মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 554

খোকসায় পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে শ্বশুর আটক

0
আটক রবিউল ইসলাম

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে পুত্রবধূ ধর্ষনের অভিযোগে শ্বশুর রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ।

উপজেলা বেতবাড়িয়া ইউনিয়নে ভবানীপুর ভূমিহীন পল্লীতে শুক্রবার গভীর রাতে গৃহবধূ ধর্ষনের ঘটনা ঘটে। রাতেই থানায় মামলা দায়ের করার পর লম্পট শ্বশুরকে আটক করে পুলিশ।

ধর্ষীত গৃহবধূ জানান, প্রতিদিনের মত শুক্রবার রাতে নিজের ঘরে ঘুমাতে যান। এক পর্যায়ে গভীর রাতে তার শ্বশুর রবিউল গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গৃহবধূকে উদ্ধার করে এবং লম্পট শ্বশুরকে আটকে রাখে। রাতেই গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা করে। পরে পুলিশ ঘটনা স্থলে পৌঁচ্ছালে গ্রামবাসী আটক রবিউলকে পুলিশের কাছে সপর্দ করে। আটক রবিউলকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

গৃহবধূ আরো জানান, প্রায় ৮ বছর আগে রবিউলের ছেলে বিপুল মোল্লার সাথে পারিবারিক ভাবে তার বিয়ে হয়। গত দুই বছর আগে বিপুল দ্বিতীয় বিয়ে করে ঢাকায় চলে যায়। সেই থেকে শ্বশুর রবিউল তাকে (গৃহবধূকে) উত্যক্ত করে আসছিল। শুক্রবার রাতের আধারে জোর করে ঘরে ঢুকে শ্বশুর তার শ্লীলতা হানি করেছে। তিনি বিচার দাবি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা খোকসা থানা পুলিশের এসআই রাশেদুল ইমলাম জানান, রাতে মামলা রেকর্ডের কয়েক ঘন্টার মধ্যে এক মাত্র আসামী রবিউলকে আটক করা হয়েছে। ধর্ষীতার ডাক্তারী পরিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে। ধর্ষীতার দায়ের করা মামলা নম্বর ৩, তারিখ ৫ জুন ২১।

দ্রোহ প্রযোজিত দ্বিতীয় দিনের অনুষ্ঠান

0

কুষ্টিয়ায় করোনা প্রতিরোধে এসপির নেতৃত্বে মাস্ক বিতরণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ধারাবাহিক ভাবে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহরে জনসচেতনতা সৃষ্টির ল্েয পুলিশ সুপারের নেতৃত্বে র‌্যালি ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পুলিশ লাইন্স কুষ্টিয়া থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পুলিশ সুপার মো: খাইরুল আলমের নের্তৃত্বে র‌্যালিটি সিঙ্গার মোড়সহ কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এ সময় জেলা পুলিশের প থেকে হ্যান্ড মাইক ব্যবহার করে মাস্ক পরার ব্যাপারে প্রচার প্রচারণা ও যাদের মাস্ক নেই তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় র‌্যালিতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মোঃ আতিকুল ইসলাম, অফিসার ইন চার্জ কুষ্টিয়া মডেল থানা, ওসি ডিবি, কুষ্টিয়াসহ জেলা পুলিশ ও পুলিশের সকল র‌্যাংকের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

হরিণাকুন্ডুতে মাদক কারবারীদের হামলায় পুলিশ আহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পদ্মনগর গ্রামে মাদক বিক্রেতাদের হামলায় দুই পুলিশ আহত হয়েছেন। আহত এসআই মোহন আর রশিদ ও ইউনুস আলীকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই শামীম রেজা জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মনগর গ্রামের নদীর ধারে পুলিশ অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী রুজদার আলীর নেতৃত্বে মাদকসেবীরা পুলিশের উপর হামলা চালায়। এতে কর্মকর্তাসহ দুই পুলিশ কমবেশি আহত হন।

