সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 575

খোকসায় অগ্নিদগ্ধ হয়ে প্রতিবন্ধি বৃদ্ধার মৃত্যু

0
নিহত বৃদ্ধা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে ঘওে লাগা আগুনে দগ্ধ হয়ে এক প্রতিবন্ধি বৃদ্ধার মৃত্যু হয়েছে।

নিহত বৃদ্ধা মাহিরন খাতুন (৭০) কুমারখালী উপজেলা গোবিন্দপুর গ্রামে মৃত মসলেম শেখ স্ত্রী। বৃদ্ধা ৮ সন্তানের জননী। মেজ ছেলের বাড়িতে তিনি থাকতেন।

রবিবার দুপুরে উপজেলার ঈশ্বরদী গ্রামের ভ্যান চালক ওবায়দুরের রান্না ঘরে আগুনের সূত্রপাত হয়। এ সময় প্রতিবন্ধি বৃদ্ধা মাহিরন খাতুন রান্না ঘরের বারন্দায় বসে ছিলেন। মুহুত্যের মধ্যে আগুন ছড়িয়ে পরে। গ্রামবাসী ও খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তা তার আগেই প্রতিবন্ধি বৃদ্ধা মাহিরন অগ্নিদগ্ধ হয়ে ঘটনা স্থলেই মারা যান।

নিহতের পুত্রবধূ কুলসুম জানান, রাতে শেহেরী রান্না করা হয়। কিন্তু তার বাড়িতে আগুন লেগেছে দুপুর পর। এ সময় সে মাঠে ছাগল আনতে গিয়েছিলেন। নিজের বাড়ির আগুন দেখে দৌড়ে বাড়ি ফিরে আসেন, কিন্তু তার আগেই শ্বাশুরী পুড়ে অঙ্গার হয়ে গেছে।

কুমারখালী উপজেলার গবিন্দপুরে বৃদ্ধার স্বামীর কবরের পাশে দাফনের জন্য নিহত বৃদ্ধার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী মোদি ঢাকা ছাড়লেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফর শেষে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টায় মোদি ও তার সফরসঙ্গীদের বহনকারী চার্টার্ড বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বিদায়ি অতিথি ও তার সফরসঙ্গীদের বিদায় জানান।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ঢাকায় আসেন তিনি।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শেখ হাসিনা তাকে নিয়ে মঞ্চে ওঠেন। সেখানে মোদিকে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেয়া হয়।

বিমানবন্দর থেকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। বিকালে তিনি প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে যোগ দেন।

শনিবার হেলিকপ্টারে তিনি সাতীরার শ্যামনগরে যান। সেখানে সাড়ে ৪০০ বছরের পুরনো ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা করেন। একইসঙ্গে তিনি হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। ৫টি সমঝোতা স্মারক সই হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্সের চাবি ও টিকা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাতে তিনি ঢাকা ছাড়ার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাাৎ করেন নরেন্দ্র মোদি।

যৌতুকের জন্য গৃহবধূকে বাথরুমে আটকে নির্যাতন

0
আহত আকাশ

জমাতার পরিবারের হামলায় শ্বাশুরী শ্যালক ও গৃহবধূ আহত

স্টাফ রিপোর্টার

যৌতুকের দাবিতে গৃহবধূকে বার্থরুমে আটকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। বাথরুমে আটক মেয়েকে উদ্ধার করতে গিয়ে জামাতা ও তার পরিবারের হামলায় শ্বাশুরী ও শ্যালক আহত হয়েছে।

শনিবার সকালে স্বামী শ্বাশুরীর নির্যাতনের আহত গৃহবধূ জয়ীতা আক্তার জুই, তার মা হাসনা খাতুন ও ভাই জয় আহমেদ আকাশকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৃহবধূর ৮ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। পাংশা উপজেলার মাছপাড়া গ্রামে তার স্বামীর বাড়ি।

এক সন্তানের মা আহত গৃহবধূ জয়ীতা আক্তার জুই জানান, করোনা মহামারি শুরুতে তার স্বামী শফিকুল ইসলাম প্রবাস থেকে দেশে ফেরেন। কিছুদিন যেতে না যেতেই আবার বিদেশ যাবার জন্য তার বাবার বাড়ি থেকে ৩ লাখ টাকা ধারে এনে দিতে বলেন। এই টাকা না পেয়ে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। সাথে যোগদেন শ্বশুর বাড়ির লোকেরা। পান থেকে চুন খসলেই চালাতে থাকে শারীরিক নির্যাতন।

