সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 77

ঝিনাইদহে স্কুলের কমিটি নিয়ে বিএনপি – জামায়াতের সংঘর্ষ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে স্কুল কমিটি নিয়ে বিরোধের জের ধরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে ঝিনাইদহ জেলা সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর গ্রামের কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নিয়ে বিরোধের জের ধরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সম্প্রতি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হন জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম। এ নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার স্কুল কমিটির সভা চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে জামায়াতের ৯ জন ও বিএনপির ৬ নেতাকর্মী আহত হন।

বিএনপির আহতরা হলেন, কানুহরপুর গ্রামের ইমাদুর রহমান, একই গ্রামের মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও মহারাজপুর গ্রামের রহমতুল্লাহ।

জামায়াতের আহতরা হলেন, জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মন্ডল, তোতা মিয়া ও সফর আলী। বিএনপি ও জামায়াত সমর্থিত আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে দুপুর ১২টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে দুই দলের আহত নেতাকর্মীরা আরেক দফায় মারামারিতে লিপ্ত হয়। এ সময় সেবা গ্রহীতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়। হামলার বিষয়ে বিএনপি ও জামায়াত পরস্পরকে দোষারোপ করছেন।

আরও পড়ুন – ভারতের ওপর নতুন করে আরও ২৫ শতাংশ শুল্ক বাড়িয়েছে ট্রাম্প

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, চার মাস আগে স্কুলের কমিটি করা নিয়ে মারামারির সূত্রপাত হয়। একপক্ষ কমিটি মানতে নারাজ। তারা বৃহস্পতিবার হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এখনো থানায় কোনো পক্ষ মামলা করেনি।

আরও পড়ুন – সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে সরকার

 

ভারতের ওপর নতুন করে আরও ২৫ শতাংশ শুল্ক বাড়িয়েছে ট্রাম্প

0
সংগৃহীত প্রতিকী ছবি

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার কাছ থেকে তেল কেনা কেন্দ্র করে ভারতের ওপর নতুন করে আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির ওপর মোট শুল্ক হার দাঁড়ালো ৫০ শতাংশে। এটি যুক্তরাষ্ট্রের কোনো বড় বাণিজ্য অংশীদারের ওপর অন্যতম সর্বোচ্চ শুল্কহার।

বুধবার হোয়াইট হাউজ থেকে এক নির্বাহী আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আমি দেখতে পাচ্ছি যে, ভারত সরকার সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে।

ডোনাল্ড ট্রাম্প ওই আদেশে আরও বলেন, আইন অনুযায়ী, ভারতের আমদানি পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নতুন শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণ নিয়ে বারবার নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করছেন। সেই ধারাবাহিকতায় যেসব দেশ রাশিয়ার সঙ্গে জ্বালানি বা প্রতিরক্ষা বাণিজ্য করছে, তাদের শাস্তির আওতায় আনার হুমকি দিয়েছিলেন তিনি।

গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ভারত শুধু ২৫ শতাংশ শুল্ক নয়, আরও একটি ‘জরিমানার’ মুখোমুখি হবে। কারণ তারা রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কিনছে।

তিনি বলেন, যদি তারা (ভারত) রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যায়, তাহলে আমি মোটেও খুশি হবো না। তারা যুদ্ধযন্ত্রকে জ্বালানি দিচ্ছে।

‘টার্গেট’ করা হচ্ছে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে আমরা রাশিয়া থেকে তেল আমদানি করছি, আর সেই কারণেই আমাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

আরও পড়ুন – সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে সরকার

বিবৃতিতে আরও বলা হয়, সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যারা আমাদের সমালোচনা করছে, তারাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। অথচ আমাদের ক্ষেত্রে এই বাণিজ্য জরুরি জাতীয় স্বার্থরক্ষায়।

সূত্র: সিএনবিসি, রয়টার্স ও জাগো নিউজ ২৪ ডটকম

আরও পড়ুন – ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে র‌্যালি

সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে সরকার

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রæয়ারি মাসে আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া আজ প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে রোজা শুরুর আগে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন।

