মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬.
Home Blog Page 88

দুই প্রতিষ্ঠানে চাকুরি ও বেতন-ভাতা তোলা সেই শিক্ষককে শোকজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক মহম্মদ মুসা করিমকে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করা ও বেতন তোলার কারনে শোকজ করা হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়েছে। চিঠিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে শোকজের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি উপজেলার চাপড়া ইউনিয়নে অবস্থিত।

অনুসন্ধানে জানা গেছে, ২০১৩ সালে নন এমপিও কুমারখালীর চাঁপড়া ইউনিয়নের ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন মহম্মদ মুসা করিম। এরপর ২০১৫ সালে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেন তিনি। এখানে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ থাকা অবস্থায় ২০২২ সালে এনটিআরসিএ কর্তৃক সহকারী শিক্ষক ( গনিত) পদে নিয়োগপ্রাপ্ত হন। যার ইনডেক্স নম্বর – এম ০০২৭৩৯৫। এনটিআরসিএ নিয়োগ নিয়ে তিনি ২০২২ সালের ৩০ জান্য়ুারি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গাড়াবাড়িয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় যোগদান করেন। ওই প্রতিষ্ঠান থেকে ওই বছরের মে ও জুন মাসের বেতন উত্তোলন করেন তিনি। এরপর শারীরিক অসুস্থতা ও প্রতিষ্ঠানের দুরত্ব উল্লেখ করে ২০২২ সালের ৩০ জুন ওই মাদ্রাসা থেকে পদত্যাগ করেন তিনি।

আরো জানা গেছে, ২০২২ সালের ৬ জ্লুাই ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়। সেসময় থেকে তিনি এই বিদ্যালয়টিতে নিয়মিত উপস্থিত হন। তবে অবৈধভাবে অতিরিক্ত বকেয়া বেতন তোলার জন্য ভুয়া রেজুলেশন করে অত্র বিদ্যালয়টিতে তাঁর নিয়োগ দেখানো হচ্ছে ২০০৩ সাল। যা শিক্ষা অধিদপ্তরের ব্যানবেজে নেই। এছাড়াও নিয়োগপত্র ছাড়াই মোটা অংকের ঘুষ লেনদনের মাধ্যমে প্রিয়া সুলতানা নামে এক নারীকে অফিস সহায়ক হিসেবে নাম দিয়ে রেখেছেন তিনি।

জানতে চাইলে গাড়াবাড়িয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল আলিম বলেন, ২০২২ সালের ৩০ জান্য়ুারি সহকারী শিক্ষক হিসেবে মহম্মদ মুসা করিম তাঁর প্রতিষ্ঠানে যোগদান করেছিল। দীর্ঘ পাঁচ মাস নিয়মিত প্রতিষ্ঠানে আসতেন। ওই বছরের মে এবং জুন মাসের বেতন উত্তোলন করে ৩০ জুন পদত্যাগ করে চলে গেছেন আগের বিদ্যালয়ের স্বপদে।

বুধবার বিকালে ফোনে অভিযুক্ত প্রধান শিক্ষক বলেন, শোকজের বিষয়টি শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি। শোকজের জবাবে দেওয়ার চেষ্টা করা হবে।

এ সময় একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে চাকুরি ও বেতন তোলার কথা স্বীকার করেন প্রধান শিক্ষক মহম্মদ মুসা করিম। তিনি বলেন, ২০০৩ সাল থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। নন এমপিও বিদ্যালয় হওয়ায় মানবেতর জীবন কাটছিল তার। সেজন্য এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত হয়ে একটি মাদ্রাসায় কিছুদিন চাকুরি করেছেন তিনি। দুই মাসের বেতনও তুলেছেন। পরে সেখান থেকে পদত্যাগ করে বিদ্যালয়ে ফিরে আসছি।

নিয়োগ ছাড়াই অফিস সহকারী পদে প্রিয়া সুলতানার নাম ব্যানবেজে কিভাবে আসল? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু দিন ওই নারী বিদ্যালয়ে আসতেন। ভুল করে ব্যানবেজে নাম চলে যায়। বর্তমানে ব্যানবেজ থেকে নাম সরানো হয়েছে। বিদ্যালয়েও আসেনা আর।

এ সব অভিযোগের বিষয়ে কিছুই জানা নেই বলে জানিয়েছেন ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো.দেলোয়ার হোসেন। তিনি বলেন, ৫ আগষ্টের পরে বিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি। নিয়ম অনুযায়ী এক সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হকবলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় তাকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। প্রধান শিক্ষককে আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিবেন। জবাব সন্তুষ্ট না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – কুকুরের দখলে