শনিবার সকালে স্বামী শফিকুল যৌতুকের টাকার জন্য গৃহবধূও উপর চাপ দেয়া হয়। এক পর্যায়ে তাকে ঘরের সাথে পাকা টয়লেটে কয়েক ঘন্টা আটকে রাখা হয়। পরে আবশ্য তাকে আবার টেনে হেঁচরে সেখান থেকে বের করে শারীরিক নির্যাতন চালানো হয়। খবর পেয়ে গৃহবধূর মা ও ভাই তাকে উদ্ধারের মেয়ের শ্বশুরবাড়ি মাছপাড়ায় পৌলে তাদের উপর অর্তকীতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন পরিবার।

গৃহবধূর মা হাসিনা খাতুন জানান, মেয়েকে বাথরুমে আটকে রাখার খবর পেয়ে ছেলে আকাশকে নিয়ে মেয়ের শ্বশুর বাড়ি পৌছান। কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর হামলা করা হয়। স্থানীরা তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি মেয়ের ওপর নির্যাতনের ঘটনায় মামলা করবেন বলেও জানান।

উল্লেখ্য, তিন বছর আগে খোকসা উপজেলা সদরের থানা পাড়ার সুধন শেখের মেয়ে জয়ীতা আক্তার জুই এর সাথে পাংশা উপজেলার মাছ পাড়া গ্রামের শরিফুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসাবে ৮ মাস বয়সের ওবাদ আলী নামের একটি পুত্র সন্তান রয়েছে। শরিফুল প্রবাস থেকে ফেরার পর শ্বশুরের কাছে টাকার জন্য চাপ দিতে থাকে। কিন্তু হতদরিদ্র সুধন শেখ চাহিদা কৃত টাকা দিতে বর্থ হওয়ায় তার মেয়ের ওপর নির্যাতন চরম মাত্রায় পৌছায়।

লক্ষে পৌছাতে ভারত-বাংলাদেশকে একসঙ্গে কাজ করতে হবে- মোদি

0
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দ্রোহ অনলাইন ডেস্ক

কেউ বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না। তবে লক্ষে পৌছাতে ভারত-বাংলাদেশকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানের বক্তব্যে এ কথা বলেছেন তিনি।

নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষের যেমন ব্যাকুলতা ছিল, ঠিক একই ব্যাকুলতা ছিল ভারতের জনগণের মধ্যে। মোদি বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ-ভারত একসঙ্গে এগিয়ে যাবে। উন্নয়ন ও সমৃদ্ধির অভিষ্ট ল্েয পৌঁছাতে মেল বন্ধনের বিকল্প নেই।

বিকালে ২২ মিনিটের বক্তব্যে কয়েকটি লাইন বাংলাতেও বলেন নরেন্দ্র মোদি। তিনি বক্তব্য শুরুতে সম্বোধন করেন, ‘সোনার বাংলার প্রিয় বন্ধুরা’ বলে। তিনি ঢাকায় এ ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রণে নিজের ও ভারতের জনগণের প থেকে বাংলাদেশের নাগরিকদের আন্তরিক অভিনন্দন জানান।

মোদি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাধারণ দৃঢ়তায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। দেশের মানুষকে স্বাধীনতা ও অধিকারের মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। তার এই ভাষণ বিশ্বের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবেও মন্তব্য করেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছেন। একইসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে তিনি শান্তির বার্তা ছড়িয়েছেন। এ কারণেই ভারত সরকার বঙ্গবন্ধুকে এ বছর গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করেছে বলেও জানান নরেন্দ্র মোদি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষের মধ্যে যে ব্যাকুলতা ছিল, ঠিক একই ধরনের ব্যাকুলতা ছিল ভারতের জনগণের মধ্যেও।

তিনি বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্কের নানা প্রসঙ্গ তুলে ধরে বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের হৃদয়ের বন্ধন সৃস্টি হয়। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দৃঢ় চিত্তে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। ২০১৫ সালে তিনি যখন প্রথম ঢাকায় আসেন তখন স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন সম্পন্ন করার ঐতিহাসিক মুহূর্তের কথাও স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আগামী দিনেও এগিয়ে যাবে। বাংলাদেশ ও ভারত একসঙ্গে অগ্রযাত্রায় সমৃদ্ধি ও উন্নয়নের অভিষ্ট ল্য অর্জন করবে।

নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশ দ্রæত এগিয়ে যাওয়া অর্থনীতির দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে দ্রæত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু যে বাংলাদেশ স্বাধীন করেছেন, সেই বাংলাদেশকে কেউ কখনই দাবিয়ে রাখতে পারবে না।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহন করা ভারতীয় বিমানবাহিনীর বিশেষ প্লেন হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে স্বাগত অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারতের প্রধানন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান এবং একাত্তরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি একটি বৃরোপণ করেন এবং ভিজিটর বাইতে স্বার করেন।

জাতির উদ্যেশ্যে প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা -ফাইল ছবি

বঙ্গবন্ধুকে হত্যা করায় দেশের উন্নয়ন বন্ধ হয়ে যায়

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে উন্নত-সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে শপথ নেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করে দেওয়া হয়।

স্বাধীনতার ৫০ বছর উপলে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫-পরবর্তী অবৈধভাবে মতা দখলকারী অগণতান্ত্রিক শাসকেরা বাংলাদেশকে আদর্শচ্যুত করেছে। দীর্ঘ একুশ বছর এ দেশের মানুষকে ধোকা দিয়েছে তাঁরা। জনগণের সম্পদ লুণ্ঠন করে তাঁদের অন্ন-বস্ত্র-বাসস্থানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রেখেছে। বাংলাদেশকে ভিুকের দেশ হিসেবে বহির্বিশ্বে পরিচিত করেছে। দীর্ঘদিন পরে আওয়ামী লীগ সরকারে এসে দেশকে আবার উন্নয়নের পথে নিয়ে গেছে।

শেখ হাসিনা বলেন, আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ২৪ বছরের নিরন্তর রাজনৈতিক সংগ্রামের ফসল। আর এই সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৮ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সৃষ্ট আন্দোলনে যে স্বাধিকারের বীজ বপন করেছিলেন, তাকেই লালন-পালন করে তিনি স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠার সংগ্রামের পরিণত মহিরূহে রূপান্তরিত করেন। শেখ মুজিব থেকে পরিণত হন বঙ্গবন্ধু শেখ মুজিব। ভাষা আন্দোলনের পথ বেয়েই ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮’র আইয়ুব খান বিরোধী আন্দোলন, ৬৬’র ঐতিহাসিক ৬-দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন এবং ৭১’র রক্তয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পাই স্বাধীনতা। বঙ্গবন্ধু শেখ মুজিব নামের সেই মহাপুরুষের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের গর্বিত নাগরিক। তাঁর জন্ম হয়েছিল বলেই আজ আমরা নিজস্ব দেশ, ভাষা-সংস্কৃতি নিয়ে গর্ববোধ করি।

শেখ মুজিব একটি দেশ, একটি জাতি-রাষ্ট্রের স্রষ্টা উল্লেখ করে তাঁর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী তথা জাতীয় জীবনের এই দুই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপনকালে স্বাধীনতাযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাষ্ট্র মতায় থাকার সুযোগ দেওয়ায় দেশের মানুষকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একটি স্বাধীন-সার্বভৌম ভূখÐেরই স্বপ্ন দেখেননি, তিনি স্বপ্ন দেখতেন এ জনপদের সাধারণ মানুষ যাঁরা শত শত বছর ধরে শোষণ-বঞ্চনা, নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন, না-খেয়ে না-দেয়ে, রোগে-শোকে মারা গেছেন, তাঁদের দুঃখ-দুর্দশা দূর করার। তাঁদের অন্ন-বস্ত্র-বাসস্থান-চিকিৎসার ব্যবস্থা করে উন্নত জীবন নিশ্চিত করার। এ প্রসঙ্গে ১৯৭২ সালে ২৮ জুন সিলেটে এক সমাবেশে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণ থেকে উদ্ধৃতি করে তিনি বলেন, ‘‘… প্রধানমন্ত্রী বা মন্ত্রী হবার জন্য আমি রাজনীতি করি নাই। আমি রাজনীতি করেছিলাম সাড়ে সাত কোটি মানুষের মুক্তির জন্য। এখন আমার রাজনীতির মুক্তি হয়েছে। আমার অর্থনীতির মুক্তি প্রয়োজন। এইটা না হলে স্বাধীনতা বৃথা হয়ে যাবে। যদি বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়, যদি বাংলার মানুষ সুখে বাস না করে, বাংলার মানুষ যদি অত্যাচার, অবিচারের হাত থেকে বাঁচতে না পারে তো এই স্বাধীনতা বৃথা হয়ে যাবে।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু স্বপ্ন দেখতেন না, কী করে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয় তা তিনি জানতেন। স্বাধীনতার পর একেবারে শূন্য হাতে মাত্র সাড়ে তিন বছরে ধ্বংসপ্রাপ্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, রেললাইন, পোর্ট সচল করে অর্থনীতিতে গতি সঞ্চার করেন। ১২৬টি দেশের স্বীকৃতি ও ২৭টি আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে বাংলাদেশ। বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশের কাতারভুক্ত করেন। কিন্তু তাকে সাড়ে তিন বছরের মাথায় সপরিবারে হত্যা করা হয়। থেমে যায় দেশের উন্নয়ন। হারাতে থাকে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ।