গত মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে আগামী বছরের ফেব্রæয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণের কথা উল্লেখ করে পত্রে বলা হয়, প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সকল প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন। বিগত ১৫ বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন মহা-আনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয় তেমন আয়োজনের ওপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন আনন্দ-উৎসবে, শান্তি-শৃঙ্খলায়, ভোটার উপস্থিতিতে, সৌহার্দ্য ও আন্তরিকতায় অবিস্মরণীয় হয়ে ওঠার যে প্রত্যাশা করেছেন তা উল্লেখ করা হয়। নির্বাচন আয়োজনে যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারের গুরুত্বারোপের পাশাপাশি একটি প্রত্যাশিত সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রত্যয়ের কথাও নির্বাচন কমিশনকে জানানো হয়।

আরও পড়ুন – ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে র‌্যালি

শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লিখিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।

আরও পড়ুন – অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে র‌্যালি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে।

বুধবার দুপুরে শহরের উজির আলী হাইস্কুল মাঠ থেকে বিজয় র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকার স্বাধীন চত্বরে এসে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ। বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিতে সনাতন ধর্মালম্বিরর অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো।

র‌্যালি শেষে স্বাধীন চত্বরে সংক্ষিপ্ত সাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড এস এম মশিয়ূর রহমান, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন আলম, আনোয়ারুল ইসলাম বাদশা, কৃষকদল নেতা মীর ফজলে ইলাহী শিমুল, যুবদল নেতা আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সোমেনুজ্জামান সোমেন ও মুশফিকুর রহমান মানিক বক্তব্য রাখেন।

আরও পড়ুন – অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পৃথিবীর অন্যতম স্বৈরশাসক হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের আকাশে উদিত হয় নতুন সূর্য। দুই হাজার মানুষের আত্মদানে রচিত হয় ইতিহাসের মহাসোপান।

আরও পড়ুন – জেলা পরিষদের টাওয়ারের দোকান ও ফ্লোর বরাদ্দের অনিয়ম খতিয়ে দেখছে দুদক

 

অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে কুষ্টিয়া মডেল থানা সংলগ্ন কোর্টপাড়া বারো শরীফ দরবারের পাশের একটি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে দরবারের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, সকালে খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো নিহতের পরিচয় শনাক্ত করা। পুলিশ আরও জানায়, পরিচয় শনাক্ত করার জন্য আশেপাশের বিভিন্ন এলাকায় বার্তা পাঠানো হয়েছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে শহরের একটি পরিচিত এলাকার দরবারের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অপরদিকে জেলার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নাম পরিচয় জানতে কাজ করছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন – জেলা পরিষদের টাওয়ারের দোকান ও ফ্লোর বরাদ্দের অনিয়ম খতিয়ে দেখছে দুদক

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিচয় শনাক্ত হওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় উভয় থানায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন – দেশে ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে – উপদেষ্টা মাহফুজ

জেলা পরিষদের টাওয়ারের দোকান ও ফ্লোর বরাদ্দের অনিয়ম খতিয়ে দেখছে দুদক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা পরিষদের বহুতল বাণিজ্যিক ভবনে দোকান বরাদ্দে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। নিষিদ্ধ আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও তার অনুসারী আওয়ামী লীগের নেতারা বিলাসবহুল বহুতল বিশিষ্ট এই বাণিজ্যিক ভবনের শতাধিক দোকান নামে বেনামে বাগিয়ে নিয়েছেন।

এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দুদকের নজরে আসে। এসব অভিযোগে তদন্তে নেমেছে দুদক। বুধবার (৬ আগস্ট) বেলা ১২টা থেকে বিকাল তিনটা পর্যন্ত কুষ্টিয়া শহরের থানা পাড়ায় এনএস রোডে জেলা পরিষদের কার্যালয়ে অভিযান চালিয়ে দুদক। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়। তিনিই অভিযানের নেতৃত্ব দেন।

