বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 59

ঝিনাইদহে বিজিবির পৃথক অভিযানে ভায়াগ্রা উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ১,৪১০ পিচ ভায়াগ্রা উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দিনগত গভীররাতে দুটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। রাত ২ টার দিকে নিমতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খাঁন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ মিজানুরের কলাবাগান থেকে ৬৫০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়।

পরবর্তী রাত ২ টা ২০ মিনিটের দিকে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪/এম হতে ১৫০ গজ অভ্যন্তরে সিংনগর গ্রামের হালদাপাড়া মাঠে অভিযান চালান হাবিলদার মোঃ কামরুল হাসান। এসময় আনু হালদারের মরিচ ক্ষেতের মধ্যে লুকানো ৭৬০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়। উভয় ক্ষেত্রেই কোনো আসামিকে আটক করতে না পারলেও মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা করা হয়েছে বলে জানিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

পদ্মায় নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদী পারি দিয়ে চরে আখের জমি চাষ করতে যাওয়ার সময় নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় নালা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রশিদ (৫০) ও শরাফত প্রামাণিকের ছেলে মামুন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় চারজন কৃষক রশিদ, মামুন, শরীফুল ও সদু একই নৌকাযোগে নালা নদী ধরে পদ্মার বাহাদুরপুর ঢাকার চরে আখ চাষের জমিতে যাচ্ছিলেন। হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় শরীফুল ও সদু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রশিদ ও মামুন পানিতে ডুবে নিখোঁজ হন। পরে খোঁজাখুজির পর দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব তালুকদার বলেন, তারা চারজন একই নৌকায় ছিল। নৌকাটি তুলনামূলক ছোট। যে দুইজন নিহত হয়েছেন তারা সাঁতার জানতেন না। মৃতদেহগুলো পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

খোকসায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিআরটিসির যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে ঘটনা স্থলেই নসিমন চালকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া ফুলতলায় বিআরটিসির যাত্রীবাহী বাসের সাথে স্যালো ইঞ্জিন চালিত নসিমনের মুখো মুখি সংঘর্ষ হয়। বিআরটিসি বাসটি রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। নসিমনটি কুষ্টিয়ার দিক থেকে রাজবাড়ির দিকে যাচ্ছিল। দুটি গাড়িই দ্রæত গতিতে যাচ্ছিল। প্রথম দিকে নসিম চালকের দ্বিখন্ডিত মৃতদেহের পরিচয় জানা জায়নি।

জব্বারুল নামে অপর এক নসিমন চালক নিহত নসিমন চালকের পরিচয় নিশ্চিত করেন। তিনি জানান, নিহত নসিমন চালকের নাম আব্দুর রহিম (৩০)। সে আলমডাঙ্গা উপজেলার চিতলা গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

জব্বারুল দাবি করেন, তার তিনটি নসিমন পাট কাঠি আনতে পাংশায় যাচ্ছিল। রহিম তাদের বহরের শেষ গাড়ির চালক ছিলো। কি ভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা নেই।

খোকসা থানা পুলিশের এসআই সৈকত জানান, ঘটনা স্থল সড়ক ও জনপদ বিভাগের। তারা মৃতদেহ উদ্ধার ও সড়কের যানযট মুক্ত করেছেন। কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক বাসটিকে কুমারখালীতে আটক করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত হাসিনা-কামালকে হস্তান্তরে ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান

0

দ্রোহ অনালাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকান্ডে দোষী সাব্যস্ত হয়েছেন এবং দন্ড পেয়েছেন এ তথ্য জানিয়ে ভারত সরকারের প্রতি তাদের দ্রæত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৭ নভেম্বর) রায়ের প্রতিক্রিয়ায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা ‘অবন্ধুসুলভ আচরণ’ ও ‘ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা’ হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারতের ‘অবশ্য পালনীয় দায়িত্ব’।

প্রজাপ্রতি ও রঙ্গন

0

শীতের সকালে রঙ্গন ফুলে মধু আহরণে ব্যস্ত হয়ে উঠেছে প্রজাপ্রতি দল। ওড়া কী ডিএল রায়ের প্রখ্যাত গানের বাণী হয়ে উঠবে “তারা ফুলের উপর ঘুমিয়ে পরে ফুলের মধু খেয়ে”। কুষ্টিয়ার খোকসার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সোমবার ছবিটি তোলা।