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। কোনো অনিয়ম থাকলে বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে।

কুকুরের দখলে

0

অসুস্থ্য কুকুগুলোর দখলে হাসপাতালের প্রধান ভবনের একমাত্র গেটটি। নোংরা আর্বজন খেয়ে দিনরাত ভবনের প্রধান গেটটিতেই শুয়ে বসে কাটায় কুকুর গুলো। অসুস্থ্য রোগী নিয়ে জরুরী বিভাগ অথবা ওয়ার্ডে ঢুকতে হয় জীবনে ঝুঁকি নিয়ে। পরিদর্শনে আসা কুষ্টিয়ার সিভিল সার্জন ভবনের গেটে গাড়ি রেখে কুকুর গুলোর পাশ দিয়ে অফিসে ঢুকেছেন। কুকুর গুলোকে টপকে উকি দিচ্ছেন এক দালাল। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের মুল ভবনের গেট থেকে রবিবার ছবিটি তোলা।

আরও পড়ুন – একাধিক প্রতিষ্ঠানের শিক্ষক মুসা তুলছেন বেতন-ভাতা

 

একাধিক প্রতিষ্ঠানের শিক্ষক মুসা তুলছেন বেতন-ভাতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কখনও বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে। কখনও বা একই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে চাকুরি করছেন মহম্মদ মুসা করিম। আবার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে থেকেই অন্য একটি মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবেও চাকুরি করেছেন তিনি। তুলছেন বেতন-ভাতাও। এছাড়াও নিয়োগ ছাড়াই এক নারীকে অফিস সহকারী হিসেবে শিক্ষা অধিদপ্তরের ব্যানবেজে নাম দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক মহম্মদ মুসা করিমের বিরুদ্ধে এসব অনিয়মের চিত্র উঠে এসেছে। তিনি কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি উপজেলার চাপড়া ইউনিয়নে অবস্থিত।

তবে চাকুরির নীতিমালা অনুযায়ী এক সঙ্গে একই ব্যক্তির একাধিক প্রতিষ্ঠানে চাকুরি করার বিধান নেই। এদিকে প্রধান শিক্ষক একাধিক প্রতিষ্ঠানে চাকুরি ও বেতন তোলার বিষয়টি স্বীকার করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন কিংবা বিদ্যালয় পরিচালনা পরিষদ।

অনুসন্ধানে জানা গেছে, ২০১৩ সালে নন এমপিও কুমারখালীর চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন মহম্মদ মুসা করিম। এরপর ২০১৫ সালে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেন তিনি। এখানে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ থাকা অবস্থায় ২০২২ সালে এনটিআরসিএ কর্তৃক সহকারী শিক্ষক ( গনিত) পদে নিয়োগপ্রাপ্ত হন। যার ইনডেক্স নম্বর-এম ০০২৭৩৯৫। এনটিআরসিএ নিয়োগ নিয়ে তিনি ২০২২ সালের ৩০ জান্য়ুারি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গাড়াবাড়িয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় যোগদান করেন। ওই প্রতিষ্ঠান থেকে ওই বছরের মে ও জুন মাসের বেতন উত্তোলন করেন তিনি। এরপর শারীরিক অসুস্থতা ও প্রতিষ্ঠানের দুরত্ব উল্লেখ করে ২০২২ সালের ৩০ জুন ওই মাদ্রাসা থেকে পদত্যাগ করেন তিনি।

আরো জানা গেছে, ২০২২ সালের ৬ জ্লুাই ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়। সেসময় থেকে তিনি এই বিদ্যালয়টিতে নিয়মিত উপস্থিত হন। তবে অবৈধভাবে অতিরিক্ত বকেয়া বেতন তোলার জন্য ভুয়া রেজুলেশন করে অত্র বিদ্যালয়টিতে তার নিয়োগ দেখানো হচ্ছে ২০০৩ সাল। যা শিক্ষা অধিদপ্তরের ব্যানবেজে নেই। এছাড়াও নিয়োগপত্র ছাড়াই মোটা অংকের ঘুষ লেনদনের মাধ্যমে প্রিয়া সুলতানা নামে এক নারীকে অফিস সহায়ক হিসেবে নাম দিয়ে রেখেছেন তিনি।

