বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 103

বিভ্রান্তিতে পরীক্ষার্থী অভিভাবক : এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ভুল নোটিশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পত্র, রেজিষ্ট্রেশন কার্ড, কলম, ক্লেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেয়া হয়েছে। এ নোটিশ দেখে হতভম্ব হয়েছে শিক্ষার্থী-অভিভাবকরা।

বৃহস্পতিবার সকালে পরীক্ষার হলে গিয়ে এ নোটিশ দেখতে পান শিক্ষার্থী ও অভিভাবকরা। নোটিশের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, প্রবেশ পত্র, রেজিষ্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশটি ভুলবশত দেয়া হয়েছিল। কম্পোজের মিসটেকের কারণে এ ঘটনা ঘটেছে। পরে বিষয়টি জানাজানি হলে সেটা রিমুভ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষার হলে কি কি নিয়ে আসা যাবে আর কি কি আনা যাবে না, সেটা প্রত্যেকটা পরীক্ষার্থী জানে। এখানে আমাদের ইন্সট্রাকশন দেয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ না। বোর্ড যা বলবে, সবাইকে তাই-ই মানতে হবে।

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, প্রবেশ পত্র, রেজিষ্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেয়া হয়েছিল। এটা দেখে আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম।

গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে এমন নোটিশ বা নির্দেশনা আমর আশা করি না। অবহেলা, দায়িত্বহীনতা ও উদাসিনতার কারণে এমন ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

আরও পড়ুন – কুষ্টিয়ায় টর্চার সেলের সন্ধান: অস্ত্র-মাদকসহ সন্ত্রাসী আটক

কুষ্টিয়া জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা গেছে, এ বছর কুষ্টিয়ায় ৩৯টি কেন্দ্রে ২০ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর বোর্ডের অধীনে এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র। মাদ্রাসা বোর্ডের অধীনে কুরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় টর্চার সেলের সন্ধান: অস্ত্র-মাদকসহ সন্ত্রাসী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি তিনতলা বাড়ি থেকে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার আইলচারা বাজার সংলগ্ন একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আটককৃতরা দীর্ঘদিন ধরে এই ভবনটি অপরাধের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল। তারা বাড়িটিকে একটি টর্চার সেল বা নির্যাতনকেন্দ্রে রূপান্তর করেছিল। যেখানে চাঁদাবাজি ও অপহরণের জন্য ধরে আনা ব্যক্তিদের উপর নির্যাতন চালানো হতো। অপহৃতদের পরিবার থেকে আদায় করা হতো মোটা অঙ্কের মুক্তিপণ।

আটককৃত সন্ত্রাসীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বাগডাঙ্গা এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইমরান খান মানিক, বড় আইলচারা এলাকার মৃত মোজাম ডাক্তারের ছেলে রনি, মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের দক্ষিণ কাটদহ এলাকার বাসিন্দা সজীব, একই ইউনিয়নের চিথলিয়া গ্রামের রাব্বি ও একই গ্রামের শাকিল।

স্থানীয় বাসিন্দারা জানান, মানিকের নেতৃত্বে এই চক্রটি এলাকায় দীর্ঘদিন ধরে ভয় ও ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাস ছিল তাদের নিত্যকার কাজ।

যৌথ অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে এবং অনেকে বাইরে এসে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অপহরণ সংক্রান্ত ধারায় একাধিক মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। এই চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে দ্রæত গ্রেপ্তার করা হবে।

কুষ্টিয়ায় পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ” প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনি সময়” এই শ্লোগান নিয়ে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাশার।

আরও পড়ুন – ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে দুই সাংবাদিককে বেকসুল খালাস

মূল আলোচক হিসেবে ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান প্রমুখ। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে দুই সাংবাদিককে বেকসুল খালাস

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দুই সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বেকসুল খালাস পেয়েছেন।

খালাস পাওয়া দুই সাংবাদিক হচ্ছেন অনলাইন নিউজ পোর্টাল দ্যা ডেইলি নতুন টাইমসের সম্পাদক ও  গ্লোবাল টেলিভিশন এর কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিম এবং অপর অনলাইন নিউজ পোর্টাল ভয়েজ অফ কুষ্টিয়ার সম্পাদক এবং স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ জুয়েল।

খুলনা বিভাগীয় সাইবার ট্রাইবুনালের প্রসিকিউটর এ পি পি এস এম মশিউর রহমান বুধবার এই দুই সাংবাদিকের খালাস লাভের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে , কুষ্টিয়া পৌর এলাকার জুগিয়ার জনৈক সবুজকে নিয়ে অনলাইন দুটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় ২০২১ সালের ৬ জুন কুষ্টিয়া থেকে পরিচালিত দ্যা ডেইলি নতুন টাইমস অনলাইন পোর্টাল এবং ভয়েজ অফ কুষ্টিয়া এই দুই অনলাইন পোর্টালের দুই সম্পাদকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ৫টি ধারায় মামলাটি দায়ের করা হয়।

