শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬.
Home Blog Page 622

খোকসার রিতু গাইলেন দ্রোহের সাপ্তাহিক আয়োজনে

0
সংগীত পরিবেশন করছেন তামান্না হাফিজ রিতু

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থেকে প্রকাশিত একমাত্র সাপ্তাহিক পত্রিকার সহযোগী প্রতিষ্ঠান দ্রোহ ইউটিউব চ্যানেলের আয়োজনে আধুনিক ও বাউল গান পরিবেশন করে শিল্পী তামান্না হাফিজ রিতু।

সপ্তাহের প্রতি শনিবার রাত ৯ টায় দ্রোহে’র প্রধান কার্যলয় থেকে ফেইসবুক (facebook.com/thedroho) ও ইউটিউভ (youtube.com/drohonews) চ্যানেলের মাধ্যমে এ লাইভ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এ দিন সংগীত পরিবেশনার সঞ্চালনের দায়িত্বে ছিলেন অনুশ্রী আশরাফি মহুয়া।

সংগীত পরিবেশন করছেন শিল্পী তামান্না হাছিজ রিতু

কুষ্টিয়া অঞ্চলটি আউল-বাউল, কবি সাহিত্যিকদের। এ জনপদের প্রতিটা মানুষের হৃদয়ে একসাথে বেঁচে আছে লালন, রবী, নজরুল। লালন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পী রিতু পরিবেশন করেন, আমি অপার হয়ে বসে আছি, আধুনিক গানের তালিকাতে ছিল তোমার আকাশ দুটি চোখে এছাড়াও হাচন রাজার গানও পরিবেশন করা হয় এ সংগীত অনুষ্ঠানে। শিল্পী রিতু তার মধুময় কণ্ঠ দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। শিল্পীর সাথে তবলায় সংগত করেন প্রদীপ কর্মকার এবং মন্দিরাতে ছিলেন জীবন হালদার।

বিশ্বব্যাপী করোনা প্রার্দুভাবের কালে সপ্তাহের প্রতি শনিবারে দ্রোহের ইউটিউব ও ফেসবুক চ্যানেলের মাধ্যমে ভার্চুয়াল এ অনুষ্ঠান শুরু করা হয়েছে।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেছেন, দ্রোহের সম্পাদক তমা মুনসী, ব্যবস্থাপণা সম্পাদক মুনসী তাজবীর আহমেদ রাজা, দ্রোহের সাব এডিটর সঞ্জয় বিশ্বাস, নাহিদুজ্জামান শয়ন প্রমুখ। এ অনুষ্ঠান চলা কালীন সময়ে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ প্রদানের দায়িত্ব ছিল খোকসা ইন্টারনেট সিস্টেমের।

জীবননগরে মাদক সম্রাট মশিউর আটক

0
জীবননগর থেকে মাদক সম্রাট আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ও একাধিক মাদক মামলার আসামি জীবননগর সীমান্তের মাদক সম্রাট হিসেবে চিহ্নিত মাদক ব্যবসায়ী হরিহরনগরের মশিউর রহমান (৪০) সঙ্গীসহ বিজিবির হাতে আটক হয়েছে।

শুক্রবার বিকেলে সীমান্তের একটি আমবাগান দিয়ে মাদক পাচার করে আনার সময় সীমান্তের বেনীপুর বিওপির জওয়ানরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ৩১ বোতল ভারতীয় মদ ও ১২০ বোতল ফেনসিডিল।

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দার দেওয়া তথ্যের ভিত্তিতে বেনীপুর বিজিবি ৫ সদস্যর একটি টহল দল সীমান্তের হরিহরনগরের হায়দার আলীর আমবাগানে অভিযান পরিচালনা করেন।

এ অভিযানকালে ৩১ বোতল মদ ও ১২০ বোতল ফেনসিডিলসহ হরিহরনগর গ্রামের মতেহার আলীর ছেলে সীমান্তের মাদক স¤্রাট মশিউর রহমান ও তার সঙ্গী মৃত শুকুর আলীর ছেলে আজিবুর রহমানকে আটক করা হয়। এসময় তাদের অপর সঙ্গী একই গ্রামের মৃত সামছুল হকের ছেলে রশিদুল ইসলাম সুমন (৩২) পালিয়ে যায়।

