সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 67

আদালতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জুলাই আন্দোলন কারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতাকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পুকে আদালতে তোলার সময় তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোন গছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচতলায় এ ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পুলিশ ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার সময় এ স্লোগান দিতে দিতে আদালত ভবনে প্রবেশ করেন আসামি ফরহাদ হোসেন পাপ্পু। এ সময় তার সংগঠনটির ৫/৬ জন নেতাকর্মীও তার সাথে স্লোগান দিতে দেখা গেছে। মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান ওই আসামিকে গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করেন।

গ্রেফতার ফরহাদ হোসেন পাপ্পু (২৬) কুমারখালী উপজেলার এলঙ্গি এলাকার মতি হোসেনের ছেলে। তিনি কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ নেতা পাপ্পুকে গাড়িতে করে আদালতে আনে পুলিশ। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন পাপ্পু।

এসময় ছাত্রলীগের আরও ৫/৬ নেতাকর্মী তার সঙ্গে স্লোগান দিতে থাকেন। স্লোগান দিতে দিতে তারা আদালত ভবনে প্রবেশ করেন। সেখানে কিছুক্ষণ স্লোগান দিয়ে তারা পালিয়ে যান। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

আরও পড়ুন – ঝিনাইদহে বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

এ বিষয়ে কুষ্টিয়া কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলামকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন – কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস আজ

ঝিনাইদহে বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভেজাল বিরোধী যৌথ অভিযানে হিরা বেকারী নামের একটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।

বুধবার এ অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

জানা গেছে, হিরা বেকারিতে অভিযান চালিয়ে তাদের উৎপাদিত খাদ্য পন্যে বিভিন্ন টেক্সটাইল রং ও কেমিক্যাল ব্যবহারের প্রমান মিলেছে। এ ছাড়া বাজার জাত করা খাদ্য পন্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্নের তারিখ, বিক্রয়মূল্য ও অন্যান্য তথ্য উল্লেখ না থাকায় ২টি ধারায় চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আরও পড়ুন – কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস আজ

ঝিনাইদহ জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকি অভিযানে সহযোগিতা করেন সাধন সরকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কর্মকর্তারা।

আরও পড়ুন –  ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে ভারতের বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ

কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস আজ

0
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস আজ বুধবার। ১৯৭৬ সালের আজকের এদিনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ উপলক্ষ্যে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন ২৪-এর গণ-অভ্যুত্থানের সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে এবং উজ্জীবিত করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যুগযুগ ধরে অধিকারহারা মানুষকে সাহসী প্রতিবাদে উদীপ্ত করবে তার সাহিত্যকর্ম। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসাবে সমধিক পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সাহিত্য ও সংগীত জগতকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নানান কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে।

কাজী নজরুল ইসলাম বাংলা ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মহান মুক্তিযুদ্ধ এবং গেল বছরের জুলাই গণ-অভ্যুত্থানে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে।

আরও পড়ুন – ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে ভারতের বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ

জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার কবির স্মৃতিবিজড়িত কুমিল্লায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন – হাইকোর্টের নতুন ২৫ বিচারপতি শপথ নিলেন

ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে ভারতের বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ

0
প্রতিকী ছবি

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর ভারতের প্রধান টেক্সটাইল হাব তিরুপুর, নয়ডা ও সুরাটের বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে মার্কিন বাজারে ভারতের রপ্তানি মারাত্মক হুমকিতে পড়েছে বলে জানিয়েছে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস (এফআইইও)।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি এস সি রালহান বলেন, টেক্সটাইল ও পোশাকশিল্প এরই মধ্যে ভিয়েতনাম ও বাংলাদেশের মতো স্বল্প ব্যয়ের প্রতিদ্ব›দ্বীর কাছে বাজার হারাচ্ছে। এখন ৫০ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক কার্যকর হলে ভারতীয় পণ্যের প্রতিযোগিতার ক্ষমতা আরও কমে যাবে।

