বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 136

ট্রলির ধাক্কায় পঞ্চম শ্রেণির ছাত্র নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে ইটভর্তি ট্রলির ধাক্কায় শাকিব হোসেন (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

এঘটনায় ট্রলিচালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। তবে ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কের মথুরাপুর ইউনিয়নের কৈপাল হিসনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব উপজেলার শালিমপুর গ্রামের আকবর মন্ডলের ছেলে এবং তারাগুনিয়া মডেল প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবাকে খাবার দিয়ে শাকিব সাইকেল চালিয়ে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটভর্তি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রæত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন – খোকসায় ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাই

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খোকসায় ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাই

0
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শোমসপুর বাজারের এক প্রসাধনী ব্যবসায়ীর আড়াই লাখ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী চক্র।

শনিবার দিনগত রাত ১১ টার দিকে শোমসপুর-সাতপাখিয়া সড়কের শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজের পাশে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

ব্যবসায়ী সোহেল জানান, প্রতিদিনের মত শনিবার রাতেও শোমসপুর বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের কাছে পৌছালে দেশীয় অস্ত্র নিয়ে তিনজন ছিনতাইকারী তার পথ রোধ করে। ধারালো অস্ত্র ধরে তাকে জিম্মি করে। এক পর্যায়ে তার কাছে থাকা ব্যবসার আড়াই লাখ টাকা ও একটি টার্স মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নেয়। ছিনতাইকারী তিন জনের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। রাতেই অপর একটি মুঠোফোনে থানা পুলিশকে ঘটনাটি জানালে টহল পুলিশের দল ঘটনা স্থলে আসে। ভুক্তভোগী ব্যবসায়ী সোহেল শোমসপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

আরও পড়ুন – খোকসায় শহীদ মারুফ ও মাহিমের কবর জিয়ারত

খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, ভিকটিম সোহেল একটা লিখিত অভিযোগ দিতে চেয়েছেন। রবিবার রাত পর্যন্ত সে থানাতে আসেনি, আর নগদ টাকা নিয়েছে সে বিষয়ে অভিযোগ করেনি। পুলিশকে ওই ব্যবসায়ী জানিয়েছেন বলেছেন তার কিছু প্রয়োজনীয় কাগজপত্র এবং একটি এন্ডয়েড ফোন নিয়েছে।

আরও পড়ুন – দুধের সাদ …

দুধের সাদ …

0

“ঝাউশাখে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল”- কবি সুফিয়া কামালের ‘পল্লী স্মৃতি’ কবিতার চরণটি এই আধুনিতার সময়ে মেলা খুবই দুষ্কর। তাই মায়ের ছেড়া আঁচলের কাপড়ে বাঁধা দোলায় দোল খেয়ে শিশুরা দুধের সাদ ঘোলে মেটাচ্ছে।

আরও পড়ুন – খোকসায় শহীদ মারুফ ও মাহিমের কবর জিয়ারত

খোকসায় শহীদ মারুফ ও মাহিমের কবর জিয়ারত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জুলাই আগস্টের শহীদ মারুফ ও শহীদ মাহিমের কবর জিয়ারত করলেন নব গঠিত উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

রবিবার বিকালে খোকসা কেন্দ্রীয় গোরস্থানে শহীদ মারুফের কবর ও চাঁদট কেন্দ্রীয় গোরস্থানে শহীদ মাহিমের কবর দুটি পৃথক ভাবে জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার আহ্বায়ক তুষার আহমেদ তুহিন, মুখ্য সংগঠক জয়নাল আবেদীন, মুখ্যপাত্র আব্দুল কায়ুম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা।

আরও পড়ুন – বিদ্যালয়ের সামনে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

শনিবার দিনগত রাতে খোকসা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটির ঘোষনা করা হয়। তুষার আহমেদ তুহিনকে এ কমিটির আহবায়ক করা হয়। সদস্য সচিব করা হয়েছে আরিফুল ইসলামকে। ১৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রকাশ করে কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং সদস্য সচিব।

