সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 97

খোকসা পৌর বিএনপির সব ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

বৃহস্পতিবার পূনাঙ্গ কমিটি ঘোষনা হতে পারে

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর বিএনপির ৯ ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ওয়ার্ড গুলোর ১৭১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি অনুমোদন হতে পারে বলে জানায় দলীয় সূত্র।

বুধবার সকালে উপজেলা সদরের খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির আহবায়ক মোঃ আলাউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে যারা ছিলেন, খোকসা পৌর বিএনপির আহবায়ক এ জেড জি রশিদ রেজা বাজু, খোকসা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ খান রাজু , খোকসা পৌর বিএনপি’র সদস্য সচিব এস এম মোস্তফা শরীফ ।

আরও পড়ুন – সাপের কামড়ে কৃষকসহ দুইজনের মৃত্যু

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোর সভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হযরত আলী।

সম্মেলন শেষে পৌরসভার ১ থেকে ৯ নং ওয়ার্ড কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন শামীম আহমেদ বাবু নির্বাচন কমিশনার খোকসা বিএনপি।

সাপের কামড়ে কৃষকসহ দুইজনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর ও কুমারখোলীতে পৃথক সাপের কামড়ে কৃষকসহ দুজনের মৃতু্যু হয়েছে। সাপের কামড়ে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলেও এন্টিভেনম দেওয়ার সময় পাননি চিকিৎসকরা।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গরবপাড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে কালু হালসানা (৩৫) ও কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের কৃষক কামরুজ্জামান প্রমানিক (৫০)।

কুমারখালীতে কৃষিকাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে কামরুজ্জামান প্রামানিক নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কামরুজ্জামানের ভাতিজা সোলাইমান জানান, তার চাচা বেলা ১১টার দিকে চরের মাঠে কলাবাগান পরিস্কার করছিলেন। এ সময় রাসেল ভাইপার কামড় দেয়। কামরুজ্জামান সাপটিকে মেরে ফেলেন। পরে চিকিৎসার সুবিধার্থে সাপসহ তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ৩০ মিনিট পর তার মৃত্যু হয়।

অন্যদিকে দৌলতপুরের গবরগাড়ার কালু ভোররাত ৫টার দিকে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে গেলে সাপ কামড় দেয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন – কুমারখালীতে ১৬ জেলে পেল বকনা বাছুর

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, একজনের রাসেল ভাইপার সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অপরজনের মৃত্যু সাপের কামড়ে হলেও তার মৃত্যু রাসেল ভাইপার সাপের কামে হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দেরি করে হাসপাতালে আনায় কাউকেই এন্টিভেনম দেওয়া সম্ভব হয়নি। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

কুমারখালীতে ১৬ জেলে পেল বকনা বাছুর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিকল্প জীবিকার্জনের জন্য নিবন্ধিত ১৬ জন জেলেকে বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে। প্রতিটি বাছুরের মূল্য ধরা হয়েছে ২৭ হাজার ৮০০ টাকা।

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাছুর প্রদান অন্ষ্ঠুানের আয়োজন করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয়।

অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৯৮৩ জন। তার মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৩২ জন জেলেকে ৩২ টি বকনা বাছুর গরু প্রদান করা হয়। প্রতিটি বাছুরের মূল্য প্রায় ২৭ হাজার ৮০০ টাকা। এর আগে ২০২২ -২৩ অর্থবছরের ২৫ জন এবং ২০২৩ – ২৪ অর্থবছরের ৫০ জন জেলেকে একটি করে বকনা বাছুর প্রদান করা হয়।

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবিকার্জনেরর জন্য জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি বলেন, চলতি অর্থবছরে ৩২ জনকে বকনা বাছুর দেওয়া হয়েছে।

আরও পড়ুন – বাংলাদেশে ঈদুল আজহা ৭ জুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, নিষিদ্ধ সময়ে জেলেরা যেন মাছ ধরা থেকে বিরত থাকেন। সেজন্য বাছুর প্রদানসহ নানা উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার।