তিনি সতর্ক করে বলেন, প্রায় ৫৫ শতাংশ যুক্তরাষ্ট্রগামী ভারতীয় রপ্তানি, যার পরিমাণ প্রায় ৪৭-৪৮ বিলিয়ন ডলার, এখন মূল্য অসুবিধার কারণে অপ্রতিযোগিতামূলক হয়ে পড়বে।

এফআইইও সভাপতি আরও জানান, শুধু টেক্সটাইল নয়, চিংড়িসহ ভারতের সামুদ্রিক খাদ্য রপ্তানিতেও বড় ধাক্কা আসছে। যুক্তরাষ্ট্র প্রায় ৪০ শতাংশ ভারতীয় সামুদ্রিক খাদ্য আমদানি করে। ফলে এই শুল্ক বৃদ্ধি ভারতের সরবরাহ ব্যবস্থা ভেঙে দেবে, চাষিদের সংকটে ফেলবে এবং বিপুল মজুত ঝুঁকিতে পড়বে।

অন্যদিকে, কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি (সিআইটিআই) ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটির চেয়ারম্যান রাকেশ মেহরা বলেন, ৫০ শতাংশ শুল্ক কার্যকর হলে শুধু রপ্তানি আয় নয়, ভারতে অসংখ্য শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। তাই সরকারের কাছ থেকে কাঁচামাল সরবরাহ, আর্থিক সহায়তা ও নীতি সহায়তা জরুরি।

সিআইটিআই প্রস্তাব করেছে, ঋণের মূলধন ও সুদ প্রদানে এক বছরের জন্য অবকাশ দেওয়া হোক। আর এফআইইও বলেছে, সংকট মোকাবিলায় স্বল্প সুদের ঋণ, রপ্তানি ক্রেডিট সহায়তা ও সুদ ভর্তুকির মতো সুবিধা বিশেষত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্রয়োজন।

এফআইইও মনে করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ও ‘ব্র্যান্ড ইন্ডিয়া’ প্রচারণার মাধ্যমে বৈশ্বিক বাজারে নতুন করে ভারতীয় পণ্যের আকর্ষণ বাড়াতে হবে।

আরও পড়ুন – হাইকোর্টের নতুন ২৫ বিচারপতি শপথ নিলেন

শিল্প নেতারা সতর্ক করেছেন, যদি দ্রæত কার্যকরী পদক্ষেপ নেওয়া না হয় তবে শুধু টেক্সটাইল নয়, চামড়া, সিরামিক, কেমিক্যাল, হস্তশিল্প ও কার্পেট শিল্পও বড় ক্ষতির মুখে পড়বে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন – প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলের মৃত্যু

হাইকোর্টের নতুন ২৫ বিচারপতি শপথ নিলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত ২৫ অতিরিক্ত বিচারক শপথ নিয়েছেন।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথের আগে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত, গিতা পাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (বিচার) মো. মোয়াজ্জেম হোসেন ২৫ বিচারপতির শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এর আগে সোমবার (২৫ আগস্ট) রাতে তাদের নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

২৫ জনের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাতজন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। শপথগ্রহণের পর থেকেই তাদের নিয়োগ কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ২৫ ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

যাঁরা শপথ নিয়েছেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম শাহীন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের (সিনিয়র জেলা ও দায়রা জজ), সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা ও দায়রা জজ) আজিজ আহমেদ ভুঞা, সু্িরপম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়সল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (সিনিয়র জেলা জজ) এস, এম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসিফ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব (সিনিয়র জেলা জজ) মুরাদ-এ-মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, আইন ও বিচার বিভাগের সলিসিটর মো. রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. লুৎফর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ. এফ. এম সাইফুল করিম, সু্িরপম কোর্টের আইনজীবী উর্মি রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস. এম. ইফতেখার উদ্দিন মাহমুদ।

