সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 573

ঝিনাইদহে পরিচ্ছন্ন কর্মীদের বিােভ মিছিল

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে পরিচ্ছন্নকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে রবিবার শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলার পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেয়।

কর্মসূচীতে সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব রম্ভুনাথ বাঁশফোর, জেলা সাধারণ সম্পাদক দর্পন বাঁশফোর, সদর উপজেলা শাখার সভাপতি রঞ্জ দাস, কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি অসিম দাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ বাঁশফোর।

বক্তারা বলেন, বর্তমানে তারা দৈনিক ৪০ থেকে ৫০ টাকা হাজিরার ভিত্তিতে কাজ করে আসছেন। এতে পরিবার পরিজন নিয়ে অভাবের মধ্যে থাকতে হচ্ছে। এ অবস্থায় দৈনিক ৪০০ টাকা হাজিরা ভিত্তিতে বেতন, নাগরিক সমমর্যাদা ও পরিচ্ছন্নকর্মীদের বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানান।

কুষ্টিয়ার সিনেমা হল গুলো বন্ধ হয়ে গেছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরে ৪টি, খোকসার ৩টিসহ জেলায় ১২টি সিনেমা হল গড়ে উঠেছিল। দুর্বল কাহিনী, গুণগত মান নিম্নমুখী, আকাশ শিল্প’র দাপটের কারণে এখন একটি মাত্র সিনেমা হল টিকে থাকলেও করোনা মহামারীর কারণে সেটিও এক বছরের বেশি সময় ধরে বন্ধ হয়ে রয়েছে।

জেলার বাদ বাকি ১১টি হল এখন হাড়ি-পাতিলের গোডাউন আর কমিনিটি সেন্টারে রূপ নিয়েছে। বেকার হয়ে পড়েছে এ শিল্পের সাথে জড়িত শ্রমিকরা। ৬০’র দশকে শহরের প্রাণকেন্দ্রে সর্বপ্রথম গড়ে উঠেছিল রকসি সিনেমা হল। সেটিও ২০০৩ সাল থেকে বন্ধ রয়েছে। বর্তমানে হলটি হাড়ি পাতিলের গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সাংস্কৃতির রাজধানী কুষ্টিয়া শহরের একেবারে প্রাণ কেন্দ্র এনএস রোডে পরিমল থিয়েটার কর্তৃপ নির্মাণ করেছিলেন কেয়া সিনেমা হল। সেটি ভেঙে সেখানে গড়ে উঠেছে বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন পরিমল টাওয়ার। পৌরসভার বাণী সিনেমা হলটি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ। এখন সেটি পৌরসভার কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে।

কুষ্টিয়া পৌরসভার কাছ থেকে ভাড়া নিয়ে দীর্ঘদিন আজাদ নামের একজন ব্যবসায়ী হলটি পরিচালনা করতেন। জানালেন ছবির মান ক্রমাগত নি¤œমুখী হওয়ায় এবং আকাশ সংস্কৃতির দাপটের কারণে দর্শকরা হল থেকে মুখ ফিরিয়ে নেয়ায় অব্যাহত লোকসানের কারণে তিনি হল বন্ধ করতে বাধ্য হয়েছেন। সিনেমা হলের সুদিন ফিরিয়ে আনতে হলে বুকিং এজেন্টে তদারকির বিষয়ে সরকারী উদ্যোগ প্রয়োজন।

কুষ্টিয়া শহরের রকসী সিনেমা হলের মালিক জামাল হোসেন বলেন, আগে হলে যে ছবি আসতো সে সময় প্রায় প্রতিটি ছবিই হাউজ ফুল হতো। কিন্তু এখন দর্শকরা আর হলে আসতে চাননা। তাই বেকার হয়ে পড়েছে এ শিল্পের সাথে জড়িত শ্রমিকরা। তারা সবাই ভিন্ন পেশা বেছে নিয়েছেন।

কুষ্টিয়া শহরের ব্যস্ততম বনানী সিনেমা হল মালিক বকুল হোসেন বলেন, ভালো কাহিনী নির্ভর ছবি নির্মাণ, সিনেমা হলের নিরাপত্তা নিশ্চিতসহ উন্নত ব্যবস্থাপনার জন্য সরকারী ঋণ সহায়তা প্রদান করা হলে বন্ধ সিনেমা হলগুলো আবার চালু করা সম্ভব।

