ঝিনাইদহের আগুন পানের বরজসহ কোটি টাকার সম্পদ ভষ্মীভূত

0
244
ঝিনাইদহে পুড়ছে কৃষকের পানের বরজ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের পৃথক পৃথক উপজেলায় একাধিক অগ্নিকান্ডে ১২ বিঘা জমির পানের বরজসহ কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা, হরিণাকুন্ডু ও সদর উপজেলার তিনটি গ্রামে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে দারিয়াপুর গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মিঠু মিয়া জানান, দুপুরে প্রতিবেশী সাহেব আলী নামের এক কৃষক তার গমের জমির আগাছা পুড়ানোর জন্য আগুন দেয়। সেখান থেকে তার পানবরজে আগুন লাগে। মুহুর্তে মধ্যে আগুন আশপাশের বরজে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততনে ওই গ্রামের রাজু মিয়া, ইবাদত হোসেন, রুস্তম আলী, ইশারত আলী, নুর হক, মঞ্জের আলী, বিশারত আলী, নিজাম উদ্দিন, লতিফ হোসেন, সৌরভ আলী, মকছেদ আলীসহ ২৫ জন কৃষকের ১২ বিঘা জমির পান বরোজ ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক ও কৃষি অফিসার হাফিজ হাসান জানান, পানের বরোজ পুড়ে কৃষকরা প্রায় ২০ লঅখ টাকার ক্ষতি হয়েছে।

এ দিন শৈলকুপার আবাইপুর দায়পাড়া গ্রামে আগুনে ৮টি পরিবারের ২০টি বসতঘর পুড়ে গেছে। এতে নগদ ৫ লাখ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালাাল ভস্মিভূত হয়েছে। আগুনে আইনুদ্দীনের ছেলে রান্নু, রেজাউল, মিঠু, শ্রীমতি, আনু শেখের ছেলে সাকা শেখ, দরিবুল্লা ও আশরাফুলের ঘরবাড়ি পুড়ে গেছে। চুলোর আগুন থেকে আগুনের সুত্রপাত বলে শৈলকুপা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তরিকুল ইসলাম জানান।

গত ২৮ ফেব্রæয়ারি হরিনাকুন্ডুর মান্দারতলা গ্রামে আগুনে ৩০ বিঘা ও ৪ মার্চ একই উপজেলার মকিমপুর গ্রামের ১০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়ে যায়। এদিকে সদর উপজেলার পনামি কুন্ডুপাড়ায় আগুনে ৬ জনের বাড়ি ও ৫ বিঘা জমির পানবরজ পুড়ে গেছে। পনামি গ্রামের আবুল কাসেমের বাড়ি থেকে আগুনের সুত্রপাত ঘটে। আগুনে দেব কুমার, সিরাজ ও লব কুমারের পান বরজ এবং সোহরাব, আবুল কাসেম, ঝানু মিয়া, মাছেম, ইস্রাফিল ও শাহজাহারে বাড়ি ভস্মিভূত হয়।

Share this news as a Photo Card