প্রধানমন্ত্রী বলেন, এক দশক আগেও বাংলাদেশকে যেখানে দারিদ্র্য আর অনুন্নয়নের উদাহরণ হিসেবে উপস্থাপন করা হতো, আজ উন্নয়ন বিশেষজ্ঞরা সেই বাংলাদেশকেই দারিদ্র্য-জয় এবং উন্নয়নের আদর্শ মডেল হিসেবে তুলে ধরছেন। তিনি ২০০৫-০৬ অর্থবছর থেকে বর্তমান সময় পর্যন্ত আর্থ-সামাজিক েেত্র কয়েকটি সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ‘২০০৫-০৬ বছরে মাথাপিছু আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার। বর্তমানে যা ২০৬৪ ডলার। ওই সময়ে দারিদ্র্যের হার ছিল ৪১.৫ শতাংশ। বর্তমানে দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে ২০.৫ শতাংশ। জিডিপি’র আকার ৪ লাখ ৮২ হাজার ৩৩৭ কোটি থেকে ২৮ লাখ কোটি টাকা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল মাত্র ০.৭৪৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এক বিলিয়ন ডলারের কম; যা বর্তমানে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

২০০৫-০৬ বছরে বাজেটের আকার ছিল ৬১ হাজার কোটি টাকা। বর্তমান অর্থবছরের আমাদের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। মানুষের গড় আয়ু ২০০৫-০৬ বছরের ৫৯ বছর থেকে বৃদ্ধি পেয়ে ২০১৯-২০ সালে দাঁড়িয়েছে ৭২.৬ বছর। শিশু মৃত্যুহার হার কমে প্রতি হাজারে ৮৪ থেকে ২৮ এবং মাতৃমৃত্যু হার প্রতি লাখে ৩৭০ থেকে ১৬৫ জনে দাঁড়িয়েছে।

ওই সময় সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ছিল ৩৭৩ কোটি টাকা। চলতি অর্থবছরে বরাদ্দ ৯৫ হাজার ৫৭৪ কোটি। দানাদার শস্যের উৎপাদন ২০০৫-০৬ বছরের এক কোট ৮০ লাখ মে. টন থকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৪ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন সমতা ৪৯০০ মেগাওয়াট থেকে ২৪ হাজার ৪২১ মেগাওয়াটে বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ সুবিধাভোগী জনসংখ্যা ৪৭ থেকে ৯৯ শতাংশে উন্নীত হয়েছে।’ -যোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু কন্যা বলেন, আজকের এই অর্জন এ দেশের সাধারণ মানুষের। এ দেশের কৃষক-শ্রমিক-পেশাজীবী, প্রবাসী ভাইবোনেরা, উদ্যোক্তাগণ—তাঁদের শ্রম, মেধা এবং উদ্ভাবনী শক্তি দিয়ে দারিদ্র্য নিরাময়ের অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছেন। আমার সরকার শুধু নীতি সহায়তা দিয়ে সহায়ক পরিবেশ তৈরি করেছে। আপনারা প্রমাণ করেছেন, বাংলাদেশের মানুষ অনুক‚ল পরিবেশ পেলে যেকোনও অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে।

