ঝিনাইদহে পরিচ্ছন্ন কর্মীদের বিােভ মিছিল

0
211

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে পরিচ্ছন্নকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে রবিবার শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলার পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেয়।

কর্মসূচীতে সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব রম্ভুনাথ বাঁশফোর, জেলা সাধারণ সম্পাদক দর্পন বাঁশফোর, সদর উপজেলা শাখার সভাপতি রঞ্জ দাস, কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি অসিম দাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ বাঁশফোর।

বক্তারা বলেন, বর্তমানে তারা দৈনিক ৪০ থেকে ৫০ টাকা হাজিরার ভিত্তিতে কাজ করে আসছেন। এতে পরিবার পরিজন নিয়ে অভাবের মধ্যে থাকতে হচ্ছে। এ অবস্থায় দৈনিক ৪০০ টাকা হাজিরা ভিত্তিতে বেতন, নাগরিক সমমর্যাদা ও পরিচ্ছন্নকর্মীদের বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানান।

Share this news as a Photo Card