প্রতিবেদনের মাধ্যমে সবুজের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ভুয়া সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ করা হয়। ২০২৪ সালে কুষ্টিয়া মডেল থানার উপ পরিদর্শক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর দীর্ঘদিনের শুনানি শেষে বুধবার খুলনা সাইবার ট্রাইবুনাল আদালতের বিজ্ঞ বিচারক দুই সাংবাদিককে বেকসুর খালাস প্রদান করেন।

আরও পড়ুন – কর ফাঁকি দেওয়া চার প্রতিষ্ঠান মালিককে জরিমানা

মামলা থেকে খালাসের পর সাংবাদিক মুন্সী শাহীন ও সনি আজিম বলেন, আদালতের এই রায়ের মধ্য দিয়ে আমরা ন্যায়বিচার পেয়েছি।

কর ফাঁকি দেওয়া চার প্রতিষ্ঠান মালিককে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে কসমেটিকস জাতীয় লাগেজ পণ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠান মালিককে ৩০ হাজার টাকা এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় এক টেক্সটাইল মালিককে ২৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে কুমারখালী শহরের সোনাবন্ধু সড়কে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া কিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা (সিএম) দীপঙ্কর কুমার দত্ত।

আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে কুমারখালী স্টোর, কৃষ্ণ গোপাল ও পদ্মা কসমেটিকসে বিভিন্ন প্রকার প্রসাধনী বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালত কুমারখালী স্টোরের মালিক নঈম শেখকে ১০ হাজার টাকা, কৃষ্ণ গোপাল কসমেটিকসের মালিক কমল সাহাকে ১০ হাজার টাকা এবং পদ্মা কসমেটিকসের মালিক সুকুমার সাহাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও লাইসেন্সের মেয়াদ না থাকায় রানা টেক্সটাইলের স্বত্বাধিকার মাসুদ রানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন – কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে লাগেজ পণ্য বিক্রি এবং বেধ লাইসেন্স না থাকার অপরাধে প্রতিষ্ঠান মালিকদের ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উফশি আমন ধানের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার ২০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার প্রদান অন্ষ্ঠুানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর। অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, সাংবাদিক কে এম আর শাহিন প্রমুখ।

জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ১৪ হাজার ৭০০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ধানের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৪ – ২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির দুই হাজার ২০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়।

আরও পড়ুন – খোকসায় ছাত্রলীগের সাবেক নেতা জেম আটক

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার কৃষকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছেন। প্রণোদনার উপকরণ কোনো কৃষক ব্যবহার না করে বিক্রি করলে বা নষ্ট করলে ভবিষ্যতে তাদের কর্মসূচি থেকে বাদ দেওয়া হবে।

খোকসায় ছাত্রলীগের সাবেক নেতা জেম আটক

0

স্টাফ রিপোর্টার

খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা জাবিউল আলম জেম আটক হয়েছে।

পুলিশের হোয়াটস অ্যাপের তথ্যে জনা গেছে, সোমবার দিনগত রাতে পুলিশের একটি দল উপজেলা সদরের পৌর এলাকার চুনিয়াপাড়া থেকে জাবিউল আলম জেমকে আটক করে। সে চুনিয়া পাড়ার মনওয়ার-উল-আলম ওরফে মহব্বত আলীর ছেলে। জাবিউল আলম জেম খোকসা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলো।

আরও পড়ুন – মিষ্টির কারখানার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা

তাকে খোকসা থানায় ২৪ মে দায়েরকৃত ১০ নম্বর মামলায় আসামী হিসেবে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।

মিষ্টির কারখানার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাড়ির পিছনে বিশাল গরুর খামার। তার সঙ্গেই লাগোয়া গোবরের স্তুপ। গোবর আর খামার ঘেঁষেই মিষ্টিজাত পণ্য তৈরির কারখানা। নেই কোনো বেড়া বা ঢাকনার ব্যবস্থা। মশা, মাছি ও পোকামাকড় ভনভন করছে। উড়ে বেড়াচ্ছে পাখি। আবার কারখানাটির নেই কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্রাদি। তবুও কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই প্রায় দুই বছর ধরে চলছিল কারখানাটি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী দয়রামপুর ঘোষপাড়া এলাকার বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এন্ড বেকারীতে অভিযান চালিয়েছে কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.মাসুম আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য পরিদর্শক ইয়াসিন আরাফাত, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কারখানাটি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে অবস্থিত।

কারখানার ব্যবস্থাপক সুশান্ত রায় বলেন, কোনো বৈধতা ছাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে প্রায় দুই বছর ধরে চলছে কারখানাটি। আমাদের ভুল হয়েছে। খুব দ্রæতই সংশোধন করা হবে।

জানতে চাইলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.মাসুম আলী বলেন, যেন গরুর খামারেই তৈরি হচ্ছে মিষ্টিজাত পণ্য। এখানে পশুপাখির অভয়ারণ্য ও অবাধ বিচরণ। কোনো বৈধতায় নেই। সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং কাগজপত্রাদি না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যেহেতু কোনো বৈধতা নেই, সেহেতু কারখানাটি বন্ধ হওয়া প্রয়োজন কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংশোধনের জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে। কিছু মিষ্টিজাত পণ্য ধ্বংস করা হয়েছে। আইন অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – খোকসায় প্রতিপক্ষের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা নিহত