জানতে চাইলে গাড়াবাড়িয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল আলিম বলেন, ২০২২ সালের ৩০ জান্য়ুারি সহকারী শিক্ষক হিসেবে মহম্মদ মুসা করিম তার প্রতিষ্ঠানে যোগদান করেছিল। দীর্ঘ পাঁচ মাস নিয়মিত প্রতিষ্ঠানে আসতেন। ওই বছরের মে এবং জুন মাসের বেতন উত্তোলন করে ৩০ জুন পদত্যাগ করে চলে গেছেন আগের বিদ্যালয়ের স্বপদে।

সোমবার (৩০ জুন) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে পতাকা উড়ছে। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা কার্যালয় কক্ষে বসে আছেন। প্রতিবেদকের পরিচয় জানতেই প্রধান শিক্ষক মহম্মদ মুসা করিম তার স্মার্টফোনে ভিডিও ধারণ শুরু করেন এবং রুক্ষ ভাষায় প্রতিবেদককে ভিডিও ধারণ ও ছবি তুলতে নিষেধ করেন।

এ সময় একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে চাকুরি ও বেতন তোলার কথা স্বীকার করেন প্রধান শিক্ষক মহম্মদ মুসা করিম। তিনি বলেন, ২০০৩ সাল থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। নন এমপিও বিদ্যালয় হওয়ায় মানবেতর জীবন কাটছিল তার। সেজন্য এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত হয়ে একটি মাদ্রাসায় কিছুদিন চাকুরি করেছেন তিনি। দুই মাসের বেতনও তুলেছেন। পরে সেখান থেকে পদত্যাগ করে বিদ্যালয়ে ফিরে আসছি।

একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে চাকুরি করা নিয়ম বহির্ভূত কি না? এমন প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক বলেন, নন এমপিও প্রতিষ্ঠানে নিয়মের কোনো বাধ্যবাধকতা নেই। একাধিক প্রতিষ্ঠানে চাকুরি করা যায়।

ব্যানবেজে ২০১৩ সালে সহকারী শিক্ষক এবং ২০১৫ সালে প্রধান শিক্ষক নিয়োগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ব্যানবেজে ভুল আছে। ২০০৩ সালেই প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ তার।

নিয়োগ ছাড়াই অফিস সহকারী পদে প্রিয়া সুলতানার নাম ব্যানবেজে কিভাবে আসল? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু দিন ওই নারী বিদ্যালয়ে আসতেন। ভুল করে ব্যানবেজে নাম চলে যায়। বর্তমানে ব্যানবেজ থেকে নাম সরানো হয়েছে। বিদ্যালয়েও আসেনা আর।

এ সব অভিযোগের বিষয়ে কিছুই জানা নেই বলে জানিয়েছেন ছেঁউরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, ৫ আগষ্টের পরে বিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি। নিয়ম অনুযায়ী এক সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ নেই। খুব দ্রæতই অভিযোগ গুলো খতিয়ে দেখে প্রধান শিক্ষককে শোকজ করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, নীতিমালা অনুসারে এক ব্যক্তি একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে চাকুরি করা বা বেতন তোলার কোনো সুযোগ নেই। তিনি বলেন, কেউ লিখিত অভিযোগ করেনি। তবুও সরেজমিন বিদ্যালয় পরিদর্শন করে অভিযোগ গুলো খতিয়ে দেখে পরে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন – জাসদ কর্মী হত্যার দায়ে ছাত্রদল সভাপতিসহ আটক ৩

প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অনিয়মের অভিযোগ শোনা গেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে। কোনো অনিয়ম থাকলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

জাসদ কর্মী হত্যার দায়ে ছাত্রদল সভাপতিসহ আটক ৩

0

কুষ্টিয়া প্রতিনিধি

মিরপুরে পূর্বশত্রæতার জের ধরে জাসদ কর্মী জমির উদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের সোনারুল খানের ছেলে অনিক খান (২৪), একই গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে নাঈম (২৩) ও নিমাই চাঁদের ছেলে নাঈম (২৩)। এদের মধ্যে অনিক আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

গতকাল সোমবার দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে পূর্ব শত্রুতার জের ধরে অনিক কয়েকজনকে সাথে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী জোৎস্না খাতুনের দাবি প্রায় দেড় বছর আগে কোন এক ঘটনায় স্থানীয় চায়ের দোকানে অনিককে থাপ্পড় মেরেছিলেন তার স্বামী জমির উদ্দিন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় কাফনের কাপড় পরে জেলা বিএনপির কার্যালয় ঘেরাও

