সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 64

ক্লাসরুমে বিষপান করা শিক্ষার্থী মারা গেছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

দৌলতপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তার নিজ শ্রেণি কক্ষে টিফিনের বিরতি চলাকালীন সময়ে বিষ পান করে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরেরো দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টিফিন বিরতির সময় ক্লাসরুম থেকে সকলে বেরিয়ে গেলে সে বিষপান করে।

নিহত ওই শিক্ষার্থী উপজেলার প্রাগপুর ইউনিয়নের জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বিনা খাতুন (১৩) ও ওই এলাকার কৃষক আতর আলীর মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিনা খাতুন স্কুলেরই এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করেন। অভিমানে সে বাড়িতে থাকা মাঠে ব্যবহারযোগ্য ঘাসমারা বিষ নিজের স্কুলব্যাগে করে নিয়ে আসে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টিফিন বিরতির সময় ক্লাসরুম থেকে অন্য শিক্ষার্থীরা বেরিয়ে গেলে সে বিষপান করে। সহপাঠীরা বিষয়টি দেখে দ্রæত শিক্ষকদের জানায়। পরে শিক্ষক ও পরিবার মিলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম নান্নু বলেন, “বিনা খাতুন প্রেম ভালোবাসার ঘটনায় পারিবারিক কারণে মানসিক চাপে ছিল। সে টিফিন পিরিয়ডে ক্লাসে বিষপান করে। আমরা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অষ্টম শ্রেণির ছাত্রী বিনা খাতুন বিষপান করে মারা গেছে।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে দবোরা খানম (সারিকা) নামে একজন নারী আইনজীবী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া শহরের উপজেলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে উপজেলা মোড় এলাকায় একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার যাত্রী অ্যাডভোকেট সারিকাসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দবোরা খানম সারিকা মারা যান।

নিহত দবোরা খানম সারিকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদস্য ও শহরতলীর উপজেলা মোড় এলাকার বাসিন্দা।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন দুর্ঘটনায় আইনজীবীর মৃতুুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দু’শ টাকার প্যাকেজ পন্য নিলে মিলবে সরকারী চাউল

0

স্টাফ রিপোর্টার

১৫ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির চাউল সরকার নির্দ্ধারিত দামের থেকে বস্তায় ১০ টাকা অতিরিক্তসহ সেমাই , প্লোয়ার চাউল ও মশাতারানোর কয়েলের ২শ টাকার প্যাকেজ নিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। অন্য প্যাকেজ পন্য বিক্রির সত্যতা নিশ্চিত করেন ট্যাগ অফিসার। তবে বস্তা বাবদ টাকা নেওয়া বিষয়টি অস্বীকার করেন তিনি।

মঙ্গলবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ডিলার আকরাম হোসেনের খাদ্যবান্ধব কর্মসূচির বিলজানি বাজারের বিক্রয় কেন্দ্রে অতিরিক্ত টাকাসহ প্যাকেজের পন্য কিনতে বাধ্য করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। সরকার নির্দ্ধারিত ৩০ কেজি চাউলের বস্তায় ৪৫০ টাকার স্থলে ৪৬০ টাকা নেওয়া হয়। একই সাথে স্থানীয় বিএনপির নেতা আবু ওই ডিলার সাথে যোগসাযোসে কার্ডধারী চাউল ক্রেতাদের ১ কেজি প্লোয়ার চাউল, এক কেজি সেমাই ও এক প্যাকেট মশা তাড়ানোর কয়েলের ২শ টাকা প্যাকেজ নিতে বাধ্য করা শুরু করে। সুবিধা ভোগী কার্ড ধারীরা প্রতিবাদ করলে বেলা সাড়ে ১১ টার পর ২শ টাকার পন্যের প্যাকেজ বিক্রি বন্ধ করা হয়। পরবর্তীতে চাউলের বস্তা বাবদা ১০ টাকা হারে নেওয়া বন্ধ করা হয়।

