সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 593

এবারও ভোটে সন্তুষ্ট ইসি

0
EC-D-14-P5

দ্রোহ অনলাইন ডেস্ক

চতুর্থ ধাপের পৌরসভার ভোটে সহিংসতায় একজন নিহত ও সাতটি ভোটকেন্দ্র বন্ধের বিষয়টি স্বীকার করে নির্বাচন কমিশন (ইসি) বলেছে, আমরা এখন পর্যন্ত ভোটে সন্তুষ্ট।

রবিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ কথা জানান।

ইসি সচিব বলেন, চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভার ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পুরো দেশেই শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।

তিনি স্বীকার করে বলেন, নরসিংদীর চারটি ভোটকেন্দ্রে কিছু অনিয়মের কারণে প্রিসাইডিং কর্মকর্তা সেখানে ভোট বন্ধ করে দেন। নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি কেন্দ্রের ভোট বন্ধ করে দেয়া হয়। শরীয়তপুরের ডামুঢ্যায় দুটি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়। অর্থাৎ সাতটি কেন্দ্রের ভোট বন্ধ হয়। বাঁকি ৫০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের পটিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়। এ বিষয়ে হুমায়ুন কবীর বলেন, ঠিকই বলেছেন। পটিয়াতে ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন মারা গেছেন। এটা নিঃসন্দেহে আমাদের জন্য দুঃখজনক। এটি ঘটুক আমরা কেউ প্রত্যাশা করি না। প্রার্থীদের মধ্যে যে মারামারি হয়েছে সেটা ভোটকেন্দ্রের বাইরে হয়েছে। এটি কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণে কোনো ধরনের প্রভাব ফেলেনি। ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে।

এ ঘটনার দায় কার? এর জবাবে সচিব বলেন, যে খুন হয়েছে, যে দুই প্রার্থী মারামারি করেছে, এর দায় তাদের। কারণ, তারা নিজেরা মারামারি করে খুন হয়েছে। কিন্তু ভোটাররা যারা কেন্দ্রে এসেছেন, ল এনফোর্সিং এজেন্সি যারা ছিলেন, আমাদের প্রিজাইডিং কর্মকর্তা যারা ছিলেন, তারা প্রত্যেকে রিপোর্ট দিয়েছেন যে, ভোট নেয়ার মতো পরিস্থিতি ছিল, সুষ্ঠু ছিল।

ভোটে নির্বাচন কমিশন সন্তুষ্ট কিনা? উত্তরে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট।

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল

0
EDU-DROHO-14-P-4

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারির বিস্তার রোধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শুধু মাত্র কওমী ছাড়া।

রবিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে ৩০ জানুয়ারি উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মার্চ মাসটা আমরা দেখবো, কারণ আমাদের দেশে মার্চ মাসেই ব্যাপকহারে করোনাভাইরাস শুরু হয়েছিল। যদি ফেব্রুয়ারিতে ভালো থাকে পরবর্তীতে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা আছে।

গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে ছুটি বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল।

শৈলকুপায় সাংবাদিক অপহরণের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

0
SHALOKUPA-DROHO-14-P3

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে অপহরণ ও হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী।

রবিবার দুপুরে কাচেঁরকোল গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সুকজান বেগম, শম্পা খাতুন, শাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা, আইন শৃঙ্খলা বাহিনীর অনিহার কারণে সাংবাদিক মনির অপহরণ ও হত্যাচেষ্টা মামলার ১২দিন পরেও ঘটনার মূল আসামি ডিস বাবুসহ জড়িতদের গ্রেফতার করতে পারেনি। আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী রাতে কচুয়া বাজারের ব্রীজের উপর থেকে সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে চোঁখ বেধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাহিনী। তাকে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে নির্যাতন শেষে হাত-পা ও চোঁখ-মুখ বেঁধে উপজেলার ধাওড়া গ্রামে রাস্তার ধারে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঝিনাইদহে আওয়ামী লীগের জনসভা

0
Jhedida-al-droho-14-p2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার কলামনখালি বাজারে অনুষ্ঠিত জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন প্রমুখ।

জনসভায় সভাপতিত্ব করেন দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফয়েজুল্লাহ ফয়েজ।

