সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 78

খোকসায় কৃষকদলের আলোচনা সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কৃষকদলের ব্যানারে “কৃষকের কথা, কৃষকের ব্যাথা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় খোকসা উপজেলা কৃষক দলের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মোস্তফা শরীফ।

আরও পড়ুন – ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন – এলপি গ্যাসের দাম কমানো হলো

ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা

0
নিহত ইবি শিক্ষার্থী সাজিদের সংগৃহীত ছবি

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যু শ্বাসরোধে হয়েছে। রবিবার ভিসেরা রিপোর্টে এমনটি জানানো হয়।

রিপোর্টে সই করেন সিআইডির মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারের প্রধান নজরুল ইসলাম ও খুলনা বিভাগীয় পরীক্ষক জনি কুমিার ঘোষ।

রিপোর্ট মতে, সাজিদের শরীরে কোনো বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। শ্বাসরোধের (asphyxia) ফলে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। পোস্টমর্টেমের সময় থেকে আনুমানিক ৩০ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। শ্বাসনালীর বাধা বা বাতাস চলাচলে প্রতিবন্ধকতার ফলে অক্সিজেনের অভাবে তার মৃত্যু ঘটে। এটি দুর্ঘটনা বা আত্মহত্যা নয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ভিসেরা রিপোর্টে যেটা এসেছে সেটা থেকে বোঝা যাচ্ছে এটা হত্যাকান্ড।

আরও পড়ুন – এলপি গ্যাসের দাম কমানো হলো

এর আগে ১৭ জুলাই বিকালে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন – পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে জরিমানা

এলপি গ্যাসের দাম কমানো হলো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমিয়ে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রবিবার নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ রবিবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

আরও পড়ুন – পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে জরিমানা

এর আগে, গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন – দৌলতপুরে বজ্রপাতে কৃষকের ১১ টি মহিষের মৃত্যু

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীর কয়া, শিলাইদহ, মাজগ্রাম, কল্যাণপুর ও আশাপাশের এলাকা থেকে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে জরিমানা করেছে ভ্যাম্যমান আদালত।

জানা গেছে, উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর ও মাজগ্রাম এলাকায় পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে বলগেট ভরাট করছেন কয়েক জন শ্রমিক। খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে ৬জনকে আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ ও সংরক্ষণে আইনে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।

এসময় শ্রমিক মো. হানিফ বলেন, আমরা দৈনিক ৭০০ – ৮০০ টাকা হাজিরা হিসেবে কাজ করি। আমাদের নিয়ে এসেছে বালু ব্যবসায়ী সম্রাট।

গাইবান্ধা থেকে আসা শ্রমিক আসাদুল ইসলাম বলেন, স¤্রাটসহ কয়েকজন মিলে বালু তুলছে। আমরা শ্রমিক। একটি বলগেটে ৬ হাজার ফিট বালু থাকে। কত টাকায় বিক্রি হয় তা জানিনা। তার ভাষ্য, আজই প্রথম বালু তোলা হচ্ছে। একটু আগে অন্য একটি বলগেট ভরা বালু চলে গেছে।

স্থানীয়দের ভাষ্য, প্রতি ফিট বালু মান ও আকার ভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করা হয়। গেল তিন-চার মাস ধরে একটি চক্র অবৈধভাবে পদ্মার তলদেশ থেকে বালু তুলছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মো.সম্রাট হোসেন কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সম্পাদক। তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করে প্রতিদিন লাখ লাখ টাকার বালু তুলছেন।

আরো জানা গেছে, শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের ধুলাট মহাল পহেলা বৈশাখ থেকে একবছরের জন্য ইজারা দিয়েছে জেলা প্রশাসন। প্রায় ৮৯ লাখ টাকায় ইজারা নিয়েছেন রাফসান এন্টার প্রাইজের প্রোপাইটর ও সাবেক যুবদল নেতা সালমান এফ রহমান ওরফে বকুল। বকুল ও সম্রাট মিলেমিশে তুলছেন বালু।
এ বিষয়ে বালু ব্যবসায়ী সম্রাট হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, বকুল নামের এক যুবদল নেতা পদ্মা ইজারা নিয়েছেন। আমি তার কাছ থেকে বালু কিনে অন্যত্র বিক্রি করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক সম্রাটের এক সহযোগী বলেন, বকুল নৌকা চলাচলের জন্য প্রতি ফিট বালুর জন্য দেড় টাকা এবং বালু তোলার জন্য প্রতি ফিটে ৪ টাকা করে নেন। তার ভাষ্য, তিন-চার মাস ধরে চলছে বালু উত্তোলনের কাজ।

অভিযোগ অস্বীকার করে ইজারাদার সালমান এফ রহমান ওরফে বকুল বলেন, আমি শুধু বৈধ দেড়টাকা নিচ্ছি। স্বেচ্ছাসেবক লীগ নেতা সম্রাট অবৈধভাবে প্রভাব খাটিয়ে বালু তুলছেন নিয়মিত।

আরও পড়ুন – দৌলতপুরে বজ্রপাতে কৃষকের ১১ টি মহিষের মৃত্যু

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, পদ্মায় অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ ও সংরক্ষণ আইনে ৬ জনকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন –  স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