বাংলাদেশে ঈদুল আজহা ৭ জুন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (শনিবার) সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

এই হিসেবে, আগামী ৫ জুন (বৃহস্পতিবার) পালিত হবে পবিত্র হজের দিন (আরাফাতের দিন)। আর একদিন পর ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে দেশজুড়ে।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদ দেখা যাওয়ার তথ্য জানাতে টেলিফোন ও ফ্যাক্স নম্বর খোলা রাখা হয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখা যাওয়ার তথ্য আসায় দ্রæত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, চাঁদ দেখা কমিটির সদস্যরাসহ ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন – কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন

উল্লেখ্য, এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়ায় ২৮ মে চাঁদ দেখা যাওয়ার খবর আসে। এসব দেশে ৫ জুন অনুষ্ঠিত হবে আরাফাতের দিন এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে।

কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার দাবিতে মানববন্ধন করেছে পৌর নাগরিক অধিকার পরিষদ।

বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি শেষে পৌর চত্বরে অভিযোগ বক্স স্থাপন করা হয়।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদস্য সচিব কে এম জাহিদ, সদস্য হাফিজুর রহমান লালু, এ্যাড.হাফিজুর রহমান, শাহারিয়া ইমন রুবেল, আবু মনি সাকলায়েন এলিন, ইঞ্জিনিয়ার মাহমুদ আল হাফিজ অভি, রাসেল পারভেজ প্রমুখ।

এসময় শামিম উল হাসান অপু বলেন, কুষ্টিয়া পৌরসভা একটি প্রাচীন পৌরসভা। যার বয়স দেড়শ বছরের অধিক। এই ঐতিহ্যবাহী ‘ক’ শ্রেণীর পৌরসভা। ‘ক’ শ্রেণীর কয়েকটি পৌরসভা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে, কিন্তু কুষ্টিয়া পৌরসভা এখনো সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়নি। সেই কারণেই মূলত আজ আমাদের এই কর্মসূচি।

কুষ্টিয়া পৌরসভার মধ্যে রয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতাল, সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন – খোকসায় ডেস্কি ভর্তি বৃষ্টির পানিকে পরে শিশুর মৃত্যু

প্রায় ৪৩ বর্গ কি.মি আয়তনের কুষ্টিয়া পৌরসভায় ৩৯ হাজার হোল্ডিং রয়েছে। তাই কুষ্টিয়া পৌরসভা কে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা আমাদের মৌলিক দাবি।

খোকসায় ডেস্কি ভর্তি বৃষ্টির পানিকে পরে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

ধান সিদ্ধু করা ডেস্কিতে (সিলভারের হাড়ি) জমিয়ে রাখা বৃষ্টির পানিতে পরে দুই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১১টার পরে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে নিজের বাড়িতে দুই বছর বয়সী ওয়াঝিয়া আইরিন নামের শিশুটি মৃত্যু হয়। সে প্রবাসী সোহেল প্রামানিকের কন্যা।

নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, সকালে শিশুটি খাওয়ার পর নিজের ঘরে অন্য শিশুদের সাথে খেলায় মেতেছিল। মা রিপা খাতুন ছিলেন সংসার সামলাতে ব্যস্ত। সিড়ির উপর ঘরের চালার ডোঙ্গা থেকে আগের রাতে পরা বৃষ্টির পানি ধরা ছিল একটি মাঝারি আকৃতির সিলভারের ডেস্কিতে। বাড়ির লোকের অজান্তেই শিশুটি ডেস্কির মধ্যে উপর হয়ে পরে যায়। বিষয়টি শিশুর ছোট চাচি লাভলীর নজরে আসে। শিশুটিকে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষনা করেন।

