শুক্রবার, মার্চ ১৩, ২০২৬.
Home Blog Page 19

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন জামায়াত প্রার্থী

0

কুষ্টিয়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুষ্টিয়া ৪ ( খোকসা-কুমারখালী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মো. আফজাল হোসেন।

শনিবার দুপুরে কুমারখালীর শহরের শেরকান্দি এলাকার আল ফালাহ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদার, সমসাময়িক রাজনীতির বাস্তবতা ও জনস্বার্থ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা নিয়ে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির উপজেলা শাখা।

উপজেলা জামায়াতের আমীর মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. সোহরাব উদ্দিন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জুলফিকার আলী, খোকসা উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম, বিভিন্ন গণমাধ্যমকর্মী প্রমূখ।

সভায় কুষ্টিয়া ৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফজাল হোসেন বলেছেন, আমাদের টাকা নেই। কিন্তু আমরা ইসলামের আদর্শ ও নীতি নৈতিকতা দিয়ে মানুষের মন জয় করে ভোটে জয় লাভ করব। জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। চাঁদাবাজি দখলবাঁজি মাদক মুক্ত সমাজ গড়ব। নারীদের কর্মঘন্টা কমিয়ে আরও সম্মান বৃদ্ধি করা হবে। সাংবাদিকদের জন্য সরকারিভাবে কুমারখালী-খোকসায় প্রেসক্লাব নির্মাণ করা হবে।

ফসলের পরিচর্যা

0

সারের কৃত্রিম সংকটের মধ্যেই জমিতে শীতকালীন পেঁয়াজ জমিয়ে তুলেছে কৃষক। সার সংকট চলমান। দ্বিতীয় দফায় সার ও সেচ সাথে জমি ঠুকিয়ে দেওয়া কাজ চলছে। সার ব্যবসায়ী চক্রের কূট কৌশলের সাথে পাল্লাদিয়ে কুষ্টিয়ার খোকসার চাষীরা এ বছর প্রায় ২৮৮০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করেছেন। কৃষকরা সর্বোচ্চ ফলনের আশা করছেন। শনিবার দুপুরে নিশ্চিন্ত বাড়িয়া মাঠে দল বেঁধে পেঁয়াজের জমি ঠুকানোর কাজ করছিলো একদল খন্ডকালীন শ্রমিক।

খোকসায় মোটরসাইকেলর ধাক্কায় বৃদ্ধ নিহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মোটরসাইকেলর ধাক্কায় বাজারে সদায় নিতে আসার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল বাজারের মধ্যে মোটর সাইলে দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে আশীতিপর বৃদ্ধ বিশু পাল ওরফে বিশে পালের উপর আছড়ে পরে। বাজার সদায় করতে আসা আহত বৃদ্ধ বিশে পাল ঘটনা স্থলেই মারা যায়। নিহত বৃদ্ধ আজইল গ্রামের বাসিন্দার। তার বাবার নাম জানা জায়নি।

এ দুঘটনায় গুরুতর আহত হয়েছে অজ্ঞাত পরিচয়ের মোটরসাইলে চালক ও আরহীর। দুমড়ে মুচড়ে গেছে তাদের মোটরবাইকটি। তাতক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। মোটরসাইকেল আরহীরা জিকে খালের পাকা রাস্তা দিয়ে খোকসা থেকে ঝিনাইদহের কাতলাগাড়ির দিকে যাচ্ছিলো। তাদের মোটর সাইকেলটি দ্রæত গতিতে চলছিলো। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যেশ্যে রওনা করেছেন।

বালুঘাটের আধিপত্য বিস্তার নিয়ে যুবক গুলিবিদ্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বালুঘাটে আধিপত্য বিস্তার নিয়ে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার বাঁ পায়ে গুলি করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের লালনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আকাশ হোসেন (৩০)। তিনি উপজেলার সদকী ইউনিয়নের চর আগ্রাকুন্ডা গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে। তিনি পেশায় শ্রমিক।