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৪২২৫ সুবিধাভোগী কার্ড রয়েছেন। নিয়োগ কৃত ৯জন ডিলারের মাধ্যমে তারা ১৫ টাকা কেজির চাউল পাবেন। ৩০ কেজির প্রতিবস্তা চাউলের বস্তা ৪৫০ টাকায় বিক্রি বাধ্যতামূলক। গত আগস্ট ’২৫ মাস থেকে কর্মসূচি চালু হয়েছে।

সরেজমিন বিলজানি বাজারের গিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলের বস্তা বাবাদ অতিরিক্ত ১০ টাকা নেওয়া ও সেমাই প্লোয়ার চাউল এবং মশার কলের ২০০ টাকার প্যাকেজ নিতে বাধ্য করা গল্প তখনও চায়ের দোকানে দোকানে আলোচনা হতে শোনা গেছে। ডিলারে সামনে একজন নারী স্বীকার করে চাউলের দাম ৪৬০ টাকা নেওয়া হয়েছে। তবে ডিলালের লাল চোখ দেখে থমকে যায় কলসুম নামের মধ্যবয়সী ওই নারী।

পঞ্চাশউদ্ধ এক নারী নাম প্রকাশ না করার শর্তে জানান, বাড়ি থেকে ৪৫০ টাকা চাউলের দাম আর ভ্যান ভাড়া পঞ্চাশ টাকা নিয়ে ডিলারের দোকানের চাল নিতে এসেছিলেন কিন্তু “বেটারা (হাতের পলিথিনের ব্যাগ দেখিয়ে) সোই (সেমাই) আর চিহুন (চিকুন চাউল) চাল আর কয়েল দিয়ে ২০০ টাকার জিনিস নিতে বাধ্য করলো”। উপায় অন্তঃ না দেখে ভ্যান চালকের কাছ থেকে ধার করেছেন ১৬০ টাকা।

ওই বৃদ্ধার মতই অনেকেই অভিযোগ করেন। তবে ক্যামেরা বাদে কথা বলেন তারা।

ডিলার আকরাম হোসেন বলেন, সরকারী গোডাউন থেকে বিক্রয় কেন্দ্র পর্যন্ত ক্যারিং খরচ বেশি পরে। তাই বস্তার দাম বাবদ ১০ টাকা নিয়ে ছিলেন। কিছুক্স পরে প্রতিবাদ ওঠায় আর নেওয়া হয়নি। ২০০ টাকার প্যাকেজও দেওয়া প্রস্তাব দিয়ে ছিলেন আবু মেম্বর। কিন্তু সেটিও বাধ্যবাদকতা ছিলো না। পরে সেটি বন্ধ করে দেওয়া হয়।

শিমুলিয়া ইউািনয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু মেম্বর বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ধারীদের ২২০ টাকার চাল সেমাই ও কয়েল দিয়ে ১৫০ টাকানেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত প্যাকেজ পন্য আর দেওয়া হয়নি। এখানে জোর জুলুম করা হয়নি। যার খুশি সে নিয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাফিজুর রহমান এ সম্পর্কে কোন কথা বলতে রাজি হননি। তিনি সোজা দেখিয়ে দেন একজন এআসআই পদমর্যাদার কর্মকর্তা হাবিুর রহমানকে। তিনি খাদ্য বান্ধব কর্মসূচির অফিশিয়াল তথ্যদিয়ে সহায়তা করেন।

এই কর্মকর্তা আরও বলেন, প্রতিটি কেন্দ্রে নির্দ্ধারিত ট্যাগ অফিসার রয়েছেন। সরকার নির্দ্ধারিত মূল্যের বেশী নেওয়ার কোন সুযোগ নেই।

