সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 565

বৃহস্পতিবার থেকে বাস চালুর ঘোষনা

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রেখেই বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ সব জেলায় বাস চালুর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সরকারি সিদ্ধান্তে টানা ২২ দিন বন্ধ থাকার পর গণপরিবহন সড়কে নামছে। গণপরিবহণে চড়তে মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ।

বুধবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প থেকে পরিবহনের মালিক, শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে- মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে ওঠাতে পারবে না এবং গাড়ির স্টাফদের মালিক মাস্ক সরবরাহ করবেন। গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এক বিবৃতিতে জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে। তিনি তাদের দেওয়া নির্দেশনা মানতে সবাইকে আহ্বান জানান।

পানির জন্য হাহাকার

0
নিজের বাড়ির টিউবয়েল থেকে পানি সংগ্রহহের চষ্টা মা ও তার শিশু কন্য। মানিকাট গ্রাম থেকে ছবিটি ধারণ করা।

অনাবৃষ্টি ও প্রচন্ড খড়োতাপে ভুগর্ভস্থ পানি স্তর নিচে নেমে গেছে। অধিকাংশ টিউবয়েল গুলো লেয়ার ফেল করেছে। ফলে সুপেয় পানির প্রধান উৎস টিউবয়ল থেকে যথেষ্ট পানি পাওয়া যাচ্ছে না। পানি সংগ্রহে মুনুষকে ছুটতে হচ্ছে এ পাড়া সে পাড়া। পানি সংকটের এই ছবি গুলো খোকসার বিভিন্ন গ্রাম থেকে তোলা।

প্রতিবেশীর পুকুর থেকে পানি নেবার চেষ্টা বরছে শিশুটি। ছবিটি রাজিনাথপুর থেকে তোলা।
প্রতিবেশীর বাড়ি থেকে ইফতারের জন্য পানি নিয়ে ঘরে ফিরছে এক শিশু।

ঝিনাইদহে অফিসের মধ্যে সাবেক কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

0
ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সৃজনী নামে একটি এনজিও’র চেক জালিয়াতির শিকার সাবেক কর্মচারীর অফিসের মধ্যে কর্মকর্তাদের সামনে বিষ পানে আত্মহত্যার চেষ্টা।

এনজিওটির সাবেক ওই কর্মচারীর নাম আব্দুস সাত্তার গাজী (৩৫)। গত সোমবার ঝিনাইদহ শহরের পবহাটী পাড়ার সৃজনী হেড অফিসে এই বিষপানের ঘটনা ঘটে। বিষপানে অসুস্থ্য আব্দুস সাত্তার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার নুরনিয়া গ্রামের রওশন আলী গাজীর ছেলে। তিনি সৃজনী নামের এনজিওটির চট্রগ্রামের লোহাগড়া থানায় সোলার বিভাগের কর্মী ছিলেন।

আব্দুস সাত্তারের অভিযোগ, তৎকালীন কর্মস্থলে ঋনের পাশবহিতে কিস্তির আপডাউন ও অডিটের অনিয়মের টাকা নিয়ে অফিস তার উপর টর্চারিং শুরু করে। ২০১৫ সালে অডিটের ওই টাকা ফেরৎ দেন। ২০১৮ সালে তিনি চাকরী ছেড়ে বাড়ি চলে আসেন। চাকরী ছাড়ার সময় তিনি প্রতিষ্ঠানের পাওয়ানা সবকিছু বুঝিয়ে দেন। কিন্তু তাকে কোন রশিদ দেওয়া হয় না। এ পর্যায়ে সৃজনী আব্দুস সাত্তারের বিরুদ্ধে সাড়ে ৩ লাখ টাকার চেক জালিযাতির মামলা করে। আদালতে মামলা করার পর তিনি এক লাখ কুড়ি হাজার টাকা পরিশোধ করেন। সোমবার তিনি আরো পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করতে আসেন। এক পর্যায়ে মিথ্য দেনার দায়ে অভিযুক্ত ওই কর্মচারী সৃজনী’র কর্মকর্তা দারজুল ইসলাম ও ওয়াহিদুজ্জামানের সামনে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে গুরুতর অসুস্থ্য অবস্থায় আব্দুস সাত্তারকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ্য সাত্তারের স্ত্রী হোসনে আরা অভিযোগ করেন, তার স্বামী চাকরী নেওয়ার সময় সৃজনীর অফিসে একটি সাদা চেক জমা দিয়েছিলেন। চাকরী ছাড়ার সময় চেকটি ফেরত না দিয়ে তা দিয়ে চেক জালিয়াতির মামলা করেছে। ইতোমধ্যে ৫ মাস আগে চেক ফেরৎ পেতে এক লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেছে। এখন তারা আরো সাড়ে ৩ লাখ টাকা দাবি করছে। তিনি এই প্রতারকদের বিচার দাবী করেন।

