বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬.
Home Blog Page 773

মেহেরপুরে বাসের ধাক্কায় শিশু নিহত

0
meherpur-Dro-9-p-2-compressed
নিহত শিশুর স্বজনদের আহাজারি।

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলার গাংনীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর চটকাতলা নামক স্থানে।

মঙ্গলবার সকালে খাদিজা খাতুন (৪) নামের এই শিশু নিহত হয়েছে। সে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের চটকাতলা পাড়ার সেলিম রেজার মেয়ে।

নিহতের পরিবার জানান, খাদিজা বাড়ির পাশে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলো। এসময় মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার শ্যামলী পরিবহন বাস (যার নং-ঢাকা মেট্রো ব- ১৪-৬০৬৭) শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ দূর্ঘটনায় শিশু নিহত হবার সত্যতা নিশ্চিত করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন, দূর্ঘটনার পরপরই দ্রুত গতিতে বাস নিয়ে পালিয়ে যায় চালক। চালকসহ বাসটিকে জব্দ করার চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি নিশ্চিত করেন।

গ্রিন জোন ঘোষণা অতঃপর পাঁচজনের করোনা পজিটিভ

0
Jhenaidah-dro-9-p-1

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলাকে দেশের একমাত্র গ্রিন জোন ঘোষণা করা হয়। এমন ঘোষণার একদিনের মাথায় দিনেই নতুন করে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার ২৮ জনের নমুনা পরীক্ষা করে অতঃপর পাঁচজনের করোনা পজিটিভ আসে। এ জেলায় এখন অব্দি ৬০ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে পরীক্ষায় ৩ জন এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাব থেকে পাওয়া ফলাফলে দু’জন পজিটিভ হয়।

ঝিনাইদহের করোনা সেলের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার যশোর ও কুষ্টিয়া পিসিআর ল্যাবে জেলার মোট ২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে পাঁচটি নমুনা পজিটিভ হয়।

এ জেলায় কোভিড-১৯ শনাক্ত হলেন ঝিনাইদহ সদর উপজেলার একজন, কালীগঞ্জের তিনজন এবং হরিণাকুন্ডু উপজেলার একজন । এ সময় পর্যন্ত জেলার ৯৭৬ জনের নমুনা সংগ্রহের পর দেশের বিভিন্ন ল্যাবে পরীক্ষা করা হয়।

এর আগে রবিবার মাত্র একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল খুলনা ল্যাবে। ওইদিন ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এখন পর্যন্ত এ জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। মরদেহ থেকে নমুনা পরীক্ষা করে তাদের ফলাফল নেগেটিভ আসে। গ্রিন জোন ঘোষিত জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ জন।

কুষ্টিয়ায় পৌর মেয়র ও পুলিশ কর্মকর্তা সহ ১৮ জনের করোনা শনাক্ত

0
mayor-sana-dro-8-p10
মেয়র ভেড়ামার । ফাইল ছবি।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র, স্ত্রীসহ পুলিশের এক এসআই ও দুই নারী পুলিশসহ সর্বোচ্চ ১৮ জনের করোনা শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে একদিনে ৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এই নিয়ে বহিরাগত বাদে জেলায় ১৩৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হল।

