রবিবার, মার্চ ২২, ২০২৬.
Home Blog Page 758

সপরিবারে করোনায় আক্রান্ত সাংবাদিক আবেদ খান

0
journalist-abed-khan-corona-droho

দ্রোহ অনলাইন ডেস্ক: 

সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন সাংবাদিক আবেদ খান। তিনি দৈনিক জাগরণের সম্পাদক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের চেয়ারম্যান। দৈনিক জাগরণের প্রধান প্রতিবেদক জাকির হোসেন জানিয়েছেন তাঁর স্ত্রী, ছেলে, পুত্রবধূ, নাতি ছাড়াও বাসার একজন গৃহকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, গতকাল শনিবার নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। বর্তমানে তাঁরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন:

সহধর্মিনীর পশেই চিরনিদ্রায় শায়িত হলেন কামাল লোহানী
সীমান্তে ভারতীয় খাসীয়াদের হাতে বাংলাদেশি নিহত

সহধর্মিনীর পশেই চিরনিদ্রায় শায়িত হলেন কামাল লোহানী

0
kamal-Dro-21-p-1-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানীকে তার সহধর্মিনী দীপ্তি লোহানীর কবরের পাশে দাফন করা হয়েছে।

শনিবার রাত সোয়া ৮টার দিকে উল্লাপাড়ার সলপ ইউনিয়নের সোনতলা গ্রামে এসে পৌঁছায় প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানীর মরদেহ। এলাকাবাসীর মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনরা।

কামাল লোহানীকে তার গ্রামবাসীরা অশ্রুসজল চোখে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দিয়ে শেষ বিদায় জানান। গ্রামের কবরস্থানে সহধর্মিনী বীর মুক্তিযোদ্ধা দীপ্তি লোহানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

প্রশাসনের কর্মকর্তারা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গার্ড অব অনার প্রদান করেন ।

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম শফি, ইউএনও আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মেয়র এস.এম. নজরুল ইসলামসহ সরকার দলীয় নেতাকর্মী ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আরও পড়ুন

করোনা নিয়ে সমন্বয়হীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিবেন না- কাদের

লা-লীগের আজকের খেলায় সন্ধ্যা ৬.০০ টায় মুখোমুখি হবে সেল্টা ভিগো বনাম আলাভেজ।

0

আজ সন্ধ্যা ৬.০০ টায় মুখোমুখি হবে সেল্টা ভিগো বনাম আলাভেজ।
রাত ১১.৩০ মিনিটে মুখোমুখি হবে ওসাসুনা বনাম ভ্যালেন্সিয়া।
এবং রাত ২.০০ টায় মুখোমুখি হবে রিয়াল  মাদ্রিদ বনাম লা রিয়াল । ম্যাচ গুলো সরাসরি দেখা যাবে ফেসবুকে লাইভে।

 

লা-লীগের আজকের খেলায়

সীমান্তে ভারতীয় খাসীয়াদের হাতে বাংলাদেশি নিহত

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতীয় খাসীয়াদের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত ও অপর আরেকজন আহত হয়েছেন।

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের শাতাল গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস (৩৪) নিহত হয়েছেন । এ ঘটনায় আহত আরেক বাংলাদেশি ইন্দ্র বিশ্বাস(২২) একই উপজেলার প্রেমপাড়া গ্রামের নরেন্দ্র বিশ্বাসের ছেলে।

৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহমদ ইউসুফ জামিল বলেন, কালাইরাগ বিওপির আওতাধীন বর্ধন খাল গ্রাম দিয়ে কয়েকজন বাংলাদেশি জ্বালানি কাঠ সংগ্রহের জন্য শনিবার দুপুরে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে ভারতীয় খাসিয়া নাগরিকরা তাদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই বাবুল মারা যায়।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

রাজবাড়ীতে একদিনে করোনায় আক্রান্ত ৪১ জন

0
Covid-Dro-16-p-5

রাজবাড়ি প্রতিনিধি

রাজবাড়ীতে এক দিনেই প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলামসহ ৪১ জন।

শনিবার স্বাস্থ্য বিভাগ থেকে আসা ১৪১ টি নমুনার মধ্যে বালিয়াকান্দির নির্বাহী অফিসার, চিকিৎসক ২জন, কালুখালী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ও ৭ জন স্বাস্থ্য র্কমীসহ ৪১ জনের করোনা পজেটিভ এসেছে। এ অব্দি জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৬ জন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম বলেন, নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৮ জন, কালুখালী উপজেলায় মোট ১৩ জন, বালিয়াকান্দি উপজেলায় ২ জন চিকিৎসক,উপজেলা নির্বাহী অফিসারসহ মোট ১৫ জন, গোয়ালন্দ উপজলোয় সাংবাদিক পরিবারের ২জন সহ মোট ৩ জন এবং পাংশা উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাজবাড়ী জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৯ জন এবং করোনায় মারা গেছে ২ জন।