খোকসার ৩টি সিনেমা হল কার্যত ১০ বছর আগে বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যে একটি সিনেমা হলের অবকাঠামো ভেঙ্গে গোডাউন তৈরী করা হয়েছে। অপরটি ভাঙ্গার প্রস্তুতি নেয়া হচ্ছে।

আশির দশকে উপজেলা সদরের পাটের গোডাউন ভেঙ্গে তৈরী হয় প্রথম সিনেমা হল। দেখতে দেখতে এক কিলোমিটারের মধ্যে তিনটি পেক্ষাগৃহের জন্ম হয়। প্রায় দুই যুগ ধরে চুটিয়ে ব্যাবসা করেন হল মালিকেরা। খোকসা বাজারের মধ্যে জনবহুল এলাকার অপর্ণা সিনেমা হলটিও বন্ধ হয়ে গেছে। এটিও ভাঙ্গার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে হল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আশির দশকে নির্মিত মনামী সিনেমা হলটিও কার্যত বন্ধ রয়েছে। আগে ঈদ-পূজার উৎসবে দর্শক হলেও এখর আর কেউ হলে সিনেমা দেখতে আসেনা। এই হলটিও ভাঙ্গার জল্পনা কল্পনা চলছে।

প্রবীন সিনেমা ব্যবসায়ী আমজাদ হোসেন খোকন। তিনি দুটি সিনেমা হলের মালিক। সিনেমা ব্যবসা বন্ধের পেছনে তিনি দায়ী করেন একদিকে প্রযুক্তি অপব্যবহার, অন্যদিকে দিশী-বিদেশী ষড়যন্ত্র পরিকল্পিত ভাবে শিল্পটাকে ধ্বংস করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সিনেমার সাথে অশ্লীল কাঠপিস সংযোজনের ফলে তারা নিজেরাও অপমাণিত হয়েছেন। অন্যদিকে মানুষকে সিনেমা হল বিমুখ করে তোলা হয়েছে।

তিনি বলেন,বর্তমান সরকার প্রণোদনার মাধ্যমে সিনেমা ব্যবসার সুদিন ফেরাতে চায়। কিন্তু প্রণোদনার ঋণের সুধ ৪ শতাংশ বলা হলে প্রকৃত পক্ষে ৯ শতাংশে গিয়ে দাঁড়াবে। ফলে ব্যবসায়ীরা ঘুড়ে দাঁড়াতে আর পারবে না। তিনি একটি হল ইেিতামধ্যে ভেঙ্গে দিয়েছেন। আর একটি ভেঙ্গে কয়েকটি ব্যাংক বসানোর চেষ্টা করছেন বলে জানান। স্বাধীনতা পরবর্তী সময়ে কুমারখালী উপজেলা শহরের হল বাজার এলাকায় জলি সিনেমা হল গড়ে ওঠে। সেটিও প্রায় বছর দশেক আগে বন্ধ হয়ে গেছে। হলটির চারপাশ জুড়ে গড়ে উঠেছে মার্কেট। আর হলটি গুদাম ঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ভেড়ামারা উপজেলায় তিনটি সিনেমা হল ছিল। এর মধ্যে সবচেয়ে পুরাতন শহরের কোচ ষ্ট্যান্ডের পাশে সজনী সিনেমা হলটিও ৩-৪ বছর ধরে বন্ধ। পাশেই ছিল লাবনী সিনেমা হল। সেটিও বছর ৫-৬ আগে বন্ধ হয়ে গেছে। সর্বশেষ বছর দুয়েক আগে বন্ধ হয়ে গেছে শহরের চৈতন মধ্য বাজার এলাকায় অবস্থিত রুপাঞ্জলী সিনেমা হলটি। এর মধ্যে সজনী আর লাবনী সিনেমে হলটি গাড়ি মেরামতের গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর রুপাঞ্জলী হলটি ভেঙে হোটেলসহ মার্কেট নির্মাণ করা হয়েছে।

