সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 578

খোকসায় ক্ষেতের ফসল চুরি ঠেকাতে কৃষকরা পাহারা দিচ্ছে

0
জমিতে দুর্বৃত্তদের ফেলে যাওয়া পেঁয়াজের গাছ দেখছেন কৃষক আকরাম হোসেন।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় রাতের আধারে ক্ষেতের (জমির) উঠতি চৈতালী ফসল পেঁয়াজ রসুন চুরি ব্যাপক আকারে বৃদ্ধিতে পেয়েছে। আতঙ্কিত কৃষকরা জমির ফসল রক্ষায় রাত জেগে পাহারা দিতে শুরু করেছে।

উপজেলার চৈতালী ফসল পেয়াজ রসুনের আবাদ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগে তথ্যমতে এ উপজেলায় প্রায় ২৭৫০ একর জমিতে চারা পেঁয়াজের আবাদ হয়েছে। যা লক্ষ মাত্রার কয়েক গুন বেশী।

উপজেলা শিমুলিয়া, জয়ন্তী হাজরা, শোমসপুর, জানিপুর ও ওসমানপুর ইউনিয়নের বিভিন্ন মাঠের জমি থেকে উঠতি পেঁয়াজ রসুন চুরি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে অনেক কৃষক ফসল রক্ষায় রাত জেগে পাহারা দিতে শুরু করেছেন। শিমুলিয়া ও জয়ন্তী হাজরা ইউনিয়নের কৃষকরা জানান, চোর চক্র শক্তিশালী হওয়ায় তারা থানা পুলিশে অভিযোগ দিতে সাহস পাচ্ছেন না।

শনিবার দুপুরে ঝালুকাদহ ডাঙ্গীপাড়া ও পাথালদৌড় গ্রমের সোইবাদার বিলসহ একাধিক বিল ও মাঠে সরেজমিন গিয়ে কৃষকদের সাথে কথা বলা হয়। শুধু সোইবাদার বিলে প্রায় ২শ একর জমিতে পেঁয়াজ রসুন আবাদ হয়েছে। এই মাঠ থেকে রাতের আধারে কৃষকের পেঁয়াজ তুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। তাই অনেক কৃষক পেঁয়াজ রসুন পরিপক্ক হওয়ার আগে জমি থেকে তুলে নিতে শুরু করেছে।

স্থানীয় কৃষক আকরাম হোসেন জানান, আগামী ১৫ দিনের মধ্যে তিনি ক্ষেত থেকে পেঁয়াজ তুলবেন। কিন্তু বুধবার রাতের আঁধারে তার একটি জমি থেকে প্রায় ১৫ মন পেঁয়াজ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চোর চক্র প্রভাবশালী হওয়ায় তিনি থানায় জাননি। একই মাঠ থেকে ফরহাদ নামের অপর এক কৃষকের জমি থেকে প্রায় ২০মন পেঁয়াজ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পাথালদৌড় মাঠের কৃষক সাহেব আলী জানান, সম্প্রতি এক রাতে দুর্বৃত্তরা তার জমি থেকে প্রায় ৫/৬ মন পেয়াজ তুলে নিয়ে গেছে। এ মাঠ থেকে কৃষক হেলাল ও সেকেন আলীর প্রায় ১০ কাঠা জমির রসুন তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, কৃষকরা কেউ অভিযোগ করলেই তিনি তাৎক্ষনিক ব্যবস্থা নেবেন।

খোকসায় যাত্রা উৎসবের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি ও বোধন থিয়েটারের যৌথ আয়োজনে পক্ষকালের যাত্রা উৎসবের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাসের ব্যবস্থাপনায় শুক্রবার রাতে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে সপ্তাহ ব্যাপী যাত্রা উৎবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া-৪, খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেসবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুন্সী মোঃ মনিরুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাসের সভাপতি বাবাল আখতার প্রমুখ।

খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে সপ্তাহ ব্যাপী যাত্রা উৎসবের উদ্বোধনীর রাতে পালা উপস্থাপন করেন ইবি থানা যাত্রাশিল্পী উন্নয়ন পরিষদ। এ ভেনুতে পর্যায় ক্রমে স্মৃতি নাট্য গোষ্ঠি, মহামিলন নাট্য গোষ্ঠি, বাঘা যতীন থিয়েটার, স্বাগতিক উপজেলা সাংস্কৃতি সংস্থা উসাস, যদুবয়রা ডি.এম. ক্লাব ও বনগ্রাম সোনালী সংঘ।

চৈতালী ফসল

0

চৈতালী ফসল গ্রাম বাংলার মাঠ জুড়ে। শুক্রবার দুপুরে খোকসার পাথাল দৌড় মাঠ থেকে ফসলের ছবি গুলো তোলা।

চৈত্রের মাতাল বাতাস দোল খেলে যায় সোনালী ফসলের মাঠে।

রসুনের বোঝা মাথায় বাড়ি ফিরছে কৃষক।

 

কুষ্টিয়ায় গুজবে হাসপাতাল ভাংচুর করলো মৃতের স্বজনরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পানিতে ডুবে মৃত এক শিশু মর্গে নড়েচড়ে ওঠার গুজবে হাসপাতালের জরুরি বিভাগ ভাংচুর করেছে মৃতের স্বজনেরা।

শুক্রবার দুপুরে কুমারখালী উপজেলার জয়নাবাদ চরপাড়া এলাকায় হামিম নামের আট বছর বয়সী একটি শিশু খেলার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। মৃত হামিম উপজেলার জয়নাবাদ চরপাড়া এলাকার হারুনের ছেলে।

এলাকাবাসী ও রোগীর স্বজনরা শিশুটিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষার-নিরীক্ষার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু ময়না তদন্তের জন্য শিশুটিকে মর্গে পাঠানোর পর সেখানে শিশুটি হঠাৎ নড়েচড়ে উঠেছে এবং জীবিত আছে বলে স্বজনরা হৈচৈ শুরু করে।

পরে পূনরায় শিশুটিকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে রোগীর স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে ভাংচুর চালায়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তব্যরত চিকিৎসকরা পুনরায় শিশুটির ইসিজি করেন এবং শিশুটির মৃত্যুও বিষয়টি পুনরায় নিশ্চিত করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান, তিনি নিজে শিশুটিকে পরীক্ষা করে দেখে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠান। সেখানে শিশুটির পেটে চাপ দিলে পানি বের হওয়ায় শিশুটির স্বজনরা মনে করেন শিশুটি জীবিত আছে। পরে শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসলে হট্টগোলের সৃষ্টি হয়। এখন সবকিছু স্বাভাবিক আছে। আমরা শিশুটির ইসিজি করেছি এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।

হিন্দুদের বাড়িঘর ভাংচুরে জড়িতদের রেহাই নাই : কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে তার নিজ দফতরে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

দেশ কঠিন সমস্যার মধ্য দিয়ে চলছেÑ বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে দেশ নয়, কঠিন সমস্যার মধ্য দিয়ে চলছে বিএনপির রাজনীতি। বিএনপির রাজনীতি এখন জনমানুষের আস্থা ও বিশ্বাসের শেকড় থেকে বিচ্ছিন্ন। তারা মুখে যতই গণতন্ত্রের কথা বলুক, নানা কৌশলে বিএনপিই গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথকে বাধাগ্রস্ত করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের কেউ কেউ বক্তব্য প্রদানের নামে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি বিএনপির ফ্যাসিবাদী রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ। এ হুমকি আবারও তাদের হত্যা ও খুনের রাজনীতির পরিচয়কে স্পষ্ট করেছে এবং স্পষ্ট করেছে ১৫ ও ২১ আগস্ট হত্যাকা-ের সঙ্গে সংশ্লিষ্টতাও।