বিদ্যালয়ের সামনে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের সময় বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। ঘাতক ট্রলির চালক পালিয়ে যাওয়ায় ট্রলিটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিশুর দাদি আনোয়ারা (৫০)। রবিবার সকালে বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেহাবুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ রোধ করে বিক্ষোভ করেন।

আরও পড়ুন – গড়াই নদী থেকে বাক প্রতিবন্ধির মৃতদেহ উদ্ধার

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম বলেন, এলাকাবাসী ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন বিক্ষোভ কারীরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে।

গড়াই নদী থেকে বাক প্রতিবন্ধির মৃতদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের প্রায় চারদিন পর স্বপন মুন্সী (৫৭) নাম এক বাক প্রতিবন্ধীর ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিইসু রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাঁড়রা এলাকা সংলগ্ন গড়াই নদীর তীর থেকে মরদেহটি করা হয়। নিহত ব্যক্তি চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া এলাকার মৃত নাসির মুন্সীর ছেলে।

স্বপন মুন্সীর মরদেহ শনাক্ত করেছেন তার ছেলে মো. খলিলুর ইসলাম। তিনি বলেন, ‘বুধবার ফজরের নামাজ পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তার বাবা স্বপন মুন্সী। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও বাবাকে কোথাও পাইনি। গড়াই নদীতে মরদেহের খবর পেয়ে ছুটে এসে দেখি বাবা আর নেই।’

আরও পড়ুন -কুষ্টিয়ায় লাইভ চলাকালে চিত্র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

কুমারখালী থানার উপপরিদর্শক চিরঞ্জীৎ মন্ডল বলেন, শনিবার শেষ বিকালে গড়াই নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি নদীর কিনারে এনে নৌপুলিশকে খবর দেওয়া হয়। নৌপুলিশ মরদেহটির সুরতহাল শেষে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যা না কি দুর্ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে।

কুষ্টিয়ায় লাইভ চলাকালে চিত্র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রলি চাপায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে লাইভ চলাকালে স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার চিত্র সংবাদিক ইমরান হোসেনের উপর সন্ত্রাসী হামলার করেছে। এসময় তার কাছে থাকা ভিডিও ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। এই ঘটনায় চিত্র সাংবাদিক ইমরান হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন।

সাংবাদিক ইমরান হোসেন জানান, রবিবার (১৬ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় কুষ্টিয়া পৌরসভাস্থ ফুলতলা প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা “দৈনিক খবরওয়ালা” পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ করার সময় কুষ্টিয়া পৌরসভার কাস্টম মোড় হাশেম ডাক্তারের গলির চিহিৃত সন্ত্রাসী ও মাদকসেবী রকি (৩২) এবং আরিফুল (৩৩) সহ আরো ১০-১২ জন তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হমলায় নাক, পিঠ ও মাথা কেটে গিয়ে তিনি রক্তাক্ত জখম হন। যার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হামলার সময় সন্ত্রাসীরা ইমরান হোসেনের থাকা অফিসের প্যানাসনিক পিভি-১০০ মডেলের ভিডিও ক্যামেরা এবং ক্যামেরার বয়া (মাইক্রোফোন) ছিনিয়ে নেয়। এসময় অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হামলার বিষয়ে দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ বলেন, ঘটনার পর কুষ্টিয়া মডেল থানায় এজাহার জমা দেওয়া হয়েছে। তবে কোন এক অদৃশ্য কারণে এখন পর্যন্ত মামলা হয়নি। আসামীদের বাঁচাতে মামলা নিতে বিলম্ব করা হচ্ছে বলে আমার মনে হয়। এ ঘটনার প্রতিবাদে ও অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদেও গ্রেপ্তারের দাবিতে আগামীকাল সোমবার বেলা ১১ টায় কুষ্টিয়া মডেল থানা ঘেরাও কর্মসূচী ঘোষণা করেছেন সর্বস্তরের সাংবাদিকরা। সংবাদ সংক্রান্ত ঘটনার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, পেশাগত দায়িত্ব পালনকালীন সময়ে একজন সাংবাদিকের উপর হামলা সত্যিই নিন্দনীয়। আমরা এই হামলার প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দ্রæত আসামীদেও গ্রেফতারের দাবি রাখছি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, আমরা লিখিত এজাহার পেয়েছি। আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