দৌলতপুরে বজ্রপাতে কৃষকের ১১ টি মহিষের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর চরে বজ্রপাতে দুই কৃষকের ১১টি মহিষ মারা গেছে। এতে প্রায় ২০ থেকে ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছেন তারা।

রবিবার ভোররাতে উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার এলাকার পদ্মার চরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মহিষগুলো স্থানীয় একটি বাথানে পালন করা হচ্ছিল।

প্রাণিসম্পদ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাবাজার এলাকার নওয়াজুদ্দিনের ছেলে নবির আলীর ১০টি মহিষ এবং একই এলাকার এলাহি ঢালির একটি মহিষ বজ্রপাতে মারা যায়। এসময় মহিষগুলো নদীর পাড়ের উঁচু স্থানে আশ্রয়ে ছিল বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।

ঘটনার বিষয়ে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, “আমার ইউনিয়নের দুই কৃষকের মোট ১১টি মহিষ বজ্রপাতে মারা গেছে। নবির আলীর সবগুলো মহিষ মারা গেছে।”

মহিষ মালিক এলাহি ঢালি জানান, “নবির আলী আমার ফুপাতো ভাই। তার ১০টি মহিষ ও আমার একটি মহিষ মারা গেছে। আমাদের বাথানে প্রায় ৩০০ মহিষ আছে, যেগুলোর মালিক ২২ জন। আমাদের দুইজনের ১১টি মহিষের মৃত্যুতে প্রায় ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতগুলো মহিষ পুতে রাখা সম্ভব না হওয়ায় আমরা নদীতে ভাসিয়ে দিয়েছি। সরকার যদি একটু সহায়তার ব্যবস্থা করত, আমরা উপকৃত হতাম।”

এ বিষয়ে দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহামুদুল ইসলাম বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। দুই কৃষকের ১১টি মহিষ বজ্রপাতে মারা গেছে। এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ থেকে ২৪ লাখ টাকা।”

আরও পড়ুন – স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, মহিষ নিহতের ঘটনাটি শুনেছি। সরকারিভাবে কোনো সহায়তা বরাদ্দ এলে তা দ্রæত ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছে দেওয়া হবে।”

আরও পড়ুন –জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ মঙ্গলবার

 স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় চলন্ত ভ্যান থেকে নামিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দিনগত রাত আনুমানিক ১১টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কের উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার একটি লিচু বাগানে এ গণধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার সকাল ৯টা পর্যন্ত ভুক্তভোগী ওই নারী ও তার স্বামীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে না পাঠিয়ে থানায় আটকে রাখা হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ওই নারী (২৬) পেশায় একজন হোটেল কর্মচারী। ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে তার স্বামীর বাড়ি। বারো মাইল এলাকার একটি হোটেলে কাজ শেষ করে শনিবার রাতে ভ্যান যোগে স্বামীকে সাথে বাসায় ফিরছিলেন।

এ সময় উপজেলার মসলেমপুর ফাঁকা মাঠ এলাকা থেকে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর ভ্যান থেকে নামিয়ে স্বামীকে মারধর করে বেঁধে রেখে স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে ৯৯৯ নম্বর খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনা স্থল থেকে ধর্ষীত নারীকে উদ্ধার করে। ঘটনার পরপরই ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে।

আটকৃতরা হলেন মসলেমপুর গ্রামের মৃত মোজাম্মেল প্রামানিকের ছেলে কালু প্রামানিক (৪৬), ষোল দাগ এলাকার মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত অকছেদ মন্ডলের ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল (৪২) এবং মৃত হাবিবুল সরদারের ছেলে ভ্যানচালক রুবেল আলী (২৪)।

পুলিশের একটি সূত্র জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে তিনজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ঘটনার পর ভুক্তভোগী ওই নারী ও তার স্বামীকে পুলিশ ভেড়ামারা থানায় নিয়ে আসে। রাতভর থানায় রাখা হয় ভুক্তভোগী ওই নারী ও তার স্বামীকে। সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার কথা বলতেও রাজি হননি।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। মামলা শেষে ভুক্তভোগী ওই নারীকে মেডিকেল করানোর জন্য হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন – জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ মঙ্গলবার

পুলিশ সুপার আরো জানান, ৯৯৯ এর কলের ভিত্তিতে সেখানে পুলিশ যায়। সেখানে ওই নারী দাবি করেছেন তিনি ধর্ষিত হয়েছেন। তার দেওয়া অভিযোগের ভিত্তিতে আমরা পাঁচজনকে আটক করেছি।

আরও পড়ুন – পাংশায় বজ্রপাতে নারী ও শিশুর মৃত্যু হয়েছে

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ মঙ্গলবার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

আগামী মঙ্গলবার বিকাল ৫টায় তা প্রকাশ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে উপস্থাপন করা হবে।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

গত বছরের ২৯ ডিসেম্বর ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে তারা। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেওয়া হয়।

এ বিষয়ে ২৯ ডিসেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের আহŸায়ক হাসনাত আবদুল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, “এই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে নাৎসি বাহিনীর মত অপ্রাসঙ্গিক এবং ১৯৭২ সালের সংবিধানের ‘কবর’ রচনা করা হবে।”