সংখ্যালঘুদের ওপর হামলা অশনি সংকেত : ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও সন্ত্রাসী কর্মকা-ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা কোনও অশুভ উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছে কীনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এই ঘটনা এক অশনি সংকেত।

বৃহস্পতিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী সরকার যখনই ক্ষমতায় আসে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। বেশ কয়েক বছর ধরে ক্ষমতাসীন দলের লোকদের দ্বারা সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়িঘর ও দেবালয়ে অগ্নিসংযোগ, সম্পত্তি দখল ইত্যাদির হিড়িক চলছে।

এরই ধারাবাহিকতায় বুধবার সুনামগঞ্জ জেলাধীন শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দুদের বাড়িতে হামলা চালানো হয়েছে, বলে দাবি করেন বিএনপির মহাসচিব।

ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের মানুষ ধর্ম নিয়ে কোনও হানাহানিতে বিশ্বাসী নয়। যুগ যুগ ধরে এদেশে সকল ধর্মের মানুষ কোনও বিভেদ ছাড়াই নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। সরকারের পক্ষ থেকে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হলেও এই সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর আক্রমণের মাত্রা সীমাহীন পর্যায়ে পৌঁছেছে।’
বিবৃতিতে অনতিবিলম্বে সুনামগঞ্জে হিন্দুদের বাড়িতে হামলাকারীদের বিচার ও গ্রেফতার দাবি করেন মির্জা ফখরুল।

স্বাস্থ্যবিধি মানাতে রবিবার নামছে পুলিশ

0
বেনজীর আহমেদ - ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় জনসাধারণকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মানাতে বিশেষ কর্মসূচি নিয়ে রবিবার থেকে মাঠে পুলিশ নামছে বলে মহাপরিদর্শক বেনজীর আহমেদ জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে আইজিপি এই কর্মসূচি ঘোষণা করেন।

বেনজীর বলেন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে ২১ মার্চ বিশেষ কর্মসূচি শুরু করবে পুলিশ। গ্রামে-গঞ্জেও জনসাধারণকে উদ্বুদ্ধ করা হবে। প্রযোজনে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে।

নাগরিকদের উদ্দেশ্যে আইজিপি বলেন, কখনোই মাস্ক পরতে ভুলবেন না, ঘর থেকে বেরোনো মানেই মুখে মাস্ক। অর্থনীতি ও জীবন চালিয়ে যেতে হবে, পাশাপাশি স্বাস্থ্যবিধিও মানতে হবে। মাস্ক নিশ্চিত করতে বাধ্য করার পরিবর্তে উদ্বুদ্ধ করতে চাই। সবাই নিজের জন্য, পরিবারের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবেন- এই প্রত্যাশা।

সমাবেশ ও গণজমায়েতের বিষয়ে এক প্রশ্নের জবাবে বেনজীর বলেন, একান্তই যদি করতে হয়, তাহলে অবশ্যই অনুমতি নিতে হবে এবং স্বাস্থ্যবিধির কঠোর অনুসরণ নিশ্চিত করতে হবে।

মহামারীর সংক্রমণ বাড়ার মধ্যে ‘লকডাউন’ আরোপ করার সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পর্যায়ক্রমে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। এ মুহূর্তে মাস্ক ও স্বাস্থ্যবিধি মানতে হবে। বেপরোয়া চলাফেরা কঠোরভাবে পরিহার করতে পারলে আমরা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারব।

আইজিপি বলেন, গত বছরের শেষ থেকে এই বছরের শুরুতে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু চলতি মাসে আবারও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই পুলিশ কখনোই দায়িত্ব থেকে পিছপা হয়নি, বরং দায়িত্বের বাইরে গিয়ে গণমানুষের সঙ্গে ছিল। এবারও আমরা গণমানুষের সঙ্গে মিলে দায়িত্ব পালন করতে চাই।