এছাড়াও ওইদিন রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের হাঁসদিয়া এলাকার শ্রমিকদল নেতা মানিয়ার মোল্লার বাড়ির গেটে কয়েক রাউন্ড গুলি করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তিনি যদুবয়রা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন উপজেলার সদকী ইউনিয়নের হিজলাকর এলাকার নিয়ামত আলীর ছেলে (২০) ও হিরু প্রামাণিকের ছেলে মানিক (২১)। তারা বালুটানা ট্রাকের শ্রমিক। অপরজনের নাম রাকিবুল ইসলাম (২১)। তিনি খোকসা উপজেলার আজাইল এলালার মজনুর ছেলে। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, ২০২৩ সালে এলংগী আচার্য মৌজায় গড়াই নদীর ড্রেজিংকৃত প্রায় ৭০ হাজার ঘনফুট বালু প্রায় ৭০ লাখ টাকায় ইজারা দেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিস্তিতে পরিশোধের শর্তে টেন্ডারের মাধ্যমে বালু অপসারণের দায়িত্ব পাই কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ। কিন্তু বালু অপসারণের যাতায়াত ব্যবস্থা ভাল না থাকায় ঠিকাদার বালু তুলতে পারেননি। সম্প্রতি তাদের কাছ থেকে শেয়ার নিয়ে বালু তুলছিলেন যদুবয়রা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মানিয়ার মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুল হাসান রনি, বিএনপি নেতা শামছুল আলম ও রিপনরা। কিন্তু তারা কিস্তির টাকা পরিশোধ না করায় প্রশাসন বালু অপসারণের কাজ বন্ধ করে দেয়।

আরও জানা গেছে, সৈকত এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি করে গত বৃহস্পতিবার কিস্তির প্রায় পাঁচ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেন উপজেলা য্বুদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ ও তার সহযোগীরা। তারা বৃহস্পতিবার সন্ধ্যায় বালু অপসারণের কাজ শুরু করলে শ্রমিকদল নেতা মানিয়ার মোল্লাসহ তার লোকজন পথে গাড়ি আটকে দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। এরই মধ্যে গভীর রাতে ট্রাকে এসে দুর্বৃত্তরা প্রথমে শ্রমিকদল নেতার বাড়ির গেটে এবং পরে লালনবাজার এলাকায় আকাশের বাঁ পায়ে গুলি করে দ্রæত পালিয়ে যায়।

এ সময় রেনু খাতুন বলেন, বালুঘাটে আমাদের শেয়ার আছে। কিন্তু এখন অন্যরা বালু তুলছে। সন্ধ্যায় বালুর গাড়ি বন্ধ করে দিছিল আমার স্বামী ও তার লোকজন। পরে গভীর রাতে পাঁচটি মোটরসাইকেলে এসে বাড়ির গেটে অনেক গুলো গুলি করেছে দুর্বৃত্তরা। তার ভাষ্য, বালুঘাটের লোকজনই গুলি করেছে।

আহত আকাশের প্রতিবেশী ভাই সুজন আলী ফোনে বলেন, রাতে লালনবাজারে চা খেতে গিছিলাম আমরা কয়েকজন। তখন হঠাৎ বালুর গাড়িতে কয়েকজন এসে আকাশে মাজার নিচে গুলি করে চলে যায়। কাউকে চেনা যায়নি। তার ভাষ্য, বালুর গাড়ি থামানোর ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।

অভিযোগ অস্বীকার করে বালু ব্যবসায়ী ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ বলেন, সরকারী নিয়ম মেনে টাকা পরিশোধ করে বৃহস্পতিবার প্রথম বালুকাটা শুরু করেছি। কে বা কারা কেন গুলি করেছে তা জানা নেই। তার ভাষ্য, তৃতীয় কোনো পক্ষ এলাকার পরিস্থিতি অশান্ত করতে এ ঘটনা ঘটাতে পারে।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য চিকিৎসক ( আরএমও) হোসেন ইমাম বলেন, আকাশ ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার মাজার নিচে ক্ষত রয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, দুর্বৃত্তদের হামলায় একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

সরস্বতী পূজা

0
নিজের বাড়িতে গৃহপূজায় অঞ্জলি দিয়েছে এই শিশুরা। বিকালে মন্ডপে মন্ডপে প্রতিমার প্রনাম জানাতে বেড়িয়েছে তারা। কুষ্টিয়ার খোকসা উপজেলা কেন্দ্রিয় সরস্বতী পূজা মন্ডপ কালীবাড়ি থেকে শুক্রবার বিকালে ছবিটি তোলা।

