সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 571

লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

0

খোলা থাকবে শিল্প-কারখানা

দ্রোহ অনলাইন ডেস্ক

শিল্প-কারখানা খোলা রেখে আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

করোনাভাইরাস পরিস্থিতি অবনতির কারণে আগের নির্দেশনার ধারাবাহিকতায় আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ১৩টি বিধি-নিষেধ আরোপ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশনার মধ্যে রয়েছে :

১. সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ও সকল কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ, স্থলবন্দর এবং এ সংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৩. সকল প্রকার পরিবহন (সড়ক, নৌ, রেল, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের েেত্র এই আদেশ প্রযোজ্য হবে না।

৪. শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেয়া নিশ্চিত করতে হবে।

৫. আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন- কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

৬. অতি জরুরি প্রয়োজন ছাড়া (ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে টিকা কার্ড প্রদর্শন সাপেে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।

৭. খাবারের দোকান ও হোটেল-রেস্তোরায় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোরর ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ (সরাসরি/অনলাইন) করা যাবে। শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে।

৮. কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। বাজার কর্তৃপ/স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

৯. বোরো ধান কাটার জরুরি প্রয়োজনে কৃষি শ্রমিক পরিবহনের েেত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসন সমন্বয় করবে।

১০. সারা দেশে জেলা ও মাঠ প্রশাসন উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদপে গ্রহণ করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে।

১১. স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক তার পে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় মতা দেবেন।

১২. স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমা ও তারাবি নামাজের জমায়াত বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

১৩. এসব নির্দেশনা বাস্তবায়নের ল্েয সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনে সম্পূরক নির্দেশনা জারি করতে পারবে।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে সাত দিনের লকডাউন বা বিধি-নিষেধ জারি করে সরকার। এই বিধি-নিষেধের মেয়াদ শেষ হয় রবিবার।

বিধি-নিষেধের সময়ে পালনের জন্য ১১টি নির্দেশনা দেয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৪ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে।

বিধি-নিষেধ শুরু হলে গণপরিবহন না পেয়ে দুর্ভোগে পড়েন খোলা থাকা সরকারি-বেসরকারি অফিসের কর্মীরা। গণপরিবহন না পেয়ে বিভিন্ন স্থানে বিােভ করেন যাত্রীরা। একই সঙ্গে দোকান ও মার্কেট খুলে দিতেও আন্দোলনে নামেন মালিক-শ্রমিকরা।

ফরিদা পারভীন করোনায় আক্রান্ত

0
ফরিদা পারভীন - ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ইমাম জাফর নোমানী।

তিনি জানান, চারদিন ধরে তার মা অসুস্থবোধ করছিলেন। ৭ এপ্রিল তার করোনা টেস্ট করালে রিপোর্ট ‘পজিটিভ’ আসে। তবে মায়ের তেমন কোনো শারীরিক সমস্যা নাই। শুধু কিছুটা শ্বাসকষ্ট আছে। চিকিৎসকের পরামর্শে বাসাতেই চিকিৎসা চলছে।

লালনের গান গেয়ে দেশে-বিদেশে খ্যাতি পেয়েছেন ফরিদা পারভীন। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন।

২০০৮ সালে তিনি জাপান সরকারের প থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।

খালেদা জিয়া করোনা আক্রান্ত : ফখরুল

0
খালেদা জিয়া

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন দলের মহাসচিব।

রবিবার বিকালে দলীয় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি বলেন, শনিবার আইসিডিডিআর,বিতে বেগম খালেদা জিয়ার করোনা পরীা করা হয়েছে। রবিবার আমরা সেই টেস্ট রিপোর্টটা পেয়েছি। তাতে করোনা পজিটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

এর আগে দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান খালেদা জিয়ার করোনায় আাক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খালেদা জিয়া কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন। তাই শনিবার বিকালে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে আইসিডিডিআর,বিতে ওই নমুনা পরীা হয় এবং ফল পজিটিভ আসে।

উল্লেখ্য, খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে জামিনে রয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রæয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে যেতে হয়। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর গত বছর করোনা মহামারির কারণে পরিবারের আবেদনে তাকে ছয় মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা তিন দফায় বাড়ানো হয়েছে। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক বাদে অন্য কেউ দেখা করতে পারেন না।

ঝিনাইদহ সীমান্তে দালালসহ ৭ জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ৭ বাংলাদেশীকে বিজিবি আটক করেছে।

রবিবার সকালে মহেশপুরের বাঘাডাংগা এলাকায় ৫৮ বিজিবি ব্যাটালিয়ন অভিযান চালিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।

আটক মহেশপুর উপজেলার বাঘাডাংগা বিশা তরফদারের ছেলে তাবুর তরফদারের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো ৬ বাংলাদেশীকে আটক করা হয়। আটকদের মধ্যে ১ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত গমনের অভিযোগে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

