রবিবার, এপ্রিল ১২, ২০২৬.
Home Blog Page 186

শেখ হাসিনার পদত্যাগ মীমাংসিত বিষয়- রাষ্ট্রপতির

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে মুখ খুললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মীমাংসিত বিষয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করে অন্তর্র্বতী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত না করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-প্রেস সচিব শিপলু জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ বিষয়ে রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে যে প্রচার চালানো হয়েছে, তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হলো, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে, সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং-০১/২০২৪ এ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ৮ আগস্ট, ২০২৪ এর আদেশে প্রতিফলিত হয়েছে।

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ৮ আগস্ট, ২০২৪ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়ার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এ মতামত দিয়েছিলেন।

আরও পড়ুন – দখল ও চাঁদাবাজি: কুষ্টিয়া জেলা বিএনপির কঠোর হুশিয়ারি

মীমাংসিত এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্র্বতীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছন রাষ্ট্রপতি।

দখল ও চাঁদাবাজি: কুষ্টিয়া জেলা বিএনপির কঠোর হুশিয়ারি

0

কুষ্টিয়া প্রতিনিধি

বিএনপির নামে কেউ দখল ও চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপি। এছাড়া দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) রাতে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

বিবৃতিতে বলা হয়েছে ছাত্র-জনতার লড়াই সংগ্রামে বিশ্বের জঘন্যতম আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ঐতিহাসিক বিজয় এসেছে। সম্প্রতি কুষ্টিয়া জেলার অন্তর্গত বালুমহল, জলমহল, হাটঘাট ইত্যাদিতে পতিত স্বৈরাচারী খুনি আওয়ামী সরকারের প্রেতাত্মা ও তাদের দোসররা অবৈধভাবে দখলদারিত্ব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রেখে জনদুর্ভোগ ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

বিবৃতিতে বলা হয়, ক্ষেত্র বিশেষে এই অপশক্তিরা কখনো কখনো রাজনৈতিক সংগঠনের নাম ব্যবহার করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কোন দায়িত্বশীল নেতা কর্মীদের এই ধরনের জনবিরোধী চেষ্টার সাথে সংশ্লিষ্টতা নেই।

বিবৃতিতে জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের কর্মকান্ডে যে বা যারাই জড়িত থাকুক না কেন এবং তার রাজনৈতিক পরিচয় যাইহোক দলগতভাবে বিএনপির অবস্থান তাদের বিপক্ষে এবং জনগণের পক্ষে। সেইসাথে জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে ওই সকল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করে জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি সাধারণ মানুষদের সাথে যোগাযোগ অব্যাহত রখেছে বিএনপির নেতৃবৃন্দ। তারই অংশ হিসেবে কুষ্টিয়ায় সনাতন ধার্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও তিনদিনব্যাপী লালন তিরোধান দিবসের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে এরই মধ্যে জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ দোকান, বাজার, ঘাট দখলের পাঁয়তারা চালাচ্ছে একটি মহল।

সম্প্রতি সদর পৌরসভার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মহিদুল ইসলামের বালু ঘাট ভাগাভাগি নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এঘটনায় ওই ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিস্কার করা হয়েছে। এছাড়া ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ-সহযোগি সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে দলটি। এর পরপরই এই বিবৃতি।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জেলা বিএনপির এই বার্তা দলমত নির্বিশেষে। আমরা জনগণের পক্ষে। দুস্কৃতিকারীরা কোন দলের হতে পারে না। যারা আওয়ামী ফ্যাসিস্টদের সাথে আতাত করে দলকে ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।

খোকসায় দ্বিতীয় দিনও সড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে শ্রেণিকক্ষে বক্তব্য দেওয়া শিক্ষক গনেষ দাস ২৪ ঘন্টায় গ্রেফতার হয়নি। দ্বিতীয় দিনও প্রায় সাড়ে তিন ঘন্টা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হয় সাধার যাত্রীরা।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া-মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গনেষ দাসের অপসারণ ও গ্রেফতার দাবিতে দ্বিতীয় দিনও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। অবরোধ চলাকালে সড়কে বাস ট্রাকের দীর্ঘ লম্বা লাইন পরে যায়। কয়েকশ যানবাহন আটকে যাওয়ায় ভোগান্তিতে পরে যাত্রীরা। তিন ঘন্টা পর বেলা ৪ টায় আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষক গনেষ দাসকে আটকের প্রতিশ্রæতি নিয়ে পুলিশ হাজির হয়। তারা আন্দোলনকারীদের সাথে আলোচনার করেন। পরে শিক্ষর্থীরা অবরোধ তুলে নেয়। সন্ধ্যার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

