খালেদা জিয়া করোনা আক্রান্ত : ফখরুল

0
196
খালেদা জিয়া

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন দলের মহাসচিব।

রবিবার বিকালে দলীয় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি বলেন, শনিবার আইসিডিডিআর,বিতে বেগম খালেদা জিয়ার করোনা পরীা করা হয়েছে। রবিবার আমরা সেই টেস্ট রিপোর্টটা পেয়েছি। তাতে করোনা পজিটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

এর আগে দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান খালেদা জিয়ার করোনায় আাক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খালেদা জিয়া কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন। তাই শনিবার বিকালে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে আইসিডিডিআর,বিতে ওই নমুনা পরীা হয় এবং ফল পজিটিভ আসে।

উল্লেখ্য, খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে জামিনে রয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রæয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে যেতে হয়। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর গত বছর করোনা মহামারির কারণে পরিবারের আবেদনে তাকে ছয় মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা তিন দফায় বাড়ানো হয়েছে। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক বাদে অন্য কেউ দেখা করতে পারেন না।

Share this news as a Photo Card