আক্রান্তদের মধ্যে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা (৫৫), খোকসা থানায় কর্মরত এসআই জহিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩৭), খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ডেন্টাল পদে কর্মরত স্বপন কুমার (৫২), কুষ্টিয়া পুলিশ লাইনে কর্মরত পুলিশের এএসআই হুমায়ুন কবির ও দুই নারী পুলিশ সদস্য, দৌলতপুরের এসিল্যান্ড অফিসের নাজির আব্দুর রাজ্জাক (৪৫), কুষ্টিয়া শহরের কমলাপুর শ^শুড় বাড়িতে বেড়াতে আসা গাজীপুর ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ফাইয়াজ আহমেদ (৪০), শহরের কালিশংকপুর এলাকার অবসর প্রাপ্ত সেনা সদস্য জালাল উদ্দিন (৫৭), কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি থাকা সদর উপজেলার টাকিমারা গ্রামের মিনারা (৫০) এবং শহরের টালিপাড়া এলাকার ফ্লোরিডা (৬০) রয়েছেন। নতুন আক্রান্তদের ১৮ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৯ জন, দৌলতপুর উপজেলায় ৩ জন, ভেড়ামারায় ২ জন, মিরপুর উপজেলায় ১ জন, এবং খোকসা উপজেলায় ৩ জন রোগী রয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে ১১ জন পুরুষ ও ৭ জন নারী। এই নিয়ে বহিরাগত বাদে কুষ্টিয়ায় জেলায় এখন পর্যন্ত ১৩৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হল।

শনাক্তদের মধ্যে দৌলতপুর ২৬, ভেড়ামারা ২৩, মিরপুর ১৩, কুষ্টিয়া সদর ৪৬, কুমারখালী ২০ ও খোকসা উপজেলায় ১০ জন রোগী রয়েছেন। এর মধ্যে পুরুষ রোগীর সংখ্যা ১০২ জন এবং নারী রোগীর সংখ্যা ৩৬ জন। এ পর্যন্ত সুুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৩১ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১০৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন এবং আক্রান্ত ২ জনকে খুলনায় প্রেরণ করা হয়েছে।

করোনাকালে শ্রমিক ছাঁটাই বন্ধের আহবান ওবায়দুল কাদেরের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যে শ্রমিক সুদিনে মুনাফা দিয়েছেন এখন করোনা কালে মালিকপক্ষ সেই শ্রমিকদের ছাঁটাই করতে সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়ে শ্রমিকদের ছাঁটাই না করার জন্য শিল্প মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে সোমবার তিনি এ আহ্বান জানান।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শ্রমিকরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছেন। দেশের এই সংকটকালে শ্রমিক ছাঁটাইয়ের মত অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তের খবর মড়ার ওপর খাঁড়ার ঘার মতো অবস্থা হবে। বিজিএমইএসহ সংশ্লিষ্টদের বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে সমন্বয় করতে হবে।

তিনি বলেন, অসহায় মানুষগুলোর প্রতি মালিকদের সহমর্মী হতে হবে। শ্রমিকদের ছাঁটাই না করার জন্যও মালিকদের প্রতি আহবান জানিয়েছেন।

মন্ত্রি বলেন, শহর এলাকায় ভাড়া বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। মালিক শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সুরক্ষা ও সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। করোনার এই সংকট মোকাবিলা করে আমরা চিরচেনা সজীবতায় ফিরে আসবো।

করোনা এবং অন্যান্য রোগীদের সেবায় মানবিক হওয়ার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরতদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকের মৃত্যুবরণের মতো ঘটনাও ঘটেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে মানবিক আচরণ ও সহানুভূতিশীল হতে হবে।

দেশে করোনায় একদিনে মৃত্যু ৪২ জন

0
COVID-Dro-8-p-10

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৭৩৫ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল অব্দি ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। ফলাফলে নতুন করে ২ হাজার ৭৩৫ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ বিদ্যমান। দেশে সময়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬৮ হাজার ৫০৪ জন।

তিনি আরো জানান, ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৪২ জনের। এখন পর্যন্ত ৯৩০ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৯ জন নারী।

‘কালো মানুষের’ জন্য গান উৎসর্গ করলেন সায়ান

0
saiuen-dro-8-p8
কন্ঠ শির্পী সায়ান। (ফাইল ছবি)

দ্রোহ বিনোদন অনলাইন

নিপীড়নের শিকার কৃষ্ণাঙ্গদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মুক্তি চেয়ে নিজের লেখা ও সুরে গাওয়া গান ‘কালো মানুষ’ উৎসর্গ করেছেন কন্ঠশিল্পী সায়ান।

শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে ‘কালো মানুষ’ শিরোনামে নিজের কথা ও সুরে গাওয়া গানটি প্রকাশ করেছেন তিনি।

সায়ান বলেন, এই গানটি কালো মানুষদের জন্য। নীনা সিমনের জন্য। আরো অনেক কালো মানুষের জন্য। তাদের সাথে অন্যায় করা হয়েছিল। অন্যায় এখনো হয়। আমি তার প্রতিবাদ করতে চাই সোচ্চারে। এই গান জর্জ ফ্লয়েডের জন্য।

মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশি নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া বর্ণবাদবিরোধী বিক্ষোভের মধ্যে কালো মানুষদের মুক্তি চেয়ে গান বাঁধলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।

ইয়েলো জোনে আছে কুষ্টিয়া জেলা

0
Kushtia-Dro-8-p-3

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার সারাদেশকে তিনটি জোনে ভাগ করেছে। রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। কুষ্টিয়া জেলার অবস্থান ইয়েলো জোনে।

আক্রান্তের গড় অনুপাত বিবেচনা করে রেড জোন, ইয়েলো জোন ও গ্রীন জোনে চিহ্নিত করে দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন করা হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ। কুষ্টিয়া ইয়েলো জোন হিসেবে বিবেচিত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে রেড জোন দেখানো হচ্ছে। রেড জোনের আওতায় থাকা জেলা-উপজেলাতে পুরোপুরি লকডাউন চলবে। ইয়েলো জোন বিবেচনা করে আংশিক লকডাউন দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে । তবে লকডাউন নয় এমন জেলা দেখানো হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি এরা সবাই গ্রীন জোনে অবস্থান করছে।

কুষ্টিয়া জেলাকে আংশিক লকডাউন বলে ইয়েলো জোনে রাখা হয়েছে সাথে আছে বাগেরহাট ও মাগুরা জেলা । খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরাকে পুরোপুরি লকডাউন করে রেড জোন এবং এই বিভাগেই দেশের একমাত্র গ্রিন জোন চিহ্নিত হয়েছে ঝিনাইদহ জেলা, এ জেলা থাকছে লকডাউন মুক্ত।

খোকসায় সাপের কামড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

0
orc-dro-8-p4
স্কুল শিক্ষক সৌরভ। ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে বন্ধুদের সাথে আড্ডার সময় সাপের কামড়ে আহত স্কুল শিক্ষক মারা গেছেন।

স্কুল শিক্ষক সৌরভ কুমার সরকার কুঠি কমলাপুর গ্রামের শিবির সরকারের ছেলে। তিনি মৌলভীবাজার বড়লেখার ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

orc-dro-8-p3
পরিবারের সাথে স্কুল শিক্ষক সৌরভ সরকার।

জানা গেছে, রবিবার রাতে উপজেলা কুঠি কমলাপুর গ্রামে রাস্তার পাশে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন স্কুল শিক্ষক সৌরভ কুমার সরকার (২৫)। এ সময় তার পায়ে সাপে কামড় দেয়। কিছু সময় পর বাড়ি ফিরে বিষয়টি মাকে জানান। তারপর স্থানীয় ওঝাদের বাড়িতে দৌঁড় ঝাপ শুরু করেন। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে সৌরভের অসুস্থতা বাড়তে থাকে। শেষ তার অবস্থা সংকটাপন্ন হয়ে দাড়ায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাৎক্ষনিক ভাবে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

sumana-dro-8-p1
স্বামী শোকে পাথর হয়ে গেছে স্ত্রী সুমনা সরকার।

সদ্য বিবাহিত সৌরভের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকায় শোকার্ত মানুষের ঢল নামে। স্বামী শোকে বাকরুদ্ধ হয়ে গেছে কলেজ ছাত্রী স্ত্রী সুমনা সরকার। পুত্র শোকে পাথড় বোনেগেছে মা অর্চনা সরকার ও বাবা শিবির সরকার। উঠতি বয়সী এই শিক্ষকের মৃত্যুতে শোক পেয়েছে স্থানীয়রা।

