সোমবার, মার্চ ৩০, ২০২৬.
Home Blog Page 655

৮ লক্ষ টাকা না পেয়ে দুই ভাইকে ক্রসফায়ার

0
ওসি প্রদীপ-ফাইল ছবি

ওসি প্রদীপের বিরুদ্ধে মামলা

দ্রোহ অনলাইন ডেস্ক

চন্দনাইশের দুই ভাইকে অপহরণ অতঃপর মুক্তিপণ দাবি সর্বশেষ ‘ক্রসফায়ারে’ হত্যার অভিযোগে ওসি প্রদীপ কুমার দাশসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বুধবার নিহত আমানুল হক ফারুক ও আজাদুল হক আজাদের ছোট বোন রিনাত সুলতানা শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালত মামলাটি গ্রহণ করে চট্টগ্রাম জেলা পুলিশের এএসপিকে তদন্ত করে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী জিয়া আহসান হাবীব বলেন, আট লাখ টাকা না পেয়ে দুই ভাইকে ক্রসফায়ার দেওয়া হয়েছে বলে বাদী অভিযোগ এনেছেন। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনা খরচে বাদীকে আইনি সহায়তা দিচ্ছেন তিনি।

অভিযোগে বলা হয় মোটা অঙ্কের অর্থ লুট করতে তাকে প্রথমে গুম করা হয় পরে টাকা না পেয়ে ক্রসফায়ারে হত্যা করা হয়। আজাদ অবিবাহিত, আর ফারুকের আট বছরের একটি মেয়ে ও আট মাস বয়সী একটি ছেলে রয়েছে। দুই ভাই হত্যার বিচার চান এ বোন।

ওসি প্রদীপ ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন টেকনাফ থানার উপপরিদর্শক ইফতেখারুল ইসলাম, কনস্টেবল মাজহারুল, দ্বীন ইসলাম ও আমজাদ। এ ছাড়া স্থানীয় চন্দনাইশ থানার কর্মকর্তা ও কর্মচারীরাও এই হত্যায় জড়িত বলে দাবি করে তাদের বিরুদ্ধেও তদন্তের আবেদন করেন বাদী।

বাদীর অভিযোগ, চট্টগাম চন্দনাইশ উপজেলার দুই সহোদরকে তুলে নিয়ে ১৬ জুলাই কথিত ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যা করেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তীর যোগসাজশে ওই দুই ভাইকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন নিহতদের স্বজনরা।

Droho-Online-English-Class || Part-1|| Introduction

0

মোদির এ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার ফাঁদ

0
Modi-Dro-3-9-p-1
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার এ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাক হওয়া এক্যাউন্ট দ্বারা প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়ার পর তা থেকে হ্যাক হওয়া এ্যাকাউন্ট থেকে একাধিক টুইট করে মোদির অনুসারীদের একটি ত্রাণ তহবিলের জন্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সাহায্য পাঠাতে অনুরোধ করা হচ্ছে।

টুইটার কর্তৃপক্ষ হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্কযুক্ত একটি এ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মোদির ওয়েবসাইটের যে টুইটার এ্যাকাউন্ট, সেখান থেকে করোনা ত্রাণ তহবিলের জন্য অনুদানের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে আহ্বান জানানো হয়। মোদির হ্যাক করা ওই এ্যাকাউন্টে ২৫ লাখের বেশি অনুসারী রয়েছেন। অবশ্য মোদির ব্যক্তিগত যে এ্যাকাউন্টে ৬ কোটি ১০ লাখের বেশি অনুসারী, তা অক্ষত রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তা থেকে একাধিক টুইট করে হ্যাকাররা। টুইটার কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে হ্যাকড এ্যাকাউন্টটি সুরক্ষায় পদক্ষেপ নিয়েছে।

প্রতিশ্রুতি পূরণে আওয়ামী লীগ নেতাদের দায়িত্বশীল হতে হবেঃ প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশকে এগিয়ে নিতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণে আওয়ামী লীগ নেতাদের বিষয়ভিত্তিক দায়িত্ব পালনে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকম-লীর যৌথসভায় যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “প্রত্যেকে যার যার বিষয়ভিত্তিক দায়িত্বটা পালন করা দরকার। নির্বাচনী ইশতেহারে যে ঘোষণাগুলো দিয়েছি, পাশাপাশি আমরা আমাদের যে পলিসি আছে, সেগুলো নিয়ে বসা, আলোচনা করা। আমরা প্রতিশ্রুতি কতটুক রক্ষা করতে পেরেছি সেই বিষয়ে আলোচনা করা।”

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে সরকার কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। প্রথম যে প্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেটি ছিল ২০১০ থেকে ২০২০- এই দশ বছর মেয়াদী। আর নতুন প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ ২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত। বাংলাদেশকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই প্রেক্ষিত পরিকল্পনা আমাদের পার্টির প্রত্যেক নেতার দেখা উচিত এবং এখানে বিষয়ভিত্তিক যেটা আছে সম্পাদকম-লীর সদস্যরা দেখে নিনÑ কীভাবে উন্নয়ন কর্মকা- নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।