শিশু ওয়াঝিয়া আইরিনের মৃতুতে মা রিপা খাতুন নির্বাক হয়ে পরেছেন। মাঝে মাঝে জ্ঞান ফিরলে বাহারাইন প্রবাসী স্বামীকে উদ্যেশ্য করে ডুকরে উঠে কিছু একটা বলার চেষ্টা করছেন।

নিহত শিশুর দাদা আব্বাস প্রামিনক বলেন, দুর্ঘটনার কিছু সময় আগেই চাচার বাড়ি থেকে শিশুটিকে বাড়ি এনে খাওয়ান মা রিপা খাতুন। বৃষ্টির পানি ভর্তি ডেস্কির মধ্যে পরে শিশুটির পা বাইরে ছিল। তা দেখে বাড়ির অন্য বৌ-ঝিরা টের পায়। অত্যন্ত মিশুক প্রকৃতির শিশুটি প্রতিবেশীদের কাঁদিয়ে চলে গেলো।

তিনি আরও জানান, বাংলাদেশ সময় আজ (বুধবার) মধ্যরাতে শিশুটির পিতা বাহারাইন থেকে দেশের উদ্যেশ্যে রওনা করবেন। পিতার আসার পর বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির দাফন হবে।

আরও পড়ুন – সৌদিতে ঈদুল আজহা ৬ জুন

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইমলাম জানান, কারো কোন অভিযোগ না থাকায় মৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৌদিতে ঈদুল আজহা ৬ জুন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। খবর খালিজ টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সৌদি সরকার জানিয়েছে, দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২৮ মে থেকে দেশটিতে জিলহজ মাস শুরু। আর আগামী ১০ জিলহজ অর্থাৎ ৬ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আরও পড়ুন – সুব্রত বাইন ও মোল্লা মাসুদের তথ্যে গ্রেফতার হয় ‘শুটার’ আরাফাত ও শরিফ

খালিজ টাইমস আরও জানিয়েছে, ওমান ও ইন্দোনেশিয়ায়ও আগামী ৬ জুন ঈদুল আজহা পালিত হবে। মালয়েশিয়া ও ব্রæনাইয়ে ৭ জুন।

সুব্রত বাইন ও মোল্লা মাসুদের তথ্যে গ্রেফতার হয় ‘শুটার’ আরাফাত ও শরিফ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়া থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যমতে ঢাকার হাতিরঝিল থেকে সুব্রত বাইনের সহযোগী শুটার আরাফাত ও শরিফকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদসহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা স্যাটেলাইট ফোন ব্যবহার করতের বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট সূত্রগুলো।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা সংবাদ সম্মেলনে জানান, সেনাবাহিনীর বিশেষ অভিযানে আজ (মঙ্গলবার) সকাল ৫টার পর কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর দুই সহযোগী শুটার আরাফাত এবং শরীফকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের কালিশংকরপুরে সেনাবাহিনীর নেতৃত্বে তিন ঘণ্টাব্যাপী এক গোপন অভিযান শেষে গ্রেফতার করা হয় সুব্রত বাইন ও তার এক সহযোগীকে। ঘটনাটি ঘটে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে, সোনার বাংলা মসজিদ সড়কের মীর মহিউদ্দিনের তিনতলা বাড়িতে। সেনাসদস্যরা ভোরে চারটি গাড়ি নিয়ে অভিযান চালিয়ে ভবন ঘিরে ফেলেন এবং নিচতলা থেকে দুজনকে আটক করেন।

স্থানীয় বাসিন্দাদের অনেকে মুখ না খুললেও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে আতঙ্ক ও চমকে ওঠার চিত্র। বাড়ির নিচতলায় প্রায় দেড় মাস ধরে ভাড়া থাকা দুজনের পরিচয় জানার পর এলাকায় ভয় ও উৎকণ্ঠার আবহ ছড়িয়ে পড়ে।