ক্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষিকর্মকর্তা কামরুল ইমলাম শিমুলিয়া ইউনিয়নের ডিলার আকরাম হোসেনের চাউল বিক্রয় কেন্দ্রের দায়িত্ব পালন করেছেন। তাকে কেন্দ্রে পাওয়া যানি। তবে ফোনে কথা বলা হরে তিনি ওই ডিলারের সাথের একজন ব্যবসায়ীর ২০০ টাকার প্যাকেজ পন্য বিক্রির কথা স্বীকার করেন। তবে চাউলের বস্তা বাবদ ১০ টাকা নেওয়া বিষয়ে অস্বীক করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দিপন বলেন, এ ঘটনাটি তার জানা নেই। আগামী (বুধবার) সকালে ডিলারকে ডাকা হবে।

খোকসার গ্রামে অগ্নিকান্ডে কৃষকের একটি ঘর পুড়ে গেছে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে এক কৃষকের বাড়িতে চুলার আগুনে একটি ঘর পুড়ে গেছে।

সোমবার দিনগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার শোমসপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া গ্রামে আজাদ শেখের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়। স্থানীয়রা পাশের বাড়ির বৈদতিক মোটররের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে গৃহকর্তার রান্না ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, গৃহকর্তা আজাদ শেখ নিজের ঘরে আগুন জ্বলতে দেখে ছেলেদের ডেকে তোলে। তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। ২০ মিনিটের আগুনে তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সদর উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ হলেও কাউন্সিল হয়নি হরিনারায়ণপুর ও আব্দালপুর ইউনিয়ন ইউনিটের। এ অবস্থায় সোমবার দুপুরে ওই দুই ইউনিয়নের নেতাকর্মীরা কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। তারা বলছেন, জেলা বিএনপির নেতারা ষড়যন্ত্র করছেন তাদের ভোট থেকে দূরে রাখার। এ অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, সদর উপজেলার ১১টি ইউনিয়নের সম্মেলন হলেও দুটি ইউনিয়নের সম্মেলন হতে দেওয়া হচ্ছে না। জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের ষড়যন্ত্রে আমাদের হরিনারায়ণপুর ও আব্দালপুর ইউনিয়নের সম্মেলন স্থগিত হয়ে গেছে।

আব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস বলেন, গত রবিবার ৭ সেপ্টেম্বর আমাদের দুটি ইউনিয়নে সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু রহস্যজনকভাবে ওই সম্মেলন স্থগিত করা হয়েছে। এতে আমরা সদর উপজেলা বিএনপির সম্মেলনে ভোট দিতে পারব না। এটা গণতান্ত্রিক কোনো পন্থা হতে পারে না। এজন্য আমাদের দাবি, অবশ্যই আগে হরিনারাণপুর ও আব্দালপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন হতে হবে। পরে হবে সদর উপজেলা বিএনপির সম্মেলন।

এদিকে আগামী ১১ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে দলটির নেতাকর্মীদের মধ্যে। এরমধ্যে দুটি ইউনিয়নের নেতা-কর্মীরা ভোট দিতে না পারায় হতাশায় রয়েছেন। বিক্ষোভে অংশ নেন আব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ইউসুফ আলী বিশ্বাস, হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক সিরাজ উদ্দিন, আব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সার্চ কমিটির সদস্য এমদাদুল হকসহ থানা বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে ওই দুই ইউনিয়নের সম্মেলন না হওয়ার বিষয়ে পরস্পরকে দুষছেন জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

জাকির হোসেন সরকার বলেন, ওই এলাকা কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের। এজন্য কেন্দ্র থেকে তাকেই ওই দুটি ইউনিয়নের সম্মেলন করার দায়িত্ব দেওয়া হয়। ৭ তারিখ সম্মেলনের ঘোষণাও ছিল। কিন্তু কেন তারা সম্মেলন করছেন না সেটা আমার জানা নেই।