প্রথমে সরকার এর সঙ্গে যুক্ত না হলেও পরে সরকারের তরফ থেকেই ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা বলা হয়। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার পাশাপাশি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদ তৈরির কাজ চলে।

আরও পড়ুন – পাংশায় বজ্রপাতে নারী ও শিশুর মৃত্যু হয়েছে

চলতি মাসের প্রথমার্ধে জুলাই ঘোষণাপত্রের প্রাথমিক খসড়া তৈরি করে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির মতামত নেওয়া হয়। এরপর প্রণীত খসড়ার ওপর দলগুলোর ফের মতামত চায় সরকার। এখন সেই খসড়া চূড়ান্ত হওয়ার কথা জানানো হলো।

আরও পড়ুন – ভেড়ামারায় বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু

 

পাংশায় বজ্রপাতে নারী ও শিশুর মৃত্যু হয়েছে

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী পাংশার গ্রামে পাট ধোয়ার সময় বজ্রপাতে এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে উপজেলার হাবাসপুরের কাচারীপাড়ার বিলে নিহতরা হলেন আনোয়ারা বেগম (৪০) ও তামিম (১৪)।

নিহত আনোয়ারা বেগম হাবাসপুরের কাচারী পাড়ার নাজিম উদ্দির স্ত্রী। শিশু তামিম একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, বিকালে হাবাসপুর ইউনিয়নের কাঁচারী পাড়া বিলে আনোয়ারা বেগম ও তামিম পাট ধোয়ার কাজ করছিলো। এসময় মাঠে বজ্রপাত হয়। আহত শিশু ও নারীকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেরে কর্তব্যরত চিকিৎসক বজ্রপাতে আহতদের মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন – ভেড়ামারায় বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইবাদত হোসেন বলেন, তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

আরও পড়ুন – খোকসায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ

ভেড়ামারায় বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারায় নিজেদের মুরগির ফার্মের বিদ্যুতের তার পাওয়ার টিলারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার চাঁদ গ্রাম ইউনিয়নে ২ নম্বর ওয়াডে ব্র্যাক অফিসের পাশে নিজের মুরগির ফার্মের বিদ্যুতের তার ছিলে পাওয়ার টিলারে জড়ির বিপ্লব সরদার (৩৫) বিদ্যুৎপৃষ্ট হয়। ছেলের চিৎকার শুনে মা জোসনা খাতুন (৫৫) ছেলেকে রক্ষা করতে এগিয়ে সেও বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনা স্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে আত্মীয় স্বজনরা ছুটে আসেন। এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত বিপ্লব সরদার (৩৫) ও জোসনা খাতুন ২ নং ওয়ার্ড চাঁদপ্রামের হাবিল সদ্দারের ছেলে ও স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত শনিবার সকালে বিপ্লব সরদার (৩৫) পাওয়ার টিলার দিযে জমি চাষ করতে চাঁদ গ্রাম মাঠে যায়। বিকালে বাড়িতে আসছিল। এ সময় নিজেদের মুরগির ফার্মের তার ছিরে তার পাওয়ার টিলারের সঙ্গে পেচিয়ে যায়। পাওয়ার টিলার চালক বিপ্লব চিৎকার করতে থাকলে ফার্মের ভেতর থেকে তার মা জোসনা খাতুন (৫৫) ছুটে আসেন। ছেলেকে মা বাঁচাতে গিয়ে দু’জনেই বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলে মারা যায়। বাড়ির ভিতরে থাকা লোকজন ঘটনাস্থল থেকে মা ও ছেলেকে উদ্ধার করে ডাক্তারকে সংবাদ দিলে ডাক্তার এসে মা ছেলেকে মৃত্যু বলে ঘোষণা করেন।

আরও পড়ুন – খোকসায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তাদের নিজস্ব মুরগির ফার্মে ব্যবহৃত কারেন্টের তার ছিড়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন – যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনা ভালো খবর – মির্জা ফখরুল

খোকসায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাষ্ট্র বিনির্মানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।

শনিবার বিকালে কৃষকদলের ব্যানারে উপজেলার বেতবাড়িয়া ও জানিপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাটবাজার, কৃষক-জনতার হাতে ৩১ দফার প্রচার পত্র তুলে দেওয়া হয়। কৃষক দলের কেন্দ্র কমিটির সদস্য ও কুষ্টিয়া-৪ (কুমারখালী- খোকসা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি সাবেক ছাত্রনেতা হাফেজ মোঃ মইনউদ্দিন।

আরও পড়ুন – যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনা ভালো খবর – মির্জা ফখরুল

গণসংযোগে বিভিন্ন হাটবাজারের সমবেত ভোটারদের উদ্দেশ্যে হাফেজ মইনউদ্দিন বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের রাষ্ট্র বিনির্মানে ৩১ দফা এক নতুন আশার আলো। আমি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।”

আরও পড়ুন – এনবিআরের ৪৯ কর্মকর্তা একদিনেই বদলি

সর্বশেষ সংবাদ

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩...

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...