আরও পড়ুন – প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলের মৃত্যু

প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলের মৃত্যু

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ছেলের পর বাবাও মৃত্যুর কাছে হেরে গেলেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলোকদিয়া-ভালাইরপুরের চুলকানিপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের সাথে জমি নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্রের হামলায় আহত হন তৈয়ব আলী (৪৫) ও তার ছেলে মোহাম্মদ মিরাজ (১৬)।

হামলায় ঘটনাস্থলেই ছেলে মারা যায় ছেলে মোহাম্মদ মিরাজ (১৬)। আহত পিতা তৈয়ব আলী (৪৫) কুষ্টিয়া নেওয়ার পথে বেলা আড়াইটার দিকে মারা যান। নিহতরা আলোকদিয়া গ্রামের বাজারপাড়ার বাসিন্দা। এ ঘটনার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু ও বাবু নামের দুই জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন যাবত তৈয়ব আলী ও তার চাচাতো ভাই রাজুর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। রাজু ও বাবু সম্পর্কে মামাতো ভাই। প্রায় দিনই তাদের সঙ্গে জমি নিয়ে ছোটখাটো দ্ব›দ্ব হতো। মঙ্গলবার সকালে এরই জের ধরে বাবু ও রাজু ধারাল অস্ত্র দিয়ে মিরাজ ও তার বাবা তৈয়ব আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই ছেলে মোহাম্মদ মিরাজের মৃত্যু হয়ে। রক্তাক্ত অবস্থা বাবা তৈয়ব আলীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তৈয়ব আলীকে নিয়ে পরিবারের সদস্যরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। পথের মধ্য অবস্থার অবনতি হলে আবারো সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন – বিএনপি নেতা ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক খালেদুর রহমান বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কোপানোর ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছেলে মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য পিতাকে কুষ্টিয়া নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় অভিযুক্ত দুজন বাবু ও রাজুকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – ঘুমের মধ্যে ট্রেনে কাঁটা পরে মানসিক প্রতিবন্ধি যুবকের মৃত্যু

বিএনপি নেতা ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যায় দলের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৪ আগস্ট তার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সময় আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়। তবে তিনি মঙ্গলবার যে জবাব দেন, তা সন্তোষজনক নয় বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো।

আরও পড়ুন – ঘুমের মধ্যে ট্রেনে কাঁটা পরে মানসিক প্রতিবন্ধি যুবকের মৃত্যু

এছাড়া এখন থেকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং জনগণের ধর্মীয় অনুভূতিকে আঘাত না করার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন – ছয় জেলায় নতুন ডিসি

ঘুমের মধ্যে ট্রেনে কাঁটা পরে মানসিক প্রতিবন্ধি যুবকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

রেল লাইনের ভিতরে শান্তির ঘুমের মধ্যেই ট্রেনে কাঁটা পরে মারা গেছেন অজ্ঞাত পরিচয়ের মানসিক প্রতিবন্ধি যুবক। তার বয়স ৩৫ বছর হবে। নিহতের ডান হাতে লোহা ও প্লাটিকের বালা পড়া ছিলো। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার প্রত্যুশে (ভোর সাড়ে ৫টার পর) কুষ্টিয়ার খোকসা রেল স্টেশনের পূর্ব পাশের শোমসপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধুসুন্ডা গ্রামের মধ্যে রেল লাইনের ভিতরে মৃতদেহ দেখতে পায় পথচারিরা। তারা ৯৯৯ নম্বরে কল করলে বেলা সাড়ে ১০টার দিকে রেল পুলিশের একটি দল মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