আশির দশকে গড়ে ওঠা মিরপুর উপজেলা শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নন্দিতা সিনেমা হলটি ২০ বছর আগে বন্ধ হয়ে যায়। এখন সেখানে ঘর-বাড়ি গড়ে উঠেছে।

দৌলতপুর উপজেলায় তিনটি সিনেমা হলের সবগুলোই এখন বন্ধ। আল্লারদর্গা এলাকায় অবস্থিত উপজেলার প্রথম সিনেমা হল আশা সিনেমা হলটিও গত এক দশক ধরে বন্ধ। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে বন্ধ তারাগুনিয়া এলাকার অলংকার সিনেমা হল। ভবনটি ভেঙে ফেলা হয়েছে। জমিও বিক্রি হয়ে গেছে। আর উপজেলার হোসেনাবাদ এলাকার রজিনা সিনেমা হলটিও এক দশকের বেশি সময় ধরে বন্ধ।

দৌলতপুরে ঝড়ে উড়ে আসা টিনের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

0
ছবি সংগ্রহ

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ঝড়ে উড়ে আসা টিনের আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার আল্লারদর্গা দফার ফিলিং ষ্টেশনের পাশে এই ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম রবি (৪৫) পেশায় ব্যবসায়ী। নিহত হাগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর গ্রামের সাদ মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল কুষ্টিয়া থেকে পেয়াজ কিনে বাড়ি ফিরছিলেন। পথে ঝড়ের কবলে পড়লে আল্লারদর্গা বাজারের পাশে দফাদার ফিলিং ষ্টেশনের নিকট এসে আশ্রয় নেয়। এ সময় প্রচন্ড ঝড়ো বাতাসে পাশের একটি ঘরের চালা থেকে একটি টিন উড়ে এসে রবিউলের ঘাড়ের পেছনে আঘাত হানে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই স্বজনরা তাকে কুষ্টিয়া নিয়ে যায় বলে শুনেছেন। বিস্তারিত তত্য পাওয়া যায়নি।

খোকসার নকল আখের গুড়

0

খোকসায় নকল আখের গুড় তৈরী কারখানায় অভিযান

0
আটক ব্যবসায় দ্বিলীপ বিশ্বাস ও তার ভাই

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ভেজাল আখের গুড় তৈরী কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠান প্রধানসহ দুই জনকে জেল জরিমানা করেছে।

শনিবার দুপুরে এনএসআই’র অনুসন্ধানী দলের অনুসন্ধানের ভিত্তিতে উপজেলা সদরের একটি ভেজাল আখের গুড় তৈরীর কারখানায় অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী। নিন্মমানের চিনির সাথে মানব দেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য জ্বাল করে নকল আখের গুড় তৈরীর সময় হাতেনাতে তাদের আটক করা হয়।

নকল গুড় তৈরীর কারখানার অভ্যন্তর

আটকৃতদের মধ্যে রয়েছেন নকল গুড় তৈরীর কারখানার মালিক দ্বিলীপ বিশ্বাস ষষ্টি ও তার ভাই রাজকুমার বিশ্বাস। দ্বিলীপ বিশ্বাস স্থানীয় আওয়ামী লীগের নেতা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলী জানান, দীর্ঘ দিন ধরে এই প্রতিষ্ঠানটি নকল গুড় উৎপাদন করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ভোজাল গুড় তৈরীর ক্যামিকেল উদ্ধার করা হয়। আটক প্রতিষ্ঠান প্রধান দ্বিলীপ বিশ্বাসকে একমাসের জেল ও অপর জনকে ভোক্তা অধিকার আইনের ২০১৯ এর ৪৩ ধারায় একলাখ টাকা জরিমানা করা হবে। এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে, যার নম্বর ৭।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত চক্রটি উপজেলার বিভিন্ন এলাকায় আখের ভেজাল গুড় তৈরী করে দেশ ব্যাপী বাজারজাত করে আসছে। গত বছরের মাঝা মাঝি সময়ে এদের একাধিক কারখানায় অভিযান চালিয়ে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদনের অভিযোগে ১৯৭২ এর বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি বিচারাধিন রয়েছে।

খোকসায় আরো ৪ জন করোনা আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আরো ৪ জনের করোনা পজেটিভ ধরা পরেছে।