অভিযোগ রয়েছে, বাণিজ্যিক ভবনে দোকান বরাদ্দে অনিয়ম দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। অনিয়মকে নিয়ম বানিয়ে বরাদ্দের এসব দোকান লুটে নেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আওয়ামী লীগ সরকারের আমলে জেলা পরিষদ নির্মিত কুষ্টিয়ার একটি ৯ তলা ভবনের দোকান বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। ৪১ কাঠার ওপর নির্মিত ভবনের প্রায় অর্ধেক দোকানই দেওয়া হয়েছে কার্যত নিষিদ্ধ আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ অনুসারীদের। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাণিজ্যিক ভবনটি তখন আওয়ামী লীগ নেতা ও তাদের স্ত্রী-সন্তান এবং স্বজনরা লুটে নিয়েছেন।

দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের বিজন কুমার রায় বলেন, কুষ্টিয়া জেলা পরিষদের বহুতল বাণিজ্যিক ভবনে দোকান বরাদ্দে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ গুলো তদন্ত করে দেখা হচ্ছে। আজকে আমরা জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছি। জেলা পরিষদের কর্মকর্তাদের সাথে কথা বলে নথিপত্র সংগ্রহ করেছি। আরও বেশকিছু নথিপত্রের ফটোকপি দেয়ার জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। অনিয়ম দুর্নীতির বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগ রয়েছে, জেলা পরিষদের দোকান বরাদ্দের জন্য কোনো রকম বিজ্ঞপ্তি জারি না করে, নিজেদের মন মতো অনিয়ম দুর্নীতির মাধ্যমে আ.লীগ নেতা ও তাদের পছন্দের লোকদের নামে বরাদ্দ দেওয়া হয়। ভবনটির প্রতি ফ্লোরে জায়গা রয়েছে ১৮ হাজার বর্গফুট। গত বছর কোটা বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ক্ষোভের মুখে পড়ে বাণিজ্যিক ওই ভবনটি। আন্দোলনের শেষদিকে ৪ আগস্ট ভবনের সামনের অংশে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্র-জনতা। পরে ভবনটি সংস্কার করে অতি গোপনে পলাতক আ.লীগ নেতাদের নামে বরাদ্দ চূড়ান্ত করে কুষ্টিয়া জেলা পরিষদ। আ.লীগ আমলে প্রকৃত ব্যবসায়ীরা ধরনা দিয়েও একটি দোকানও পায়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, দোকান বরাদ্দে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। সাধারণ ব্যবসায়ীদের কোনো আবেদনপত্র জমা নেওয়া হয়নি। ইচ্ছামতো হরিলুট করা হয়েছে দোকানঘর। কেউ টুঁ শব্দ করার সাহস পায়নি। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অভিজাত এই মার্কেটে দোকান পাওয়া সৌভাগ্যের ব্যাপার। প্রথম ও দ্বিতীয় তলায় একশ বর্গফুটের একটি দোকান ৫ কিস্তিতে ১৮ লাখ টাকায় বিক্রি করা হয়। অথচ এসব দোকানের বাজারমূল্য ৫০ থেকে ৮০ লাখ টাকা। আবার নেতা ও তাদের আত্মীয়স্বজনের সুবিধার জন্য ৫ কিস্তিতে জমা নেওয়া হয় টাকা। সেই হিসাবে মাত্র সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে দোকান পেয়ে যান তারা। বাকি টাকা তিন বছর ধরে পরিশোধের সুযোগ দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে পলাতক আওয়ামী লীগ নেতাদের প্রতিনিধি ও তাদের আত্মীয়দের কাছে চূড়ান্ত বরাদ্দপত্র দেওয়া হবে বলে নিশ্চিত করেন ওই কর্মকর্তা।

অনুসন্ধানে জানা যায়, পলাতক আওয়ামী লীগ নেতাদের অনেকের কিস্তির টাকা এখনো পরিশোধ করা হয়নি। তারপর এক বছর অতিবাহিত হলেও কোনো ব্যবস্থা নেয়নি জেলা পরিষদ কর্তৃপক্ষ। উল্টো আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক নেতার কাছ থেকে গোপনে কিস্তির টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