লালনের আখড়াবাড়ির অনুষ্ঠান থেকে ঘরে ফির ছিলেন বৃদ্ধ সাধক আকবর আলী। তার বহনকারী গাড়িটি অবরোধে আটকা পরে। আন্দোনকারীদের কাছে ভোগান্তির বিষয় তুলে ধরার চেষ্টা করেন তিনি। কিন্তু আন্দোলনকারীদের তোপের মুখে হতবম্ব হয়ে পরেন এই বয়বৃদ্ধ সাধক। পরে আন্দোলনকারীরা তাকে সরিয়ে দেন।

আরও পড়ুুন – ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সন্ধ্যায় আন্দোলনে সামনে সাড়ির নিশান মুঠোফোনে নিশ্চিত করেন, পুলিশের প্রতিশ্রæতির প্রেক্ষিতে তারা
কর্মসূটি আপতত প্রত্যাহার করে নিয়েছেন।

খোকসা থানার ওসি তদন্ত আব্দুল গফুর জানান, তিনি অসুস্থ জনিতত কারনে বিশ্রামে আছেন। তবে সড়ক অবরোধ কারীরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।

ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সুস্থ ধারার সাংবাদিকতা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনার দৃড় সংকল্প ব্যক্ত করেছেন সাংবাদিক নেতারা।

সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির এক সভায় এই সংকল্প ব্যক্ত করেন জেলার সিনিয়র সাংবাদিকরা। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক নেতা আসিফ কাজল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একুশে টিভি ও দৈনিক জনকন্ঠের এম রায়হান, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, দৈনিক কালেরকন্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, দৈনিক দেশ রুপান্তরের রবিউল ইসলাম রবি, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, বাংলাদেশ অবজারভারের আবু জাফর রাজু, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দান হোসেন, বার্তাবাজারের খায়রুল ইসলাম নীরব ও সোনালী খবরের কামরুজ্জামানান লিটন প্রমুখ। সভা সঞ্চালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

আরও পড়ুন – পালানোর আগে যা বলতে চেয়েছিলেন শেখ হাসিনা

সভায় বক্তারা বলেন, সুস্থ ধারার সাংবাদিকতা করলে ঝিনাইদহ প্রেসক্লাব তার সঙ্গে থাকবে। পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করবে। কিন্তু সাংবাদিকতার নাম করে অপসাংবাদিকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক। সভায় সময়ের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ঝিনাইদহ প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন ও ক্লাবের চলমান উন্নয়ন পক্রিয়া বজায় রাখতে সিদ্ধান্ত গৃহীত হয়।

পালানোর আগে যা বলতে চেয়েছিলেন শেখ হাসিনা

0

দ্রোহ নলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে ভারত থেকে বারবার ফোন আসছিল। ফোনে বলা হচ্ছিল, যাতে তার নিরাপত্তা বিঘিœত না হয়। দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার একটি অনুসন্ধানী প্রতিবেদনে শেখ হাসিনা দেশ ছাড়ার আগে ভাষণে কী বলতে চেয়েছিলেন তা নিয়ে বিস্তারিত লিখেছেন। সেখানেই এ সব তথ্য পাওয়া গেছে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মতিউর রহমান চৌধুরী লেখেন, শেখ হাসিনা পালানোর আগে বলেছিলেন- দীর্ঘ নয়, অল্প সময় কথা বলবেন তিনি। কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং সেনাপ্রধানের অনাগ্রহে সে সুযোগ পাননি হাসিনা। তখন তাকে বলা হয়, চারদিকে লোকজন জড়ো হয়ে গেছে, সবাই মারমুখো। অল্প সময়ের মধ্যেই তারা গণভবনে পৌঁছে যেতে পারে। তার নিরাপত্তার কথা ভেবেই তাকে সে সুযোগ দেওয়া যাবে না। হাসিনা বিরক্ত, ক্ষুব্ধ। কিন্তু কিছুই করার ছিল না। বক্তৃতার একটি খসড়া তৈরি করেছিলেন তিনি।