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেহেদী হাসান খান ভারতীয় মদ ও ফেনসিডিলসহ বাংলাদেশী মাদক চোরাকারবারী মশিউর ও আজিবুরের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

স্বামীর গাড়ী থেকে ঝাঁপ দিয়ে স্ত্রীর মৃত্যু

0
স্ত্রীর মৃত্যুর ঘটনার পর স্বামী মোহাম্মদ আলীকে থানা হেফাজতে নেওয়া হচ্ছে

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাঘায় স্বামীর চলন্ত প্রাইভেটকার থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে স্ত্রী।

শনিবার সকালে বাঘার মীরগঞ্জ এলাকায় শ্বশুর বাড়ী থেকে স্ত্রী জুলিয়াকে ঢাকা নেয়ার পথে সে প্রাইভেটকার থেকে ঝাঁপ দিয়ে আহত হয়। পরে রামেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর স্বামী মোহাম্মদ আলীকে থানা হেফাজতে রাখা হয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, প্রায় ৬ বছর পূর্বে উপজেলার মীরগঞ্জ গ্রামের মোশারফ হোসেনের মেয়ে জুলিয়া খাতুন (২০) এর বিয়ে দেয়া হয় রাজবাড়ী জেলার শহিদুল ম-লের ছেলে মোহাম্মদ আলী (২৭) এর সাথে। বর্তমানে তাদের সংসারে ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। শহিদুল গার্মেন্টস ব্যবসার সাথে সম্পৃক্ত থাকায় বর্তমানে ঢাকার একটি ভাড়া বাসায় থাকেন বলে জানা যায়।

জুলিয়ার মামা’ মকুল হোসেন জানান, সম্প্রতি মেয়ে ও জামাই এর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। এ কারণে একমাস ধরে জুলিয়া তার মা-বাবার বাড়ীতে অবস্থান করছিল এবং ঢাকায় যেতে চাচ্ছিল না। হঠাৎ শুক্রবার জামাই তার প্রাইভেট কার নিয়ে শ্বশুরবাড়ী মীরগঞ্জে বেড়াতে আসে। শনিবার সকাল ১০ টার সময় বাঘা মাজার শরিফ দেখতে আসার কথা বলে স্ত্রী-পুত্রকে প্রাইভেটকারে নিয়ে বাড়ী থেকে বের হয়। অতঃপর মাজারে না গিয়ে বাঘা বাজার অতিক্রম করে জামাই ঢাকার উদ্দেশ্যে গাড়ী চালাতে থাকলে জুলিয়া বিষয়টি বুঝতে পেরে গাড়ির দরজা খুলে লাফ দেয়। এ ঘটনায় সে গুরুত্বর আহত হয়।

এ সময় জুলিয়ার স্বামীসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিৎসক জুলিয়াকে আহত অবস্থায় রামেক হাসপাতালে স্থানন্তর করেন। একটি মাইক্রো যোগে জুলিয়াকে রামেক হাসপাতালে নিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

বাঘা থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্বামী মোহাম্মদ আলীকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে বিকেল অব্দি কোন লিখিত অভিযোগ আসেনি। এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি সংস্থাগুলোর আন্তরিকতায় করোনা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা অত্যন্ত আন্তরিকতার সাথে সমন্বিতভাবে কাজ করায় সরকার দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কিছু মানুষ স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেক কথা বলছে…আমি জরুরি ভিত্তিতে তাদের যে নির্দেশনাই দিয়েছি তারা তা করেছে। তারা সঠিকভাবে কাজ করেছে…এ কারণেই আমরা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’

তিনি বলেন, আমাদের কাজ করতে হবে, আমাদের বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে হবে, আমাদের জনগণকে চিকিৎসা দিতে হবে, আমাদের জনগণের কাছে যেতে হবে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জরুরি বিষয়ে সব নিয়ম অনুসরণ করার দরকার নেই। কেউ যদি কারও জন্য কোনো সমস্যায় পড়েন, সেটা আমরা দেখব। রোগীদের চিকিৎসাসেবা দিতে সরকার জরুরি ভিত্তিতে দুই হাজার চিকিৎসক ও তিন হাজার নার্সের পাশাপাশি কিছু টেকনিশিয়ান নিয়োগ দিয়েছে।