তিনি বলেন, ‘বিগত ১২ বছরে তাঁদের অকান্ত পরিশ্রমের ফলে আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। গত মাসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। গড় আয়ু, লিঙ্গ সমতা, সর্বজনীন প্রাথমিক শিা, নারী শিা, নারীর রাজনৈতিক অধিকার, নারী ও শিশু মৃত্যুহার, স্যানিটেশন, খাদ্য প্রাপ্যতা ইত্যাদি নানা সূচকে বাংলাদেশ শুধু তার প্রতিবেশী দেশগুলোর চেয়ে এগিয়ে যায়নি, অনেক েেত্র অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে গেছে।

আজকের এই উত্তরণের পথ মোটেই মসৃন ছিল না বলে মন্তব্য করেন সরকার প্রধান। তিনি বলেন, ‘দেশের ভিতরে-বাইরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধবিরোধী শক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা অপতৎপরতা চালিয়েছে। সে প্রক্রিয়া এখনও অব্যাহত আছে। কাজেই আমাদের সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশবিরোধী সকল অপতৎপরতা রুখে দিতে হবে।

শেখ হাসিনা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের এই প্রিয় মাতৃভূমির স্বাধীনতা। মুক্তিযোদ্ধাদের একটাই প্রত্যাশা ছিল—এ দেশ স্বাধীন হবে। এ দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। সবাই মৌলিক অধিকার ভোগ করবে। আজকে আমরা তাঁদের সেই প্রত্যাশা কিছুটা হলেও পূরণ করতে পেরেছি। সুবর্ণজয়ন্তীর এই শুভণে আমাদের শপথ নিতে হবে কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। দেশের গণতান্ত্রিক এবং উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। আসুন, সবাই ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ অসা¤প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। তবে এই উদযাপন যেন শুধু আনুষ্ঠানিকতা-সর্বস্ব না হয়। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নতুন করে শপথ নিতে হবে।

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক শিশু নিহত। অপর দুইজন তরিতাহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে দামুড়হুদা উপজেলার নতুন হাউলি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু এ গ্রামের মাঠপাড়ার ভ্যানচালক সুজন আলীর ছেলে। দুই ভাই-বোনের মধ্যে আব্দুল্লাহ ছিল বড়।

প্রত্যদশীরা জানান, সকাল ১১টার দিকে আব্দুল্লাহ বাড়ির পাশে টিউবয়েলে পানি খেতে যায়। এসময় আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের বেড়ায় হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শিশুটি মারা যায়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎক ডা. শারমিন জানান, হাসপাতালে আনা আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবার সকালে জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে শরীফুল ইসলাম (২৪) ও জুলহাস উদ্দীন (১৮) নামের দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শরীফুল ইসলাম পৌরসভার আঁশতলা পাড়ার তুতা মিয়ার ছেলে এবং জুলহাস খয়েরহুদা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

প্রত্যদর্শীরা জানান, জীবননগরের শাপলা কলি পাড়ার শাহাজাহান আলীর বাড়ির দ্বিতীয় তলায় এসএস পাইপের কাজ চলছিল। এ সময় এক শ্রমিকের হাতে থাকা এসএস পাইপ বিদ্যুতের মেইন লাইন স্পর্শ করে। এ ঘটনায় গুরুতর আহত শ্রমিকদেও উদ্ধা কওে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শরীফুল ইসলামকে অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আহত শরীফুলের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক হেলেনা আক্তার নিপা জানান।