সরকার পরিবর্তনের পর জেলার ব্যবসায়ীরা ভেবেছিলেন অনিয়ম উৎপাট হবে এবং তারা দোকান বরাদ্দ পাবেন। কিন্তু তা হয়নি। পলাতক আওয়ামী লীগ নেতাদের নামে এসব দোকানের চূড়ান্ত বরাদ্দ দেয়ার সিদ্ধান্তু নিয়েছে জেলা পরিষদ। ইতোমধ্যে সেই প্রক্রিয়াও শুরু করা হয়েছে। চূড়ান্ত করা হয়েছে তালিকা, জমা নেওয়া হয়েছে তিনশত টাকার স্ট্যাম্প। এসব কাজ চলছে অতি গোপনে।

নথিপত্র থেকে জানা গেছে, দোকান হরিলুটের তালিকায় শীর্ষে রয়েছেন জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। তিনি একাই নিয়েছেন দশটি দোকান। তার তিন মেয়ে জাকিয়া মাসুদ, রুমানা সুলতানা, রেবেকা সুলতানা, ছেলে রকিবুল ইসলাম ও বিয়াই রঞ্জু আহমেদের নামে নিচতলায় দোকান নিয়েছেন। এছাড়া আরও ৫ জন নিকটাত্মীয়ের নামে রয়েছে পাঁচটি দোকান।

তালিকার পরের স্থানেই রয়েছেন আওয়ামী লীগের উপকমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও গত জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা সদর আসনের এমপি প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা। তিনি নিজের নামে চতুর্থ তলায় একাই নিয়েছেন ছয়টি দোকান।

শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান নিয়েছেন চারটি দোকান। তার ছেলে ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান ওয়াহিদ রনির নামে দুইটি ও আত্মীয় তৌহিদ একটি এবং আরেক আত্মীয়ের নামে নেওয়া হয় আরও একটি দোকান। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান আত্মীয়স্বজনের নামে নিয়েছেন চারটি দোকান।

এছাড়াও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ-সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক, শহর যুবলীগের সদস্য কিশোর কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলক, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সদস্য গৌরব চাকী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী, দৌলতপুর আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান চৌধুরী লোটন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলে করিম খোকা এবং পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম নিয়েছেন একটি দোকান।

নেতাদের পরিবারের মহিলা সদস্যদের নামেও রয়েছে অর্ধশত দোকান। হানিফ নিজেও ওই ভবনের সপ্তম ও অষ্টমতলা তৎকালীন লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হিসাবে স্ত্রী ফৌজিয়া আলমের নামে ভাড়া নিয়েছেন। হরিলুটে যুক্ত ছিলেন জেলা পরিষদের কর্মকর্তারাও।

জেলা পরিষদের সদ্য বিদায়ি সহকারী প্রকৌশলী রুহুল আজম স্ত্রী-সন্তান ও আত্মীয়স্বজনের নামে নিয়েছেন ৫টি দোকান, সাবেক প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান নিয়েছেন দুইটি দোকান, সাবেক এক প্রধান নির্বাহী নিয়েছেন একটি দোকান।

জেলা পরিষদ টাওয়ার শপিংমল দোকান মালিক সমিতির সভাপতি ইয়াসিন আলী বলেন, আওয়ামী লীগ নেতারা ছাড়াও তাদের স্ত্রী-সন্তান ও স্বজনদের নামেও দোকান দেওয়া হয়। বিশেষ করে মহিলাদের নামের দোকানগুলি অধিকাংশই আওয়ামী লীগ নেতাদের আত্মীয়।

কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র বলেন, দোকান বরাদ্দের বিষয়টি চলমান প্রক্রিয়া। সব দোকান বরাদ্দপত্র চূড়ান্ত করা হয়েছে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে মালিকদের কাছে চূড়ান্তপত্র দেওয়া হবে।

যারা সমুদয় টাকা পরিশোধ করেছেন, তাদের দোকানের চূড়ান্ত বরাদ্দ দিতে হবে। এখানে আমাদের কিছুই করার নেই। পলাতক নেতাদের নামে কীভাবে বরাদ্দ দেবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো অভিযোগ পড়লে সেটি আমরা দেখব।

