রবিবার, এপ্রিল ১২, ২০২৬.
Home Blog Page 183

খোকসায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় খোকসায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করা হয়।

রবিবার বিকালে খোকসা উপজেলা যুবদল ও পৌর যুবদল ব্যানারে মুক্তিযোদ্ধা চত্বর থেকে র‌্যালীটি বের করা হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা এবং দোয়া করা হয়।

আরও পড়ুন – দৌলতপুরে পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপি’র সভাপতি এজেডজি রশিদ রেজা বাজু মুন্সি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু হেনা মোস্তফা সালাম লুলু। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহারুল আলম।

দৌলতপুরে পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রবিবার সকাল ৯ টার দিকে নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে ডুবে সে নিখোঁজ হয়।

নিহত শিক্ষার্থী ফিলিপনগর কলেজপাড়া গ্রামের রাখি হোসেনের ছেলে সজিব হোসেন (১৫)। সে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, গত শনিবার দুপুরে সজিবসহ ৫-৬ জন বন্ধু গোলাবাড়িয়া গ্রামের কাছ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল ¯্রােতে সজিব পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। রবিবার ভোরে খুলনা থেকে আসা ডুবুরি দল নদীতে উদ্ধার কাজ শুরু করলে সকাল ৯টার সময় সজিবকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, আমরা শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুলনা থেকে ডুবুরি দল এসে সকালে নদী থেকে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থা উদ্ধার করেছে।’

আরও পড়ুন – ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বিরুদ্ধে বিক্ষোভ

দৌলতপুর থানার পরিদর্শক তারেকুল হক বলেন, ‘ভেড়ামারা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সকালে সজিব নামের ওই শিক্ষার্থীকে মৃত অবস্থা উদ্ধার করেছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বিরুদ্ধে বিক্ষোভ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি পদে সদ্য নির্বাচিত সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুলকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের করে। মিছিলটি শহর ঘুরে আবার শহীদ মিনার এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আন্দোলনকারীরা জানান, পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসর ৭ জানুয়ারীর নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন নাসের শাহরিয়ার জাহেদী মহুল। সাবেক এই সংসদ সদস্য ঝিনাইদহ জেলা আ’লীগের সক্রিয় সহ-সভাপতি। একটি চক্র ব্যক্তিগত লাভের আশায় তাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ করে দিয়েছে। তারা ফেডারেশনের এই সদস্যক অব্যহতি দেওয়ার দাবি করেন।

আরও পড়ুনে – কুমারখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা অনুষ্ঠিত

সমাবেশে বক্তব্য রাখেন, সমন্বয়ক রিহান আহম্মেদ রায়হান, মীর রাকিব, তানিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস সনি, কেয়া খাতুন ও আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

কুমারখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন দীর্ঘ ১৬ বছর পর শোভাযাত্রা করেছে।
এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

রবিবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এমন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল।

আয়োজকরা জানায়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০ টা থেকে উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা কুমারখালী হলবাজার এলাকায় এসে জড় হন। এরপর দুপুর ১২ টার দিকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হলবাজা, গণমোড়, থানামোড়, স্টেশনবাজার, গোলচত্বর, কাজীপাড়া মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় হলবাজার এসে শেষ হয়।

পরে হলবাজার এলকায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনছার প্রামাণিক।

আরও পড়ুন – রাষ্ট্রপতির অপসারণ নিয়ে বিএনপি সিদ্ধান্ত জানায়নি: হাসনাত

উপজেলা যুবদলের আহবায়ক এ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে।

রাষ্ট্রপতির অপসারণ নিয়ে বিএনপি সিদ্ধান্ত জানায়নি: হাসনাত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি।

শনিবার (২৬ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৭ নেতার সঙ্গে বৈঠকে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির কয়েকজন নেতা।

বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গত ২৩ অক্টোবর আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম। ফ্যাসিবাদ বিলুপ্তের আরেকটি বাধা হিসেবে আমাদের সামনে এখন এসে দাঁড়িয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ।

তিনি বলেন, আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করছি। আজকে বিএনপির সঙ্গে আলোচনা করেছি। সেখানে ৩টি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমটি হচ্ছে- সেকেন্ড রিপাবলিক কীভাবে গঠন করা যায় এবং ঘোষণা দেব তা নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে কীভাবে দ্রæততম সময়ে অপসারণ করা যায় এবং কীভাবে রাজনৈতিক সংকট দূর করা যায়- তা নিয়ে কথা বলেছি। তৃতীয়ত, জাতীয় ঐক্যকে ধরে রেখে কীভাবে সরকার পরিচালনা করা যায় তা নিয়ে কথা বলেছি।

হাসনাত বলেন, বিএনপির আমাদের সব কথা শুনেছে। তারা জানিয়েছেন আমাদের বার্তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে পরে তাদের সিদ্ধান্ত জানাবে।

জামায়াতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে তারা একমত পোষণ করেছেন বলেও জানান হাসনাত। তিনি বলেন, একই ইস্যুতে আমরা ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেছি। তারাও নৈতিকতার জায়গা থেকে রাষ্ট্রপতিকে অপসারণ চায়।