মানবতা বিরোধীতার পাঁচ অভিযোগের অপরাধে শেখ হাসিনার মৃত্যুন্ড

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদন্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার অপর আসামী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেও মৃত্যুদন্ড দিয়েছে একই ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

গত বৃহস্পতিবার এ মামলার রায়ের জন্য আজ ১৭ নভেম্বর দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল।

মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও আসামি। তাদের মধ্যে মামুন আসামি থেকে রাজসাক্ষী বনে যান এবং দায় স্বীকার করে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর। ওইদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

চলতি বছরের ১৬ মার্চ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এ মামলায় আসামি করার আবেদন করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল সেখানে সম্মতি দেন।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চলতি বছরের ১২ মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। আর প্রসিকিউশন শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে গত ১ জুন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

এ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়। সেগুলো হলো গত বছরের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ‘উসকানিমূলক বক্তব্য’ দেওয়া; হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেওয়া; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যার নির্দেশ; রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যার নির্দেশ এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেওয়া।

এই পাঁচটি অভিযোগে গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়া, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট পাঁচটি অভিযোগে গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিচার শুরু আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে হাসিনার নেতৃত্বাধীন সরকারের দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। দুজনই এখন ভারতে অবস্থান করছেন। এ মামলায় গ্রফতার একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।

এ মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে মারণাস্ত্র ব্যবহার করে নিরীহ, নিরস্ত্র দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা এবং ৩০ হাজার মানুষকে আহত করা হয়েছিল।

শুরুতে এ মামলার একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। গত ১৬ মার্চ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও এ মামলায় আসামি করা হয়। সবশেষ গত ১২ মে মামলার তদন্ত প্রতিবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম আসে।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ মোট ৫৪ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত ৮ অক্টোবর। এরপর গত ১২ অক্টোবর যুক্তিতর্ক শুরু হয়ে শেষ হয় গত ২৩ অক্টোবর। সবশেষ গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর তারিখ ধার্য করেন।

পলাতক থাকায় এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সাজার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার।

তিনি জানিয়েছেন, ট্রাইব্যুনাল আইনে পরিষ্কার বলা আছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। তবে আপিলের সুযোগ নিতে হলে সাজাপ্রাপ্ত আসামিকে আত্মসমর্পণ করতে হয়। অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে গ্রেফতার হলেও আসামি আপিলের সুযোগ পান।

এ বছরের শুরুর দিকে শেখ হাসিনার একটি বক্তব্যের অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। যেখানে তাকে বলতে শোনা যায় ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’। তার এ বক্তব্য বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা উল্লেখ করে আদালত অবমাননার মামলা করেছিল প্রসিকিউশন।

আদালত অবমাননার ওই মামলায় গত ২ জুলাই শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আচরণ বিধি ভাঙ্গার প্রবণতা

0

ত্রয়োদশ সংসদ নির্বাচন অনেকাটাই পিচ্ছিল পথে। তবে প্রধান রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন প্রাথমিক ভাবে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নির্বাচনী প্রতীকসহ রঙিন পোষ্টারে ছেয়ে ফেলা হয়েছে দেয়াল ও রাস্তা ঘাট। তফশিল ঘোষনার আগেই নির্বাচনী আচরণ বিধির স্পষ্ট লংঘনের প্রবণতার এ চিত্র কুষ্টিয়া ৪ আসনের। রবিবার সন্ধ্যায় খোকসা উপজেলা সদর থেকে তোলা ছবি।

জয় বাংলা স্লোগান দিয়ে ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা

0
সিসিটিভির ফুটেজ থেকে সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে শহরের আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। রবিবার সকালে ট্রাকটিতে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আগুন দেওয়ার পর একজনকে “জয় বাংলা”বলতে শোনা যায়।