শুক্রবার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে পাওয়া এ রিপোটের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান। করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি আমবাড়িয়া, একজন একতারপুর ও অপর জন খোকসা পৌর এলাকার। অপর আক্রান্তের বাড়ি কুমারখালী উপজেলায়। তিনি খোকসার স্বাস্থ্য বিভাগে করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন। গত সোমবার উপজেলা প্রশাসনের এক কর্মকর্তার করোনা পজেটিভ ধরা পরে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পর্যন্ত উপজেলায় মোট ১৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫৫ জন সুস্থ্য হয়েছেন। হাসপাতাল ও হোম আইসোলেশন আছেন ২২ জন। মারা গেছেন ৬ জন।

সূত্রটি জানায়, দ্বিতীয় ফেজে করোনা কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে পরার উপক্রম হয়েছে। স্বাস্থ্য বিধি অনুসরণ না করলে এ পরিস্থিতি আরো মারাত্মক পর্যায়ে পৌচ্ছাতে পারে।

সাংবাদিকের ওপর হামলা মানে গণতন্ত্রে আঘাত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স¤প্রতি সহিংসতার সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবসহ দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর যে হামলা ও গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তা থেকে স্পষ্ট বোঝা যায় তাদের ল্য ছিল সাংবাদিকদের আঘাত করা বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসকাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসকাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাব পরিদর্শনে আসেন। প্রতিনিধি দলটি শহরের বিভিন্ন তিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরে প্রেসকাবের সাংবাদিকদের সঙ্গে বিনিময় করেন এবং আহত সাংবাদিকদের খোঁজ-খবর নেন।

এ সময় জাতীয় প্রেসকাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অগ্নিসংযোগ একটি ভয়াবহ ঘটনা। স্বাধীনতা দিবসে এ ধরনের ঘটনা মানে স্বাধীনতার মূলে আঘাত করা। তিনি এ সময় সব সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহŸান জানান।

পরিদর্শনকালে জাতীয় প্রেসকাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সভাপতি ও বিুব্ধদের হামলায় আহত রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ জাতীয় প্রেসকাব ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে সহিংসতার ঘটনায় নতুন সাতটিসহ এখন পর্যন্ত ১৯টি মামলা হয়েছে। এতে গ্রেফতার হয়েছে ২৪ জন।

বাংলাদেশ নারী ক্রিকেট টেস্ট স্ট্যাটাস পেল

0

দ্রোহ স্পোর্সট ডেস্ক

বাংলাদেশের নারী ক্রিকেটে বড় এক সুখবর দিল আইসিসি। এখন থেকে টেস্ট খেলতে পারবেন সালমা খাতুন-জাহানারা আলমরা। আইসিসির এক বৈঠকে পূর্ণ সদস্য দেশের নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে ২০০০ সালে। প্রায় দুই দশক পার করে নারীরাও ক্রিকেটের কুলীন ফরমেটে নাম লেখালো। বৃহস্পতিবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এই খবর।

২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস লাভ করার মধ্য দিয়ে আন্তর্জাতিক আঙিনায় যাত্রা শুরু হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সাত বছরের মাথায় এসে জেতে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট।

২০১৮ সালে মালয়েশিয়ায় টি-টোয়েন্টি ফরমেটের টুর্নামেন্টে ভারতকে হারিয়ে শিরোপা উৎসবে মাতেন সালমা-জাহানারারা। এবার শুধু ওয়ানডে-টি টোয়েন্টিতে আটকে থাকা নয়, টেস্টও খেলবে বাংলাদেশের নারীরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী ক্রিকেট সেকশনের প্রধান শফিউল হক চৌধুরী নাদেল জানান, ‘এখন থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট খেলতে আর কোনো বাধা নেই। বাকি দলগুলোর মতো এখন থেকে আমরা তিন ফরম্যাটেই খেলার জন্য দল তৈরি করব।’

এখন পর্যন্ত টেস্ট খেলে বিশ্বের দশটি নারী ক্রিকেট দল। দলগুলো হলোÑ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দণি আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড। এর মধ্যে নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডসই কেবল আইসিসির সহযোগী সদস্য হয়েও টেস্ট মর্যাদা পেয়েছে।