ঝিনাইদহের আগুন পানের বরজসহ কোটি টাকার সম্পদ ভষ্মীভূত

0
ঝিনাইদহে পুড়ছে কৃষকের পানের বরজ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের পৃথক পৃথক উপজেলায় একাধিক অগ্নিকান্ডে ১২ বিঘা জমির পানের বরজসহ কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা, হরিণাকুন্ডু ও সদর উপজেলার তিনটি গ্রামে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে দারিয়াপুর গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মিঠু মিয়া জানান, দুপুরে প্রতিবেশী সাহেব আলী নামের এক কৃষক তার গমের জমির আগাছা পুড়ানোর জন্য আগুন দেয়। সেখান থেকে তার পানবরজে আগুন লাগে। মুহুর্তে মধ্যে আগুন আশপাশের বরজে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততনে ওই গ্রামের রাজু মিয়া, ইবাদত হোসেন, রুস্তম আলী, ইশারত আলী, নুর হক, মঞ্জের আলী, বিশারত আলী, নিজাম উদ্দিন, লতিফ হোসেন, সৌরভ আলী, মকছেদ আলীসহ ২৫ জন কৃষকের ১২ বিঘা জমির পান বরোজ ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক ও কৃষি অফিসার হাফিজ হাসান জানান, পানের বরোজ পুড়ে কৃষকরা প্রায় ২০ লঅখ টাকার ক্ষতি হয়েছে।

এ দিন শৈলকুপার আবাইপুর দায়পাড়া গ্রামে আগুনে ৮টি পরিবারের ২০টি বসতঘর পুড়ে গেছে। এতে নগদ ৫ লাখ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালাাল ভস্মিভূত হয়েছে। আগুনে আইনুদ্দীনের ছেলে রান্নু, রেজাউল, মিঠু, শ্রীমতি, আনু শেখের ছেলে সাকা শেখ, দরিবুল্লা ও আশরাফুলের ঘরবাড়ি পুড়ে গেছে। চুলোর আগুন থেকে আগুনের সুত্রপাত বলে শৈলকুপা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তরিকুল ইসলাম জানান।

গত ২৮ ফেব্রæয়ারি হরিনাকুন্ডুর মান্দারতলা গ্রামে আগুনে ৩০ বিঘা ও ৪ মার্চ একই উপজেলার মকিমপুর গ্রামের ১০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়ে যায়। এদিকে সদর উপজেলার পনামি কুন্ডুপাড়ায় আগুনে ৬ জনের বাড়ি ও ৫ বিঘা জমির পানবরজ পুড়ে গেছে। পনামি গ্রামের আবুল কাসেমের বাড়ি থেকে আগুনের সুত্রপাত ঘটে। আগুনে দেব কুমার, সিরাজ ও লব কুমারের পান বরজ এবং সোহরাব, আবুল কাসেম, ঝানু মিয়া, মাছেম, ইস্রাফিল ও শাহজাহারে বাড়ি ভস্মিভূত হয়।

আজ ভয়াল ২৫ মার্চ

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামের এক বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সামরিক বাহিনী যে গণহত্যার শুরু করেছিল, পরবর্তী নয় মাস ধরে তা অব্যাহত ছিল বাংলাদেশের বিভিন্ন এলাকায়।

আজ বৃহস্পতিবার সেই ২৫ মার্চ। বাঙালি জাতি তথা মানবসভ্যতার ইতিহাসে এক কালিমালিপ্ত বেদনাবিধুর রাত ২৫ মার্চ। ১৯৭১ সালের এ রাতে বাঙালির জীবনে এক বিভীষিকা নেমে এসেছিল। বর্বর পাকিস্তানি সেনাবাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে কাপুরুষের মতো মধ্যরাতে পূর্ব পাকিস্তানে নারকীয় হত্যাযজ্ঞ চালায়।

আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য ল্েয ঢাকা ও এর আশপাশে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে ইয়াহিয়ার লেলিয়ে দেয়া কুলাঙ্গাররা।

একাত্তরের ২৫ মার্চ রাতে পাকবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে ভয়াবহ গণহত্যা চালায়। এ অপারেশনে নিরপরাধ, ঘুমন্ত ও নিরস্ত্র নিরীহ বাঙালিকে হত্যা করা হয়। এ অপারেশনে নিহতের সংখ্যার বিষয়ে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র-এর সভাপতি, ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ২৫ মার্চ রাতে গণহত্যার শিকার ব্যক্তিদের সঠিক সংখ্যা বলা একটু কঠিন।

