শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 721

সেটা ছিল সাহেদের চাল, কেউ বোঝেনি-স্বরাষ্ট্রমন্ত্রী

0
Kamal-Dro-15-7-p-20
স্বরাষ্ট্রমন্ত্রীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তারের মধ্যে সংকটময় মুহূর্তে আগ বাড়িয়ে আক্রান্তদের রিজেন্ট হাসপাতালে চিকিৎসার প্রস্তাব দেওয়াটা যে প্রতারক সাহেদের চাল ছিল তা কেউ ধরতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

করোনা পরীক্ষা না করে সনদ দেওয়া এবং অর্থ আত্মসাতসহ নানা অভিযোগে বুধবার সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনার পর নিজের বাড়িতে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

আরও পড়ুনসাহেদ গ্রেপ্তারে নাটক দেখছেন রিজভী

তিনি বলেন, “করোনা রোগীদের চিকিৎসার জন্য আমরা অনেক হাসপাতাল খোঁজছিলাম। কেউ তখন দিবেন কি দিবেন না- এরকম একটা ভয়ের প্রসঙ্গ এসেছিল সামনে। সাহেদ তখন এগিয়ে এসেছিল, এটা যে একটা তার চাল ছিল; সেটাতো অনেকেই তখন বুঝতে পারিনি। আমিও তার হাসপাতালে ৪/৫ জন রোগী পাঠিয়েছিলাম। এটা আমার এখনও মনে পড়ে। সাহেদ সবসময় প্রতারণার ফাঁকফোকর তৈরিতে লেগে থাকত এবং তার জন্য ‘টেলিভিশনের টক-শোতে’ গিয়ে নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করেছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান আরও বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সবাই যখন উদ্বিগ্ন, ঠিক সেই সময় মিথ্যা সার্টিফিকেট দিয়ে যে প্রতারণা সাহেদ করেছেন, তাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

এটা সত্যিই দুঃখজনক এবং আমরা মনে করি, প্রকৃত তদন্তের মাধ্যমে বিচারকের কাছে পাঠিয়ে দিব। তার যেন উপযুক্ত শাস্তি হয়, সেটাই আমরা ব্যবস্থা করব। গ্রেপ্তার এড়াতে তিনি পরিচিত আধা-পাকা চুলে কলপ দিয়েছেন ও গোঁফ ছোট করছেন কিন্তু তারপরও ধরা পড়লেন। এখন তিন র‌্যাবের সদরদপ্তরে রয়েছেন।

আরেকটি রেকর্ডের সামনে রোনালদো দাঁড়িয়ে

0
Ronaldo-Dro-15-7-p-280
রোনাল্ড-দ্রোহ ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সেরি আয় কমপক্ষে ৫০ গোল করে করার খুব কাছে ক্রিস্তিয়ানো রোনালদো।

সেরি আয় এ পর্যন্ত ইউভেন্তুস তারকার গোল ৪৯টি। বৃহস্পতিবার সাস্সুয়োলোর বিপক্ষে মাঠে নামবে শিরোপাধারীরা। করোনাভাইরাস বিরতির পর পুনরায় শুরু হওয়া লিগের এ পর্বে দলের ছয় ম্যাচের প্রতিটিতেই জালের দেখা পেয়েছেন রোনালদো। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আসছে ম্যাচেই হয়তো এই কীর্তি গড়ে ফেলবেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

রিয়ালের হয়ে লা লিগায় ৩১১ গোল করা রোনালদো প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেন ৮৪ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিতে কমপক্ষে ৫০ গোলের কীর্তি এখন পর্যন্ত আছে কেবল এদিন জেকোর। ২০১৮ সালের মার্চে বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ডের হাতে ধরা দিয়েছিল অনন্য এই অর্জন। তার পঞ্চাশছোঁয়া গোল আছে ইতালি, ইংল্যান্ড ও জার্মানিতে।

সাহেদ গ্রেপ্তারে নাটক দেখছেন রিজভী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এই নাটকটা কমেডি, নাকি ট্র্যাজেডির, তা আমরা জানি না। শুধু জানি নাটক রচনা করতে পারে আওয়ামী লীগের প্রশাসন। এটা নিঃসন্দেহে।

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর মধ্যে রোগীদের চিকিৎসা নিয়ে রিজেন্ট হাসপাতালের প্রতারণার বিষয়টি প্রকাশ্য হওয়ার পর পালিয়ে যান এর চেয়ারম্যান শাহেদ।
টানা সপ্তাহ খানেক পর বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব জানিয়েছে, তিনি বোরকা পরে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন।

দুপুরে ঢাকার নয়া পল্টনে দলের কার্যালয়ে করোনা চিকিৎসায় হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের সময় বিএনপি নেতা রিজভী এ কথা বলেন।

তিনি আরও বলেন, “আপনি টিটো হায়দারকে (ছাত্রদল) খুঁজে পান, আপনি ছাত্রদলের আকরামুল হাসানকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। অথচ ইয়ে কে (সাহেদ) কি খুঁজে পাননি এতদিন ধরে। মানুষকে মনে করেন বোকা!