স্থানীয় ইউপি মেম্বর রেজাউল ইসলাম মন্ডল জানান, বৃহস্পতিবার রাতে পদ্মনগর নদীর ধারে মাদক বিক্রি ও সেবন করার সময় পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে ধরে ফেলে। এ সময় তারা পুলিশের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়। হামলায় দুই পুলিশ আহত হন।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ জানান, হাসপাতালের রেজিষ্টারে ভবানীপুর পুলিশ ফাড়ির এসআই মোহন আর রশিদ ও ইউনুস আলীর নাম লিপিবদ্ধ রয়েছে।

দৌলতপুরে নারীর লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ফসলি জমি থেকে শ্যামলী খাতুন (৩২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে বাড়ির পাশে ধঞ্চে খেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। স্বামী পরিতক্তা শ্যামলী খাতুন উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের তাজমেল হোসেনের মেয়ে। সে তার এক মেয়েসহ বাবার বাড়িতে বসবাস করত।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামলী খাতুনের একাধিক বিয়ে হয়েছিল। তবে কোন বিয়েই টেকেনি। শুক্রবার সকালে বাড়ির পাশে ধঞ্চে খেতের মধ্যে তার লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে শ্যামলী ঘর থেকে বেড়িয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিল। এরপর তাকে আর দেখা যায়নি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, কী কারণে কে বা কারা শ্যামলীকে হত্যা করেছে, এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হচ্ছে বলেও জানান তিনি।

ঝিনাইদহে সালিশে বাবা মেয়েকে নির্যাতন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় মিথ্যা অপবাদ দিয়ে সালিশী মজলিসে বাবা মেয়েসহ পরিবারের সবার উপর শারীরিক নির্যাতন করেছে প্রভাবশালী মাতুব্বররা।

সদর উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনায় ােভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পুলিশ নুর আসলাম নামে এক মাতুব্বরকে গ্রেফতার করেছে।

সালিশী নির্যাতনের শিকার গোলাপী খাতুন জানান, তার ১৫ বছর বয়সী মেয়ের সাথে একই গ্রামের তালেবের ছেলে আকাশ হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানান তারা।

গোলাপী খাতুন আরো জানান, গ্রামের মাতব্বর নুর ইসলাম, ফরিদ, হামিদ ও বিল্লাল হোসেন তার স্বামী ইদ্রিস আলীকে মেয়ের বিয়েতে রাজি করানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা ইদ্রিস আলীর সাথে তার নিজের মেয়ের অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে সালিশী বৈঠকের আয়োজন করে। সেখানে তারা মেয়ের বাবা ইদ্রিস আলীর মুখে চুনকালী দেয়। এ ছাড়া পরিবারের অন্য সদস্যদেরও মারপিট করে। মিথ্যা অপবাদ দিয়ে মেয়ের বাবাসহ পরিবারের লোকদের উপর নির্যাতকারীদের বিচারের দাবি করেন তিনি।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানন, বৃহস্পতিবার দুপুরে অভিযোগ পেয়ে আমরা অভিযুক্ত মাতব্বর নুর ইসলামকে আটক করেছি। তদন্ত সাপেে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, এমন অভিযোগ সদর থানায় করা হয়েছে বলে শুনেছি। অভিযোগের সত্যতা পেলে কঠোর আইনগত ব্যবস্থা নিব।

ঘুড়ি

0
চরকি ঘুড়ি বেতবাড়িয়া থেকে তোলা।

“ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো” গানে বন্দনায় ঘুড়িকে নানা ভাবে উপস্থাপন করা হয়েছে। ঘুড়ি বাঙালী সংস্কৃতির সাথে মিশে আছে। বছরে দুইটি ঋতু ঘুড়ি ওড়ানোর মৌসূম। তবে করোনা অতিমারির ফলে অনেকেই অলস সময় কাটাতে ঘুড়িকে একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। তৈরী করা হচ্ছে নানা বর্ণের ঘুড়ি। খোকসার বিভিন্ন প্রান্ত থেকে ছবি গুলো তুলেছেন আমাদের প্রতিবেদক।