৫১ সেকেন্ডের ওই ভিডিওতে আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনের চাকায় দুই যুবক আগুন ধরিয়ে দেয়। তাদের একজন মাথায় হেলমেট পরিহিত ছিলেন। আগুন দেওয়ার পর একজনকে “জয় বাংলা” বলতে শোনা যায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি রাত সাড়ে ৩টার দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বিপণন প্রতিষ্ঠানের পণ্য বহনকারী ট্রাকের (খুলনা মেট্রো) চাকায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ওই সময় গাড়ির ভেতর চালক ও সহযোগী ঘুমাচ্ছিল। তারা টের পেয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে। এতে কোন হতাহতের খবর পাইনি। পরে ভোররাতে চালক ট্রাক নিয়ে চলে যায়। ওসি বলেন, ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় ছুটিতে আসা কম্বোডিয়া প্রবাসী নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জমির লিজ প্রদানকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে জের ধরে সংঘর্ষে মাহবুল হোসেন (৪০) নামে কম্বোডিয়া প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বজনরা হামলাকারীদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। কম্বোডিয়া প্রবাসী নিহত মাহবুল হোসেন কালা গ্রামের সাবদার বিশ্বাসের ছেলে। তিনি ছুটিতে বাড়িতে এসেছেন।

শনিবার বেলা ১০টার দিকে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা-লক্ষ্মীপুর গ্রামের মাঠে তার উপর হামলা করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আলম মিয়া বলেন, জমিজমা নিয়ে বিরোধের বিষয়ে শুক্রবার দিবাগত রাতে স্থানীয় মাতব্বরসহ উভয়পক্ষকে নিয়ে বসা হয়। আজ এ বিষয়ে মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, কালা গ্রামের সিরাজ মোল্লার কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করতেন বাটুল বিশ্বাস। সম্প্রতি সিরাজ মোল্লা তার জমি ফেরত নিতে বাটুল বিশ্বাসকে লিজের টাকা ফেরত দেয়। কিন্তু ওই জমিতে ফসলের আবাদ থাকায় ফসল না তোলা পর্যন্ত জমি ফেরত দিতে আপত্তি করেন বাটুল বিশ্বাস। এ নিয়ে সিরাজ মোল্লার লোকজন জমির দখল নিতে শনিবার সকালে জড়ো হয়। এক পর্যায়ে বাটুল বিশ্বাস ও সিরাজ মোল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় মাঠ থেকে বাড়ি ফিরছিলেন কম্বোডিয়া প্রবাসী মাহবুল হোসেন। তিনি বাটুল বিশ্বাসের সমর্থক হওয়ায় তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে সিরাজ মোল্লা ও হুমায়নের সমর্থকরা। স্থানীয়রা মাহবুল হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে মাহবুল হোসেন মারা যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান টিটু জানান, সকাল সাড়ে ১০টার দিকে রক্তাক্ত জখম অবস্থায় মাহবুল হোসেন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রক্তক্ষরণে তিনি মারা যান।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জমির লিজ ফেরত নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এদিকে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।

খোকসায় লাঠি খেলার প্রতিযোগীতা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার চাঁদট গ্রামে ঐতিহ্যবাহী লাঠি খেলার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বেতবাড়িয়া ইউনিয়নের চাঁদট মাদ্রাসা মাঠে এ লাঠি খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগীতায় অংশ নেয় আখের সরদার, সাহেব জোয়াদ্দার, আহম্মদ সরদার, আতিয়ার সরদার লুকমান সরদার ও আমীর সরদারের দল।

স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে আয়োজিত লাঠিখেলার প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হাচেন খান। অতিথি ছিলেন ব্যবসায়ী গোলাম ছরোয়ার, সেলিমুজ্জামান সেন্টু, শেখ আলাউদ্দিন প্রমুখ।

প্রতিযোগীতায় স্থান নির্ধান না করে অংশ গ্রহকারী দলগুলোর প্রধানের কাছে শান্তা পুরস্কার প্রদান করা হয়। মাদ্রাসা মাঠে খেলা দেখতে অসংখ্য নারী দর্শকের পাশাপশি সব বয়সের দর্শক উপস্থিত হন।

ছবি

খোকসা (কুষ্টিয়া) একে অপরের উপর নিময় তান্ত্রিক হামলা চালাচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...