বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 643

মুজিববর্ষে ঘর পাবেন ৮ লাখ দুস্থ পরিবারঃ ত্রাণ প্রতিমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের জন্যই বার বার প্রধানমন্ত্রী হয়েছেন। মানুষ শান্তিতে থাকবে সেজন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ জন্য মুজিববর্ষ উপলক্ষে সরকার দেশের বিভিন্ন এলাকায় ৮ লাখ পরিবার-যাদের বাড়ি নেই, নদী ভাঙনের শিকার- সেই সব পরিবারকে বাড়ি করে দেওয়া হবে।

শনিবার সকাল ১০টার সময় শরীয়তপুরের নড়িয়া পয়েন্টে পদ্মার ডান তীর সংরক্ষণ কাজের অগ্রগতি ও মুলফৎগঞ্জ হাসপাতাল এলাকায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় অংশ নিয়ে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, দেশের সব দুর্যোগে একমাত্র আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে থাকে।

বিএনপি শুধু গর্তের মধ্যে ঢুকে লম্বা লম্বা কথা বলে। দেশের মানুষের দুঃখ তারা বোঝে না। তারা ঘরের মধ্যে নিরাপদে বসে শুধু সরকারের সমালোচনা করে।

এ সময়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের ও অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার।

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে শুরু হওয়া ১ হাজার ৯৭ কোটি টাকার এই প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। যা জুন ২০২১ মধ্যে সমাপ্তির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে।

অশ্লীল মেসেজে ক্ষুব্ধ শ্রাবন্তী

0
ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী

দ্রোহ বিনোদন ডেস্ক

বাংলাদেশ থেকে অশ্লীল মেসেজ পাঠানোর জেরে বাংলাদেশি হাইকমিশনের দ্বারস্থ হয়েছেন ওপাড় বাংলার অভিনেত্রী শ্রাবন্তী। তার অভিযোগ, কিছুদিন পরপর বাংলাদেশের একটি নাম্বার থেকে তাকে আপত্তিকর মেসেজ পাঠানো হচ্ছে, মেসেজ বন্ধ করার চেষ্টা করেও লাভ হয়নি। এখন মেসেজের মাত্রাও বেড়ে গেছে।

এসব বিষয়ে মঙ্গলবার বিকেলে কয়েকটি মেসেজের স্ক্রিন শর্ট সংযুক্ত করে কলকাতার বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন শ্রাবন্তী।

জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, আমরা দুই বাংলার শিল্পীরা চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে কাজ করছি। এভাবে বিরক্ত করতে থাকলে তো আমাদের বাংলাদেশে গিয়ে কাজ করা কঠিন হয়ে যাবে।

এ ব্যাপারে কলকাতার বাংলাদেশি উপহাইকমিশন যথাযথ ব্যবস্থা নিতে তারা কাজ শুরু করেছে।

কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুইজন

0
Kushtia-Dro-25-p-3-compressed
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। আহতরা হলেন মাদারীপুরের শিবচর এলাকার ফয়জুল খাঁর ছেলে ইনছান (৩০) ও রমজান (৩৫) আহত হয়েছেন।

শনিবার বিকেল ৩ টার দিকে কুষ্টিয়া -রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা তাদেরকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান এ দূঘর্টনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানন্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতরা মোটরসাইকেলযোগে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় উল্লেখিত এলাকায় পৌঁছালে ভ্যানের সাথে ধাক্কা লেগে চালক ও আরোহী রাস্তার উপর পরে গেলে, অপরদিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল তাদেরকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।

ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশে ছাত্রীর আত্মহত্যা

0
ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশে ছাত্রীর আত্মহত্যা
আত্মঘাতী বিউটি মন্ডলের ছবি-সংগৃহিত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার শিক্ষার্থী বিউটি মন্ডলের (১৭) আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে আত্মহত্যার প্ররোচনা মামলায় মৃতুঞ্জয় রায় (২০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে তালা উপজেলার খেশরা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ওই ছাত্রীর বাবা নিতাই মন্ডলের অভিযোগ, তাঁর মেয়ে বিউটির মুখমন্ডলের সঙ্গে বিবস্ত্র এক মেয়ের ছবি জোড়া লাগিয়ে আপত্তিকর ছবি বানানো হয়। এরপর আপত্তিকর কথা লিখে ও তাঁর মেয়ের মুঠোফোন নম্বর দিয়ে ছবিটি একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়।

এমন বিষয় তাঁকে এক ব্যক্তি ৩ সেপ্টেম্বর জানান। ওই ব্যক্তি ফেসবুকে পোস্ট করা ছবির স্ক্রিনশটও তাঁকে পাঠান। তিনি বলেন, তিনি ৭ সেপ্টেম্বর তালা থানায় বিস্তারিত জানিয়ে একটি লিখিত অভিযোগ দেন।