আরও পড়ুন –ভ্যান ছিনতাইয়ের পর চালককে বিষ খাইয়ে হত্যা

জানতে চাইলে কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমি মামলা নেওয়ার জন্য বলে দিয়েছি।

মাছ শিকার

0

রাস্তার পাশের ডোবা থেকে শুরু অধিকাংশ জলাধার শুকিয়ে যেতে শুরু করে। স্থানীয় সেচ যন্ত্র দিয়ে রস্তার পাশের ডুবা গুলোতে সেচ দিয়ে পানি নিষ্কাশন করে মাছ শিকারে ব্যস্ত হয়ে উঠেছেন। কুষ্টিয়ার খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের তাহেরপুর থেকে শনিবার দুপুরে তোলা ছবি।

আরও পড়ুন – ভ্যান ছিনতাইয়ের পর চালককে বিষ খাইয়ে হত্যা

 

 

 

 

 

 

 

ভ্যান ছিনতাইয়ের পর চালককে বিষ খাইয়ে হত্যা

0
নিহত ভ্যান চালক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ইব্রাহীম মন্ডল (৩৮) নামে এক ভ্যান চালককে হত্যার অভিযোগ উঠেছে। ভ্যান কড়ে নেওয়ার পর তাকে (ইব্রাহীমকে) কোমল পানীয়’র সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয় বলে স্বজনদের দাবি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ইব্রাহীম মন্ডল ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ইব্রাহীম মন্ডল ‘মৃত্যুকালীন জবানবন্দিতে’ তাকে কি ভাবে বিষপান করিয়ে ভ্যান কেড়ে নিয়ে বিক্রি করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী গ্রামের রুহুল আমিন মন্ডলের ছেলে।

পরিকল্পিত এই হত্যাকেন্ডর সঙ্গে জড়িতদের মধ্যে সাধুহাটী গ্রামের লালু কাজীর ছেলে রতন, চুয়াডাঙ্গার হাসানহাটি গ্রামের সামিরা, সদর উপজেলার বাদপুকুর গ্রামের ইমান ঘটক, আমেরচারা গ্রামের আবু সাইদ, রফিকুল ইসলাম রফি ও কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের শরিফুল ইসলাম জড়িত বলে ‘মৃত্যুকালীন জবানবন্দিতে’ ইব্রাহীম মন্ডল উল্লেখ করেন।

নিহত’র মামাতো ভাই ফারুক আহম্মেদ জানান, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাস্তায় ভাড়া মারছিলেন ইব্রাহীম। এ সময় রতন নামে এক ব্যক্তি কোটচাঁদপুরের জালালপুর গ্রামের যাওয়ার কথা বলে তার ভ্যান ভাড়া করে। যাওয়ার পথে প্রতারক চক্রের সঙ্গে একাধিক সদস্যের সঙ্গে কথা বলতে থাকে রতন।

ডাকবাংলা ত্রীমোহনী এলাকায় পৌছালে ইব্রাহীমের ভ্যানটি আটক করে এবং রতন, আবু সাইদ ও রফি তাকে জোর করে মুখে বিষ ঢেলে দেয়। এরপর ভ্যানটি ১৮ হাজার টাকায় বাজারগোপালপুর এলাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়। এদিকে চারদিন অসুস্থ থাকার পর ভ্যান চালক ইব্রাহীম মন্ডল শুক্রবার ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত’র ভাই আশরাফুল ইসলাম জানান, তার নিহত ভাইয়ের এক স্ত্রী ও প্রতিবন্ধি এক কন্যা রয়েছে। সংসারে আরো দুইটি শিশু সন্তান রয়েছে ভাইয়ের। তিনি এ হত্যাকান্ডের বিচার দাবী করেন।