শ্রদ্ধায় ভক্তিতে সরস্বতী পূজা উদযাপিত হলো। গৃহপূজা ছাড়াও পাড়া মহল্লার মন্ডপে মন্ডপে অঞ্জলীর আয়োজন ছিলো। পাতায় লিখিয়ে শিশুদের হাতে খড়ি, শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ পূজা উপলক্ষে আয়োজন ছিলো চোখ ধাঁধানো। পূনার্থীদের উপস্থিত ছিলো চোখে পরার মত।

শিক্ষক শিক্ষীকা ও শিক্ষার্থীরা অঞ্জলি দিচ্ছেন। কুষ্টিয়ার খোকসা সরকারী ডিগ্রী কলেজ থেকে শুক্রবার সকালে ছবিটি তোলা।
সর্ব কনিষ্ঠ পূনার্থী মায়ের কোলে চেপে এছিলো। পূজারী ব্রাহ্মন তাকে গাছের পাতায় লিখিয়ে হাতে খড়ি দিলেন। কুষ্টিয়ার খোকসা সরকারী কলেজের অডিটরিয়ামে নির্মান করা অস্থায়ী মন্ডপ থেকে ছবিটি তোলা।
সরস্বতী পূজা উপলক্ষে নানা বয়সী শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। কুষ্টিয়ার খোকসা উপজেলা কেন্দ্রিয় সরস্বতী পূজা মন্ডপ কালীবাড়ি থেকে শুক্রবার বিকালে ছবিটি তোলা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবানিতে আসা স্থানীয়রা। কুষ্টিয়ার খোকসা উপজেলা কেন্দ্রিয় সরস্বতী পূজা মন্ডপ কালীবাড়ি থেকে শুক্রবার বিকালে ছবিটি তোলা।

নদীপাড় থেকে পরিতক্ত রিক্সা উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

মরা কালীগঙ্গা নদীপাড়ে পড়েছিল ব্যাটারিচালিত একটি রিক্সা। তবে রিক্সাটির ব্যাটারি নেই। মালিকও খুঁজে না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

শুক্রবার বিকাল ৩টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের কুটিপাড়া এলাকা থেকে পরিতক্ত রিক্সাটি জব্দ করে নিয়ে যায় পুলিশ। পুলিশের ধারণা, ব্যাটারি চুরি করে রিক্সাটি ফেলে যেতে পারে চোর চক্র।

জানা গেছে, সকালে মরা কালীগঙ্গা নদী ঘেঁষে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম – দমদমা সড়ক পাশে কুটিপাড়া এলাকায় নদীপাড়ে একটি রিক্সা দেখতে পান স্থানীয়রা। সেখানে রিক্সার মালিককে খুঁজে না পেয়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ এসে রিক্সা জব্দ করে থানায় নিয়ে যায়।

গ্রামবাসী প্রিন্স মাহমুদ বলেন, সড়কের নিচে নদীপাড়ে একটি ব্যাটারি বিহীন রিক্সা দেখা যায়। তবে মালিক না থাকায় প্রথমে মনে হয়েছিল ব্যাটারি চুরি করে চালকের সঙ্গে খারাপ কিছু হলো কি না? সেজন্য আশপাশ ও নদীতে অনেক খোঁজাখুঁজি করা হয়। কাউকে না পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।

কুমারখালীর বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ব্যাটারি বিহীন একটি রিক্সা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারি চুরির পর রিক্সা ফেলে গেছেন কেউ। তবে তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

খোকসায় ষষ্টক কাব নেতা কোর্স শুরু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় চার দিনের ষষ্টক কাব নেতা কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে উপজেলা সদরের খোকসা জানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জেলার ৬ উপজেলার কাব সদস্যরা এ কোর্সে অংশ নিচ্ছে। এ দিন বিকালে কোর্সের উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট এর খোকসার সভাপতি মাহমাদুল হাসান। উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্কাউটের সম্পাদক আশরাফুল হক, জেলা স্কাউট কমিশনার মোঃ জাকারিয়া, খোকসা স্কুউট সম্পাদক মোঃ শরিফুজ্জামান বিল্লু, খোকসা উপজেলা কমিশনার মুহঃ আব্দুস সবুর প্রমুখ। কোর্স লিডার হিসেবে উপস্থিত আছেন মোঃ রবিউল ইসলাম।