সূত্রে জানা গেছে, ওই বক্তৃতায় তিনি বলতে চেয়েছিলেন- তার ইচ্ছায় নয়, বলপূর্বক তাকে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। কারা এবং কোন বিদেশি শক্তি তার সরকারকে উৎখাত করতে চেয়েছে এটাও তিনি জানাতে চেয়েছিলেন। তার শাসনকালে দেশের কী কী উন্নয়ন হয়েছে তারও বয়ান ছিল।

সকাল থেকে দুপুর, এ সময় নানাভাবে দরকষাকষিও চলছিল। বারবার ফোন আসছিল নয়াদিল্লি থেকে। বলা হচ্ছিল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা যেন বিঘিœত না হয়।

আরও পড়ুন – ইসরায়েলের সব সামরিক লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছি: ইরান

মজার ব্যাপার হচ্ছে, ঢাকার তরফে দিল্লিকে বলা হয়েছিল- তারা যেন বিমান পাঠিয়ে হাসিনাকে নিয়ে যান। সে অনুরোধে সাড়া দেয়নি দিল্লি। এর পর বাংলাদেশের স্ব-উদ্যোগে বিমান বাহিনীর একটি সি-১৩০ বিমানে তাকে দিল্লি পাঠানো হয়।

হাসিনাকে বহনকারী বিমানে আরও দু’জন ছিলেন। তার ছোটবোন শেখ রেহানা ও নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক।

ইসরায়েলের সব সামরিক লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছি: ইরান

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ইসরায়েলের বিরুদ্ধে ইরান পাল্টা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এরই মধ্যে ইসরায়েলের সামরিক সব স্থাপনা শনাক্ত করা হয়েছে। তেল আবিব হামলা করলেই এসব লক্ষ্যবস্তুতে হামলা চালাবে তেহরান।

শনিবার তুর্কি টিভি চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ হুঁশিয়ারি দিয়েছেন। রবিবার (২০ অক্টোবর) ইরানের সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আব্বাস আরাগচিকে উদ্ধৃতি দিয়ে ইরনা জানায়, আমরা ইসরায়েলর সব সামরিক লক্ষ্যবস্তুত করেছি। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যেকোন পদক্ষেপ নিলে তেহরান তা দ্বিগুণ রূপে প্রতিক্রিয়া জানাবে।

ইরানের ওপর ইসরায়েলি হামলাকে ইসলামিক প্রজাতন্ত্রের জন্য লাল রেখা হিসেবে বিবেচনা করা হয় উল্লেখ করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনও আক্রমণের অর্থ একটি লাল রেখা অতিক্রম করা। আমরা এ ধরনের হামলার জবাবে ছাড় দিবো না। ইরানের পারমাণবিক স্থাপনায় যেকোনো হামলা বা অনুরূপ কোনো আক্রমণের প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।

আরও পড়ুন – চালের আমদানি শুল্ক কমলো

তিনি আরও বলেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের মিত্র হিসেবে বিবেচনা করে। কারণ ইসরায়েল গাজা এবং লেবাননে আমেরিকার সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে তাদের ওপর হামলা চালাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের সঙ্গে জড়িত। যদি এই অঞ্চলে বড় আকারের যুদ্ধ হয়, তবে তাদেরকেও এতে টেনে আনা হবে এবং আমরা এটি মোটেই চাই না- বলেছেন আরাগচি।

উল্লেখ্য, গত ১ অক্টোবর ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান। এরপর তেহরানেও পাল্টা হামলার হুমকি দেয় ইসরায়েল। তাদের এ হুমকির প্রেক্ষিতেই হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

উল্লেখ্য, জুলাইযের শেষের দিকে তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যা, সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং ইরানের সামরিক কমান্ডার আব্বাস নীলফরৌশানকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এই অভিযান পরিচালনা করে।

ইরান বলছে, তারা ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিক্রিয়ার অভাবে এই অভিযান চালাচ্ছে।

চালের আমদানি শুল্ক কমলো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চাল আমদানি ওপর শুল্ক ও রেগুলেটরি শুল্ক হ্রাস এবং আগাম কর গ্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাজারে চালের সরবরাহ বৃদ্ধি, দেশের আপামর জনগণের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

রবিবার (২০ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, বিদ্যমান নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন – শেখ হাসিনা ইস্যুতে সুনির্দিষ্ট আলোচনা হয়নি: ভারতীয় হাইকমিশনার