আমি অর্থ ও জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়কে একসাথে বসতে বলেছি। এসব চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়োগে আমি সিদ্ধান্ত দিয়েছি এবং তাৎক্ষণিকভাবে কাগজে সাইন করেছি।

তিনি জানান, মহামারির শুরুতে যত দ্রুত সম্ভব সরকার জেলা পর্যায় অব্দি হাসপাতালগুলোকে অক্সিজেন সরবরাহ ও আইসিইউ ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশে এমন অনেকগুলো সংগঠন রয়েছে যারা সাধারণত দরিদ্র লোকদের সহায়তা করে থাকে, তবে এ মহামারি পরিস্থিতিতে তাদের কার্যক্রম দেখা যায়নি। এটাই বাস্তবতা, সবাই ঘরের মধ্যে ছিল, মানুষের পাশে কেউ ছিল না। আওয়ামী লীগ গণমানুষের দল হওয়ায় মানুষের পাশে ছিল। এটি মানুষের কল্যাণে কাজ করে, আমরা মানুষের পাশে থাকি এবং সর্বদা তাদের পাশে থাকব।

এমসি কলেজে ধর্ষণ : বিচার বিভাগীয় তদন্ত দলের কাজ শুরু

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীর সঙ্গে বেড়াতে আসা গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনা তদন্তে নেমেছ বিচার বিভাগীয় তদন্ত দল।

দলের চার সদস্য বৃহস্পতিবার বিকেলে কলেজ ছাত্রবাসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ছাত্রাবাসের নবনির্মিত ভবনসহ বিভিন্ন হল পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। এর আগে তারা কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন।

দলের প্রধান সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজললুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা কাজ শুরু করেছি। এ বিষয়ে পরে আপনাদের সঙ্গে কথা বলব।”
দলের অন্য সদস্যরা হলেন সিলেট মহানগরের মুখ্য হাকিম মো. আবুল কাশেম, অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিুনুন নেছা ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানা।

গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিলেটের টিলাগড় এলাকায় এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে আসা নববধূকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণের অভিযোগ সারাদেশে আলোচনার জন্ম দেয়।

পরদিন গৃহবধূর স্বামী বাদী হয়ে সিলেটের শাহপরান থানায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন।

এ ঘটনায় কমিটি গঠন করে অনুসন্ধানের নির্দেশ দেয় উচ্চ আদালত। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, এ পর্যন্ত এ মামলার এজাহারভুক্ত ছয় আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই রিমান্ডে রয়েছেন।

চাঞ্চল্যকর এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি ছাড়াও এমসি কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

কঙ্গোর বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধিনে পরিচালিত ডিআর কঙ্গোর মনুস্কো বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা।

 শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশনের জন্য এই বিমানবন্দরটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ একটি স্থাপনা।

“এই দায়িত্ব পেয়ে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষী নারী সদস্যরা অত্যন্ত গর্বিত।”
বিমানবন্দরটির নিরাপত্তার দায়িত্ব পাওয়া ব্যানএফপিইউ-১ এর ১৪তম রোটেশনের কমান্ডার মেরিনা আক্তারকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা শুধু দেশের মাটিতে নয়, বিদেশি বিভূঁইয়ে জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদার সাথে, অত্যন্ত গর্বের সাথে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।

মেরিনা বলেন, কঙ্গোর ওই বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই একটি ‘বড় চ্যালেঞ্জ’, তবে তারা আশাবাদী, ‘বরাবরের মত’ এবারেও সফল হবেন।

জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশ রয়েছে সবার উপরে। বর্তমানে জাতিসংঘের বিভিন্ন মিশনে ১১৯টি দেশের শান্তিরক্ষীরা কাজ করছেন। তাদের মধ্যে বাংলাদেশের শান্তিরক্ষী ৬৭৩১ জন।

চলতি মাসে ঘূর্ণিঝড়ের শঙ্কা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। তারা বলছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
অক্টোবর মাসের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আগারগাঁওয়ের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা শেষে এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, অক্টোবর মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ বাংলাদেশ থেকে বিদায় নেবে। এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজ থাকতে পারে বলেও আভাস দেয়া হয়েছে।

