বুধবার, মার্চ ১৮, ২০২৬.
Home Blog Page 777

কুষ্টিয়ায় পাঁচ পুলিশসহ ৮ জনের করোনা শনাক্ত

0
Corona-Dro-2-p-3-compressed

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পাঁচ পুলিশ সদস্যসহ ৮ জনের করোনা সনাক্ত হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার তিন জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৯২ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে পূর্বের একজন এবং নতুন ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া পুলিশ লাইনে কর্মরত পাঁচ পুলিশ সদস্য রয়েছেন। এর আগে গত ২৯ মে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ পুলিশ ক্যাম্পের এক পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলে ওই পুলিশ ক্যাম্পটি লকডাউন ঘোষণা করা হয়।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম বৃহস্পতিবার পাঁচ পুলিশ সদস্যসহ নতুন করে ৮ জন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, কুষ্টিয়া পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত পাঁচ পুলিশ সদস্য বুধবার স্বেচ্ছায় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এসে পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান। আক্রান্ত ওই পাঁচ পুলিশ সদস্য বর্তমানে কুষ্টিয়া পুলিশ লাইনেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। অন্য দুই জেলা মেহেরপুর এবং চুয়াডাঙ্গায় নতুন করে কেউ আক্রান্ত শনাক্ত হয়নি।

কুষ্টিয়া পুলিশ লাইনের পাঁচ পুলিশ সদস্য ছাড়াও শহরের থানাপাড়া এলাকায় ৩৫ বছর বয়সী ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কম্পানীতে কর্মরত একজনের করোনা শনাক্ত হয়েছেন। এছাড়াও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন ওটি বয় এবং দৌলতপুরের উপজেলার হোগলবাড়িয়ার আরো একজনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা শনাক্ত পাঁচ পুলিশ সদস্যের বয়স ২০- ৪০ বছরের মধ্যে। শনাক্ত সবাই পুরুষ। এই নিয়ে কুষ্টিয়ায় অদ্যাবধি ৯৮ জন কোভিড রোগী শনাক্ত হল।

খোকসায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত

0
tring-dro-4p-8-compressed

নাজমুল হাসান

খোকসায় পল্লী উন্নয়ন বোর্ড (বি আর ডি বি) এর উদ্যোগে মূল কর্মসূচী ও প্রকল্পের সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়ছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত খোকসা পল্লী উন্নয়ন বোড এ কার্যালয়ের সামনে গাছ তলায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। ২০১৯-২০ অর্থবছরে দ্বিতীয় ব্যাচে ৩০ জন উদ্যোগতা এ প্রশিক্ষনে অংশ গ্রহন করে।

বিশে^ করোনা মহামারিতে এ সময়ে প্রশিক্ষনার্থীদের করোনা থেকে বাঁচার উপায় ও এ সমন্ধে বিস্তারিত আলোকপাত করা হয়। প্রশিক্ষনার্থীদের হাত ধোয়ার কৌশল শেখানোসহ করোনা মহামারী থেকে নিজে ও সমাজকে রক্ষার কৌশল সেখানো হয়।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা, বি আর ডি বি কুষ্টিয়ার উপপরিচালক আবু আফজাল মহম্মদ সালেহ, খোকসা থানার অফিসার ইনচার্জ জহুরুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শুকুর আলী প্রমুখ। কোর্স পরিচালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বাবুল ইসলাম। সাপোর্ট স্টাফ এর দায়িত্ব পালন করেন বি আর ডি বি’র পরিদর্শক ইস্তেকবাল চয়ন ও ইসমাইল হোসেন।

কুমারখালীতে বজ্রপাতে নিহত ২

0
brjupat-dro-4-p-7-compressed
স্বজনদের আহাজারী।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে পৃথক দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ঘোষপুর ও নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামে।

নিহতরা হলেন সাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের হামিদুল মন্ডলের ছেলে ফারুক মন্ডল (৩০) ও নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে শফি মন্ডল(৪৫)।

সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন জানান, দুপুরে গরু চড়াতে পদ্মার চরে যায় ফারুক। একটু পরে আকাশে ঘনকাল মেঘ লাগে এবং বিদ্যুত চমকাতে থাকে। এরমধ্যে বিকাল ৩ টার দিকে গরু চড়ানো অবস্থায় বজ্রপাত তার মৃত্যু হয়। অপর ঘটনাটি ঘটে বিকাল ৫টার দিকে। মাঠে ধান আনতে গিয়ে বজ্রপাতে কৃষক শফি মন্ডলের মৃত্যু হয়।

রাজধানীতে বাসচাপায় দুইজন নিহত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর বাংলামোটরে চলন্ত বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত ও আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার সকালে দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম বলেন, শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়েই বিহঙ্গ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৯৯০) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী ও মোটরসাইকেল আরোহী। পুলিশ সদস্যরা বাস ও চালক জাফর মোল্লাকে আটক করেছে।

ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

করোনা ভ্যাকসিন উৎপাদনে কোম্পানি চূড়ান্ত করল যুক্তরাষ্ট্র

0
Corona-Dro-3-p-6-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন উৎপাদনে পাঁচ কোম্পানীকে চূড়ান্ত করেছে ট্রাম্প প্রশাসন। এ বছরের মধ্যেই প্রাণঘাতী করোনার ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছে দেয়ার আশ^াস দিয়েছে তার সরকার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, সম্ভাব্য ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় প্রায় এক ডজন কোম্পানি থেকে বাছাই করে পাঁচটি কোম্পানিকে নির্বাচিত করেছে যুক্তরাষ্ট্রে সরকার। ভ্যাকসিন তৈরিতে তারা গ্রহনযোগ্যতা পাচ্ছে। যাদের ভ্যাকসিনে সম্ভাবনাময় ফল পাওয়া গেছে এবং যারা অল্প সময়েই ভ্যাকসিন উৎপাদনে সক্ষম। নির্বাচিত ৫টি কোম্পানী ভ্যাকসিন গবেষণায় মার্কিন সরকারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ পেতে যাচ্ছে।

মঙ্গলবার এক মেডিকেল সেমিনারে যুক্তরাষ্ট্রের শীর্ষ মহামারি বিশেষজ্ঞ ডাঃ অ্যান্থনি ফওসি বলেন, অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের ঘোষণা দেয়া হবে।

নির্বাচিত পাঁচটি কোম্পনী হলো, যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা, ম্যাসাচুসেটস-ভিত্তিক বায়োটেক ফার্ম মডার্না, মার্কিন মেডিকেল জায়ান্ট জনসন অ্যান্ড জনসন, মার্ক এবং ফাইজার। নির্বাচিত কোম্পানী করোনার ভ্যাকসিন তৈরিতে আলাদাভাবে গবেষণা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে মডার্না জুলাই মাসেই তাদের ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল শুরু করবে।

ইতোমধ্যেই মডার্না, জনসন অ্যান্ড জনসন ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কাছ থেকে মোট ২ দশমিক ২ বিলিয়ন ডলার সহায়তা পেয়েছে। মার্ক ও ফাইজারসহ এ পাঁচটি কোম্পনীই সরকারি অর্থ পেতে যাচ্ছে। কোন গ্রুপের ভ্যাকসিন প্রকৃতপক্ষে করোনা নির্মূল করতে পারবে তা এখনও অনিশ্চিত ।

মার্কিন কর্মকর্তারা বলেন, প্রতিটি গ্রুপ তৃতীয় ধাপে অন্তত ৩০ হাজার মানুষের ওপর তাদের ভ্যাকসিনের পরীক্ষা চালাবে। অর্থাৎ পাঁচটি গ্রুপই তৃতীয় ধাপে পৌঁছালে অন্তত দেড় লাখ মার্কিনি তাদের পরীক্ষার আওতায় আসবেন। সেক্ষেত্রে সব বয়সের মানুষের ওপরই এর পরীক্ষা চালানো হবে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, তৃতীয় ধাপের কিছু পরীক্ষা যুক্তরাষ্ট্রের বাইরেও হতে পারে। সেক্ষেত্রে করোনার নতুন হটস্পট নির্বাচন করে সেখানে সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে।