খোকসায় ফেনসিডিল ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সন্ধায় খোকসা থানা পুলিশ এ অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিন্টু ও মাইক্রোবাস চালক সঞ্জীবকে আটক করে। ধৃতদের বাড়ি দৌলতপুর উপজেলায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা পুলিশের একটি দল দৌলতদিয়া গামী ওই মাইক্রোবাস কে চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে মাইক্রো বাসে তল্লাশি করে ১৪০ বোতল ফেন্সিডিল ও দুই পুটলায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, মাদক ব্যবসায়ী পিন্টু (৩০) ও মাদকের চালান বহনকারী মাইক্রোবাসের চালক সঞ্জীব হোসেন (৪৬) আটক করা হয়। মাদকের চালান বহকারী ঢাকা মেট্রো- চ -৫১-৬৯৩৪ নম্বরের মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। জেলার দৌলতপুর থেকে দৌলদিয়া ঘাটে মাদকের এ চালানটি পৌছে দেওয়ার দায়িত্ব ছিল আটক পিন্টুর।

দৌলতপুর সৎ ভাইকে কুপিয়ে হত্যা

0

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ফামিদ (৪০) নামে এক মাদক চোরাকারবারীকে গলা কেটে হত্যা করেছে তার সৎ ভাই।

রবিবার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত ফামিদ আব্দুস ছাত্তার ওরফে নান্দু ডাকাতের ছেলে।

স্থানীয়রা জানান, সীমান্তের শীর্ষ মাদক চোরাকারবারী ও সন্ত্রাসী ফামিদ সকালে নিজ বাড়ির পাশে একটি দোকানে বসে চান পান করছিলেন। এ সময় পেছন থেকে সৎ ভাই মিলন ধারাল হাসুয়া দিয়ে ফামিদের গলায় কোপ দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার মৃত্যু নিশ্চিত করে মিলন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ফামিদের লাশ উদ্ধার করে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, নিহত ফামিদ খারাপ প্রকৃতির লোক ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মিলনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।

উল্লেখ্য. ফামিদ হত্যা মামলায় ভারতে ১৪ বছর কারাভোগের পর ২০১৯ সালে দেশে ফিরে আসেন। তবে দেশে ফিরে ফের মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক ধর্ষনের অভিযোগ রয়েছে। এ নিয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী অতীষ্ট ছিল। তাকে ধরতে পুলিশ একাধিকবার সীমান্তে অভিযান চালিয়ে ব্যর্থ হয়।

খোকসায় স্বাস্থ্য বিধি না মানায় জরিমান

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্বাস্থ্যবিধি না মানার ৬ পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার বিকালে খোকসা বাস স্ট্যান্ডে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব পথচারীদের ১৩ শ টাকা জরিমানা করেন বলে জানা গেছে।

শৈলকুপায় ক্ষীণকায়ী যুগোলের বিয়ে

0
Abbas-Mim-Khatun-10-o-4

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপার ক্ষীণকায়ী এক যুগোলের বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে চল্লিশ ইঞ্চি উচ্চতার আব্বাস উদ্দীন (৩০) ও বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতার মিম খাতুন (১৮) বিয়ে হয়েছে। এই বিয়ে নিয়ে উভয় পরিবার উচ্ছাসিত।

বর আব্বাস উদ্দীনের মা সালেহা খাতুন জানান, কৃষক ছেলের জন্য মেয়ে খুজে পাচ্ছিলাম না। অবশেষে শৈলকুপার লনদিয়া গ্রামে মেয়ে খুজে পায়।

বিয়ের পয়গম পাঠানোর পর রাজি হয় কনের পরিবার। এরপর আসে সেই মাহেন্দ্রন। এই বিয়েতে ১৫ জন বরযাত্রী যায়। শনিবার সকালে বিয়ে বাড়ি গিয়ে দেখা যায় বর কনে পাশাপাশি বসে খোশ মেজাজে গল্প করছেন।

আব্বাস ও মিম জানান, তাদের দাম্পত্য জীবন সুখি হবার জন্য যেন সবাই দোয়া করেন।

কুমারখালীর রাবেয়ার মেডিকেল পড়ানোর দায়িত্ব নিলেন এমপি জর্জ

0
বাবা মার সাথে মেধাবী ছাত্রী

কুষ্টিয়া প্রতিনিধি

এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীার ফলাফলে মেধা তালিকায় স্থান পেয়েও দারিদ্র্যতার কারণে মেডিকেল কলেজে ভর্তি নিয়ে অনিশ্চিয়তা দেখা দেয় রাবেয়া আক্তার রুমির।