দুদকের অভিযান চলাকালে মুকুল আরও বলেন, দুদকের একটি টিম অভিযান চালিয়েছে। আমরা তাদেরকে সহযোগিতা করেছি। তারা নথিপত্র সংগ্রহ করেছেন। দোকান বরাদ্দে অনিয়ম দুর্নীতির বিষয়টি আমার জানা নেই। যে বা যারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত বলে প্রমানিত হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুত্রে জানা যায়, ২০১৭ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজি রবিউল ইসলাম। তার সময়ে জেলা পরিষদে শুরু হয় হরিলুটের মহোৎসব। ৫ বছরে উন্নয়ন প্রকল্প থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা। জেলা পরিষদের জায়গা নিয়েও তার বিরুদ্ধে রয়েছে ভয়ংকর সব অভিযোগ। তার কপাল খুলে দেয় জেলা পরিষদের নির্মিত বহুতল বাণিজ্যিক ভবন।

২০২২ সালে ক্ষমতা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত চলেছে দোকান ও স্পেস বরাদ্দের নামে হরিলুট। ৫ম তলা পর্যন্ত ২৫২টি দোকানের মধ্যে শতাধিক দোকান ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দলীয় নেতাকর্মী ও তাদের স্ত্রী-সন্তানসহ আত্মীয়স্বজনের নামে বরাদ্দ দেন। প্রতি বর্গফুট ১৮ হাজার টাকা নির্ধারণ করা হলেও জায়গায় ২২ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন হাজি রবিউল ইসলাম। কয়েক বছরে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তিনি ছিলেন মাহাবুবউল আলম হানিফের সবচেয়ে আস্থাভাজন।

আরও পড়ুন – দেশে ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে – উপদেষ্টা মাহফুজ

কুষ্টিয়া শহরের জনবহুল ১২৮নং নবাব সিরাজউদ্দৌলা সড়কের নিজস্ব জায়গায় ২০১৮ সালে নয়তলাবিশিষ্ট বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ শুরু করে কুষ্টিয়া জেলা পরিষদ। প্রায় ৪১ কাঠা জমির ওপর নির্মিত ভবনের প্রতি ফ্লোরে জায়গা হয়েছে ১৮ হাজার বর্গফুট। সুসজ্জিত বাণিজ্যিক ভবনটির নাম দেওয়া হয় ‘কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার’। ভবনের প্রথম তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত রয়েছে শপিংমল। পঞ্চম তলায় জেলা পরিষদের নিজস্ব কার্যালয়। ষষ্ঠতলা বরাদ্দ নিয়েছে বিআরবি গ্রæপ। সপ্তম ও অষ্টমতলা ভাড়া নিয়েছেন লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চেয়ারম্যান হানিফের স্ত্রী ফৌজিয়া আলম।

আরও পড়ুন – হার্টের রিংয়ের দাম কমছে

দেশে ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে – উপদেষ্টা মাহফুজ

0
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেবুক পোস্টে মন্তব্য করেছেন “দেশে আবারও ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে”।

সোমবার সন্ধ্যার দিকে নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

তবে এর ২৩ মিনিট পর তিনি তার পোস্ট আপডেট করেন। আপডেট করে মাহফুজ আলম লেখেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’ প্রায় ১ ঘন্টা পর তিনি পোষ্টটি ডিলিট করে দেন।

এদিকে মাহফুজ আলমের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কৌতূহল তৈরি হয়েছে। বিভিন্নজন তার পোস্টে নানা ধরনের মন্তব্য করছেন। রাজনৈতিক অঙ্গনেও নানা জল্পনা শুরু হয়েছে।

বাংলাদেশে নির্বাচনের জন্য তত্ত¡াবধায়ক সরকারের প্রধান কে হবেন- এই ইস্যুতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় ভয়াবহ রাজনৈতিক সহিংসতার জের ধরে ২০০৭ সালের ১১ জানুয়ারিতে জরুরি অবস্থা জারি করা হয়, যা দেশের রাজনৈতিক ইতিহাসে ‘ওয়ান ইলেভেন’ হিসেবে পরিচিতি পেয়েছে।