আগামীতে এসব বিষয় নিয়ে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান হাসনাত আবদুল্লাহ।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সাতজন অংশ নেয়। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ৯ জনের পরিচয় দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক।

আরও পড়ুন – কুমারখালীতে পদ্মায় ইলিশ ধরায় ৫ জেলেকে জরিমানা

তারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র উমামা ফাতেমা, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক রিফাত রশিদ, জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য সচিব আকতার হোসেন, সদস্য আরিফুল ইসলাম আদিব।

কুমারখালীতে পদ্মায় ইলিশ ধরায় ৫ জেলেকে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৫ জেলেকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে প্রায় দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

শনিবার সন্ধ্যায় উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া বাজার এলাকায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত এ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়াও জব্দকৃত মাছ স্থানীয় এতমিখানায় প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন – উপজেলার গোবিন্দপুর গ্রামের কাদের মোল্লার ছেলে আব্দুর রহিম (৩২) ও খোরশেদপুর গ্রামের হাসেফ শেখের ছেলে মো. হাসান (৪৩), খোকসা উপজেলার পূর্ব আমবাড়িয়া এলাকার রহমতের ছেলে মো. লিটন (৩০), পাবনা সদর উপজেলার পীরপুর গ্রামের চাঁদ মোল্লার ছেলে শহিদ মোল্লা (৪৯) ও চর বললামপুর এলাকার আইয়ুব আলীর ছেলে সাহেব আলী (৩৫)।

জ্যেষ্ঠা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এসময় ইলিশ ধরা, আরোহন, পরিবহন ও বিক্রয় নিষেধ। আইন অমান্যকারীকে সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে। এছাড়াও উভয় দন্ডও হতে পারে। এ উপজেলায় পদ্মা নদীর প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে মা ইলিশের প্রজনন রয়েছে। নিষেধাজ্ঞা প্রতিপালনে নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৫ জেলেকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন – প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন

তিনি আরও বলেন, জব্দকৃত প্রায় দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এবং জব্দকৃত প্রায় ১২ কেজি মাছ এতিমখানায় প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে জেনারেল ওয়াকার-উজ-জামান তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফেরেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এবং কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ১৭ অক্টোবর সেনাবাহিনী প্রধান নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জেয়ান পিয়ারি ল্যাকরোয়িক্স, ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খের, জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইলজে ব্রান্ডস খেরিস, আন্ডার সেক্রেটারি জেনারেল, ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল ও পিস বিল্ডিং অ্যাফেয়ার্সের পক্ষে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং প্যাসিফিক বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মেদ খালেদ খিয়ারি এবং ডিরেক্টর অব অফিস ফর পিস কিপিং স্ট্রাটেজিক পার্টনারশিপ জেনারেল জাই মেননের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎকালে তারা বাংলাদেশি শান্তিরক্ষী, বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের শান্তিরক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন – বাফুফে সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল

এসব বৈঠকে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নীতি নির্ধারণী/ফোর্স কমান্ড পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে গুরুত্বারোপ করেন।

বাফুফে সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে বিপুল ভোটে তাবিথ আউয়াল জয়ী হয়েছেন। ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। তাবিথের একমাত্র প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৫ ভোট। সভাপতির ভোটের সংখ্যা জানিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট প্রদান। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রদান করেন।

বাফুফের প্রথম সভাপতি ছিলেন এসএ সুলতান। তার পর দ্বিতীয় সভাপতি হন কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। টানা ৪ মেয়াদে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি ছিলেন তিনি। তাবিথ বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি। ভোটের হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তাবিথ।

আরও পড়ুরন – পদ্মা তীরে বিক্রয়কেন্দ্র না থাকায় মাছের ন্যায্য দাম পায় না মৎস্যজীবীরা

এবারের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সদস্য পদে ভোট হয়েছে। ২০ পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৪৫ জন। ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে প্রার্থী ৩৭ জন, ৪ সহ-সভাপতি পদে ৬ জন ও সভাপতি পদে ২ জন রয়েছেন। আর সিনিয়র সহ-সভাপতি পদে ইমরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পদ্মা তীরে বিক্রয়কেন্দ্র না থাকায় মাছের ন্যায্য দাম পায় না মৎস্যজীবীরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

খর¯্রােতা পদ্মা নদীর অববাহিকার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর, মরিচার ও রামকৃষ্ণপুর ইউনিয়ন। এসব গ্রামের প্রায় ৯০০ মৎস্যজীবী পরিবারের জীবিকার একমাত্র উৎস্য নদীর প্রকৃতিক মাছ শিকার। এ ছাড়া বাড়তি আয়ের আশায় নদীপাড়ের সাধারন মানুষ মাছ শিকারকে পেশা হিসেবে গ্রহন করেছেন। প্রতিদিন এসব মাছ বিক্রির জন্য পদ্মা তীরবর্তী অঘোষিত ঘাটসহ এলাকার আশপাশের ছোট বড় হাট বাজারগুলোতে। আর নদীর এসব টাটকা মাছের বেচাকেনা চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পদ্মা তীরের ঘাটগুলোতে প্রতিদিন লাখ লাখ টাকার মাছ বিক্রি হয়। এই হিসাবে বছরে শতকোটি টাকার মাছ বিক্রি হয়। তবে পদ্মা অববাহিকায় সরকারি ভাবে মাছ বিক্রয়কেন্দ্র গড়ে ওঠেনি।