নীল কুঠি

0
histrocal-dro-4p-7-compressed

সাহেবী আমলে খোকসার হিজলাবটে গড়াই নদীর তীরে গড়ে তোলা হয়েছিল নীল কুঠিটি। এই জনপদ ছিল নীল চাষের জন্য প্রসিদ্ধ। আর এ জন্য কৃষকের উপর সাহেবদের কড়া শাসন আর শোসন চলেছে দীর্ঘ যুগ ধরে। সেই রক্ত চক্ষুর দগদগে ক্ষত চিহ্ন রয়েছে গ্রাম জুড়ে।

 

histrocal-dro-4p-9-compressedএই ইট পাথরের দেয়ালে ঘেরা বিশাল স্থানে শুকানো হতো উৎপাদিত নীল। দেয়াল গুলো গ্রাস করেছে দখলদারা।

 

চাটমোহরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

0
Corona-Dro-04-p-3
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পাবনার চাটমোহর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে নজরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় বৃদ্ধের জ্বর ও শ্বাসকষ্ট ছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুয়াইবুর রহমান বলেন, বৃদ্ধের অ্যাজমা ছিল। সন্দেহজনক হিসেবে মৃতবৃদ্ধ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে বলা যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না।

সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, বুধবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বৃদ্ধের জানাযা নামাজ শেষে তাকে দাফন করা হয়। মৃতের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সবার নমুনাও সংগ্রহ করা হবে।

চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় ননদ-ভাবি নিহত

0
Cuadanga-Dro-4-p-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় ননদ ও ভাবি নিহত হয়েছে। অপর এক ব্যক্তি আহত হয়েছে।

বুধবার রাত ১০ টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের কোষাঘাটা নামকস্থানে আলমসাধু এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা এলাকার আবুল কালামের স্ত্রী রুমানা খাতুন (২২) ও তার ভাবি তানিয়া খাতুন (৩৫)। চিকিৎসক জানান নিহত রুমানা খাতুন ৩ মাসের অন্তঃসত্বা ছিলেন।

উক্ত দূর্ঘটনায় অপর আহত ব্যক্তি মনিরুল ইসলামের (৩২) অবস্থা গুরুত্ব হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মনিরুল ইসলাম একই গ্রামের মৃত জামাত ইসলামের ছেলে।

নিহতের পরিবার জানিয়েছে, বুধবার রাতে চুয়াডাঙ্গা থেকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে তারা বাড়ি ফিরছিলেন। চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের কোষাঘাটা নামকস্থানে পৌছালে অপরদিক থেকে আসা একটি ধান বোঝাই আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহাবুব এ খোদা তানিয়া খাতুনকে মৃত ঘোষনা করেন। এবং চিকিৎসারত অবস্থায় রুমানা খাতুন মারা যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিনাইদহে বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব যৌথ এ অভিযান চালায়। এ সময় বকতিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের এসএসপি শফিকুর রহমান জানান, শহরের আরাপপুর এলাকার একটি বাসায় বিক্রয় নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ করার সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সীমা ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধ জব্দসহ আটক করা হয় ব্যবসায়ী বকতিয়ার রহমানকে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মানিকগঞ্জে সাত পথচারীকে জরিমানা

0
manaik-dto-4-p9-compressed

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাস্ক না পরার দায়ে ৭ পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সাটুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা।

সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বলেন, দণ্ডপ্রাপ্তদের ৩ জন ট্রাক চালক, ২ জন ক্রেতা ও ২ জন মোটর সাইকেল আরোহী।

মাস্ক না পরে তারা ঘোরাফেরা করছিলেন। এ কারণে তাদের প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে তাদের অল্প পরিমাণে জরিমানা করা হয়েছে। এটা তাদের জন্য একটি সতর্কবার্তা। সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ১ লাখ টাকা জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...