ফুটপাতে সিঙ্গারা-চপ বিক্রেতা দারিদ্র্য পিতা রমজান আলীর পক্ষে মেয়েকে মেডিকেলে পড়ানোর স্বপ্ন যেন ¤øান হতে বসেছিল। মেয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে সেই আনন্দের বদলে দুশ্চিন্তা যেন কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল রমজান আলী ও লাইলা খাতুন দম্পতিকে। দারিদ্র্য ঘরের মেয়ে রাবেয়ার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া এবং মেডিকেলে ভর্তির অনিশ্চিয়তার বিষয়টি নিয়ে অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ’র।

শনিবার সকালে তিনি লোক পাঠিয়ে মেধাবী রাবেয়ার বাবা রমজান আলীকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে আসেন। সব বিছু শুনে তিনি রাবেয়ার রংপুরে মেডিকেল কলেজে ভর্তি থেকে শুরু করে পড়ালেখার সব খরচ বহন করার ঘোষণা দেন। এ সময় এমপি বলেন, দারিদ্রতা পড়ালেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এটা জননেত্রী শেখ হাসিনার বাংলায় কখনও হতে পারেনা।

স্থানীয় এমপি রাবেয়ার পড়ালেখার দায়িত্ব গ্রহণ করায় আবেগ আপ্লুত হয়ে পড়েন রমজান আলী। তিনি এমপি সেলিম আলতাফ জর্জসহ যে সকল মানুষ তার মেয়ের পাশে দাঁড়িয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রাবেয়ার বাবা রমজান আলী কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৬ নম্বর ওর্য়াড সেরকান্দির বাসিন্দা। তিনি পেশায় একজন ফুটপথে চপ-পেঁয়াজু বিক্রেতা।

মা লাইলা খাতুনের দণন মেয়ে ও এক ছেলের মধ্যে রাবেয়া সবার বড়। ছোট বোন তাসনিম অন্তরা সপ্তম শ্রেণিতে পড়ে, ছোট ভাই মেহরাব ইসলামের বয়স চার বছর। সহায়-সম্বল বলতে তাদের ৪ শতক জায়গার ওপর টিনের বাড়ি।

রাবেয়া কুমারখালী এমএন পাইলট হাইস্কুল থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও কুমারখালী সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন।

২০২০-২১ শিাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীার ফলাফলে মেধা তালিকায় তাঁর স্থান হয়েছে ২০১২। রংপুর মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে রাবেয়া আক্তার রুমি।

রাবেয়া বলেন, মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল, সেটা পূরণ হওয়ার পথে। এ জন্য শিকসহ যাঁরা বিভিন্নভাবে তাঁকে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। মেডিকেলে ভর্তির জন্য কোচিং করতে এক বান্ধবীর মামির মাধ্যমে ঢাকায় একটি কোচিং সেন্টারে অনলাইনে ভর্তি হয়েছিলেন রাবেয়া। বাবার ওয়ালটন স্মার্টফোনে কাস করতেন। এ ছাড়া বাড়িতেই পড়াশোনা করতেন।

রমজান আলী বলেন, আমি পড়ালেখা জানি না। মেয়ের পড়ালেখায় আগ্রহ দেখে তাঁকে সাহস দিয়েছি। কষ্ট হলেও মেয়েকে আজ তাঁর স্বপ্নের সিঁড়িতে ওঠাতে পেরেছি।

কুষ্টিয়ায় চুরির অপবাদে শিশুকে পিটিয়েছে মুদি দোকানি

0
আহত সিয়াম

কুষ্টিয়া প্রতিনিধি

ঝুড়ি ভাজা চুরির মিথ্যা অপবাদে মুদি দোকানির নির্যাতনে অসুস্থ্য শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনে আহত শিশুটি হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে।

শুক্রবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সিয়াম ওই এলাকার আমিরের ছেলে।

জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে সিয়াম তার পাঁচ বছর বয়সী ছোট ভাইকে নিয়ে প্রতিবেশী বাচ্চুর দোকানে আইসক্রিম কিনতে যায়। এ সময় বাচ্চু বাড়ির মধ্যে থাকার কারণে তাকে বেশ কয়েকবার ডাক দেয় সিয়াম। কিছু সময় পর বাচ্চু বাড়ি থেকে বেড়িয়ে এসে সিয়ামের উপর হামলা করে। সিয়াম জ্ঞান হারিয়ে ফেলে। সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে নেন। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দায়ের করেছেন।

এদিকে শিশুটিকে মারধর করার পর বাচ্চু স্থানীয়দের জানান, সিয়াম তার দোকান থেকে ঝুড়ি ভাজা চুরি করেছে।

চিকিৎসক জানান, সিয়ামের ডান চোখের অবস্থা আশঙ্কা জনক। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ফোলা ও জখম হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...