তিনি বলেন, তবে ২৫ মার্চ রাত থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা ও তার আশপাশের এলাকায় প্রায় ৩০ হাজার বাঙালিকে নির্বিচারে হত্যা করা হয়েছে। গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র থেকে ১৯৭১ সালে ঢাকায় সংঘটিত গণহত্যা নিয়ে গবেষণা করা হয়। ‘ঢাকায় গণহত্যার প্রথম পর্ব (১৯৭১ : ২৫ থেকে ৩১ মার্চ)’ শীর্ষক গবেষণাপত্রটি থেকে জানা যায়- ২৫ মার্চ কালরাত্রি এবং এর পরবর্তী কয়েকদিন ঢাকা শহরজুড়ে নারকীয় হত্যাযজ্ঞ চলে। রাজারবাগ পুলিশ লাইনস, ইপিআর বাহিনী, ঢাকা পিলখানা, প্রেসিডেন্ট হাউস, গভর্নর হাউস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ইকবাল হল, রোকেয়া হল, সার্ভেন্ট কোয়ার্টার, রমনা কালীমন্দির, রমনা থানা, মোহাম্মদপুর, মিরপুর, পুরানা পল্টন, পুরান ঢাকার নয়াবাজার, বাবুবাজার, কোতোয়ালি থানা, কাঠেরপুল, লোহারপুল, মানিকটোলা, শাঁখারীবাজারে বড় হত্যাযজ্ঞ ঘটে।
এ গবেষণা কর্মের এক জায়গায় গবেষক রীতা ভৌমিক উল্লেখ করেছেন, ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইনসে আক্রমণ চালায়। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে এ যুদ্ধে অনেক পুলিশ সদস্য শহীদ হন। এসআই, সুবেদার, নায়েক, হাবিলদার, সিপাহিসহ প্রায় দেড়শ’ পুলিশ সদস্য পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দি হন।

২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা জগন্নাথ হলের শিক-ছাত্র-কর্মচারীদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। ২৬ মার্চ পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চন্দ্র দেব (জিসি দেব), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জগন্নাথ হলের হাউস টিউটর অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, মধুর ক্যান্টিনের মধুসূদন দে (মধু দা ) এবং ২৫ মার্চ গুলিবিদ্ধ হয়ে চার দিন পর মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা। জগন্নাথ হলের আবাসিক ছাত্রদের মধ্যে ৪৫ জন শহীদ হন।

জগন্নাথ হলের কর্মচারীদের মধ্যে পাঁচজন শহীদ হন। জগন্নাথ হলে ২৫ মার্চ রাতে তিনজন অনাবাসিক ছাত্রও শহীদ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে সাতজন শহীদ হন। ইকবাল হলে (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল) সাতজন ছাত্র ও দু’জন কর্মচারী শহীদ হন। রোকেয়া হলে ৩৩ জন শহীদ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক, ১০১ ছাত্র, একজন কর্মকর্তা, ২৮ কর্মচারী ও মধুর ক্যান্টিনের মালিক মধুসূদন দে, তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূকে হত্যা করে পাকবাহিনী।

রাত ১২টার পরপরই একসঙ্গে ঢাকার পিলখানার ওপর ২২তম বেলুচ রেজিমেন্টের সৈন্যরা আক্রমণ চালায়। বাঙালি ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস) সদস্যরা প্রাণপণে পাকবাহিনীকে প্রতিহত করার চেষ্টা চালান। শহীদদের মধ্যে রয়েছেন- সুবেদার হেড কার্ক আলা বখ্স, সুবেদার হেড কার্ক দলিল উদ্দিন, সুবেদার কোয়ার্টার মাস্টার হাসমত উল্লাহ, ল্যান্স নায়েক আবুল বাশার প্রমুখ। বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাদের হত্যা করা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ রাত সম্পর্কে মার্কিন সাংবাদিক রবার্ট পেইন লিখেছেন, ‘সে রাতে সাত হাজার মানুষকে হত্যা এবং আরও তিন হাজার মানুষকে গ্রেফতার করা হয়। রাস্তায় রাস্তায় পড়ে থাকা মৃতদেহগুলো কাক-শেয়ালের খাবারে পরিণত হয়। বাংলাদেশ হয়ে ওঠে শকুনতাড়িত শ্মশান ভূমি।’