সেপ্টেম্বর মাসের আবহাওয়া পরিস্থিতি বিষয়ে আবহাওয়া অধিদফতর জানায়, এ মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৩৩ দশমিক ১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। আর ঢাকা ও খুলনা বিভাগে স্বাভাবিকের চেয়ে কম এবং অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

ঢাকায় ১৯ দশমিক ৪ শতাংশ এবং খুলনায় ২৯ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া রংপুরে ১৩৩ শতাংশ, ময়মনসিংহে ৭১ দশমিক ৬ শতাংশ, সিলেটে ২৯ দশমিক ৬ শতাংশ এবং চট্টগ্রামে ২৪ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

ক্যারিবিয়ান ক্রিকেটে নতুন দায়িত্বে ওয়ালশ

0
ওয়ালশ

দ্রোহ স্পোর্টস ডেস্ক

কয়েক দফায় বিচ্ছিন্নভাবে ক্যারিবিয়ান মেয়েদের দলের সঙ্গে কাজ করেছেন কোর্টনি ওয়ালশ। এবার তিনি পেলেন লম্বা সময়ের বড় দায়িত্ব। ছেলেদের ক্রিকেটের এই কিংবদন্তিকে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতিতে জানিয়েছে, অন্তত ২০২২ সালের শেষ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন ওয়ালশ।

বাংলাদেশের বোলিং কোচ হিসেবে তিন বছরের দায়িত্ব পালন শেষে গত বছরের বিশ্বকাপ শেষে ক্যারিবিয়ায় ফিরে যান ওয়ালশ। এরপর গত নভেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের দলের সহকারী কোচ হিসেবে কাজ করেন। গত ফেব্রুয়ারি-মার্চে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ছিলেন একই দায়িত্বে।

এবার প্রধান কোচের দায়িত্ব পেয়ে ওয়ালশ জানিয়ে দিলেন তার লক্ষ্য। “আমি সবসময়ই চেয়েছি, যে কোনো ভাবেই হোক, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উন্নয়নে অবদান রাখতে ও সহায়তা করতে। যে অভিজ্ঞতা আমার আছে, খেলাটি নিয়ে যে ধারণা আছে এবং আমার সাংগঠনিক দক্ষতা, সবকিছু মিলিয়েই চেষ্টা করব একটি জয়ী দলীয় সংস্কৃতি গড়ে তুলতে।”

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি মেয়েদের দলের সঙ্গে কাজ করেছি, গত বছর ভারতের বিপক্ষে সিরিজেও। তাই দলটি সম্পর্কে ধারণা আছে আমার। দলটির সামর্থ্য ও প্রতিভা নিয়ে সংশয় নেই। ওয়েস্ট ইন্ডিজে দারুণ সব ক্রিকেটার আছে। আমার দায়িত্ব হবে ওদের উন্নতিতে ও নির্ধারিত লক্ষ্যগুলো অর্জনে সহায়তা করা।”

ওয়ালশ এমন এক সময় দায়িত্ব নিলেন, যখন ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা মাত্রই ৫-০তে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ইংল্যান্ড সফরে।

আ’লীগ-বিএনপিকে একহাত নিলেন ডা. জাফরুল্লাহ

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আওয়ামী লীগ ও বিএনপিকে একহাত নিলেন। তিনি বলেছেন, সরকার ও বিএনপি উভয়েই বর্তমানে করোনায় আক্রান্ত। সরকার করোনায় আক্রান্ত ধর্ষণ আর দুর্নীতিতে। আর বিএনপি করোনায় আক্রান্ত রাজনীতিতে। এই করোনা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ধর্ষণের বিরুদ্ধে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র ফোরামের উদ্যোগে মানববন্ধনে ডা. জাফরুল্লাহ রাজপথের বিরোধী দল বিএনপিকে আবারও রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি করোনায় আক্রান্ত। মাঠে নামার মেরুদ- তাদের নেই।

তিনি বলেন, বিএনপি এতটাই করোনাগ্রস্ত যে তারা রাস্তায় নামতে পারে না। বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই আমাদের জাতি চরম দুর্দশায় আছে। এ থেকে মুক্তির একটাই পথ আমি দেখি, আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে।