এ ঘটনার সঙ্গে স্থানীয় কলাগাছী গ্রামের বাসিন্দা ও দোলুয়া শহীদ জিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মৃত্যুঞ্জয় রায় (২০) জড়িত বলে তিনি উল্লেখ করেন। এই বাবার অভিযোগ, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। মেয়ে লোকলজ্জার ভয়ে, অপমানে ও কষ্টে বুধবার দুপুর ১২টার দিকে আত্মহত্যা করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিউটির কাকা দীপঙ্কর মন্ডল বাদী হয়ে মৃত্যুঞ্জয় রায়কে আসামি করে বৃহস্পতিবার তালা থানায় আত্মহত্যার প্ররোচনা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়ালো

0
Covid-19-Dro-27-p-3-compressed
প্রতিকী ছবি।

খুলনা প্রতিনিধি

খুলনা জেলা ও মহানগরীতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।
এর মধ্যে ২৬ দিনে এক হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৫ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এখন অবধি করোনা আক্রান্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। অপর দিকে গত ২৪ ঘণ্টায় জেলা ও মহানগরীর ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ৬ হাজার ৫৪ জন।

খুলনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, শুক্রবার সকাল পর্যন্ত ২২ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষায় ৬ হাজার ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সন্ধ্যায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৫৪ জনে। এদের মধ্যে মোট ৫ হাজার ৮১ জন সুস্থ হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৯২ জনের।

তিনি আরও বলেন, খুলনা মহানগরীতে মোট ৪ হাজার ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪ হাজার ২২ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৭০ জন। এছাড়া কয়রা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৩ জন, সুস্থ হয়েছেন ৬৪ জন, মৃত্যু ২ জনের। পাইকগাছা উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন, সুস্থ ১১১, মৃত্যু ২ জনের। ডুমুরিয়ায় উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৮৪ জন, সুস্থ ১৪১, মৃত্যু একজনের। ফুলতলা উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৩৩ জন, সুস্থ ১৯০, মৃত্যু নেই। দিঘলিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন, সুস্থ ১১১, মৃত্যু একজনের।

তেরখাদা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন, সুস্থ ৫৯, মৃত্যু ২ জনের। রূপসা উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৫২ জন, সুস্থ ১৯৬, মৃত্যু ৯ জনের। বটিয়াঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৬ জন, সুস্থ ৪৯, মৃত্যু ৩ জনের। দাকোপ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৬০ জন, সুস্থ ১৩৮, মৃত্যু ২ জনের।

এ দিকে ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে আরও ৩৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৯ জনই খুলনা জেলা ও মহানগরীর।

আলমডাঙ্গায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

0
আলমডাঙ্গায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আলমডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গায় একটি মাঠের বট গাছের ডাল থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে কৃষকরা কালিতলা মাঠে গেলে গলায় পাটের আঁশ পেঁচানো ওই লাশ দেখতে পায়। লাশের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, সংবাদ পেয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত অজ্ঞাত যুবকের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে পাটের আঁশ গলায় পেঁচানো অবস্থায় ওই যুবকের লাশ বট গাছের ডালে ঝুলছিল। তারা মনে করে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যার পর গাছের ডালের সাথে ঝুলিয়ে রাখা হতে পারে।

নড়াইলে ছাত্রলীগ নেতা খুন

0
লোহাগড়া থানার ছবি-সংগৃহিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দিঘলিয়ার নবগঙ্গা ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজোয়ান দিঘলিয়া গ্রামের মৃত সাইফুল ইসলাম শেখের ছেলে।

রেজোয়ানের পরিবারের ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেজোয়ান দিঘলিয়া বাজার থেকে নিজ বাড়ি উদ্দেশ্যে যাচ্ছিলেন রেজোয়ান। একই সময় দিঘলিয়া বাজারের পশ্চিমে নবগঙ্গা ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছানো মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে শেখ জহিরুল ইসলাম রেজোয়ানকে কুপিয়ে জখম করে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম পা, বাম হাত ও মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নড়াইল সদর হাসপাতালে স্থানন্তর করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক বিভাষ শর্মা বলেন, রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা অব্যহত আছে।

মহানবীর ব্যাঙ্গচিত্রঃ শার্লি এবদোতে ফের হামলার হুমকি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যাঙ্গচিত্র পুনরায় ছাপা হওয়ায় আল-কায়দার পক্ষ থেকে ফরাসি ব্যাঙ্গ সাময়িকী শার্লি এবদোতে পুনরায় হামলা চালানোর হুমকি দিয়েছে আল-কায়দা।