আরও পড়ুন-রিজভীর প্রশ্ন- রিজেন্ট-জেকেজির নেপথ্যে গডফাদার কারা?

সাহেদ প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, তার মা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সাহেদ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য। এত লুটপাট করে, বাটপারি করে, টাকা ইনকাম করে সে হয়ে গেল হাওয়া ভবনের লোক! সুধা ভবনের লোক হাওয়া খেলে পরে হাওয়া ভবনের লোক হয়ে যায়।

একাদশ নির্বাচনের আগে সাহেদের একটি টকশোর প্রসঙ্গ টেনে বিএনপি নেতা আরও বলেন, নির্বাচনের আগের টকশোর ভিডিও দেখলাম। সাহেদ বলছে, সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে সিপাহী সবাই এই সরকারকে চায়, পুলিশের আইজি থেকে কনস্টেবল পর্যন্ত সবাই এই সরকারকে চায়।

কী অদ্ভুত ব্যাখ্যা! সচিব থেকে চৌকিদার পর্যন্ত সবাই তো সরকারকে চায়, তাহলে এখানে অন্যরা আসবে কী করে? যেমন সাহেদ তেমনি তার সরকার, তেমনি তার কথাবার্তা।

এবার আলিয়াকে হুমকি

0
আলিয়া ভাট-ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউড তারকা সুশান্তের মৃত্যুর জের নামেনি এখনো। তার মৃত্যুকে ঘিরে ভক্ত আর মিডিয়া পাড়াতে উৎকণ্ঠা, পাগলামি, অস্থিরতা সবই রয়েছে চলমান।

এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুকে ঘিরে নেপোটিজম ইস্যু নিয়ে প্রতিবাদ করছেন অনেকেই। আর এতে করে আক্রোশের মুখে পড়তে হচ্ছে বড় তারকাদের।

সুশান্ত সিং রাজপুতের ভক্তরা শাহরুখ খান থেকে শুরু করে আমির-সালমানদেরও সমালোচনা করছেন । এবার নতুন আক্রমণের শিকার হয়েছেন আলিয়া ভাট ও তার বোন শাহিন ভাট। শাহিনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই আসছে একের পর এক খুন ও ধর্ষণের হুমকি।

শাহিন বলেন, ‘আইনি মাধ্যমেই আমি কথা বলবো, আর কেউ হুমকি দিতে এলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবো।’ এছাড়া হুমকির সেই স্ক্রিনশট শেয়ার করেই আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন বলে জানালেন মহেশ কন্যা শাহিন। সোশ্যাল মিডিয়ায় তিনি আর কোনো অপ্রীতিকর মেসেজ পেলে প্রথমেই সেই ব্যক্তিকে প্রকাশ্যে আনবেন এবং তার বিরুদ্ধে রিপোর্ট করবেন বলে জানান শাহিন।

অভিনেত্রী কেলি প্রিস্টনের প্রস্থান

0
Kely-Priston-Dro-15-7-p-16
অভিনেত্রী কেলি প্রিস্টনের-ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেলি প্রিস্টন চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

প্রিস্টনের স্বামী হলিউড অভিনেতা জন ট্রাভল্টা ইনস্টাগ্রামে পোস্ট করে এ তথ্য নিশ্চত করেন। ট্রাভল্টা তার পোস্টে লেখেনÑপ্রচন্ড ভারী হৃদয় নিয়ে জানাতে হচ্ছে, আমার স্নেহময়ী স্ত্রী কেলি দুই বছর স্তন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে।

ট্রাভল্টার ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, দুই বছর আগে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার মধ্যেই ছিলেন প্রিস্টন। সবশেষ মৃত্যুর কাছে হেরে গেলেন।

কেলি প্রিস্টনের আলোচিত ছবির মধ্যে আছে টম ক্রজের ‘জেরি ম্যাগুয়্যার’ ও আর্নল্ড শোয়ার্জনিগারের ‘টুইনস’।

