মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬.
Home Blog Page 81

নৈশপ্রহরীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনায় ২ জন গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এক নৈশ্যপ্রহরীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে একটি ট্রাক্টরের ইঞ্জিনের অংশ ও একটি ব্যাটারী ডাকাতির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৭ জ্লুাই) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়।

আসামিরা হলেন – উপজেলার শিলাইদহ ইউনিয়নের জুরালপুর গ্রামের মানিকের ছেলে মো. রমজান (১৯) ও নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামের ওয়াহিদুজ্জামানের ছেলে মামুন হোসেন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ জুলাই রাত দুইটার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর এসবিসি ইটভাটায় হানা দেয় ৮-১০ জন ডাকাত। তাদের কারো হাতে আগ্নেয়াস্ত্র ও কারো মুখ বাঁধা ছিল কাপড় দিয়ে।

ডাকাতরা ভাটায় ঢুকে প্রথমে নৈশপ্রহরী লেন্টু শেখের (৫৫) মাথার দুই দিক থেকে দুইজন আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মুঠোফোন ছিনিয়ে নেয়।

এরপর কয়েকজন মিলে তার হাত বেঁধে মাঠের ভিতরে নিয়ে যায়। সেখানে নিয়ে তার পা বেঁধে মাটিতে শুইয়ে রেখে মুঠোফোনটি ইটের গাদায় রাখে এবং ইটভাটার একটি ট্রাক্টর গাড়ির ইঞ্জিনসহ মাথার অংশ এবং অন্য একটি ট্রাক্টরের ব্যাটারী খুলে নিয়ে দ্রæত চলে যায়। ট্রাক্টরের ইঞ্জিন ও ব্যাটারির বাজার মূল্য প্রায় ১৬ লাখ ১২ হাজার টাকা।

আরও জানা গেছে, এ ঘটনায় ২৫ জুলাই ইটভাটার মালিক খোন্দকার সাজ্জাদুল হক বাদী হয়ে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। মামলায় সন্দেহজনকভাবে গত শনিবার দুপুরে নিজবাড়ি থেকে প্রথমে রমজানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরেক আসামি মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।

আটকদের দেওয়া তথ্যমতে ওইদিন রাতে পাবনা থেকে ডাকাতির মাল ট্রাক্টরের ইঞ্জিন ও ব্যাটারী জব্দ করে পুলিশ।

এসবিসি ভাটার নৈশপ্রহরী লেন্টু শেখ বলেন, সেদিন রাত দুইটার দিকে বড় বড় পিস্তলসহ ৮ -১০ জন ডাকাত ভাটায় আসে। তারা প্রথমে একটা থাপ্পড় দিয়ে আমার মাথার দুই দিক থেকে দুইজন দুইটি অস্ত্র ঠেকিয়ে ফোন কেড়ে নেয়।

এরপর আমার দুই হাত কাঁচা পাটের অংশ দিয়ে বেঁধে মাঠের ভিতরে ( ভাটার এক কোনায়) নিয়ে গিয়ে দুই পাও বেঁধে ফেলেন। এরপর আমাকে ইটের গাদির কাছে শুইয়ে এবং ফোনটি ইটের গাদির উপরে দ্রæত ট্রাক্টরের মাথার অংশ ও ব্যাটারী নিয়ে চলে যায়।

ইটভাটার ম্যানেজার আইয়ুব আলী বলেন, রাত ২ টা ৪১ মিনিটে নৈশপ্রহরীর ফোন পেয়ে ছুটে এসে দেখি একটি ট্রাক্টরের ইঞ্জিনসহ মাথার অংশ এবং অপরটির ব্যাটারী নেই। সুষ্ঠু বিচারের আশায় মালিক থানায় মামলা করেছেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় আটার দাম বস্তায় বেড়েছে ২শ টাকা

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, নৈশপ্রহরী মাথায় অস্ত্র ঠেকিয়ে ও হাত পা বেঁধে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের দেওয়া তথ্যমতে ডাকাতির মাল জব্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন – ঝিনাইদহে আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের আয়োজনে গুণীজন সংবর্ধনা

কুষ্টিয়ায় আটার দাম বস্তায় বেড়েছে ২শ টাকা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় হঠাৎ করে আটার বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গমের মূল্য সামান্য বৃদ্ধির অজুহাতে মিল মালিকরা বস্তপ্রতি আটা ১৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে।