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়ায় কাফনের কাপড় পরে জেলা বিএনপির কার্যালয় ঘেরাও

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় কাফনের কাপড় পরে জেলা বিএনপির কার্যালয় ঘেরাও করে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা।
কুষ্টিয়া পৌর বিএনপির নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার ও তার কর্মী সমর্থকসহ কয়েক শত নারী পুরুষ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় ঘিরে প্রবেশ পথের সামনে অবস্থান নেন দলটির কয়েকশ নেতা-কর্মী। এ সময় বেশ কয়েকজন কাফনের কাপড় পরিধান করে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় শুয়ে পড়েন।

বিক্ষোভরতরা কুষ্টিয়া পৌর বিএনপির নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নানা ¯েøাগান দেন। জিয়ার সৈনিক এক হও লড়াই করো, অবৈধ নির্বাচন মানি না, মানব নাসহ নানা ¯েøাগানে মুখরিত করে তোলেন চারপাশ। এ সময় বক্তব্যে ভোট কারচুপির জন্য জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে দায়ী করেন তারা।

কর্মসূচির বিষয়ে কাজল মাজমাদার বলেন, বিএনপির নেতৃবৃন্দকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এরমধ্যে সমস্যার সমাধান না করলে আমরা হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

আরও পড়ুন – মিরপুরে ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত

প্রসঙ্গত, গত বছরের ২৫ সেপ্টেম্বর কুতুব উদ্দিন আহমেদকে আহবায়ক এবং প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে কেন্দ্র থেকে প্রথমে দুই সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে অনেক ত্যাগী নেতা বাদ পড়ায় কমিটি ঘোষনার পরের দিন থেকেই কমিটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে দলটির পদ বঞ্চিত নেতা-কর্মীদের একটি অংশ। সর্বশেষ গত শুক্রবার অনুষ্ঠিত পৌর বিএনপির নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে।

মিরপুরে ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত

0
ছাত্রদল নেতা অনিক

কুষ্টিয়া প্রতিনিধি

মিরপুরে পূর্ব বিরোধের জের ধরে ছাত্রদল নেতা ও তার বাহিনীর হামলায় জাসদ কর্মী জমির উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। হামলাকারী দায়ে অভিযুক্ত ছাত্রদল নেতার নাম অনিক। তিনি আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

সোমবার দুপুরে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহ এর সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দন মারা যান। নিহত জমির উদ্দিন আমলা ইউনিয়নের মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত বিরোধের জের ধরে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক ছাত্রদলের কয়েকজনের সাথে নিয়ে জমির উদ্দিন নামের ওই জাসদ কর্মীর উপরে হামলা চালায়। এসময় গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দিন মারা যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, দেড় বছর আগে জমির উদ্দিনের নেতৃত্বে অনিকের উপরে হামলা চালিয়ে হাত ভেঙ্গে দেয়। ওই হামলার বদলা নিতেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা করছেন।

আরও পড়ুন – ঝিনাইদহের বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তিকে হাতুড়ি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঝিনাইদহের বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করা হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যালয়ের সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসান এর সভাপতিত্বে এ বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মোফাজ্জল হোসেন পলাশ, প্রধান শিক্ষক খসরুল আলম, সহকারী প্রধান শিক্ষক আশাদুল কবির, ইউপি সদস্য শহিদুল ইসলাম মনসাদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি আতিয়ার রহমান ফারাজী, প্রাক্তন শিক্ষক বজলুর রহমান, আলহাজ্ব হায়দার আলী জোয়ার্দার, ডা: ফজলুর রহমান, ডা: বোরাক হোসোন, আব্দুল লতিফ ও আশানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে ভারতীয় নারী আটক

বৃক্ষ রোপণ কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহবায়ক সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন, সদস্য মাহবুবুর রহমান ও আশরাফুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

মহেশপুর সীমান্তে ভারতীয় নারী আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আবারও এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার দিনগত রাতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ খোশালপুর বিওপির নিয়মিত টহল দলের সদস্যরা তাকে খোশালপুর মোড় এলাকায় সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে আটক করে। আটককৃত নারীর নাম ফাল্গুনী রায় (২৮)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার আরশিংড়ী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত বিশ্বনাথ রায়। বিজিবি সূত্রে জানা গেছে, তার কাছে বৈধ ভারতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