সৃজনীর সহকারী পরিচালক দারজুল ইসলাম জানান, লোহাগড়া শাখায় চাকরী করার সময় বেশ কিছু সোলারের মালামাল নষ্ট করে ফেলে। স্টোর থেকে মালামাল হারিয়ে ফেলে। গ্রাহকের টাকা আত্মসাত করে। এ করণে অডিট রিপোর্ট মোতাবেক সাড়ে ৩ লাখ টাকা আব্দুস সাত্তারের কাছে পাওয়ানা হয়। এটা সে মেনে নিয়েই এক লাখ টাকা ২০ হাজার টাকা জমা দেন। এরপর টাকা দিতে তিনি টালবাহানা শুরু করেন। সোমবার তিনি ৫০ হাজার টাকা জমা দিতে আসেন। আমরা বলি আর কিছু টাকা দিয়ে ঝামেলা মিটিয়ে যান। আব্দুস সাত্তার সৃজনী অফিসে বিষপান করেন নি বলে সহকারী পরিচালক দারজুল ইসলাম দাবী করেন।

ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ বলেন, এনজিওতে চাকরী নেওয়ার সময় চেক রেখে দেবার কোন নিয়ম নেই। কোন এনজিও যদি এটা করে থাকে তবে চরম অন্যায় ও আইন ভঙ্গের কাজ। অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নিবেন বলেও জানান।

ঝিনাইদহ সদর থানার এসআই এমদাদ হোসেন হাসপাতালে আব্দুস সাত্তার গাজীর বক্তব্য রেকর্ড করেন।

ঝিনাইদহে বিনামুল্যে অক্সিজেন সেবা চালু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌর এলাকার করোনা আক্রান্ত অসহায় দরিদ্ররা ঘরে বসে বিনামুল্যে অক্সিজেন সেবা পাবেন।

মঙ্গলবার ঝিনাইদহ প্রেসকাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নবগঙ্গা রা পরিষদ ও ঝিনুকদহ ভাষা পরিষদ নামের স্বেচ্ছাসেবী সংগঠন দুটি এ কর্মসূচী হাতে নিয়েছে।

আয়োজকরা জানান, ঝিনাইদহ পৌর এলাকার যেসব অসহায় দরিদ্র মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে পারছেন না। অর্থের অভাবে অক্সিজেন সিলিন্ডার কিনতে পারছেন এমন রোগীরা হটলাইনের মাধ্যমে যোগাযোগ করলে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনুকদহ ভাষা পরিষদের সভাপতি গাউস গৌর্কী, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শিপন জোয়ার্দ্দার, নবগঙ্গা রা পরিষদের প্রধান উপদেষ্টা মাসুদ আহম্মেদ সঞ্জু, যুগ্ম আহয়ক খান জাহান আলী, সদস্য রাশেদুল ইসলাম পরাগ, আহাদ প্রমুখ।

আম কুড়ানি শিশুরা

0

সিসিইউতে খালেদা জিয়া

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। তিনি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধিন রয়েছন।

সোমবার বিকালে খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে। বেলা ৩টার পর তাকে সিসিইউতে নেয়া হয়েছে।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, ম্যাডামকে সিসিইউতে নেয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এ সময় তার বাসভবন ফিরোজায় আরও আট স্টাফ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা শনাক্তের ১৪ দিন পর খালেদা জিয়ার আবারও পরীা করা হলে ফলাফল পজিটিভ আসে।

২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।

খোকসায় লিচুর ফলনে বিপর্যয়

0
ফল শুন্য গাছ দেখাচ্ছেন রাজু

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় তীব্র তাপদাহে লিচু ফলনে বিপর্যয় ঘটেছে। ফলে ক্ষতির মুখে পরেছে লিচুর বাগান ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছে, চলতি মৌসূমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার গোপগ্রাম, সাতপখিয়া, বড়ই চারা, বসোয়া, দশকাহুনিয়া, মানিকাট গ্রামের লিচু বাগান গুলোতে প্রচুর লিচুর গুটি দেখা দেয়। কয়েকমাস বৃষ্টির দেখা না মেলায় লিচুর গুটি ঝড়ে যায়। ফল রক্ষায় কৃষকরা প্রথম দিকে বিভিন্ন প্রকার কীটনাষক ও বাগানে পানি সেচ দিতে থাকে। কিন্তু তাতে লাভ হয়নি। বাগান গুলোর অধিকাংশ গাছ এখন ফল শুন্য হয়ে পরেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি উৎপাদন মৌসূম পর্যন্ত উপজেলায় প্রায় ১০৩ হেক্টর জমিতে লিচু আবাদ হয়েছে।