সম্প্রতি আল-কায়দা কর্তৃক প্রকাশিত ওয়ান উম্মাহ ম্যাগাজিনে ফরাসি সাময়িকী শার্লি এবদোকে এই হুমকি দেওয়া হয় ।

ওয়ান উম্মাহ ম্যাগাজিনটিতে বলা হয়, শার্লি এবদো যেন মনে না করে ২০১৫ সালের হামলাই শেষ হামলা ছিল। এদিকে ৯/১১ হামলার বার্ষিকীতে আল-কায়দার প্রকাশিত ইংলিশ ম্যাগাজিনেও শার্লি এবদোকে হুমকি দেওয়া হয়েছে।

অপরদিকে আল-কায়দা বাহিনী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকেও হুমকি দিয়েছে। তারা মনে করে ফ্রান্সের প্রেসিডেন্ট এই ব্যাঙ্গচিত্র ছাপানোর সবুজ সঙ্কেত দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ জানুয়ারি মহানবীর ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যঙ্গ সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে হামলা চালিয়ে ১২ জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিলেন পত্রিকাটির প্রধান সম্পাদক, আটজন কার্টুনিস্ট, দুজন পুলিশ সদস্য ও অপর দুই ব্যক্তি। আহত হন আরও ১০ জন এবং হামলার দায় স্বীকার করেছিল আল-কায়দা।

পাটুরিয়া ঘাটে দীর্ঘ ৬ কিলোমিটার যানজট

0
পাটুরিয়ায় ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি-ছবি দ্রোহ

রাজবাড়ি প্রতিনিধি

শনিবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিক ফেরি চলাচল ব্যহত হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের দীর্ঘলাইন পাটুরিয়া-ঢাকা মহাসড়ের চরের ডাঙ্গা অবধি ৩ কিলোমিটার ও আরিচা-ঢাকা মহাসড়কের উথলীর মোড় এলাকা পর্যন্ত আরও ৩ কিলোমিটার ছড়িয়ে পড়েছে। এর কারনে ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় আসা বাস, কোচ ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকার মিরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকচালক আমেজ শেখ জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে তিনি পটুরিয়া ঘাটে অপেক্ষা করছেন পারাপারের জন্য। এরকম অনেক যানবাহন ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় পড়ে রয়েছে।

আরও পড়ুন-খোকসার ছানার মাঝির যাবজ্জীবন

আরিচা অফিসের বিআইডব্লিটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌরুটে নাব্যতা সংকট ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পদ্মা সেতুর ৯০ ভাগ কাজ শেষ – ওবায়দুল কাদের

0
Obaidul-dro-32
ওবায়দুল কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগেরও বেশি এবং মূল সেতুর প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে পদ্মাসেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

পদ্মায় এ পর্যন্ত মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান বসানো হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বর্তমানে দৃশ্যমান হয়েছে ৪ হাজার ৬৫০ মিটার।

তিনি বলেন, ৪২ টি পিয়ারের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং নদী শাসনের কাজ প্রায় ৮৪ ভাগ শেষ হয়েছে।

মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজও ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা থেকে মাওয়া এবং পাচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মুক্ত করবেন যানচলাচলের জন্য।

এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন সেতুসচিব বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের সংশোধন বিষয়ে নির্বাচন কমিশনের উদ্যোগ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন বিষয়ক বিষয়াদি নির্বাচন কমিশনের এখতিয়ার, এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই।

ওবায়দুল কাদের বলেন, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারের কোনো বক্তব্য থাকলে সরকারও নির্বাচন কমিশনকে জানাবে।

মন্ত্রী বলেন, সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে ভবিষ্যতেও সংবিধান অনুযায়ী সরকার সহযোগিতা করবে,এটা সরকারের সাংগঠনিক দায়িত্ব।
নির্বাচন কমিশন গঠন একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কমিশন গঠনে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন, যার মধ্যে বিএনপির প্রতিনিধিও ছিল।

তিনি বলেন, এখন নির্বাচন কমিশনে বিএনপি সমর্থিত প্রতিনিধি আছে, বিএনপির আমলে কমিশন গঠনে কখনও আওয়ামী লীগের নাম নেয়া হয়নি।

নির্বাচন কমিশন গঠন কিংবা বাতিলের এখতিয়ার সরকারের নয়, সময় হলেই রাষ্ট্রপতি যথাযথ ব্যবস্থা নেবেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে বলে আরও বেশি ভোটে জয়ী হত, আর পরাজিত হলে বলে কারচুপি করে হারিয়ে দিয়েছে।

সর্বশেষ সংবাদ

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...