নারী ক্রিকেটে সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড (৯৫)। ৭৪ টেস্ট খেলে দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। এছাড়া নিউজিল্যান্ড (৪৫), ভারত (৩৬), দণি আফ্রিকা (১২) এবং ওয়েস্ট ইন্ডিজ (১২) দশটির বেশি টেস্ট খেলেছে। পাকিস্তান খেলেছে ৩টি, শ্রীলঙ্কা মাত্র একটি টেস্ট ম্যাচ।

ডিজিটাল রাইড যাত্রা শুরু করল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে যাত্রা শুরু করল ডিজিটাল রাইড। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস অতিমারির কারণে আরও আগে যাত্রা শুরুর কথা থাকলেও তা হয়ে উঠেনি।

সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে স্বল্প পরিসরে সামাজিকি দূরত্ব মেনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দেশে যাত্রা শুরু করে অন ডিমান্ড রাইড শেয়ারিংয়ের এ প্লাটফরমটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক পরিচালক ও অবসরপ্রাপ্ত জেলা জজ চৌধুরী মুনির উদ্দিন মারফুজ। ডিজিটাল রাইড-এর সিইও তরুণ উদ্যোক্তা মি. ফখরুল ইসলাম চৌধুরী, বিআরটিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্পোরেট পার্টনার প্রতিনিধি, যোগাযোগ ও নগর উন্নয়ন বিশেষজ্ঞরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নিরাপদ ভ্রমণ নিশ্চিতে ডিজিটাল রাইড চালকদের জন্য প্রতি সপ্তাহে স্বাস্থ্য পরীা ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা রেখেছে। যাত্রীদের জন্য স্বাস্থ্য সুরা ও সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে নানা পদপে।

ডিজিটাল রাইডে রয়েছে সসেস বাটন যার মাধ্যমে তাৎণিক নিরাপত্তা নিশ্চিত করবে চালক ও যাত্রীর। নারী বাইকারদের জন্যও রয়েছে সুযোগ। দেশে একমাত্র ডিজিটাল রাইড অ্যাপে রয়েছে এক্সকুসিভ অ্যাম্বুলেন্সের সেবা। সাধারণ, আইসিইউ, মরদেহবাহী অ্যাম্বুলেন্স সেবাও পাওয়া যাবে প্লাটফরমটিতে।

এ ছাড়াও আন্তঃজেলা যোগাযোগের জন্য রয়েছে বিভিন্ন আসনের প্রাইভেট, মাইক্রো ও হাইয়েস। বাসের টিকিটও কাটা যাবে ডিজিটাল রাইডের মাধ্যমে। প্রতিষ্ঠানটির সিইও তরুণ উদ্যোক্তা ফখরুল ইসলাম চৌধুরী বলেন, নিরাপদে সেরা ভ্রমণ সুবিধা নিশ্চিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

প্রযুক্তির মাধ্যমে ঢাকার যাতায়াত ব্যবস্থা উন্নত করা ও যানজট নিরসনে অবদান রাখার পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পেরে গর্বিত’। উল্লেখ্য, উদ্বোধন উপল্েয চলছে নানা অফার। গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিজে এবং রেফারেল পেতে পারেন বিভিন্ন সুবিধা।

আবুল হায়াত হাসপাতালে ভর্তি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্তান্ত হয়ে কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও সাহিত্যিক আবুল হায়াত হাসপাতালে ভর্তি রয়েছেন। আবুল হায়াতের ছোট মেয়ে নাতাশা হায়াত এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নাতাশা জানান, বুধবার রাত থেকে হাসপাতালে আছেন আবুল হায়াত। তার বাবার জন্য জরুরি ভিত্তিতে এ পজিটিভ গ্রæপের প্লাজমা প্রয়োজন। তিন সপ্তাহ আগে করোনা থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

তিনি জানান, এ মুহূর্তে তার পরিবারের সবাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তাই কোনো কারণে তাকে বা পরিবারের সদস্যদের ফোন অথবা ম্যাসেঞ্জারে কোনো তথ্যের জন্য বিরক্ত না করতেও অনুরোধ জানিয়েছেন।

নাতাশা বলেন, ‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...