গোপগ্রাম ইউনিয়নের লিচুর বাগান মালিক তৌহিদুর রহমান রাজু জানান, যখন লিচু গাছে মকুল আসে তখন আবহাওয়া অনুকুলে থাকায় প্রতিটি গাছে প্রচুর ফল ছিল। অনাবৃষ্টি ও প্রচন্ড তাপদাহে লিচু গাছের ফল ঝরে পড়েছে। তাদের ২০ বিঘা জমির উপর তার লিচু বাগান রয়েছে। বাগানে প্রায় ৫শ টি গাছ আছে কিন্তু শেষ পর্যন্ত ১৫/১৬ টা গাছে লিচু রক্ষা করতে পেরেছেন। বিগত বছরের তাদের বাগান থেকে প্রায় তিন সাড়ে তিন লাখ টাকার লিচু বিক্রি করা হয়েছি। এবছর সব মিলিয়ে ২০ হাজার টাকার ফল বিক্রি হবে কী না তা নিয়ে তাদের শঙ্কা রয়েছে।

একই গ্রামের কৃষানী রোজিনা খাতুন হতাশ তার লিচু বাগানে ফল না আশায়।

লিচুর বাগান ব্যবসায়ী হারেজ আলী জানান, ১ লাখ ৮০ হাজার টাকায় তিনি দশকাহুনিয়া গ্রামে একটি লিচুর বাগান ইজারা নিয়েছিলেন। প্রথম দিকে তার বাগানে প্রচুর ফল ছিল। কিন্তু চরম তাপদাহে তার বাগানে ৬৮টি গাছের একটি তেও ফল নেই। মালিক বায়নার টাকা ফেরত দিচ্ছেন না।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান, লিচুর ফলনে বিপর্যয় হয়নি এখনো চলমান রয়েছে। প্রচন্ড খরার ফলে কিছু ফলন নষ্ট হতে পারে। তবে এবারে লিচু ল্যমাত্রার থেকে অধিক আবাদ হয়েছে।

শৈলকুপায় মানববন্ধন করেছে গ্রামবাসী

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নির্মানাধীন মসজিদের পিলার ভাঙ্গার সাথে জড়িতদের আটক ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।

শনিবার দুপুরে শৈলকুপা উপজেলার বড়ুলিয়া গ্রামে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, গড়াই নদীর ভাঙ্গনে গ্রামের মসদিজ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নতুন করে আবারো মসজিদ নির্মাণ করা হচ্ছে। কিন্তু গত ২২ তারিখের কিছু দুষ্কৃতিকারী নির্মাণাধীন মসজিদের কয়েকটি পিলার ভাংচুর করে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।

কুষ্টিয়ার লালন শিল্পীরা করোনাকালীন ত্রাণ পেলেন

0
প্রধানমন্ত্রীর ত্রানপেলেন লালন শিল্পীরা।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর করোনাকালীন ত্রাণ সহায়তা পেয়েছেন অসচ্ছল লালন সঙ্গীত শিল্পীরা।

শনিবার দুপুরে ছেঁউড়িযায় লালন একাডেমীতে ৬৯ জন লালন সঙ্গীত শিল্পীর হাতে প্রধানমন্ত্রীর এ ত্রাণ সামগ্রী তুলেদেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প থেকে শিল্পীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ২৫ জন অসচ্ছল সঙ্গীত শিল্পীর মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার মেয়ে স্মৃতি ভারতে করোনায় মারা গেছেন

0
চিকিৎসা নিতে যাওয়া মাকে সন্তানের শেষ স্পর্শ। বেনাপন স্থলবন্দর দিয়ে ভারতে যওয়ার সময় ধারণ করা ভিডিও থেকে ছবিটি সংগ্রহ।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মেয়ে শারমিন আক্তার স্মৃতি (৩২) ভারতে চিকিৎসা নিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুক্রবার বিকালে কলকাতার বর্ধমানে ফরটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্মৃতি জেলা সদরের মঙ্গলবাড়িয়ার মঞ্জুর চিশতীর স্ত্রী। কিডনি সমস্যার চিকিৎসা নিতে স্বামীর সঙ্গে গত ২০ মার্চ বেনাপোল হয়ে ভারতে যান। পরে তার করোনা ধরা পড়ে।

প্রয়াত স্মৃতির মামা নুরুন্নবী বাবু কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সময়ের কাগজের সম্পাদক। তিনি জানান, বর্ধমানে কিডনির চিকিৎসা চলাকালে এক সপ্তাহ আগে স্মৃতির করোনা পজিটিভ ধরা পড়ে। পরিস্থিতির অবণতি হলে গত চারদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার নেয়া হয় আইসিইউতে। শুক্রবার বিকালে তার মৃত্যুর খবর আসে। স্মৃতির মরদেহ বাংলাদেশেই দাফন করা হবে জানিয়ে নুরুন্নবী বাবু বলেন, মরদেহ বিশেষ ব্যবস্থায় দেশে আনার উদ্যোগ নেয়া হচ্ছে।

প্রসঙ্গত গত বছরের ১৮ ডিসেম্বর স্মৃতির মা শাহানা খাতুনও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...