সরজমিনে বাজার করে দেখা গেছে জেলার লাহিনী বটতলার নগর মোহাম্মদপুর এলাকায় অবস্থিত সাব্বির অটো ফ্লাওয়ার মিলের (৩৭) কেজির প্রতি বস্তা আটা বর্তমানে বিক্রি হচ্ছে ১,৪০০ টাকা দরে। বড় বাজারের সি আর পি ফ্লাওয়ার মিল ৩৭ কেজির বস্তা বিক্রি করছে ১,৪২০ টাকায়। আর সাতরানী ফ্লাওয়ার মিলের ‘সাতরানী’ ব্র্যান্ডের আটা বিক্রি হচ্ছে ১,৪৩০ টাকায়।

অথচ গমের বাজারে প্রতি মণে দাম বেড়েছে মাত্র ৫০ থেকে ৬০ টাকা। তবুও মিল মালিকরা কেজিপ্রতি ৫ থেকে সাড়ে ৫ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছেন। সরেজমিনে কয়েকটি ফ্লাওয়ার মিল ঘুরে এমন চিত্রই উঠে এসেছে।

স্থানীয়রা বলছেন, বাজার মনিটরিং ব্যবস্থা অনেকটাই ঢিলেঢালা হওয়ার কারণেই মিল মালিকরা ইচ্ছেমতো আটার দাম বাড়িয়েছেন। তারা বাজারের পাশাপাশি মিলগুলোতেও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

বিশিষ্ট গম ব্যবসায়ী আব্দুল মজিদ মোল্লা বলেন, গমের দাম মনপ্রতি ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে ঠিকই, তবে ভুষির দাম বস্তাপ্রতি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত কমেছে। ফলে এই দুই দিক মিলিয়ে প্রতি কেজি আটার দাম সর্বোচ্চ ২ থেকে ৩ টাকা বাড়তে পারে, কিন্তু এমন অযৌক্তিক দাম বৃদ্ধির কোন যৌক্তিকতা নেই।

ছাল-ভুষি ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, এটা একেবারেই অরাজকতা। বাজারে কার্যকর মনিটরিং না থাকার কারণে মিল মালিকেরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে।

সি আর পি ফ্লাওয়ার মিলের কর্মকর্তা গোবিন্দ কুমার বলেন, দাম আগে ১,১৫০ থেকে ১,২০০ টাকা ছিল, এখন কিছুটা বেড়েছে। তবে গমের দামে সামান্য বাড়তির পরও আটা এতটা বাড়ার কারণ জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

আরও পড়ুন – ঝিনাইদহে আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের আয়োজনে গুণীজন সংবর্ধনা

জেলা কৃষি বিপণন ও বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, গমে কেজিপ্রতি ১ থেকে ১.৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। আর ভুষির চাহিদা কমে যাওয়ায় মিল মালিকেরা আটার উৎপাদন কিছুটা বাড়িয়েছেন। সে কারণে সামান্য মূল্যবৃদ্ধি হয়েছে। তবে তিনি দাবি করেন, মিল মালিকেরা কেজিপ্রতি সর্বোচ্চ ২ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে ৩১টি স্বর্নের বার উদ্ধার

সৌখিন মৎস্য শিকারী

0

গড়াই নদী তীরের বসবাসকারী অনেকেই শখের বসে মাছ শিকারে নদীতে নামেন। পশ্চিমের সব নদ নদীর মত গড়াই নদীর পানিও বিপদ সীমা ছুই ছুই করছে। ফলে মাছের দেখা মিলছে না। তবুও চেষ্টা করে চলেছেন মাছ শিকারীরা। শনিবার বিকালে সিরাজপুর হাওড় নদীর মুখ থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – ঝিনাইদহে আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের আয়োজনে গুণীজন সংবর্ধনা

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে ৩১টি স্বর্নের বার উদ্ধার

 

 

ঝিনাইদহে আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের আয়োজনে গুণীজন সংবর্ধনা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির ভিসি প্রফের ড. আব্দুল মজিদ বলেন “আঞ্চলিক ভাষা শুধু কথোপকথনের মাধ্যম নয়, এটি একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও আবেগের অংশ।

শনিবার শিশু একাডেমী মিলনায়তনে ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ কাজল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিহঙ্গ নাট্য গোষ্ঠির পরিচালক শাহিনুর আলম লিটন।