এনবিআরের জনসংযোগ দপ্তর জানায়, চাল আমদানিতে বিদ্যমান শুল্ক-করাদি হ্রাস করার ফলে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য ১৪ টাকা ৪০ পয়সা কমবে। আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহারের ফলে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে, দেশের আপামর জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

শেখ হাসিনা ইস্যুতে সুনির্দিষ্ট আলোচনা হয়নি: ভারতীয় হাইকমিশনার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

রবিবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কি না জানতে চাওয়া হয় প্রণয় ভার্মার কাছে। জবাবে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। কীভাবে অন্তর্র্বতী সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া যায়। আমরা মূলত তা নিয়ে আলোচনা করেছি।

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এ ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অন্তর্র্বতী সরকার।

আরও পড়ুন – কবি সৈয়দ আব্দুস সাদিক আর নেই

সচিবের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে প্রণয় ভার্মা বলেন, এটি নিয়মিত বৈঠক ছিল। আমাদের সম্পর্ক নিয়ে নিয়মিত বৈঠকের অংশ। আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। আমাদের ইতিবাচক সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের সম্পর্ক দুই দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। ভারত বাংলাদেশের ওপর নির্ভরশীল, বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল, পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া দরকার।

বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক সভা নিয়ে হাইকমিশনার জানান, দ্রæত সময়ের মধ্যে আমরা এফওসি করতে চাই।

কবি সৈয়দ আব্দুস সাদিক আর নেই

0
কবি সৈয়দ আবদুস সাদিক ফাইল ছবি

কুমারখালী প্রতিনিধি

অসংখ্য কাব্যগ্রন্থের রচয়িতা বর্ষিয়ান কবি সৈয়দ আবদুস সাদিক (৮২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার ভোরে ঢাকার আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করছে।

১৪ অক্টোবর বিকালে কুমারখালী উপজেলার দুর্গাপুরস্থ নিজ বাসভবনে বুকে ব্যাথাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই কবি। তাৎক্ষণিক তাঁকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

১৬ অক্টোবর দুপুরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

কবি সৈয়দ আব্দুস সাদিকের মৃত্যুতে স্বজনদের পাশাপাশি গভীর শোকাহত দেশের বিভিন্ন প্রান্তের কবি-সাহিত্যিক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কুমারখালী- কুষ্টিয়ার কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গণের কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

কবি সৈয়দ আব্দুস সাদিক ১৯৪৪ সালের ৩১ শে ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালী শহরের দরগাবাড়িতে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে কবি সাদিক সরকারি চাকুরীজীবি ছিলেন। কবি ১ কন্যা ও ৩ পুত্র সন্তানের জনক ছিলেন। কবিপতœী সৈয়দা সুলতানা বেগম দুলারি বাংলাদেশ মহিলা পরিষদ কর্মী ও একজন কবি।

১৯৭৯ সালে তাঁর প্রথম গ্রন্থ রুবাইয়াত, ২০২৪ সালে তাঁর কবিতা সমগ্র (তৃতীয় খন্ড) প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর কবিতা, গল্প, উপন্যাস গ্রন্থ রয়েছে।

আরও পড়ুন –ভারতে পালানোর নিরাপদ রুট মহেশপুর সীমান্ত, দু’মাসে আটক ৩২৬

কবি সৈয়দ আব্দুস সাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক সচিব ও কবি কাজী আখতার হোসেন, শিল্পপতি ড. আলাউদ্দিন আহমেদ, কবি সাংবাদিক ও দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ রতন, কবি ও গবেষক অধ্যাপক ড. রকিবুল হাসান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিক বিশ্বাস, কবি ও নাট্যকার লিটন আব্বাস, কবি শৈবল আদিত্য, কবি সিদ্দিক সিদ্দিক প্রামাণিক প্রমুখ।

ভারতে পালানোর নিরাপদ রুট মহেশপুর সীমান্ত, দু’মাসে আটক ৩২৬

0
বিভিন্ন সময়ে আটক ব্যক্তিরা

ঝিনাইদহ প্রতিনিধি

ছাত্রজনতার আন্দোলনে পতিত ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুই মাসে দেশ ছেড়ে পালানোর সময় ৩২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আটকদের মধ্যে পতিত সরকারের সাবেক মন্ত্রী, অতিরিক্ত এটর্নি জেনারেল ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের গ্রামে গুলোতে গড়ে উঠেছে একাধিক মানব পাচারকারী সিন্ডিকেট। এই সিন্ডিকেটে প্রায় দুই’শ সদস্য সক্রিয় রয়েছে। লাখ লাখ টাকা নিয়ে সিন্ডিকেটের সদস্যরা আ’লীগের প্রভাবশালী নেতাকর্মী, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীসহ হাসিনা সরকারের ঘনিষ্টদের পার করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