ওইদিন আওয়ামী লীগসহ সমমনা দলগুলোর দাবি অনুযায়ী তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সঙ্গে তিনি ২২ জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি বাতিল করেন।

আরও পড়ুন – হার্টের রিংয়ের দাম কমছে

এর সূত্র ধরেই ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত¡াবধায়ক সরকার, যার প্রধান হন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফখরুদ্দীন আহমেদ। সেসময় সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈন উদ্দিন আহমেদ।

আরও পড়ুন – খোকসায় কৃষকদলের আলোচনা সভা অনুষ্ঠিত

হার্টের রিংয়ের দাম কমছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

হার্টের রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি রিংয়ের দাম ৩ হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমবে বলে জানা গেছে।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সই করা এক আদেশে তিন কোম্পানির ১১ ধরনের স্টেন্টের (রিং) দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়। স্টেন্ট আমদানি প্রতিষ্ঠানভেদে খুচরা মূল্য সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে স্টেন্টভেদে দাম কমানো হয়েছে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা।

স্টেন্ট বা রিং পরানোই বাংলাদেশে হার্টের চিকিৎসায় বহুল ব্যবহৃত পদ্ধতি। কারো হৃদপিন্ডে রক্ত সঞ্চালনে বøক বা বাধার সৃষ্টি হলে ডাক্তার তাকে এক বা একাধিক রিং পরানোর পরামর্শ দিয়ে থাকেন।

হার্টে রিং পরানোর পদ্ধতিকে অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হয়। এই পদ্ধতিতে, একটি সরু ক্যাথেটার ব্যবহার করে ধমনীতে একটি ছোট, জাল আকৃতির নল (স্টেন্ট) স্থাপন করা হয়। এটি রক্তনালীকে খোলা রাখতে সাহায্য করে এবং হৃদপিন্ডে রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়তা করে।

সাধারণত ইউরোপ-আমেরিকা থেকে এগুলো আমদানি করেন বাংলাদেশের ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড থেকে রিং আসে বাংলাদেশে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত থেকেও রিং আমদানি করা হয়।

আরও পড়ুন – খোকসায় কৃষকদলের আলোচনা সভা অনুষ্ঠিত

আমদানি করা এসব রিংয়ের মূল্য তালিকা বিভিন্ন হাসপাতালে টানানো থাকে। রোগীর সিদ্ধান্ত অনুযায়ী এ তালিকা থেকে বেছে নেওয়া রিং রোগীর হার্টে প্রতিস্থাপন করেন চিকিৎসকরা।

আরও পড়ুন – ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা

 

খোকসায় কৃষকদলের আলোচনা সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কৃষকদলের ব্যানারে “কৃষকের কথা, কৃষকের ব্যাথা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় খোকসা উপজেলা কৃষক দলের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মোস্তফা শরীফ।

আরও পড়ুন – ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন – এলপি গ্যাসের দাম কমানো হলো

ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা

0
নিহত ইবি শিক্ষার্থী সাজিদের সংগৃহীত ছবি

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যু শ্বাসরোধে হয়েছে। রবিবার ভিসেরা রিপোর্টে এমনটি জানানো হয়।

রিপোর্টে সই করেন সিআইডির মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারের প্রধান নজরুল ইসলাম ও খুলনা বিভাগীয় পরীক্ষক জনি কুমিার ঘোষ।

রিপোর্ট মতে, সাজিদের শরীরে কোনো বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। শ্বাসরোধের (asphyxia) ফলে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। পোস্টমর্টেমের সময় থেকে আনুমানিক ৩০ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। শ্বাসনালীর বাধা বা বাতাস চলাচলে প্রতিবন্ধকতার ফলে অক্সিজেনের অভাবে তার মৃত্যু ঘটে। এটি দুর্ঘটনা বা আত্মহত্যা নয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ভিসেরা রিপোর্টে যেটা এসেছে সেটা থেকে বোঝা যাচ্ছে এটা হত্যাকান্ড।

আরও পড়ুন – এলপি গ্যাসের দাম কমানো হলো

এর আগে ১৭ জুলাই বিকালে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন – পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে জরিমানা

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...