প্রয়াত এই শিক্ষকের সৎকারের জন্য সোমবার বেলা ১১ টায় খোকসা কালীবাড়ি কেন্দ্রীয় মহাশ্বশানে আনা হয়। সেখানে তাকে শেষ বিদায় জানাতে অসংখ্য নারী পুরুষ জমায়েত হয়।

orc-dro-8-p2
মা অর্চনা সরকারকে সান্তনা দেবার চেষ্টা করছে স্বজনরা।

নিহত স্কুল শিক্ষকের বাবা শিবির সরকার জানান, ছেলে বিষয়টি জানানোর সাথে সাথে তারা প্রথমে এক ওঝার কাছে যায়। সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তারা কোন চিকিৎসা না দিয়ে ফরিদপুর রেফার্ডকরেন।

জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার প্রেমাংশু বিশ্বাস বলে, সাপেকাটা রোগীর যে চিকিৎসা তা উপজেলা পর্যায়ে নেই। এ কারণেই সাপেকাটা রোগীদের উন্নত চিকিসৎসার জন্য কাছ কাছি ভালো হাসপাতালে রেফার্ড করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান জানান, রোগীটি যখন হাসপাতালে আনা হয় তখন তার শরীরে বিষক্রিয়া কাজ করছিল। তার অবস্থা খুবই খারাপ ছিল বলে তিনি শুনেছেন।

গাংনীতে অভিমানী গৃহবধূর আত্মহত্যা

0
meherpur-Dro-8-p-2-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

মেহেরপুর জেলার গাংনীতে দু’সন্তানের এক জননী স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে

ঘটনাটি ঘটেছে উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামে। নিহত গৃহবধূর নাম পরিস্কার খাতুন।

রবিবার উপজেলার জুগিন্দা গ্রামে নিজ ঘরের আড়ার সাথে গলাই রশি পেঁচিয়ে পরিস্কার খাতুন (৩৫) নামের এই গৃহবধূ আত্মহত্যা করে। দু’সন্তানের জননী পরিস্কার খাতুন লিয়াকত আলীর স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানায়, লিয়াকত আলী একজন সবজি ব্যবসায়ী। ব্যবসা পরিচালনার জন্য স্ত্রীকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে আর্থিক ঋণ করতেন। সেই টাকা পরিশোধ করতে না পেরে স্বামীর উপর অভিমান করে গলাই রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে।

কুমারখালীর গড়াই নদীতে বালু উত্তোলন বন্ধে অভিযান

0
Kumarkhali-Dro-8-p-1-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে এ কাজে ব্যবহৃত সরঞ্জামাদি এবং নির্মিত স্থাপনা ধ্বংস করে দিয়েছে প্রশাসন।

রবিবার বিকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ মুহাইমিন আল জিহান পৌর এলাকার তেবাড়িয়ায় গড়াই নদীর চরে এ অভিযান পরিচালনা করেন। গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ নির্মিত স্থাপনা গুঁড়িয়ে দিয়ে নদীর জায়গা অবমুক্ত করা হয়।

স্থানীয়রা বলেন, এলাকার একটি প্রভাবশালী মহলের ইশারায় গড়াই নদীর খাসচর দখল করে অবৈধ বসতি নির্মানসহ দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যবসা চলছিলো। প্রভাবশালী মহলের ভয়ে স্থানীয়রা কেউ এ বিষয়ে মুখ খোলেননি। প্রশাসনের এমন অতর্কিত অভিযানে স্থানীয়দের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।

অভিযান পরিচালনা কারী প্রশাসনিক কর্মকর্তা জানান, অদূর ভবিষ্যতেও যদি নদীর জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয় তবে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...