সম্মেলন করতে দেওয়া হচ্ছে না বলে দাবি সোহরাব উদ্দিনের। তিনি বলেন, আমরা সম্মেলন করার চেষ্টা করেছি। কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে সম্মেলন আটকে দেওয়া হয়েছে। এজন্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে দায়ী করেন তিনি।

অভিযোগের বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, এখানে ষড়যন্ত্রের কিছু নেই। ওই দুটি ইউনিয়নের সম্মেলনের দায়িত্ব কেন্দ্র থেকে সোহরাব উদ্দিনের ওপর দেওয়া। সেখানকার বিবাদমান দুটি পক্ষের কারণে সম্ভবত উনি তার দায়িত্ব পালন করতে পারেননি। আমরাও চেষ্টা করছি সমস্যা সমাধানের। আশা করি, আজ সন্ধ্যায় সবাই মিলে বসে একটা সমাধান দিতে পারব।

ইউনিয়নের আগে সদর উপজেলা বিএনপির সম্মেলন হবে কিনা, এ বিষয়ে কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, উপজেলা পর্যায়ে সম্মেলনের তারিখ বিভাগীয় নেতৃবৃন্দ ঠিক করে থাকেন। এখানে আমাদের তেমন একটা হাত নেই।

নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

0

মাদক ও মব ভায়োলেন্সের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি

মাদক ও মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন কুষ্টিয়ার নবনিযুক্ত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি বলেন, প্রশাসন মাদক ও মব ভায়োলেন্সের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে চলবে। কে কোন দলের তা দেখার বিষয় নেই। আমার ফোন ২৪ ঘণ্টা খোলা। এসবের বিরুদ্ধে তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিগত এক সপ্তাহ কুষ্টিয়া শহর ঘুরে নানা অসঙ্গতি দেখেছেন বলে জানান নবাগত জেলা প্রশাসক। ডিসি বলেন, ফুটপাত গুলো দোকানদারদের দখলে চলে গেছে। এগুলো মুক্ত করতে দ্রæত উদ্যোগ নেওয়া হবে। ফুটপাত পথচারীদের সম্পত্তি। তা দোকানদারদের দখলে থাকতে পারে না।

গণমাধ্যম কর্মীদের দেশপ্রেমিক আখ্যায়িত করে দেশ ও জনগণের স্বার্থে একজোট হয়ে কাজ করার প্রত্যয় ঘোষণা করার পাশাপাশি দেশে যেন আর কখনোই ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

যানজট দূর করতে জেলার প্রাণকেন্দ্র মজমপুর গেট থেকে আন্তঃনগর বাস কাউন্টার শহরের বাইরে নির্ধারিত টার্মিনালে নেওয়ার দাবি উত্থাপন করেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ব্যাপারটা অসম্ভব নয়, তবে কঠিন। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।
এ ছাড়া আগামী ১৭ অক্টোবর লালন তিরোধান দিবস জাতীয়ভাবে উদযাপনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেন তিনি।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল ওয়াদুদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, দৈনিক সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান লাকি প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, ডিবিসি ও সমকাল প্রতিনিধি সাজ্জাদ রানা, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

সাংবাদিকরা দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন দিক তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানালে জেলা প্রশাসক বলেন, “আমি সংবাদকর্মীদের কথা শুনেছি। সমস্যাগুলোর সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

এনসিপির জেলা সমন্বয় কমিটি অনুমোদন

0

কুষ্টিয়া প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা সমন্বয় কমিটি অনুমোদন হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুমোদিত ৪৩ সদস্যের সমন্বয় কমিটি আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত বলবৎ থাকবে।

কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে জান্নাতুল ফেরদৌস টনিকে এবং সিনিয়র যুগ্ম সমন্বয়কারী নাসরিন পারভীন।