হনুলুলুতে জন্ম নেয়া কেলি কামালেলেহুয়া স্মিথ ১৯৮৫ সালে তার প্রথম অভিনীত রোমান্টিক কমেডি ছবি ‘মিসচিফ’য়ে কাজ করার সময় নাম পরিবর্তন করে রাখেন কেলি প্রিস্টন। তারা বিয়ে করেন ১৯৯১ সালে ৫ সেপ্টেম্বর। তাদের রয়েছে ২০ বছরের কন্যা এলা ও ৯ বছরের ছেলে বেঞ্জামিন।

মুসলিম দেশের প্রথম মহাকাশ অভিযান-নেতৃত্বে নারী

0
Dro-File-p-15-12
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

এ সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাত ‘হোপ মিশন’ নামে মহাকাশ অভিযান চালাবে। এই প্রথম মুসলিম কোনো দেশ মহাকাশ অভিযানে যাচ্ছে এবং সেই অভিযানে নেতৃতও দিচ্ছেন এক মুসলিম নারী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই মহাকাশ অভিযানে বৈজ্ঞানিক দলের প্রধান হবেন দেশটির এডভান্সড সালন্স বিষয়ক প্রতিমন্ত্রী সারাহ আল-আমিরি।

১৯৮৭ সালে সংযুক্ত আরব আমিরাতে তার জন্ম। বয়স ৩২ বছর। কিন্তু মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিলেন ছোটবেলা থেকে। ‘আমি যখন বলতাম আমি মহাকাশ নিয়ে কাজ করতে চাই, তখন লোকে ভাবতো আমি বুঝি কোন কল্পজগতে বাস করছি।’

সারাহ আল-আমিরি পড়াশোনা করেছেন কম্পিউটার সালন্সে, আমেরিকান ইউনিভার্সিটি অব শারজাহতে। এই নবীন বিজ্ঞানী ইতোমধ্যে আরব বিশ্বের সকল নারীদের কাছে হয়ে উঠেছেন নতুন ভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা।

সংযুক্ত আরব আমিরাত মঙ্গলগ্রহে স্যাটেলাইট পাঠাচ্ছে । হোপ মিশনের প্রধান লক্ষ্য হলো কিভাবে মঙ্গল গ্রহ ধূলিধূসর  নিষ্প্রাণ লাল গ্রহে পরিণত হলো সেটি জানার।

ইতোমধ্যে মঙ্গলগ্রহে সফল অভিযান করতে পেরেছে-যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ আর ভারতের মতো কিছু দেশ। তবে মুসলিম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রথম ।

আজও স্বীকৃতি পায়নি ৫ স্বজন হারানো মুক্তিযোদ্ধার পরিবারটি

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

স্বাধীনতার ৪৮ বছরেও স্বীকৃতি পায়নি একসাথে ৫ জন স্বজন হারানো ঝিনাইদহের মুক্তিযোদ্ধার পরিবার। স্বজন হারানো আর বোমার স্পিলিন্টারের আঘাত আজও মনে করিয়ে দেয় সেদিনের সেই ভয়াবহ দিনের কথা।

তবে এত বছর পেরিয়ে গেলেও আজও স্বীকৃতি মেলেনি তাদের। ভাতা বা সুযোগ সুবিধা নয়, পরিবারটি শুধু চাই সম্মান।

সেদিনের সেই ভয়াবহ স্মৃতির বর্ননা দিচ্ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়ীয়া গ্রামের চায়না খাতুন। কথা বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।

সাবেক ইউপি সদস্য আব্দুল বারী বলেন, ১৯৭১’র ডিসেম্বর মাসের ৫ তারিখ । গিলাবাড়ীয়া গ্রামের মোকছেদুর রহমানদুপুর বেলা স্ত্রী ও ৩ সন্তান নিয়ে বসে ছিলেন বাড়ীর উঠানে। পাকিস্থানি বিমান বাহিনীর একটি বিমান তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে। এতে ঘটনাস্থলেই ছিন্ন ভিন্ন হয়ে যায় মোকছেদুর রহমানের শরীর। আহত হয়ে কিছুক্ষন পর মারা যায় স্ত্রী ছকিনা খাতুন, মেয়ে রানু খাতুন, ২ ছেলে তোতা মিয়া ও পাতা মিয়া। আহত হয় ছোট মেয়ে চায়না খাতুনও। তবে ভাগ্যক্রমে বাড়ীর বাইরে অবস্থান করায় সেদিন প্রানে বেঁচে যান আরেক ছেলে মিজানুর রহমান।