করোনা ভাইরাসের মহামারীর মধ্যে জীবন বাজি রেখে মানুষের কল্যাণে কাজ করায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।

তিনি বলেন, এটাই হচ্ছে আমাদের কাজ। জাতির পিতা আমাদের এটাই শিখিয়েছেন। এটাই তার আদর্শ। মহামারীর মধ্যে থমকে যাওয়া দলের সাংগঠনিক তৎপরতা আবার গতিশীল করার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, “এখন সংগঠনকে সুসংগঠিত করতে হবে। করোনার কারণে অনেক জায়গায় সম্মেলন হলেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি। এখন সেগুলোর পূর্ণাঙ্গ করার ব্যবস্থা নিতে হবে। ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।”

মহামারীর সঙ্কটে গত অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে গেলেও দেশের অর্থনীতি ‘ভালো অবস্থানে আছে’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের জনগণ বারবার আমাদের ভোট দিয়েছি। আমরা বংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। আজকে আমাদের রিজার্ভ ৩৯.৪০ বিলিয়ন ইউএস ডলার। আমাদের প্রবৃদ্ধি ৮.২ ভাগ টার্গেট করেছিলাম, এপ্রিল পর্যন্ত আমরা ৭.৮ অর্জন করেছিলাম, কিন্তু করোনার কারণে কমে গেছে। এরপরও অর্থনৈতিকভাবে আমরা একটা ভালো অবস্থানে আছি।

তিনি বলেন, “আমরা প্রণোদনা দিয়েছি। একশ অর্থনেতিক অঞ্চল করেছি। সেখানে আমরা বিনিয়োগ আনতে চাই। সেখানে আমরা সুযোগ তৈরি করে দিয়েছি। কাজেই আমরা অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। সেটা যাতে যথাযথভাবে কার্যকর হয় এবং সারাদেশে যে উন্নয়নের কার্যক্রম নিয়েছি, সেটা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়, সেটা আমাদের দেখতে হবে।

বাংলাদেশকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরে তার মেয়ে শেখ হাসিনা বলেন, “ভূমিহীন মানুষকে ভূমি ও গৃহ আমরা করে দেব। কোনো এলাকায় এমন কেউ থাকলে তাদের খুঁজে বের করতে হবে, যাদের ভিটা আছে ঘর করার টাকা নাই, তাদেরও আমরা সহযোগিতা করে যাচ্ছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও হল, ঢাকা মেডিকেল কলেজ, পাবলিক লাইব্রেরি, শহীদ মিনার, পাবলিক সার্ভিস কমিশনের প্রশিক্ষণ ভবনসহ আরো বেশ কিছু প্রতিষ্ঠানের আধুনিয়কায়নের পরিকল্পনা নেওয়ার কথাও প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন।

নেইমার করোনা ভাইরাসে আক্রান্ত

0
নেইমারের ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

নতুন মৌসুম শুরুর আগে পিএসজির তাবুতে হানা দিয়েছে করোনাভাইরাস। আনহেল দি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেসের রিপোর্ট পজিটিভ এসেছে। এবার শঙ্কা জেগেছে নেইমারসহ আরও কয়েকজনকে নিয়ে।

সংবাদমাধ্যমের সোমবারের খবর অনুযায়ী, দি মারিয়া ও পারেদেসের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এই দুই মিডফিল্ডারের আইসোলেশনে থাকার কথা জানানো হয়।

নেইমারকে নিয়ে শঙ্কার কারণ দি মারিয়া ও পারেদেসের সঙ্গে স্পেনের ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনিও। আরও ছিলেন আন্দের এররেরা, মাউরো ইকার্দি এবং কেইলর নাভাস। করোনাভাইরাস অতি সংক্রামক হওয়ায় নেইমারদের নিয়ে শঙ্কায় পড়েছে পিএসজি।

ইএসপিএনের এক প্রতিবেদকের বরাত দিয়ে এসএ জানিয়েছে, ইবিজায় যাওয়াদের মধ্যে ইকার্দির রিপোর্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। যদিও এ বিষয়ে তেমন কিছু জানায়নি পিএসজি।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন মৌসুম শুরুর আগে যারা স্পেনে ভ্রমণ করেছেন, তাদের সবার করোনা পরীক্ষার করার অপেক্ষায় রয়েছে পিএসজি।

আগামী ১০ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে লিগের মুকুট ধরে রাখার মিশন শুরু করবে পিএসজির। তবে, আরও কয়েকজন খেলোয়াড়ের করোনা রিপোর্ট পজিটিভ আসলে স্থগিত হতে পারে ম্যাচটি।

কোনো দলে চার জনের বেশি খেলোয়াড়ের করোনা টেস্টের ফল পজিটিভ এলে তাদের ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে রেখেছে লিগ ওয়ান কর্তৃপক্ষ।

বাবার চোখে মেসির বার্সায় থাকা কঠিন

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

অচলাবস্থা কাটাতে আলোচনায় বসতে যাচ্ছে বার্সেলোনা ও লিওনেল মেসির প্রতিনিধি। এতে অংশ নিতে আর্জেন্টিনা থেকে স্পেন আসা হোর্হে মেসি জানালেন, বার্সেলোনায় থাকা তার ছেলের জন্য কঠিন।