এছাড়া কমিটির যুগ্ম সমন্বয়কারী নয়জনকে রাখা হয়েছে। তারা হলেন- ইবাদত আলী, সাজেদুর রহমান বিপুল, খন্দকার মফিজুর রহমান, শাহিনুজ্জামান, সামসুল আরেফিন ষ্ট্যালিন, গোলাম আজম, তাহের, অ্যাডভোকেট রুপালি খাতুন ও আসলাম হোসেন মামুন।

সদস্যরা হলেন- মো. নাজমুল হুসাইন মিরাজ, শরিফুল ইসলাম সবুজ, মোছা: শোভা খাতুন, ইব্রাহিম, সাধন চন্দ্র দাস, নাহিদ রহমান, আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম, নওজেশ আহমেদ, শরিফুল ইসলাম, সাহীনুল হক, ইঞ্জিল মন্ডল, তারেক হোসেন, মিজানুর রহমান, রোকনুজ্জামান, সাজ্জাদ হোসেন, তাহারুল ইসলাম কালু, আব্দুল বাতেন, আশরাফুল ইসলাম, সার্জেন্ট খন্দকার ফারুক, তানভির কবির, সাব্বিরুল হক, মুনিব আলী, শিশির আহমেদ, ফুলবাস আলী, নাজমুল ইসলাম, মোহাম্মদ আসাদুল্লাহ, নুরুল ইসলাম, আরাফাত হোসেন, ড. সাব্বির পারভেজ, আসিক হোসেন।

কমিটির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। যেহেতু সমন্বয় কমিটির পদসংখ্যা সীমিত সেহেতু যাদের মনকষ্ট আছে তাদের সাথে সমন্বয় করেই আমরা এগিয়ে যাবো।

লালনের আখড়াবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার বেলা ১১টার পর লালন আখড়াবাড়িতে প্রবেশের প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রাজবাড়ীতে মাজারে হামলাসহ কিছু ইস্যু মাথায় রেখে জেলায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে।

ফকির লালন শাহের আখড়াবাড়ির গেট পার হয়ে ভেতরে ডানপাশে গোলঘরের সামনে কথা হয় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেনের সাথে। লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়নের বিশেষ কোন কারণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, গতকাল রাজবাড়ীতে মাজার কেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। সম্ভবত সেই জায়গা থেকে বাড়তি সতকর্তার কারণে আমাদের পুলিশ লাইন থেকে পাঠানো হয়েছে। এখন থেকে পালা করে রাত-দিন ২৪ ঘন্টা পুলিশ মাজারেরা নিরাপত্তার দায়িত্বে থাকবে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান জানান, কিছু কিছু ইস্যু নিয়ে লালন মাজারে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিতরণের গাছের চারা লুটে নিলো কৃষকদল নেতার কর্মীরা

0
গাছ লুট ঠেকাতে চেষ্টা করছেন রাজু নামের এক কর্মী

স্টাফ রিপোর্টার

বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও কৃষকদল নেতার বৃক্ষরোপনর ৫ হাজার আম গাছের চারা লুটকরে নিয়েছে তারই উচ্ছিঙ্খল কর্মীরা।

শনিবার বিকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সামনে গাছের চারা লুটের ঘটনা ঘটে। গাছ লুটের এ ঘটনা ক্যামারায় ধারণ করায় বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশি ও কেন্দ্রিয় কৃষক দলের সদস্য মঈন উদ্দিন খান সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে।

এ দিন বিকালে কুষ্টিয়া – ৪ খোকসা-কুমারখালী আসন থেকে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশি কেদ্রীয় কৃষক দলের সদস্য মঈন উদ্দিন খান উপজেলা সদরের বাসষ্ট্যান্ডে লি-প্লেট বিতরণ করেন। এ সময়ে কয়েকশ কর্মী সাথে নিয়ে উপজেলা পরিষদের ভিতরে প্রবেশ করেন। উপজেলা পরিষদে গেটে গাছের চারার জন্য টানা কয়েক ঘন্টা অপেক্ষায় থাকা কর্মীরা অতিষ্ঠ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা উপজেলা পরিষদের গেটে রাখা আম গাছের চারা নিয়ে যে-যারমত রওনা হয়। এসময় কৃষতদল নেতার একদল কর্মী প্রথমে গাছ লুট ঠেকাতে চেষ্টা করেন। কিন্তু তারা ব্যর্থ হয়।