পরিবারের ৫ সদস্যকে হারিয়ে বোন চায়না খাতুন ও মিজানুর রহমান হয়ে পড়েন অসহায়। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের জন্য ২ হাজার টাকা অনুদান দিয়েছিরেন। গ্রামবাসীর সহযোগিতায় চলে তাদের সংসার। মুক্তিযোদ্ধাদের তথ্য দেওয়া ও নানা ভাবে সহযোগিতা করায় এ হামলা হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

নিহত মোকছেদুর রহমানের নাতি ছেলে শাহিনুর রহমান বলেন, স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে গেলেও স্বীকৃতি মেলেনি তাদের। ভাতা বা সুযোগ সুবিধা নয়, পরিবারটি শুধু চাই সম্মান।

ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক আহমেদ বলেন, স্বাধীনতায় ওই পরিবারের অবদান ছিল। স্বীকৃতি পাওয়ার যোগ্য তারা। রানিং মুক্তিযোদ্ধার তালিকায় এন্টি করে তাদের সরকারের সকল প্রকার সুযোগ সুবিধা পওয়ার দাবি জানান তিনি।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ বলেন, নতুন ভাবে তালিকাভুক্ত করার কোন চিঠিপত্র আমাদের কাছে আসেনি। এ ধরনের কিছু আসলে অবশ্যই যথাযত কর্তৃপক্ষকে অবহিত করবো এবং যাচাই বাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টিতে স্বজন হারানো পরিবারটি মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাবে এমনটি আশা করেন এলাকাবাসী।

কেপি শর্মা বললেন রাম ও অযোধ্যা নেপালের

0
Nepal-Dro-7-14-p-25-compressed
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

দ্রোহ অনলাইন ডেস্ক

পৃথিবীর সকল হিন্দুধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, তাঁদের দেবতা রামের জন্ম হয়েছিল ভারতের অযোধ্যায়।

নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলছেন নতুন কথা। তিনি বলেন, এই অযোধ্যা আসলে ভারতের অযোধ্যা নয়। এটা নেপালের রাজধানী থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে বীরগঞ্জের একটি গ্রামের নাম। সোমবার নিজের বাসভবনে এই মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী।

কেপি শর্মা ওলি অভিযোগ করে বলেন, ভারত বর্তমানে দেশটির উপর সাংস্কৃতিক নিপীড়ন ও আগ্রাসন চালাচ্ছে। এ ছাড়া বিজ্ঞানে নেপালের অবদানের অবমূল্যায়ন করা হয়েছে। এই অযোধ্যা ভারতের অযোধ্যা নয়। এই অযোধ্যা বীরগঞ্জের একটি গ্রাম। সংস্কৃতিগতভাবে আমরা কিছুটা নিপীড়িত হয়েছি। সত্য ঘটনাগুলোকে দখল করে নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

ঈদের ৯দিন বন্ধ থাকবে গণপরিবহন

0
Bus-Dro-15-7-p-10
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারনে আসন্ন ঈদুল আযহার পাঁচদিন আগে থেকে ঈদের পরের তিন দিন অবধি মোট ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে সরকার।

আরও দেখুন- গ্রেফতারের পরে রিজেন্টের সাহেদকে ঢাকায় নেওয়া হয়েছে

বুধবার সচিবালয়ের ঈদুল আযহা উপলক্ষ্যে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত জরুরী বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আরও দেখুন- সাহেদকে সঙ্গে নিয়ে উত্তরায় র‌্যাবের অভিযান

প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগের ৫ দিন এবং ঈদের পরের তিন দিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন পেয়েছি আমরা। সেই আলোকেই আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

তিনি আরও বলেন, যারা ঈদের ছুটিতে বাড়ি যেতে চায়, তাদের ঈদের পাঁচ দিন আগেই যেতে হবে এবং যারা ছুটি শেষে ফিরে আসতে চায় তাদেরও তিন দিন পরেই আসতে হবে।

রাজবাড়ীতে নতুন করে ২৩ জনের দেহে করোনা সংক্রমণ

0
Dro-pic-7-18
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০ জনে অপরদিকে মৃত্যু হয়েছে ৬ জনের।

বুধবার দুপুরের পরে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান , ১২ জুলাই ৮৮ টি নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। তাদের রিপোর্টের ফলাফল অনুযায়ী ২৩ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ বিদ্যমান।

আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৮ জন , পাংশা উপজেলার ৬ জন , কালুখালী উপজেলার ১ জন , বালিয়াকান্দি উপজেলার ৫ জন ও গোয়ালন্দ উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন , এ অবধি রাজবাড়ীতে ৭৮০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৩৯১ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। অন্যদের মধ্যে ৩৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৩২৬ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...