মেসির ক্লাব ছাড়তে চাওয়ার বিষয়ে বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে আলোচনায় বসবেন হোর্হে মেসি। আর্জেন্টিনা থেকে বুধবার বার্সেলোনা পৌঁছানোর পর এই মন্তব্য করেন তিনি।

সব চোখ এখন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হের দিকে। বিমানবন্দরে তার সঙ্গে কথা বলতে উন্মুখ ছিলেন গণমাধ্যমকর্মীরা। এড়িয়ে গেছেন বেশিরভাগ প্রশ্নই,শুধু বলেছেন, “আমি কিছু জানি না। তার জন্য বার্সায় থাকা কঠিন, কঠিন।”
তুমুল আগ্রহ নিয়ে হোর্হে ও বার্তোমেউয়ের মিটিংয়ের দিকে তাকিয়ে সবাই। এই মিটিংয়েই ঠিক হতে পারে বার্সেলোনা অধিনায়কের ভাগ্য।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর গত ২৫ আগস্ট বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানান মেসি। এক ফ্যাক্স বার্তায় চুক্তির একটি ধারা সক্রিয় করে ফ্রি ট্রান্সফারে দলবদলের ইচ্ছা প্রকাশ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

তবে, বার্সেলোনার দাবি চুক্তির ওই ধারা কার্যকরের সময় ফুরিয়েছে গত ১০ জুন। লা লিগা কর্তৃপক্ষও বার্সেলোনার পক্ষে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত মেসিও অনড় তার সিদ্ধান্তে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে দিনকে দিন। এমন পরিস্থিতির মধ্যেই বার্সেলোনায় এলেন মেসির বাবা।

রিজেন্টের সাহেদ ও মাসুদের ৫২টি ব্যাংক হিসাব জব্দ

0
সাহেদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছে আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে সিআইডি পুলিশ তাদের ৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করেন। আদালত সিআইডির দেওয়া আবেদনটি মঞ্জুর করে এ নির্দেশ দেয়। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গত ১৪ জুলাই গ্রেফতার করা হয়।

আবরার হত্যাঃ ৩০২ ধারায় অভিযোগ গঠনের আবেদন

0
আবরার ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। দ-বিধি ৩০২ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে আবেদন করা হয়েছে। এ ধারার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- ও সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন।

বুধবার বেলা ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামানের আদালতে রাষ্ট্রপক্ষের কৌশলি মোশাররফ হোসেন কাজল ও এহসানুল হক সমাজি শুনানি শুরু করেন। এ সময় কারাগারে থাকা ২২ আসামিকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, মামলাটি চাঞ্চল্যকর। দেশ ও জাতি মামলাটির দিকে তাকিয়ে আছে। তাই দ-বিধি ৩০২ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে আবেদন করছি।

রাষ্ট্রপক্ষের আরেক কৌশলি এহসানুল হক সমাজি বলেন, মামলাটিতে অভিযোগ গঠন করার পর্যাপ্ত উপাদান রয়েছে। আদালতের কাছে আবেদন করব, আইনের আলোকে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

প্রসঙ্গত, ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ওই ঘটনায় নিহত আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারনামীয় ১৯ জন এবং তদন্তে প্রাপ্ত এজাহার বহির্ভূত ছয়জন রয়েছেন। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৬ জন এবং এজাহার বহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন।

ভারতে একদিনে ৭৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতে নতুন করে একদিনে ৭৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

২৪ ঘণ্টায় ভারতে ৭৮ হাজার ৩৫৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৫ জন। এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬ হাজার ৩৩৩ জন। দেশটিতে এ পর্যন্ত ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে । এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখ ১ হাজার ৯০৯ জন।

বিশ্বে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় ব্রাজিল।

লতার গান গাইবে নন্দিতা

0
কন্ঠ শিল্পি নন্দিতা

দ্রোহ বিনোদন ডেস্ক

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকরের গাওয়া জনপ্রিয় গান ‘ও মোর ময়না গো’ গানটিতে এবার কণ্ঠ দিচ্ছেন এ প্রজন্মের সঙ্গীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। গানটি লিখেছেন ও সুর করেছেন সলিল চৌধুরী।

মিউজিক রি-অ্যারেঞ্জমেন্ট করেছেন পার্থ বড়ুয়া। ৩১ আগস্ট গানটি স্যালন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এ গান প্রসঙ্গে নন্দিতা বলেন, বেশ কিছুদিন বিরতির পর এ প্ল্যাটফরমে আমার নতুন গান এলো।

আমার বিশ্বাস, বরেণ্য শ্রদ্ধেয় সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকরের এ গানটিও আমাকে শ্রোতা-দর্শকের ভালোবাসায় সিক্ত করবে। গানের পাশাপাশি নন্দিতা মডেল ও উপস্থাপক হিসেবেও কাজ করেন।

সর্বশেষ সংবাদ

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার...

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...