খোকসায় উদ্ধার সজ্ঞাহীন কিশোরের পরিচয় মিলেছে

0
Khoksa-drohho-14-p1
ফরহাদ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ধান ক্ষেত থেকে সজ্ঞাহীন অজ্ঞাত কিশোরকে উদ্ধার করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

শনিবার দিনগত রাত ৯টার দিকে উপজেলার পাতিলডাঙ্গী গ্রমের ধান ক্ষেত থেকে সজ্ঞাহীন অজ্ঞাত ১৬ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করে গ্রামবাসী। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করে। রাতেই সজ্ঞাহীন কিশোরের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

সজ্ঞাহীন কিশোরের নাম ফরহাদ। সে পাংশা উপজেলার কুঠি মালিয়াট গ্রামের বক্কর আলীর ছেলে। পাখি ভ্যানের চালক।

রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন সজ্ঞা ফিরে পাওয়া কিশোর ফরহাদের সাথে কথা বলে জানা গেছে, অন্য দিনের মত শনিবার দুপুরে ভ্যান নিয়ে ভাড়া মারতে মাছপাড়ায় যায়। সেখান থেকে যাত্রীবেশি তিনজন তাকে প্রথমে খোকসার বনগ্রামে নিয়ে যায়। পরে তারা আবার তাকে ১৫ কিলোমিটার দূরের খোকসা রেল ষ্টেশনে নিয়ে নিয়ে যায়। এখানে অন্য একজন মহিলা আসার কথা বলে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে কিশোর ফরহাদকে তারা একটি জুস খাওয়ায়। এর পরে আর কিছুই বলতে পারেনা সে। তবে চোরচক্র সদস্যদের সে মুখ চেনে বলে জানায়।

কিশোর ভ্যান চালক ফরহাদের পরিবারের সদস্যরা জানায়, তিন সপ্তাহ আগে কিস্তির টাকা তুলে পাখি ভ্যানটি কিনেছিলো।

আল জাজিরার অপপ্রচারের নেপথ্যদের খুঁজে বের করা হচ্ছে : কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আল জাজিরার প্রতিবেদনের নেপথ্যে যারা রয়েছেন তাদের খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার তিনি তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, আল জাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের নেপথ্যে দেশ-বিদেশে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে। অতীতেও শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিলো, যা পরে মিথ্যা প্রমাণিত হয় এবং আল জাজিরার আজগুবি রিপোর্টও মিথ্যা বলে প্রমাণিত হবে।

দেশে-বিদেশে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে কাদের বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মাটি ও মানুষের দল, এ দলের শিকড় অনেক গভীরে প্রোথিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ। এ ঐক্যে ফাটল ধরানোর কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

এদিকে, বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার গাড়িতে হামলার ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। বৃহস্পতিবারের ওই হামলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইতিমধ্যেই চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিএমপি কমিশনার, ও ফেনীর পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।

ওবায়দুল কাদের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে তদন্ত করার মাধ্যমে সঠিক তথ্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

অতি সম্প্রতি আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীকে পুলিশ দিয়ে ডাকা বিষয়ে মিডিয়ায় প্রকাশিত খবর প্রসঙ্গে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। দলীয় অফিসে কোনো নেতাকর্মীকে পুলিশ দিয়ে ডাকার দৃষ্টান্ত নেই। কাউকে সাংগঠনিক প্রয়োজন হলে অফিস থেকে এসএমএস অথবা ফোন করে ডাকা হয়।

আওয়ামী লীগের যেসব শাখায় সাংগঠনিক সংকট রয়েছে সেসব শাখায় ২১ শে ফেব্রুয়ারির পর অনুষ্ঠেয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সংকট নিরসনে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।

শৈলকুপায় ৯ মামলার আসামী গ্রেফতার

0
Shailkupa-criminal-arressted-droho12-p4

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সাজাপ্রাপ্ত ৯ মামলার আসামী তৌহিদুর রহমান শিতল (৩৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার সকালে পৌর এলাকার খালধারপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শিতল ওই গ্রামের মৃত মোসলেহ উদ্দীন এর ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, চেক জালিয়াতি, চাঁদাবাজি ও মারামারির ৯ মামলার আসামী শিতল। এসব মামলার ৩টিতে সে সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন সে আইনের চোখ ফাঁকিয়ে দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। শুক্রবার সকালে গোঁপন সংবাদের ভিত্তিতে এসআই শামসুর রহমানের নেতৃত্বে এএসআই শাহাবুদ্দিন (পিপিএম) সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