মানবাধিকার, সাংবাদিকতা, ক্রিড়া, ব্যবসা, ভাষা, শিল্প, কন্টেন্ট ক্রিয়েটর, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখার জন্য জেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও গণমাধ্যম কর্মীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সংগঠনের সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠু, চিত্র নায়ক নীরব হোসেন, খল নায়ক আশরাফুল হক ডন, নিন্দিত চিত্র পরিচালক হাসান জাহাঙ্গীর, কৌতুক অভিনেতা কাজল, ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম লিকু, নিপা জামান, গাউস গোর্কি, মাসুদ রানা, সুরভী রেজা, মোরশেদ আলম, মোহাম্মদ আলী, এনামুল হক ও ফিরোজা জামান আলো প্রমুখ।

প্রধান অতিথি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফের ড. আব্দুল মজিদ আরও বলেন, আঞ্চলিক ভাষা শুধু একটি কথ্য মাধ্যম নয়, এটি একটি জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি, অনুভূতি ও আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। এই ভাষা হারিয়ে গেলে, হারিয়ে যায় একটি প্রজন্মের স্মৃতি, তার শেকড় ও সত্তা। তাই আঞ্চলিক ভাষা রক্ষা করা মানেই আমাদের অস্তিত্ব রক্ষা করা।

তিনি বলেন, আঞ্চলিক ভাষায় সাহিত্যচর্চা, কবিতা, গান, গল্প, নাটক ইত্যাদি রচনা ও পরিবেশন করে ভাষাটিকে জীবন্ত রাখতে হবে। এছাড়া আঞ্চলিক শব্দভান্ডার, প্রবাদ, গল্প, ইতিহাস ইত্যাদি ডিজিটাল আকারে সংরক্ষণ করে ওয়েবসাইট বা অ্যাপে ছড়িয়ে দিতে হবে।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে ৩১টি স্বর্নের বার উদ্ধার

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য জেলার বিশিষ্টজনদের ক্রেষ্ট প্রদান করা হয়।

আরও পড়ুন – আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এসআই আহত

মহেশপুর সীমান্তে ৩১টি স্বর্নের বার উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৬ কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় এই সোনারবার উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্র জানায়, কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ৬০/৭০-আর এর কাছাকাছি এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পায়। তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তাকে চ্যালেঞ্জ করলে সে সঙ্গে থাকা তিনটি পোটলা ফেলে দিয়ে বৃষ্টির মধ্যে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া পোটলা উদ্ধার করে কুমিল্লাপাড়া বিওপিতে নিয়ে যাওয়া হয়। সেখানে পোটলাগুলো খুলে ৩১টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন ৪ কেজি ২০৩.১১ গ্রাম। বিজিবির হিসাবে, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা।

মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোঃ সিহানুক জানান, “উদ্ধারকৃত স্বর্ণের ব্যাপারে মহেশপুর থানায় জিডি করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে তা ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও চোরাচালান চক্রকে চিহ্নিত করার জন্য অভিযান চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন – আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এসআই আহত

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।

আরও পডড়ুন – মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৫ শিক্ষার্থী

আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এসআই আহত

0

আ.লীগ নেতা ও তার পুত্র আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আসামী ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতার ছেলের হামলায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইসরাফিল হোসেন (৪৮) নামে আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত আওয়ামী লীগ নেতা হারুন-উর-রশিদ (৫০) ও তার ছেলে প্রণয় (২৫)। হারুন শহর আওয়ামী লীগের সহ-সভাপতি। এ ঘটনায় আহত পুলিশের এসআইকে কুষ্টিয় জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা হারুন-উর-রশিদকে গ্রেপ্তারের উদ্দেশ্যে শনিবার বেলা ১২টার দিকে ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে হামলা করে।

হামলায় তিনি (পুলিশ সদস্য) আহত হন। পরে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং বাবা-ছেলেকে আটক করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসাক হোসেন ইমাম জানান, আহত পুলিশ সদস্যের পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের দুইটি চিহৃ ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন – মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৫ শিক্ষার্থী

ডিবি পুলিশের ওসি মুরাদ হোসেন জানান, আওয়ামী লীগ নেতা সন্দেহভাজন এক আসামীকে ধরতে গিয়ে হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করেছে। হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন – বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষক দল নেতা শো ডাউন

মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৫ শিক্ষার্থী

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নিয়মিত মসজিদে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছেন ৫ শিক্ষার্থী। সদর উপজেলার বংকিরা গ্রামের সায়াদাতিয়া বায়তুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

শুক্রবার সদর উপজেলার বংকিরা গ্রামের জামে মসজিদ চত্বরে শিশু শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়।

জানা গেছে, শিশু কিশোরদের অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখতে এবং নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেয় মসজিদ কমিটি।

আরও পড়ুন – বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষক দল নেতা শো ডাউন

সায়াদাতিয়া বায়তুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মদ আল হাসান বলেন, শিশু কিশোররা মোবাইল ফোন ও মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। আমরা এলাকার কিশোরদের মাদক ও অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখতে এ উদ্যোগ নিই। অনেক শিক্ষার্থী উপহার পেয়েছেন। তারা খুশি। শিশু কিশোরদের ধর্মীয় নৈতিক শিক্ষায় আগ্রহী করা গেলে সমাজটা সুন্দর ভাবে গড়ে তোলা যাবে। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আরও ১০ জন কিশোর ও বয়স্ক মুসল্লির মাঝে জায়নামাজ, টুপি ও মেসওয়াক উপহার দেওয়া হয়।

আরও পড়ুন – কালের বিবর্তনে হারিয়েছে শীল্ড – কাপ

বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষক দল নেতা শো ডাউন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র কমিটির সদস্য মঈন উদ্দিন মোটরসাইকেল শো ডাউন করেছেন।

শুক্রবার সকাল থেকে খোকসা ও কুমারখালী উপজেলা কৃষক দলের ব্যানারে মোটরসাইকেল পিকাপ ও মাইক্রোবাস নিয়ে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় সমবেত হন।

দুপুর পর তারা খোকসা-রাজবাড়ীর সীমান্তের শিয়াল ডাঙ্গী এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা হাফেজ মোঃ মঈন উদ্দিনকে স্বাগত জানান।

আরও পড়ুন – কালের বিবর্তনে হারিয়েছে শীল্ড – কাপ

পরে মোটরসাইকেল বহরটি দুই উপজেলার কয়েকটি এলাকা প্রদক্ষিন করে। এসময় এই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা হাফেজ মোঃ মঈন উদ্দিন খোকসা বাসষ্ট্যান্ড ও কুমারখালীতে একাধিক পথসভায় জনগনের কাছে সমর্থন ও দোয়া চান। পরে হাফেজ মঈন উদ্দিন তার গ্রামের বাড়ি খোকসা উপজেলার মহিশা খোলাতে যান।

আরও পড়ুন –দৌলতপুরে এক পরিবারের ৪ জনের পাশাপশি কবর হলো

কালের বিবর্তনে হারিয়েছে শীল্ড – কাপ

0

শীল্ড ও কাপের আকার আকৃতিই ফুটবল ম্যাচের বড়ত্ব প্রমানের মাপকাঠি ছিল। ৫৮ ইঞ্চি ও ৪৮ ইঞ্চি উচু এই শীল্ড-কাপের বিশেষ পরিচিতি ছিল পশ্চিম জনপদের কয়েকটি জেলার ফুটবল প্রেমিদের কাছে। কেটিএসএ নামের একটি ফুটবল আয়োজক সংস্থা ১৯৬১ সালে পাকিস্থানের করাচি থেকে এটি (শীল্ড-কাপটি)তৈরী করে আনে। ৯০ সাল পর্যন্ত দেশ সেরা ফুটবল দল ও খেলোয়াররা এই শীল্ড কাপে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিয়েছেন। নিদ্রিষ্ট সময়ের পর প্রাইজমানি দিয়ে চাম্পিয়ন ও রানার্স আপ দলের কাছ থেকে শীল্ড কাপটি ফেরত নেওয়া হতো। গোল্ডকাপ প্রচলনের পর স্মৃতিকাতর শীল্ড কাপটি অযতেœ অবহেলায় পরে আছে কুষ্টিয়ার খোকসা যুবসংঘ ও পাঠাগারের ভবনের বারান্দায়। বৃহস্পতিবার দুপুরে ছবিটি তোলা।

আরও পড়ুন – খোকসা যুব সংঘের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরও পড়ুন – দৌলতপুরে এক পরিবারের ৪ জনের পাশাপশি কবর হলো