খোকসা রেল স্টেশনের স্টেশন মাষ্টার সুজন কুমার রেল লাইনের ভিতরে অজ্ঞাত যুবকের মৃতদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানন, সকাল ৮টায় অফিসে এসে রেলের ভিতরে লাশ পাওয়ার বিষয়ে জানতে পারেন। তিনি পোড়াদহ রেল পুলিশকে অজ্ঞাত লাশের বিষয়ে জানান। বিস্তারিত রেল পুলিশ বলতে পারবে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নকশি কাঁথা কমিউটার ট্রেনটি ভোর ৫টা২৫ মিনিটের দিকে ঘটনা স্থল পার হয়। এরপর পথচারিরা দুই রেলের মাঝে গর্দান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যুবকের মুতদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে। বেলা বাড়ার সাথে সাথে মৃতদেহ দেখতে উৎসুক নারী পুরুষের ভীড় বাড়তে থাকে। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

উপজেলা কৃষক দলের সভাপতি রফিক মন্ডল জানান, নিহত ব্যক্তি রাতে হয়তো রেলের মধ্যে ঘুমিয়ে ছিলো। তার পাশে একটি মশা তারানোর কয়েলের স্ট্যান্ড পাওয়া গেছে। তিনি আর জানান, আগের দিন ওই যুবককে স্থানীয়দের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে খাবার কিনে খেতে দেখা গেছে।

আরও পড়ুন – ছয় জেলায় নতুন ডিসি

পোড়াদহ রেলওয়ে থানার সাব ইনেসপেক্টর (এসআই) নূরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে লোক মারফতে খবর পেয়ে রেল লাইনের ভিতর থেকে ৩৫ বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার করেছেন। মৃতদেহটি খোকসা রেল স্টেশনের পূর্ব দিকের ধুসুন্ডাগ্রাম ও নকশা পাড়া ব্রিজের মধ্যবর্তী স্থান থেকে উদ্ধার করা হয়। ভোর ৫টার দিকে নকশি কাঁথা কমিউটার ট্রেনে কাট পরে সে মারা গেছে বলে অনুমান করা হচ্ছে। তার পরিচয় নিশ্চিত হতে পারেন নি।

আরও পড়ুন – সংস্কারবিহীন নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

ছয় জেলায় নতুন ডিসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়া, মেহেরপুর, নেত্রকোনা, পটুয়াখালী, কুড়িগ্রাম ও খুলনায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে ডিসি নিয়োগ দেয়। ডিসিদের মধ্যে তিনজনকে বদলি করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শাহিন হোসেন চৌধুরীকে পটুয়াখালী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুর, ভ‚মি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনার ডিসি করা হয়েছে।

আরও পড়ুন – সংস্কারবিহীন নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহামদ আরেফিনকে কুষ্টিয়া, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রাম এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি করা হয়েছে।

আরও পড়ুন – ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু

সংস্কারবিহীন নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সংস্কারবিহীন নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গত এক বছর ধরেই আমরা নতুন সংবিধান প্রণয়ন ও রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছি। এ দাবি পূরণ না হলে জনগণ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করবে। তাই জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা আগে গণপরিষদ নির্বাচনে অংশ নিতে চাই।

রবিবার মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আয়োজনে ‘২০২৪ এর গণঅভ্যুত্থান বীরত্ব গাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভ‚মিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, অভ্যুত্থানের স্মৃতি ও আকাক্সক্ষাকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চলছে। অভ্যুত্থানের অংশীজনদের বিরুদ্ধে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে। নতুন বাংলাদেশ গঠন ও সংবিধান প্রণয়নে যারা বাধা হয়ে দাঁড়াবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনও পক্ষ-বিপক্ষ করিনি। শুধু বলেছি, সংস্কার এবং গণহত্যার বিচারের নিশ্চয়তা দিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, সেটাতেও আমাদের আপত্তি নেই।

এনসিপির আহŸায়ক বলেন, সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো। জনগণের কাছে আমরা যাতে বলতে পারি গণঅভ্যুত্থানের পর দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি।

আরও পড়ুন – ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ।

আরও পড়ুন – সাংবাদিক তুহিন হত্যার ১৭ দিনে চার্জশিট দিলো পুলিশ

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...