বিজিবি জানায়, ফাল্গুনী রায় দুই বছর আগে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে যশোর জেলার গদখালী এলাকায় তার খালার বাড়িতে অবস্থান করছিলেন। চলতি বছরের ২৫ এপ্রিল তিনি কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টাকালে প্রথমবার আটক হন এবং ওই ঘটনায় মহেশপুর থানায় মামলা (নং-৯৪) দায়ের করে তাকে সোপর্দ করা হয়।

জানা গেছে, প্রথমবার আটক হওয়ার পর তিনি ৫০ দিন কারাভোগ করেন এবং ১৬ জুন ২০২৫ তারিখে মুক্তি পান। এরপর ২৯ জুন তিনি আবারও অনুপ্রবেশের চেষ্টা করলে ফের বিজিবির হাতে আটক হন।

আরও পড়ুন – সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুবদল নেতার

বিজিবির সহকারী পরিচালক ও মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান জানান, ফাল্গুনী রায়ের বিরুদ্ধে পূর্ববর্তী মামলার উল্লেখসহ নতুন করে মামলা দায়ের করে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুবদল নেতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেন সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। তিনি বলেন, দৌলতপুর উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত জনপদে রুপান্তর করতে চাই। সবাইকে সাথে নিয়ে সন্ত্রাস-মাদকমুক্ত দৌলতপুর গঠন করতে চাই। সন্ত্রাস, মাদক সেবনকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আমার যুদ্ধ চলমান আছে। দৌলতপুরকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

সোমবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। এসময় কুষ্টিয়া জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, টিভি ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুবদল নেতা শরিফ উদ্দিন জুয়েল আরও বলেন, বিএনপির রাজনীতি করার কারণে ফ্যাসিস্ট মাফিয়া সরকারের আমলে তিনবার কারাবরণ করেছি। ডিবির হাতে গ্রেপ্তার হয়ে আমি ৪৫ দিন আয়নাঘরে ছিলাম। এ পর্যন্ত আমার নামে ৩১৭টি রাজনৈতিক মামলা হয়েছে। সবসময় সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী জাতীয় নির্বাচনে সবাই স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন বলে আশা রাখি।

তিনি বলেন, আমি কুষ্টিয়ার দৌলতপুরের সন্তান। আমি ঢাকার পড়াশোনা করেছি। দীর্ঘ ৩১ বছরআগে তিতুমীর কলেজ ছাত্রদল থেকে আমার রাজনৈতিক পথ চলা শুরু। দলের সবচেয়ে দুঃসময়ে আমি রাজপথে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছি।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সংস্কারপন্থিতে যোগ দিয়েছিলেন। একারণে ২০০৫ সালে উপনির্বাচনে এমপি হয়েও ২০০৮ সালের নির্বাচনে দল থেকে নমিনেশন পাননি। দৌলতপুরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত নেতাকর্মীরা অনেক সময় গায়েবি মামলার শিকার হয়েছেন, গ্রেপ্তার হয়েছে, জেলে গিয়েছে। আমি তাদের পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতা করেছি।

আরও পড়ুন – খোকসায় এইচএসসি পরীক্ষার্থীদের উপহার সামগ্রী দিলো ছাত্রদল

এসময় অন্যান্যের মধ্যে দৌলতপুর উপজেলার বিএনপি সাবেক সভাপতি ও দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য আলতাফ হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম নিশাত, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাজিবুর ইসলাম সুমন গাজী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

খোকসায় এইচএসসি পরীক্ষার্থীদের উপহার সামগ্রী দিলো ছাত্রদল

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শোমসপুর আবুল তালেব ডিগ্রী কলেজ কেন্দ্রের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাধ্যে বোতল জাত বিশুদ্ধ খাবার পানি ও পরীক্ষার উপকরণ বিতরন করেছে ছাত্রদল।

রবিবার সকালে পরীক্ষা শুরুর আগে শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজ গেট দিয়ে হলে প্রবেশের সময় পরীক্ষার্থীদের হাতে ছাত্রদলের উপহার সামগ্রী পৌচ্ছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য আরিফুল ইসলাম বাবু, খোকসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রিয়াজ, খোকসা পৌর ছাত্রদলের সভাপতি তানভীর শরিফ স্বাধীন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম টনি, খোকসা পৌর ছাত্রনেতা তানজিদ ইসমাইল আদিত্য প্রমুখ।

আরও পড়ুন –কুষ্টিয়া পৌর বিএনপির কাউন্সিলে কারচুপির অভিযোগে পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন

উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গত সপ্তাহে খোকসা সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩...

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...