এসব হাটে সবচেয়ে বেশি দেখা মেলে চিংড়ি, পিউলি, চ্যালা, ঘাউরা, বাঁশপাতা, বাইম, বেলে, ট্যাংরাসহ নানা পদের মাছ। এগুলো আকারভেদে ১৫০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে।

জানা গেছে, পদ্মা তীরবর্তী হওয়া সত্বেও বৃহত্তর এই উপজেলায় এখন পর্যন্ত কোনো মৎস্য বিক্রয়কেন্দ্র গড়ে ওঠেনি। যার কারণে জেলেরা তাদের মাছের সঠিক দাম থেকে বঞ্চিত হচ্ছেন। একইভাবে দ্রæত মাছ বিক্রিতেও পড়ছেন বিড়ম্বনায়। তাই এলাকার জেলেরা দাবি তুলেছেন, দ্রæত এখানে সরকারি উদ্যোগে একটি মৎস্য বিক্রয়কেন্দ্র প্রতিষ্ঠার। আর এটা সম্ভব হলে শুধু মৎস্যজীবী পরিবারের সমৃদ্ধিই বয়ে আনবে না, স্থানীয় মৎস্য খাতকে সমৃদ্ধ করবে।

মৎস্যজীবী সিদ্দিক ও জামাল জানান, প্রতিদিন পদ্মা নদী থেকে তাঁরা যে পরিমাণ মাছ শিকার করেন, তা বিক্রির জন্য তীরবর্তী ঘাট ও স্থানীয় বাজারের হাটগুলোতেই নিয়ে আসেন। কিছু পরিমাণ পাঠানো হয় কুষ্টিয়া শহরের আড়তেও। এতে প্রতিদিন যা আয় হয়, তা দিয়েই চলে তাদের সংসার।

নাজমুল ও মিন্টু বলেন, আকার ও মাছের ধরনের ওপর নির্ভর করে মাছের দাম নির্ধারণ হয়। আবার ক্রেতার থেকে আমদানি বেশি হলে দাম কমে এসব মাছের।

কথা হয় নদীর পাড়ে মাছ কিনতে আশা তুষার রহমানের সঙ্গে। তিনি বলেন, সকালে ঘাটে এসেছি নদীর টাটকা মাছ কিনতে। যদিও এখানে দাম বেশি। তবে একদম ফ্রেশ এসব মাছের স্বাদ বেশি।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ বলেন, প্রতি মৌসুমের মে মাসের শেষ সময় থেকে ডিসেম্বরের পর্যন্ত নদীতে মাছ বেশি পাওয়া যায়। প্রতিদিন কী পরিমাণ মাছ শিকার বা বিক্রি হয়, এর সঠিক তথ্য পাওয়া না গেলেও গড়ে অন্তত দেড় হাজার কেজি মাছ বিক্রি হয়। যার থেকে বছরে কমপক্ষে ১০০ কোটি টাকার বেশি আয় হওয়ার কথা।

আরও পড়ুন – কুমারখালীতে রেস্তোরা ও চাউলের দোকানে জরিমানা

মৎস্য কর্মকর্তা আরও জানান, আমরা একাধিকবার প্রস্তাব পাঠিয়েছি, তবে বাস্তবায়ন হয়নি। এখানে একটি মৎস্য বিক্রয়কেন্দ্র তৈরি করা সম্ভব হলে এই খাতের আরও উন্নয়ন সম্ভব।

কুমারখালীতে রেস্তোরা ও চাউলের দোকানে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে রেস্তোরার ফ্রিজে পচা-বাসি খাবার রাখা ও খাবারের রং মিশানো মসলা ব্যবহার করার অপরাধে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্স। এছাড়াও ক্রয়মূল্যের চেয়ে বেশি দাম দেখিয়ে চাল বিক্রির অপরাধে অপর দুই ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সততা হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক রাজু আহম্মেদকে ২৫ হাজার টাকা, আলিম ট্রেডার্সের মালিক মো. আব্দুল আলিমকে ৫ হাজার টাকা ও ভাই ভাই খাদ্য ভান্ডারের মালিক মো. হাসানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। এসময় তাঁকে সহযোগীতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক ফারুক হোসেন, কুষ্টিয়া টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন – গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

এ তথ্য নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচলক সুচন্দন মন্ডল বলেন, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ফ্রিজে পচা-বাসি খাবার রাখা ও খাবারের রং মিশানো মসলা ব্যবহার করার অপরাধে অভিজাত রেস্তোরাঁ সততা হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট, আলিম ট্রেডার্স ও ভাই ভাই খাদ্য ভান্ডারকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...