গড়াই নদীর চরে ঘুড়ি ওড়াতে চেষ্টা করছে শিশুরা। খোকসার খেয়াঘাট এলাকা থেকে ছবিটি তোলা।
চরকি ঘুড়ি
পরন্ত বিকালে ঘুড়ি ফিরছে শিশুটি। বহরম পুর থেকে ছবিটি তোলঅ।
চিলে ঘুড়ি ওড়াতে চেষ্টা করছে শিশুটি। খোকসা কালবিাড়ী থেকে ছবিটি তোলা।
শখের ঘুড়ি নিয়ে বাজারে চলেছে শিশুটি। মোড়াগাছা থেকে ছবিটি তোলা।
নিজের ঘুড়ি মেরামতে ব্যস্থ যুবক। কমলাপুর থেকে ছবিটি তোলা।
ছেলে সখ মেটাতে ঘুড়ি হাতে মা নেমেছে নদীর চরে। খোকসা খেয়া ঘাট এলাকা থেকে ছবিটি তোলঅ।

ঝিনাইদহের সীমান্তে দিয়ে অনুপ্রবেশের সময় নারীসহ আটক ৬

0

ঝিনাইদহ প্রতিনিধি

অবৈধ অনুপ্রবেশের চেষ্টার দায়ে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে তিন নারীসহ ৬ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুর ও চুয়াডাঙ্গা জেলার দর্শনা তেতুলিয়া বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নারায়নগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া গ্রামের মৃত সামসুল শেখের মেয়ে মিম আক্তার (২০), খুলনার দিঘলিয়া উপজেলার গাজির হাট মহিশদিয়া গ্রামের মৃত হানিফ সরকারের মেয়ে রহিমা খাতুন (২২) ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোমিন (৪৫), সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামের হরিদাস মদকের ছেলে যতন মদক, স্ত্রী কমলা মদক ও ছেলে লিখন মদক।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় অবৈধভাবে ভারত থেকে ২ নারী বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর ও দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

যাত্রাপালা সূর্য স্বাক্ষী

0

খোকসায় প্রতিজ্ঞা রক্ষায় স্বামী স্ত্রীর বিষপান

0

স্টাফ রিপোর্টার

মায়ের উপর অভিমানের জেরে করা প্রতিজ্ঞা রক্ষায় এক নব দম্পতি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

বুধবার সকালে খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল গ্রামের নাসিম মন্ডল (৩০) ও তার সন্তান সম্ভাবা স্ত্রী মুক্তা (২৫) নিজের ঘরে বিষ পান করে আত্মহত্যা চেষ্টা চালায়। ছয় মাস আগে এই দম্পতির বিয়ে হয়।

বিষপানে অসুস্থ্য নবদম্পতির পরিবার সূত্রে জানা গেছে, গ্রামের বারেক মন্ডলের স্ত্রীর সাথে তাদের ছেলে নাসিম ও তার স্ত্রী মুক্তার ঝগড়া হয়। এ ঘটনার সূত্র ধরে বুধবার সকালে এই নবদম্পতি নিজের এক সাথে বসে তরল বিষ পান করে আত্ম হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে এ দম্পতি অসুস্থ হয়ে পরলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে আসে। তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন সন্তান সম্ভাবা মুক্তা জানন, স্বামী শ্বাশুরীর দন্দের শিকার হয়েছে সে। মা ছেলে বিরোধের জের ধরে আগের রাতে স্বামী নাসিম ও সে বিষ পানের জন্য প্রতিজ্ঞা করে। সেই মাফিক নিজের ঘরে দুইজন এক সাথে বিষ পান করেছে। তবে স্বামী আগে বিষ খাই। পরে সেও অবশিষ্ট অংশ বিষ পান করে। সে নিজেকে অন্তশত্যা বলে দাবি করেন।

অসুস্থ ভাইয়ের শর্যা পাশে বসে রেখা জানায়, স্বামী ও স্ত্রী শপথ রক্ষা করতে বিষ খেয়েছে।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাসনিম আলম সায়েম জানান, গৃহবধূ সন্তান সম্ভবা। সে যে বিষ পান করেছে ও তার যে চিকিৎসা চলছে তাতে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অসুস্থ্য স্বামী স্ত্রী দু জনেই আগের তুলনায় ভালো আছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...