দৌলতপুরে এক পরিবারের ৪ জনের পাশাপশি কবর হলো

0

কুষ্টিয়া প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে আটজন নিহত হন। নিহত আটজনের মধ্যে কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রামের একই পরিবারের পাঁচজন ও গাড়িচালক। নিহত অপর দুইজন তাদের স্বজন।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে দৌলতপুরের ধর্মদহ ফরাজীপাড়া গোরস্থানে একই পরিবারের চারজনের মরদেহ একসঙ্গে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। জানাজায় গ্রামের হাজারো মুসল্লি অংশ নেন।

দুর্ঘটনায় নিহত জাহিদুল ইসলামের দুই ছেলে সোহান ও সাগর সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার বেলা দশটার দিকে গ্রামের বাড়িতে এসে পৌঁছানোর পর দুপুর ২টার দিকে একসঙ্গে পরিবারের চারজনের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৫৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৫০), তার ভাই শহিদুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুন আন্না (৫৫),তার ভাই মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা খাতুন আনু (৫০), নিহত জাহিদুলের বোন প্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাহাব হোসেন (৩৫), মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমানারা (৭৫) এবং মেয়ে সীমা খাতুন (৩৫)।

নিহতরা মাইক্রোবাসে করে বাড়ি থেকে সিরাজগঞ্জে অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের ধাক্কায় তাদের সকলের মুত্যু হয়।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যু খবর পেয়ে স্বজনরা ও স্থানীয়রা ছুটে আসেন নিহতদের বাড়িতে। একসঙ্গে এত জনের মৃত্যুর ঘটনায় সবাই যেন বাকরুদ্ধ। তাদের এমন করুণ মৃত্যুতে কিছুতেই থামছে না শোকার্ত স্বজনদের আহাজারি।

নিহত জাহিদুল, তার স্ত্রী সেলিনা খাতুন, ভাইয়ের স্ত্রী আন্না ও আনুর মরদেহ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে পৌঁছায়। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবার, স্বজন ও স্থানীয়দের শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। তাদের মরদেহ দেখতে আশপাশের এলাকার হাজার হাজার মানুষ ছুটে আসেন। এরপর বৃহস্পতিবার একসঙ্গে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়।

একই গ্রামের বাসিন্দা ও নিহত গাড়িচালক সাহাবের মরদেহও বুধবার রাতে ধর্মদহ গ্রামে পৌঁছায়। এরপর স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে জাহিদুল ইসলামের বোন ও পার্শ্ববর্তী গ্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০), জাহিদুলের শ্বাশুড়ি ও শ্যালিকা অর্থাৎ মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমানারা (৭৫) এবং মেয়ে সীমা খাতুনের (৩৫) মরদেহ তাদের নিজনিজ গ্রামে আনা হয় বুধবার রাতে। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় গোরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

নিহত জাহিদুলের চাচাতো ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য জানারুল ইসলাম বলেন, বুধবার সকাল ৭টার দিকে মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে রোগী দেখতে যাচ্ছিলেন সবাই। জাহিদুলের ছেলে সোহানের অসুস্থ স্ত্রীকে দেখতে যাচ্ছিলেন তারা। এ সময় ট্রাকের ধাক্কায় আটজন মারা গেছেন। ধর্মদহ গ্রামের পাঁচজন মারা গেছেন। তাদের মধ্যে একজন মাইক্রোবাসের চালক। বাকি চারজন একই পরিবারের সদস্য। এছাড়াও নিহত জাহিদুলের বোন প্রাগপুর গ্রামের ইতি, গাংনীর বসতবাড়িয়া গ্রামের জাহিদুলের শাশুড়ি ও শ্যালিকা মারা গেছেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একসঙ্গে একই পাড়ায় পাশাপাশি তিনটি বাড়ির চারজনের মৃত্যু এমন মর্মান্তিক দৃশ্য আগে কখনো দেখেননি বলে জানান ধর্মদহ ফরাজি পাড়ার গৃহবধূ রোমানা খাতুন।

আরও পড়ুন – খোকসা যুব সংঘের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একই পরিবারের সদস্য এবং তাদের ঘনিষ্ঠ আত্মীয়রা একসাথে মৃত্যুবরণ করেছেন। আমার ইউনিয়নে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি।”

আরও পড়ুন – পাট জাগ দিতে গিয়ে নদীতে ডুবে পিতা-পুত্রের মৃত্যু

সর্বশেষ সংবাদ

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩...

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...