এ কোর্সে খোকসা উপজেলা সহ কুষ্টিয়া জেলার ৬ উপজেলার ৪২ জন কাব সদস্য অংশ নিচ্ছে। শুক্রবার থেকে সোমবার কোর্স চলবে।

ঝিনাইদহ ও মাগুরায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন হবে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ও মাগুরা জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে এসব এলাকায় ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিফুল আলম।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ঝিনাইদহ ও মাগুরা জেলার ৬টি সংসদীয় আসনে বিজিবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী একটিসহ অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বিজিবি।

আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারির মধ্যে নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েনের পর দুই জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হবে। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তফসিল ঘোষণার পর গত ১১ ডিসেম্বর থেকেই নির্বাচনী এলাকার অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য রেকি সম্পন্ন করেছে ৫৮ বিজিবি। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং জনসচেতনতামূলক সভার মাধ্যমে ভোটারদের নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার কাজও চলমান রয়েছে।

ব্রিফিংয়ে বিজিবির আভিযানিক সাফল্যের তথ্য তুলে ধরে বলা হয়, ২০২৫ সালে মহেশপুর ব্যাটালিয়নের চোরাচালান বিরোধী অভিযানে ৪১ জন আসামিসহ প্রায় ৩৮ কোটি ২৭ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ, আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে।

এছাড়া একই বছরে মাদক বিরোধী অভিযানে ৯ কোটি ৬২ লাখ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার এবং ২৮ জনকে আটক করা হয়েছে।

প্রেস ব্র্রিফিংয়ে আরও জানানো হয়, যশোর রিজিয়নের অধীন ৭টি ব্যাটালিয়ন ১৮ জেলার ১০৮ উপজেলায় ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে প্রায় ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন করবে। সারা দেশে নির্বাচন উপলক্ষ্যে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, নির্বাচন চলাকালীন যাতে কোনো দুষ্কৃতকারী দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক ইমদাদুর রহমান।

সরস্বতী যাচ্ছে মন্ডপে

0

কারখানা থেকে সরস্বতী প্রতিমা নেয়া হচ্ছে মন্ডপে মন্ডপে। রং ও অলংকরণের কাজ শেষ হলেই প্রতিমা সরবরাহ করা হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত অর্ডার নেওয়া প্রতিমা গুলো সরবরাহ করতেই হবে। তাই শেষ সময়ে পরিবার পরিজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতীমা শিল্পীরা। কুষ্টিয়ার খোকসার একতারপুর সার্বজনীন পূজা মন্দিরে অস্থায়ী প্রতিমা কারখানা থেকে বৃহস্পতিবার ছবি গুলো তোলা।

কয়া ইউনিয়ন পরিষদের ভবন হয়নি ৬২ বছরেও, স্থান নির্বাচনে তদন্ত কমিটি

0

কুমারখালী থেকে বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তিন গ্রামবাসীর বিরোধের জের ধরে ৬২বছরেও কয়া ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবন নির্মাণ হয়নি। অবশেষে অধিক জনকল্যানকর স্থান নির্বাচনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি সরেজমিন তদন্ত শুরু করেছে।

এ দিন বিকাল ৩টা থেকে ইউনিয়ন পরিষদের নামে থাকা তিনটি প্রস্তাবিত জমির কাগজপত্র যাচাই, ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও স্থানীয় জনগণের মতামত গুরুত্বসহকারে প্রতিবেদন দাখিল করবে এ কমিটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রায়ডাঙা মৌজায় ২৫ শতাংশ, ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদী মৌজায় ৫০ শতাংশ এবং ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর মৌজায় পুরাতন ভবনসহ ৩০ শতাংশ জমি রয়েছে ইউনিয়ন পরিষদের নামে। তবে এলাকা ভিত্তিক আধিপত্য ও মতবিরোধের কারণে দীর্ঘদিন ধরেই স্থায়ী ভবন নির্মাণ সম্ভব হয়নি।
ফলে ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষকে ইউনিয়ন পরিষদের সেবা পেতে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। কখনো চেয়ারম্যানের বাড়িতে, আবার কখনো অস্থায়ী স্থানে পরিষদের কার্যক্রম পরিচালিত হওয়ায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।