ডা. জাফরুল্লাহ বলেন, দেশে যেভাবে ধর্ষণ আর গণধর্ষণ করছে ছাত্রলীগের ছেলেরা, তাতে এ দেশের মা-বোনেরা আর শান্তিতে থাকতে পারছে না। কোথাও শান্তিতে বের হবে, তারও উপায় নেই। অন্যদিকে দুর্নীতি যেভাবে ছড়িয়েছে তাতেও সাধারণ মানুষের আর বাঁচার উপায় নেই। দেশে সুশাসন থাকলে ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশে এভাবে ধর্ষণ-গণধর্ষণের মহোৎসব চালাতে পারত না।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, এনাফ ইজ এনাফ। আর না। এবার ক্ষমতা ছাড়েন। অনেক হয়েছে। এভাবে দেশ চলতে পারে না। কোথাও কেউ শান্তিতে নেই।

এ সময় ডা. জাফরুল্লাহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়ার আহ্বান জানান।

মাগুরায় এবার ৫৭৭ মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে

0
Magura-Dro-2
মাগুরায় ৫৭৭ মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

মাগুরা প্রতিনিধি

করোনাকালীন এ সময়ে মাগুরায় এবার ৫৭৭টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। তবে এ বছর তেমন জাঁকজমক থাকছে না শহর জুড়ে।

জানা গেছে, মাগুরায় মন্ডপে মন্ডপে প্রতিমা শিল্পীরা প্রতিমা নির্মাণ কাজে ব্যস্ত সময় পার করছেন। জেলা শহরের থানা পাড়া, জামরুল তলা, তাতী পাড়া, দড়ি মাগুরা বটতলা, নিজন্দুয়ালী কালী বটতলা, চরপাড়া, বৈদ্যবাড়ী, পারনান্দুয়ালী মিস্থী পাড়া প্রভৃতি স্থানে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিমা নির্মাণ এর কাজ চলছে।

এ বছর ৫৭৭টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ১৮১টি, শ্রীপুর উপজেলায় ১৩৩টি, শালিখা উপজেলায় ১১৯টি, মহম্মদপুর উপজেলায় ১২১, পৌর এলাকায় ২৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। থাকবে না আলোক সজ্জা, মেলা। প্রতিমা শিল্পীদের এবছর তেমন কাজও নেই।

শহরের থানা পাড়া পূজা মন্ডপের প্রতিমা শিল্পী আনন্দ বিশ্বাস জানান, যে প্রতিমা তৈরি করা হচ্ছে তার মূল্য নেই। কম দামে তাদের প্রতিমা তৈরি করা হচ্ছে। গতবছর ৭টি প্রতিমা তৈরি করেছিলাম এবছর একটি প্রতিমা তৈরি করছি।

এদিকে পূজার বাজার জমেনি। করোনা ভাইরাস যেন এবারের পূজার আনন্দে বাঘ্যাত ঘটিয়েছে। তারপরও হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বলে স্বল্প পরিসরে স্বাস্থ্য বিধি মেনে পূজা হবে।

সর্বশেষ সংবাদ

কবর স্থানের গাছ বিক্রি ও বিএনপির দুই গ্রুপের হামলায় আহত ৪২

স্টাফ রিপোর্টার কবর স্থানের গাছ বিক্রি কেন্দ্র করে দুই গ্রাম বাসীরা মাইকিং করে হামলা পাল্টা হামলা চালায়। অপরদিকে সোশ্যাল মিডিয়ায়র স্ট্যাটাস দেওয়া কেন্দ্র করে বিএনপির...

পাম্পে সিরিয়াল নিয়ে দন্দ্বে অন্ধকারে মিরপুর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে তেল পাম্পে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার টানাপোড়েনে প্রায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে...

ট্রাক দিয়ে পথ আটকে পেট্রোল পাম্প অবরোধ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় ডিজেলের দাবিতে একটি পেট্রোল পাম্পের সামনে ট্রাক রেখে অবরোধ সৃষ্টি করে পরিবহন শ্রমিকরা। প্রায় ১৮ ঘন্টা পরে প্রশাসনের মধ্যস্ততায় অবরোধ প্রত্যাহার...

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২ জন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার কয়েকটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড...

“আমার বাবাকে খুজে দেন না”

স্টাফ রিপোর্টার “পুলিশ আমার বাবাকে খুজে দিলো না। অনেক দিন হলো রাতে বাবা আর বাড়ি ফেরে না। দয়া করে আপনারা আমার বাবাকে খুঁজে দিন না।”...