বিএনপি যশোরের পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে

0
Jasar-18-p-4

যশোর প্রতিনিধি

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ না থাকা ও প্রশাসনের পক্ষপাত মূলক আচরণের অভিযোগ তুলে যশোর পৌরসভার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি এ বর্জনের ঘোষণা দেয়।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ না থাকা এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণে কেন্দ্রিয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মারুফুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

আগামী ৩১ মার্চ যশোর পৌরসভার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এখন সরকারের পতন, পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের বিদায়ের দাবিই মুখ্য। এ দাবিতে আন্দোলন গড়ে তুলে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য বিএনপি আন্দোলন করছে। ফলে যশোর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রাখার কোনো যুক্তি নেই।

যশোর জেলা বিএনপি আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মারুফুল ইসলাম বলেন, বর্তমান সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। সেই কারণে ভোটে থাকা না থাকা একই কথা।

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশে নির্বাচন ব্যবস্থা নির্বাসিত হয়েছে। নির্বাসিত নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে আনার সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি। কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্বাচন বর্জন করা হলো।

শৈলকুপায় মুঘল আমলের রৌপ্য মুদ্রা উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার এক কৃষকের কাছ থেকে মুঘল আমলের রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার বাগুটিয়া গ্রামের নেওয়াজ উদ্দিন জোয়ার্দারের কাছ থেকে ২৭টি রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয়। এ সময় মুদ্রা রাখার ধাতব পাত্রের অংশ বিশেষ উদ্ধা হয়।

শৈলকূপা থানার এসআই আমিরুজ্জামান জানান, নেওয়াজ জোয়ার্দার বাড়ির পাশের দো সতিনের বিল থেকে মাটি কেটে বাড়ির আঙিনা উচু করা হয়। এক পর্যায়ে মাটি বিছানোর সময় পর্যায়ক্রমে ২৭টি মুদ্রা পান। মুদ্রার ওপর ফারসি লেখা থাকায় সেগুলো মুঘল আমলের বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এসব মুদ্রা হেফাজতে নিয়েছে।

দেবকে রুক্ষ্রিণী ‘ব্লক’

0

দ্রোহ বিনোদন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি আপলোড করার পরই জমে উঠেছে দেব-রুক্ষ্রিণীর ঝগড়া। সেটিই এখন হয়ে উঠেছে নেটিজেনদের আলোচনার বিষয়। কিন্তু কী ঘটেছিল তাদের মধ্যে?

সাদা-কালো ফ্রেমে নিজের একটি ছবি পোস্ট করেন রুক্ষ্রিণী। ক্যাপশানে লেখেন, “তিনি সবসময় বিশ্বাস করেন যে, ছায়ার অন্দরে সুন্দর কিছু একটা রয়েছে।” আর তাতেই দেব মন্তব্য করে বসেন, “কী বাজে ছবিটাÑ আরও ভালো ছবি ছিল তো? তার এমন মন্তব্যে রুক্ষ্রিণী পাল্টা প্রশ্ন করেন ”যেমন?”

উত্তরে সঙ্গে সঙ্গেই একটি ছবি পোস্ট করেন দেব। যে ছবির কেন্দ্রবিন্দুতে দেব। ব্যাকগ্রাউন্ডে রুক্ষ্রিণীকে দেখা গেলেও বেশ অস্পষ্ট। ছবিটির ক্যাপশনে দেব লিখেন, ‘এটা কেমন?’ আর তাতেই বেশ চটে যান রুক্ষ্রিণী। সঙ্গে সঙ্গে লেখেন ‘ব্লক’।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেব-রুক্ষ্রিণীর এই ঝগড়া যে নেহাতই মজা করে, তা বুঝতে পেরেছেন ভক্ত ও নেটিজেনরা। তারকা জুটির খুনসুটিতে মজেছেন নেট দুনিয়ার ভক্তরা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...