ইতিমধ্যে মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় বিজিবির হাতে হাসিনা সরকারের সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, অতিরিক্ত এটর্নি জেনারেল, কেন্দ্রীয় যুবলীগ নেতা, রোহিঙ্গা নারী ও রাজশাহী সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তাসহ ৩২৬ জন আটক হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে। আটক হয়েছেন ১৪ মানব পাচারকারী।

সীমান্তের একাধিক সূত্র বলছে, মহেশপুর ৫৮ বিজিবি’র হাতে আটক হওয়া ব্যক্তিদের চেয়েও কয়েক গুণ বেশি মানুষ পার হয়ে যাচ্ছে ভারতে। গ্রামবাসির বক্তব্য মহেশপুরের যাদবপুর, মাটিলা, সামন্তা, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, খোশালপুর, শ্যামকুড়, শ্রীনাথপুর, কুসুমপুর ও লড়াইঘাট এলাকা দিয়ে মানবপাচার বৃদ্ধি পাচ্ছে।

জানা গেছে, ঝিনাইদহের মহেশপুরের ওপারে ভারতের নদীয়া জেলার হাসখালী ও উত্তর চব্বিশপরগার বাগদা থানা রয়েছে। আর বাংলাদেশের অংশ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা। ভারতে সঙ্গে ঝিনাইদহের ৭৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে ৬৮ কিলোমিটার জুড়ে ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে। বাকি ১০ কিলোমিটার বাংলাদেশের অংশ পুরোটাই অরক্ষিত। মাঠ-ঘাট, নদী-নালা থাকায় মানব পাচারকারীরা এই অংশ নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে। বিজিবির টহল থাকার পরও স্থানীয় দালাল সিন্ডিকেট নতুন নতুন কৌশল আবিস্কার করে অপরাধীসহ নানা পেশার মানুষ ভারতে পাচার করে দিচ্ছে।

আরও পড়ুন – পদ্মা নদীতে অভিযানঃ ইলিশ ফেলে পালালেন বিক্রেতা

ঝিনাইদহের আইনজীবী জাকারিয়া মিলন জানান, বাংলাদেশীরা পাসপোর্টবিহীন কেউ সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় আটক হলে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট অধ্যদেশ আইনে মামলা হয়। আর এই মামলার সাজা ৩ মাস কারাদন্ড অথবা ৫০০ শত টাকা জরিমানা। ফলে আটক আসামীরা সহজেই আদালত থেকে জামিন পেয়ে যায়। আইন ও শাস্তির কঠোরতা না থাকায় অবৈধ পথে ভারতে আসা যাওয়া বৃদ্ধি পাচ্ছে।

আইনজীবী শেখ আব্দুল্লাহ মিন্টু জানান, ভারত বা অন্য দেশের নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে আটক এক বছরের কারাদন্ড ও জরিমানা বিধান আছে। তাই এ দুটি মামলাই জামিনযোগ্য। দুই আইনেই অপরাধীর সাজা ও জরিমানা কম এবং জমিনযোগ্য হওয়ায় ধরা পড়লেও আসামি জামিনে বেরিয়ে আসে। অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের ধরতে নিরুৎসাহিত হয়ে থাকেন। তাই আইন সংশোধন করে জরিমানা ও সাজার মেয়াদ বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

মহেশপুর খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধিনায়ক লে কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত নজরদারী করছে। মহেশপুরের সঙ্গে ভারতের ৭৮ কিলোমিটার সীমান্ত এলাকার ৬৮ কিলোমিটার রয়েছে তারকাটার বেড়া। আর বাকি ১০ কিলোমিটার বাংলাদেশের অংশ পুরোটাই অরক্ষিত।

তিনি জানান, এখন বিজিবি’র নজরদারি পদ্ধতি বদল করা হয়েছে। যার সফলতাও ইতিমধ্যে পেয়েছি। মানব পাচার রোধে আমরাও সক্রিয় রয়েছি।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...