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে খুব দ্রæতই কারখানাটি বন্ধ করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

খোকসায় প্রতিপক্ষের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা নিহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রতিবেশীর মেয়েকে শাসন করা কেন্দ্র করে ছেলে উপর হামলা করে প্রতিপক্ষ। হামলাকারীদের থামাতে গিয়ে হামলায় আহত হন বৃদ্ধ মহম্মদ আলী (৭৫)। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহত বৃদ্ধ মহম্মদ আলীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার প্রত্যুষে (ভোর ৪টার দিকে) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারাগেছেন। নিহতের বাবার নাম আকমত আলী প্রামানিক।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার সাতপাখিয়া গ্রামের মহম্মদ আলীর ছেলে তারিকুল ইসলাম তারিক প্রতিবেশীর এক মেয়েকে রাস্তায় শাসন করেন। এ ঘটনাটি মেয়ের পরিবার জানার পর সন্ধ্যায় তারা তারিকুলের বাড়িতে চড়াও হয়। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে প্রতিপক্ষ বাড়ির পাশে রাস্তায় তারিকেলের উপর হামলা করে। এ সময় বৃদ্ধ মহম্মদ আলী ছেলেকে উদ্ধারে এগিয়ে গেলে প্রতিপক্ষ তার উপর হামলা করে। তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। রাতে বৃদ্ধ মহম্মদ আলীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার দুপুরে নিহত মহম্মদ আলী মৃতদেহ গ্রামে আনা হলে শোকাহত মানুষের ঢল নামে। তাকে একনজর দেখার জন্য নারী পুরুষের লম্বা লাইন পরে যায়। নিহতের পরিবার ঘিরে শোকের মাতম চলতে দেখা যায়।

অন্য দিকে ঘাতক সোনাই শেখর বাড়িতে সুন-সান নিরবতা। ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে পরিবারের সবাই। গোপগ্রাম ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও থানা পুলিশের একটি দল ঘাতক সোনাই শেখের বাড়িটি পাহাড়া দিতে দেখা যায়।

প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয় মেম্বরের স্ত্রী ফেরদৌসি খাতুন বলেন, সোনাই সেখের মেয়েকে খারাপ কথা বলায় এ হামলার ঘটনা। সোমবার বিকালে সোনাই সেখ ও তারা লোকজন প্রথমে মহম্মদ আলীর বাড়িতে হামলা করে। পরে আবার দ্বিতীয় দফায় তারাই হামলার ঘটেনা ঘটায়।

তারিকুল ইসলাম তারিক বলেন, সোনাই শেখের স্ত্রীর নির্দেশেই তার মেয়েকে শাসন করেছিলেন। এ নিয়ে বিকালে ও রাতে দুই দফায় তার বাড়িতে হামলা করা হয়। রাস্তায় তার উপর প্রতিপক্ষ হামলা করে। এ সময় তার বাবা মহম্মদ আলী তাকে রক্ষায় এগিয়ে এসে হামলার শিকার হন। তিনি বাবার ঘাতকদের বিচারের দাবি করেন। তিনি তার বাবার হত্যা কারীদের বিরুদ্ধে থানায় মামলা করবেন।

আরও পড়ুন – ভেড়ামারায় বিলুপ্ত প্রজাতির ৬৭ টি কচ্ছপ উদ্ধার

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, এলাকার পরিস্থিতি শান্ত আছে। নিহতের পরিবার আসছে রাতেই মামলা হবে। আসামী গ্রেফতারের চেষ্টাও চলছে।

ভেড়ামারায় বিলুপ্ত প্রজাতির ৬৭ টি কচ্ছপ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় র‌্যাবের অভিযানে বিলুপ্ত প্রজাতির ৬৭টি কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার হয়েছে।

সোমবার দুপুরে কচ্ছপগুলো বিক্রির খবর পেয়ে উপজেলার সাতবাড়িয়া বাজারে ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুদীপ্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় উদ্ধার হওয়া কচ্ছপগুলো ভেড়ামারা বন বিভাগের কাছে হস্তান্তর করার পর বিকালে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

সুদীপ্ত সরকার জানান, দুপুরে গোপন সংবাদে জানতে পারি উপজেলার সাতবাড়িয়া বাজারে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বিক্রি হচ্ছে। এরপর র‌্যাবের একটি দল ক্রেতা সেজে ওই বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ১১টি বড় ও ৫৬টি ছোট বিলুপ্ত প্রজাতির কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়। সাধারণত কড়িকাইট্টা কচ্ছপ ভারতে বেশি পাওয়া যায়। দেশের বিভিন্ন জায়গা থেকে একত্র করে একই এলাকার মহিবুল ইসলামের ছেলে মাহি (২০) কচ্ছপগুলো স্থানীয় বাজারে বিক্রি করছিল। পরে বিক্রেতার কাছ থেকে কচ্ছপগুলো উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তার করা হয়েছে।

আরও পড়ুন – খোকসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে আমরা কচ্ছপগুলোকে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেছি।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।