খোকসার কালীর প্রতিমা বিসর্জন সম্পন্ন

0
KLI-PUJA-12-P4

স্টাফ রিপোর্টার

খোকসার ঐতিহ্যবাহী কালীর বার্ষিক পূজার পর বিশালদেহী কালী প্রতিমা গড়াই নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। আর এর মধ্যদিয়ে কালীর বার্ষিক পূজার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে হয়েছে।

KLI-PUJA-12-P3

বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে প্রথাগত জীব বলির মধ্য দিয়ে খোকসার কালী বার্ষিক পূজার আনুষ্ঠানিকত শুরু হয়। রাতের গভীরতা বারার সাথে সাথে পূর্ণার্থীর সংখ্যাও বাড়তে থাকে। রাতে পূজার আনুষ্ঠানিকতার শুরুতে ক্রোধের প্রতীক মহিষ বলি হয়। পরে নলডাঙ্গার রাজা ও শিলাইদহের জমিদারদের সন্মানে জোড়া পাঠা বলি হয়। শুক্রবার দুপুর পর্যন্ত পূজা অর্চনার চলে। আর এর মধ্যে মানষা সামগ্রী দেবীর চরণে অর্ঘ হিসেবে পাঠা, পায়রা, মিষ্টি, ফল দিতে থাকে ভক্তরা।

শুক্রবার বিকালে গোধূলী লগ্নে গড়াই নদীতে বিশালদেহী কালী প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় পানি শুন্য গড়াই নদীর দুই তীরে অসংখ্য নারী পুরুষ পূণ্যার্থীরা জমায়েত হয়। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে মাঘি সপ্তমীর মধ্যদিয়ে বার্ষিক পূজার আনুষ্ঠানিকতার শেষ হবে।

আজ খোকসার কালীর প্রতিমা বিসর্জন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ঐতিহ্যবাহী কালীর বার্ষিক পূজার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে আজ (শুক্রবার) গোধূলীতে গড়াই নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে মূল পূজা অনুষ্ঠিত হয়।

মেলার মাঠ জুড়্মেই নষার সামগ্রীর দোকান

প্রথাগত জীব বলীর মধ্য দিয়ে খোকসার কালী বার্ষিক পূজার আনুষ্ঠানিকত শুরু হয় বৃহস্পতিবার দুপুর থেকে। রাতের গভীরতা বারার সাথে সাথে পূর্ণার্থীর সংখ্যাও বাড়তে থাকে। রাতে পূজার আনুষ্ঠানিকতার শুরুতে ক্রোধের প্রতীক মহিষ বলি হয়। পরে নলডাঙ্গার রাজা ও শিলাইদহের জমিদারদের সন্মানে জোড়া পাঠা বলি হয়। সারারাত পূজা অর্চনার চলে।

আজ শুক্রবার বিকালে গোধূলী লগ্নে গড়াই নদীতে বিশালদেহী কালী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আমাবস্যার তিথির খোকসার কালীর বার্ষিক পূজার প্রথম পর্ব শেষ হবে বলে আশা করছে পূজা উদযাপনের দায়িত্বে থাকা কর্মকর্তারা। তবে সপ্তমী তিথিতে মাঘি সপ্তমীর মধ্যদিয়ে বার্ষিক পূজার আনুষ্ঠানিকতার শেষ হবে।

রাজবাড়ীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী পথসভা

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী পৌর আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী পৌরসভার কলেজপাড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি এড: উজির আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, আকতার হোসেন, আতিকুল ইসলাম চৌধুরী রতন, সাহিদা চৌধুরী তন্নিসহ প্রমুখ।

মহম্মদ আলী চৌধুরী বলেন ,আমি আল্লাহের কাছে শুকরিয়া আদায় করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ৫ বার মেয়র পদে প্রতিদ্বন্দিতা করার সুযোগ করে দিয়েছে। ২ বার মেয়র নির্বাচিত হয়ে ১২ বছর দায়িক্ত পালন করেছি। যারা মেয়র নির্বাচিত হয়ে আপনাদের জন্য কাজ করেছে তাদের চেয়ে আমি বেশি কাজ করেছি।

প্রার্থী বলেন, আমি যেহেতু একজন মানুষ আমারো ভুল-ত্রুটি হতে পারে। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে এ জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...