইত্যাদি পদ পেতে বিশ্ববিদ্যালয়ের শিকরা মতাসীনদের ব্যাগ বয়ে বেড়ান। মতাসীন মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের পিএস, এপিএস, এমনকি পিয়নদেরও পদলেহন করেন (যুগান্তর, ২৬ অক্টোবর, ২০১৯)। অন্যান্য স্তরের শিকদেরও একই অবস্থা। নেতা হওয়ার নেশায় শিকরা তাদের মর্যাদাকে পদতলে পিষ্ট করছেন। শিকদের ব্যক্তিগত হীনস্বার্থ উদ্ধারের নিরন্তর বাসনার নিষ্ঠুর বলির শিকার আজ ৫ কোটি শিশুর জীবন।
খ্যাতিমান শিাবিদদের নীরবতা এ শিশুদের জীবন আরও অনিশ্চিত গন্তব্যে ঠেলে দিচ্ছে। রাজনীতির মারপ্যাঁচ থেকে শিাকে বাঁচাতে তাই শিাবিদদের এগিয়ে আসা জরুরি। রাজনৈতিক লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। শিাকে বাঁচাতে হবে; শিশুদের বাঁচাতে হবে, তাহলেই দেশ বাঁচবে। শিকদের মেরুদÐ সোজা করে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ব্যাংক-বীমা খোলা আছে। হাট-বাজার খোলা আছে। শিল্প-কলকারখানা খোলা আছে। অফিস-আদালত খোলা আছে। ব্যবসা-বাণিজ্য চলছে ঠিকঠাকভাবে। যানবাহন যথারীতি চলাচল করছে। স্বাস্থ্যবিধির কথা বলা হলেও জনগণের কাছে এর গুরুত্ব খুব একটা নেই। শুধু শিাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো মানে হয় না। স্বাস্থ্যবিধি মেনে তাই শিাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এেেত্র নি¤েœাক্ত পদ্ধতিগুলো অনুসরণ করা যেতে পারে-
অধিকাংশ বিশ্ববিদ্যালয় সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে। এ পাঁচ দিনে পাঁচটি বর্ষের কাস নেওয়া যেতে পারে। সপ্তাহের প্রথম দিনে প্রথম বর্ষ, দ্বিতীয় দিনে দ্বিতীয় বর্ষ, তৃতীয় দিনে তৃতীয় বর্ষ, চতুর্থ দিনে চতুর্থ বর্ষ ও পঞ্চম দিনে মাস্টার্সের কাস ও পরীা নেওয়া যেতে পারে। যেসব কলেজে অনার্স এবং মাস্টার্স কোর্স চালু আছে, এসব প্রতিষ্ঠানে এ একই নিয়ম অনুসরণ করা যেতে পারে। ডিগ্রি কলেজগুলোতে প্রথম দিন ডিগ্রি ও দ্বিতীয় দিন ইন্টারসেকশনের কাস ও পরীা নেওয়া যেতে পারে। হাইস্কুল ও মাদ্রাসাগুলোতে পাঁচ দিনে পাঁচ শ্রেণির কাস ও পরীা নেওয়া যেতে পারে। ঠিক প্রাথমিকেও এ একই নিয়ম অনুসরণ করা যেতে পারে। মন্দের ভালে হিসাবে শিাপ্রতিষ্ঠান খোলার মাধ্যমে অন্তত এভাবে শিশুদের বাঁচাতে স্কুলমুখী করা যেতে পারে। বরেণ্য ও প্রাজ্ঞ শিাবিদদের কাছ থেকে আরও সুন্দর এবং সময়োপযোগী পদ্ধতি প্রকাশের দাবি করছি। শিা, শিশু ও জাতিকে বাঁচাতে তাদের কাছে আশু পদপে কামনা করছি। অন্যথায় জাতি এর চেয়েও ভয়াবহ অন্ধকার অমানিশার দিকে ধাবিত হতে পারে বলে আশঙ্কা করছি।

ড. মো. কামরুজ্জামান : অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...