জানা গেছে, ১৯৬৩ সালে তৎকালীন চেয়ারম্যান সোনা মিয়া সুলতানপুর এলাকায় দুই কক্ষবিশিষ্ট ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করেন। সেখানে পাঁচ বছর পরিষদের কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তীতে বিভিন্ন চেয়ারম্যান দায়িত্ব পালন করলেও স্থায়ী কার্যালয়ের অভাবে এক পর্যায়ে পরিষদের কার্যক্রম চেয়ারম্যানদের নিজ বাড়িতে স্থানান্তরিত হয়।

রায়ডাঙা মৌজার বাসিন্দারা দাবি করেন, সুলতানপুর এলাকায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং পরিষদের নামে চলাচলের নির্দিষ্ট রাস্তা নেই। অপরদিকে বাড়াদী এলাকার জমিতে মামলা রয়েছে বলে অভিযোগ করেন তারা। রায়ডাঙা মৌজাটি প্রধান সড়কসংলগ্ন হওয়ায় এবং সেখানে ভূমি অফিস, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় এটি অধিক জনকল্যাণকর স্থান বলে মত দেন তারা।

অন্যদিকে বাড়াদী এলাকার বাসিন্দারা বলেন, রায়ডাঙা ইউনিয়নের একপ্রান্তে অবস্থিত। আর বাড়াদী ইউনিয়নের মাঝামাঝি হওয়ায় এখানে পরিষদ ভবন হলে সকলের জন্য সহজ হবে। তবে জমির মামলার বিষয়ে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

সুলতানপুর মৌজার বাসিন্দারা সব অভিযোগ অস্বীকার করে বলেন, বাড়াদী ও রায়ডাঙার জমিতে মামলা চলমান। সুলতানপুর ইউনিয়নের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এখানে পুরাতন পরিষদ ভবন, স্বাস্থ্য কমপ্লেক্স ও কৃষি অফিস থাকায় এখানেই স্থায়ী ভবন নির্মাণ হওয়া উচিত।

বর্তমান চেয়ারম্যান মো. আলী হোসেন জানান, প্রশাসনের নির্দেশে চলতি বছরের ১১ জানুয়ারি থেকে সুলতানপুর এলাকার পুরাতন জরাজীর্ণ ভবনে পরিষদের কার্যক্রম শুরু হয়েছে। তবে পর্যাপ্ত কক্ষ ও সুযোগ-সুবিধার অভাবে স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তদন্ত কমিটির আহ্বায়ক ও কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন,“তিনটি প্রস্তবিত স্থান পরিদর্শন করে স্থানীয়দের মতামত নেওয়া হয়েছে। সার্বিক জনকল্যাণ বিবেচনায় নিয়ে দ্রæত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার জানান, একাধিক স্থানে জমি থাকায় মতবিরোধ তৈরি হয়েছে। তদন্তের মাধ্যমে অধিক গুরুত্বপূর্ণ ও জনকল্যাণকর স্থানেই ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ করা হবে।

উল্লেখ্য, পদ্মা ও গড়াই নদীবেষ্টিত কয়া ইউনিয়ন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি জনপদ। এই ইউনিয়নে জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী বাঘা যতীন, অবিভক্ত বাংলার প্রথম শিল্প ও বাণিজ্য মন্ত্রী মৌলভী শামসুদ্দিন আহমেদ, শহীদ আবরার ফাহাদ ও শহীদ ইয়ামিন।

সর্বশেষ সংবাদ

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...

খোকসায় দুই মাথা ওয়ালা গরুর বাছুর

স্টাফ রিপোর্টার দুই মাথা বিশিষ্ট বিশ্ময়কর মৃত বছুর প্রসব করেছে এক প্রান্তিক কৃষকের গাভী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের...

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমারখালী প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা-কেশবপুর এলাকায় অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি অবৈধ ইটভাটার স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া...

খোকসার প্রত্যাহার হওয়া ওসির বিচারের দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় লাখ টাকা দামের ল্যাপটপ চাঁদা দাবি করে প্রত্যাহার হওয়া ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। পরে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর...

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...