কৃষকদলের নেতা ও এমপি মনোনয়ন প্রত্যাশি মঈন উদ্দিন কয়েকজন কর্মীসহ গাছ লুটের ঘটনা ভিডিও ধারণ করা সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা চালায় বলে ওই সাংবাদিক দাবি করেন।

গাছ লুটের ঘটনার পর মঈন উদ্দিন খান বলেন, এখানে কোন বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। সাংবাদিকের ক্যামেরা থেকে ভিডিও ডিলিট ও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব না দিয়ে দ্রæত ঘটনা স্থল ত্যাগ করেন।

কবর থেকে ‘নুরাল পাগলা’র লাশ তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা

0

রাজবাড়ী প্রতিনিধি

নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ মরদেহ কবর থেকে তুলে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তৌহিদি জনতা ব্যানারে সেখানকার দরবার শরিফ ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। হামলায় দরবারের ভক্ত, স্থানীয় প্রশাসন ও পুলিশসহ কম পক্ষে ৫০ জন আহত হয়েছেন।

রাজবাড়ী জেলার গোয়ালন্দে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। হামলা কারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের তিনটি গাড়ি ভাংচুর করে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার জুমার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলান জালাল উদ্দিন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্ডলসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ।

পরে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে প্রশাসন তাদের বাধা দেবার চেষ্টা করে। এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করেন। আহত হন ৫ পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের ২ জন কর্মকর্তা।

এক পর্যাযে বিক্ষুব্ধ জনতা ‘নুরাল পাগলা’র বাড়ি ও দরবারের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবন ও দরবার শরীফ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে পাশে পদ্মার মোড় এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা।

পরে সেনাবাহিনী ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সন্ধ্যায় এ রিপোট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেমে থেমে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন নুরুল হক। গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নুরুল হক। ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় দরবারে তার লাশ দাফন করা হয়। এরপর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কবর সমতল করাসহ কয়েকটি দাবি জানায় স্থানীয় আলেম সমাজ।

এ ঘটনায় গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে নুরুল হকের দরবারে অনৈতিক কার্যকলাপের অভিযোগ করে উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটি। তারা বৃহস্পতিবারের মধ্যে কবর সমতলসহ বিভিন্ন দাবি জানায়। অন্যথায় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে ‘মার্চ ফর গোয়ালন্দ’ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

এই কর্মসূচি ঘিরে জেলা প্রশাসন ও জেলা পুলিশ আলেম-ওলামা ও দরবার কর্তৃপক্ষের সঙ্গে একাধিক সভা করে। শুক্রবার সকালে রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাড. নুরুল ইসলাম ও প্রশাসনের কর্মকর্তারা দরবার শরীফ পরিদর্শন করেন। এসময় তারা দরবার কর্তৃপক্ষ শর্ত পূরণ করেছে বলে জানান।

এদিকে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবে দরবারের ভক্তরা সংবাদ সম্মেলন করে জানান, আলেম-ওলামাদের দাবির প্রেক্ষিতে গোয়ালন্দ দরবার শরীফের পীর নুরাল হক ওরফে ‘নুরাল পাগলা’র কবর উঁচু থেকে নিচু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দরবারের ভক্ত মেহেদি আল আমিন বলেন, আলেম ওলামাদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রশাসনের সহযোগিতায় ‘নুরাল পাগলা’র কবর উঁচু থেকে নিচু, কবরের দেয়ালের রঙ পরিবর্তন ও ইমাম মেহেদি দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। এছাড়া এখানে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বী ছাড়া এখানে খ্রিষ্টান ধর্মের কেউ আসে না।

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...