খোকসায় চিকিৎসক ও পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

0
Hospital-Dro-20-p-16
করোনাজয়ী দম্পতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ অপর এক পোশাক শ্রমিক নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।

শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তার দেওয়া তথ্য মতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সায়েম এর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। এক পর্যায়ে গত ১৮ জুন তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়ার পিসিআর ল্যাবে পাঠানো হয়। এছাড়া একই দিনে নমুনা সংগ্রহ করা হয় পোশাক শ্রমিক রুহুলের। তার বাড়ি খোকসা উপজেলার গোপগ্রামে।

জানা গেছে, সম্প্রতি পোশাক শ্রমিক রুহুল আমিনের জ¦র আসে। জ¦র স্বাভাবিক নিয়মে চলেও যায়। কিন্তু চাকুরীতে যোগদানের জন্য কোভিড-১৯ নেগেটিভ সনদ পাবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা দেন। বিধিবাম হওয়ায় তার শরীরে ঘাতক ব্যাধি করোনা পজেটিভ শনাক্ত হয়।

শনিবার রাতে সিভিল সার্জনের কার্যলয় থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে এ তথ্য নিশ্চিত করা হয়। এরপর করোনা আক্রান্ত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কোয়ার্টারে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও আক্রান্ত পোশাক শ্রমিকের বাড়ি লকডাউন করা হয়েছে।

এ অব্দি খোকসা উপজেলাতে ১৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮ জন সর্বশেষ সুস্থ হয়েছেন ডেন্টাল টেকনোলজিস্ট স্বপন সাহা ও অপর এক পোশাক শ্রমিক আমলাবাড়ি ইউনিয়নের জাকির হোসেন। বিগত সময়ে নমুনা পরীক্ষায় পজেটিভ আসা আকলিমা খাতুন ও তার স্বামী আজিমুদ্দিন সুস্থ হয়ে ওঠায় শনিবার খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন

ক্যাপ্টেন মাশরাফি কোভিড-১৯ শনাক্ত

ক্যাপ্টেন মাশরাফি কোভিড-১৯ শনাক্ত

0
Mas-Dro-20-p-15-compressed
মাশরাফির ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

প্রাণঘাতী মহামারী করোনার বিরুদ্ধে অনেকটা সম্মুখযুদ্ধে মেতেছিলেন ক্যাপ্টেন মাশরাফি। ক্রিকেটার হিসেবে নয় বরং ক্রিকেট সত্তার বাইরে এসে নিজেকে জনপ্রতিনিধি পরিচয়ে নড়াইলকে করোনামুক্ত করার ঘোষণা দিয়েছিলেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা।

শনিবারের একটি খবর চমকে দিয়েছে মাশরাফি ভক্তদের। তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা নিয়ে মাশরাফি বিন মুর্তজা করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে পরীক্ষার রির্পোট পজেটিভ আসে।

তিনি নিজেই করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করে বলেন, জ্বর ও গায়ে ব্যথা বাদে আর কোনো উপসর্গ নেই। তবে এখন জ্বর তেমন নেই।

আপাতত আইসোলেশনে আছেন তিনি। নড়াইল এক্সপ্রেস ম্যাশ নিজ ঘরেই চিকিৎসা নিচ্ছেন ।

 

আরও পড়ুন

লা লীগের একম্যাচে গোলশুন্য অপরটিতে এইবার জয়ী

রবিবার সূর্যগ্রহণ

0
RingofFire-Dro-20-p-15-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রবিবার পূর্ণবলয় সূর্যগ্রহন। বাংলাদেশের আকাশ মেঘশুণ্য থাকলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এটি হবে বছরের প্রথম সূর্যগ্রহন।

বলয়গ্রাস সূর্যগ্রহন সম্পর্কে আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ রোনাকী খোন্দকার বলেন, বছরের প্রথম সূর্যগ্রহন শুরু হবে কঙ্গোতে। ভারতের আকাশে সর্ব্বোচ সময় দৃশ্যমান হলেও ফিলিপিনের আকাশে শেষ হবে মহামারী বছরের সূর্যগ্রহণ।

কঙ্গোর ইম্পফোল্ডো শহরে ২১ জুন সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে গ্রহন শুরু হবে। কঙ্গোর বোমা শহরে ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে । ভারতের যোশীমঠ শহরে দেখা যাবে সর্বোচ্চ গ্রহণ বেলা ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। ফিলিপিনের সামার শহরে ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে । আর ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শেষ হবে ফিলিপিনের মিন্দানাও শহরে ।

আরও পড়ুন

কুষ্টিয়ায় জোড়া গোখড়া সাপসহ ২৬ টি ডিম উদ্ধার

সর্বশেষ সংবাদ

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...