গবেষক রীতা ভৌমিক বলেন, একাত্তরের ২৫ মার্চ রাতের অন্ধকারে ও ২৬ মার্চ ঢাকার নীলতে, পলাশী, রেলওয়ে বস্তিগুলোতে পাকিস্তানি সেনাবাহিনী আগুন ধরিয়ে দেয়। এতে অনেক বাঙালি শহীদ হন। তবে তাদের সংখ্যা কত, তা নির্ণয় করা সম্ভব নয়। নিউমার্কেটের কাঁচাবাজারের সব কসাইকে হত্যা করা হয়। ঢাকা শহর থেকে যখন লোক পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে জিঞ্জিরার দিকে যাচ্ছিলেন, তখন তাদের ওপর কামান দাগায় পাকসেনারা। এভাবে বহু লোককে হত্যা করা হয়। সদরঘাটের টার্মিনালে মধ্যরাতে ও ভোররাতে নির্বিচারে হত্যা করা হয়।

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অপারেশন সার্চ লাইট পরিকল্পনা বাস্তবায়নের সকল পদপে চ‚ড়ান্ত করে গোপনে ঢাকা ত্যাগ করে করাচি চলে যান।

সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে ২৬ মার্চ (২৫ মার্চ মধ্যরাতে) বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোন মূল্যে শত্রæর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান।

বঙ্গবন্ধুর এই আহŸানে সাড়া দিয়ে বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

পোড়াদহে টুঙ্গিপাড়া এক্সপ্রেস লাইনচ্যুত

0
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত একটি বগি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সাথে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি লাইন পরিবর্তন করার সময় পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।

কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি লাইন পরিবর্তন করার সময় পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আপাতত জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিফিল ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

৭ মার্চের ভাষণ স্বাধীনতার সমার্থক : ইউনেস্কো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞানের ক্ষেত্রে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সর্বজনীন মূল্যবোধ, স্বাধীনতা, মানবাধিকার ও মর্যাদার সমার্থক বলে মন্তব্য করেছেন জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) মহাসচিব আদ্রে আজোউলে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার ৭ম দিনে এক ভিডিও বার্তায় ইউনেস্কো মহাসচিব এ কথা বলেন।

তিনি বলেন, ৫০ বছর আগে ৭ মার্চে বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক এ গুরুত্বপূর্ণ ভাষণ দেশটির স্বাধীনতার নেতৃত্ব দেয়ায় বাংলাদেশ এবং বিশ্ব এই দিনটি উদযাপন করছে। ইউনেস্কো যে কারণে এই ঐতিহাসিক ভাষণটি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে অন্তর্ভুক্ত করেছে, সেই একই কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনে যোগ দিয়েছে।

ইউনেস্কো মহাসচিব আরও বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতা লাভের কয়েক বছর পরেই ইউনেস্কোতে যোগ দেয়। বাংলাদেশ ও ইউনেস্কোর মধ্যে বন্ধুত্ব স্থাপনের আজ সেই ঐতিহাসিক দিন।

আদ্রে আজোউলে বলেন, আমরা শিক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে, বিশেষত কন্যাশিশু এবং নারীদের অত্যন্ত সমৃদ্ধ সহযোগিতার ইতিহাসের উদযাপন করছি।

তিনি বলেন, সহযোগিতার মধ্যে আরও রয়েছে- পাহাড়পুরের বৌদ্ধবিহার, বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ শহর এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য এবং বেশ কয়েকটি বাঙালি ঐতিহ্যের পাশাপাশি জামদানি শাড়ি সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা।

সাংস্কৃতিক বৈচিত্র্য বিশেষ করে বহু সংস্কৃতিবাদের ক্ষেত্রে ইউনেস্কো-বাংলাদেশ সহযোগিতা একটি নমুনা বলে উল্লেখ করেন মহাসচিব।

তিনি বলেন, গত পাঁচ বছর ধরে ঢাকায় ইউনেস্কোর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট রয়েছে এবং বাংলাদেশকে ধন্যবাদ জানাই এজন্য যে, আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিবছর ২১ ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে।

আদ্রে আজোউলে বলেন, আমরা সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ চালু করে সংস্কৃতির ক্ষেত্রে এই প্রতিশ্রæতি আরও জোরদার করব।

বাংলাদেশ এবং ইউনেস্কোর এই বন্ধুত্ব আগের চেয়ে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে জানান ইউনেস্কো মহাসচিব।

তিনি বলেন, আসুন এই মুহূর্তে আমরা আশাবাদী হই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি এজন্য যে, মানবতার পে এই লড়াই, একই সঙ্গে অধিকার বা স্বাধীনতার।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...