আরও পড়ুন –কুমারখালীতে নৌকা ছিদ্র করাকে কেন্দ্র করে সংঘর্ষ

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত। ভ্যান চালক ইব্রাহীমের পোষ্টমার্টেমের রিপোর্ট হাতে আসার পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

কুমারখালীতে নৌকা ছিদ্র করাকে কেন্দ্র করে সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে মাছ ধরা নৌকার তলা ছিদ্র করাকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়ও উভয়পক্ষের অন্তত ১২ টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কশবা গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন-উপজেলার শিলাইদহ ইউনিয়নের কশবা গ্রামের আদালত প্রমানিক, তার ছেলে জিসান প্রমানিক, তাহের প্রমানিকের ছেলে রাজিব ও রাকিব, হাসেম সরদারের ছেলে শুভ, আজমতের ছেলে রাহিম, শহীদ কাজীর ছেলে ছালাম কাজী, মিজানুর রহমান মন্টু, বিল্লাল হোসেন, শহীদ হোসেন, মন্টু কাজী, ঝন্টু কাজী, জিন্দার শিকদার, সাইদ্লু শিকদার, সাজেদা খাতুন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া সদর হাসপাতাল ও বাড়িতে চিচিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কসবা গ্রামে মন্টু কাজী গ্রুপের সঙ্গে আদালত প্রামাণিক গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। কাজী গ্রুপের লোকজন চাষাবাদের পাশাপাশি পদ্মা নদীতে মাছ ধরার কাজ করেন। নদীতে তাদের বেশকিছু ডিঙি নৌকা রাখা হয়েছে। শনিবার দুপুরে প্রামাণিক গ্রুপের সালাম কাজী গ্রুপের পাঁচটি নৌকার তলা ছিদ্র করছিল। সেসময় সালামকে ধরে কিছুক্ষণ আটকে রাখার পরে ছেড়ে দেন কাজী গ্রুপের লোকজন। পরে সালাম দেশীয় অস্ত্র, লাঠিসোটাসহ তার লোকজন নিয়ে কাজী পাড়ায় আসে। সেসময় উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও বেশকিছু বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বিকাল ৪ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, আহতদের কারো মাথায়, কারো হাতে – পিঠে ও পাঁয়ে আঘাতের চিহৃ। চিকিৎসক তাঁদের চিকিৎসা দিচ্ছেন।

এসময় আদালত প্রামাণিক বলেন, কাজী গ্রুপের লোকজন আমাদের একটা ছেলে আটক করে রেখেছিল। তা জানতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা ও লুটপাট চালিয়েছে। আমাদের অন্তত ৭ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। থানায় মামলা করা হবে।

বিকেল ৫ টার দিকে কসবা গ্রামে সরেজমিন গিয়ে দেখা যায়, গ্রামের মোড়েমোড়ে পুলিশের টহল। দুই পক্ষের লোকজন পৃথক স্থানে জড়ো হয়ে আছেন। উভয়পক্ষের বেশকিছু বাড়িতে ভাঙচুরের ক্ষত।

এসময় জাদু কাজী বলেন, প্রামাণিকের লোকজন আমাদের নৌকার তলা ছিদ্র করে দিছে। একমাস পাহারা দিয়ে শনিবার সালাম নামের একজনকে ধরে আটক করেছিলাম। আটকের কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়। পরে গ্রামাণিক গ্রæপের লোকজন ঢাল, সরকি, ধারালো অস্ত্রসহ আমাদের উপর হামলা করেছে। আমাদের ১০ -১২ জন আহত আছে। থানায় মামলা করা হবে।

প্রামাণিক গ্রæপের এক নারী বলেন, আমাদের লোকজন সব হাসপাতালে। সেই সুযোগে জাদু কাজী, মাদু কাজীসহ ১৫ -২০ জন এসে আমাদের সব ঘর ভাঙেছে। গরু ও মালামাল নিয়ে গেছে।

আরও পড়ুন – খোকসায় “ইচ্ছা-২০০৮” এর কার্যালয় উদ্বোধন

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, মাছ ধরা নৌকার তলা ছিদ্র করাকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

বর্তমানে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...