সুব্রত বাইনের সঙ্গে আলোচনায় আসা আরেক নাম মোল্লা মাসুদ। মতিঝিল-গোপীবাগের ত্রাস হিসেবে একসময় পরিচিত এই সন্ত্রাসী বহু বছর ধরে ভারতের মাটিতে আত্মগোপনে ছিলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের র‌্যাব ও ডিবির বরাত অনুযায়ী, মাসুদ কলকাতায় বসবাস করতেন ‘আবু রাসেল মো. মাসুদ’ নামে এবং এক ভারতীয় নাগরিক রিজিয়া সুলতানাকে বিয়ে করে দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন।

আরও পড়ুন – কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার

২০২৫ সালের জানুয়ারিতে ভারতের মুর্শিদাবাদ থেকে কলকাতা পুলিশের অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) তাকে গ্রেফতার করে। ব্যারাকপুর থানা-পুলিশ ও কলকাতার সিআইডি যৌথভাবে তাকে দুই দফায় ১৮ দিনের রিমান্ডে নেয়। তাকে গ্রেফতারের বিষয়টি অত্যন্ত গোপনীয়ভাবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভাগ করে নেয় ভারতীয় কর্তৃপক্ষ।

কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতনিধি

কুষ্টিয়া শহর থেকে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছেন ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা শীর্ষ দুই সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ।

মঙ্গলবার শহরের কালিশংকরপুর এলাকার সোনার বাংলা সড়কের একটি ছাত্রাবাস থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

ইতোমধ্যে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও আইএসপিআর জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরের দিকে সেনাবাহিনীর ৫-৭টি গাড়ি কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার সোনার বাংলা সড়ক ও মসজিদের পাশের একটি তিনতলা বাড়ির সামনে এসে অবস্থান নেয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা শ্বাসরুদ্ধকর এ অভিযান শেষে সকাল সাড়ে ৮টার দিকে ওই বাড়ির নিচতলা থেকে দুজনকে গ্রেফতার করে কালো রঙের একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।

বাড়ির বাসিন্দা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিন তলাবিশিষ্ট পুরোনো বাড়িটির মালিক আলমডাঙ্গার সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা প্রয়াত মীর মহিউদ্দিনের। কুষ্টিয়া জেলা কারাগারের ঠিক একেবারে পেছনে বাড়িটির অবস্থান। প্রায় ৮-১০ বছর ধরে বাড়িটি ছাত্রাবাস হিসেবে ভাড়া দেওয়া। প্রয়াত মীর মহিউদ্দিনের মেয়ে বাড়িটি দেখাশোনা করলেও তিনি এখানে থাকেন না। ওই বাড়ির দ্বিতীয় এবং তৃতীয় তলা ছাত্রাবাস হিসেবে ভাড়া দেওয়া। বাড়িটির নিচতলা এতদিন খালি পড়ে ছিল।

ওই ছাত্রাবাসের বাসিন্দা কুষ্টিয়া সরকারি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহিন আলম। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। শাহিন জানান, ছাত্রাবাসের ঠিক পেছনের ০১, হুর আলী শেখ সরণি, কালিশংকরপুর এলাকার তিনতলা বাড়ির মালিক প্রতিবেশী ব্যবসায়ী হাফিজুল। রোজার ঈদের পর তিনি বাড়িটির নিচতলা ভাড়া নিয়ে দুজনকে সেখানে ওঠান। নিচতলায় কী হয় বা কারা থাকেন, এতদিন এ বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। নিচতলায় কতজন থাকতেন, এটিও তারা জানেন না। দু-তিনজনকে থাকতে দেখেছেন। দু-একবার সুন্দরী নারীকেও ওই বাসায় ঢুকতে দেখেছেন। ওই বাড়ির বাসিন্দাদের সঙ্গে হাতেগোনা দুই থেকে তিনবার ক্ষণিকের জন্য দেখা হয়েছে। তবে কোনোদিন কথা-বার্তা হয়নি।

শাহিন আরও বলেন, ‘ছাত্রাবাসের দুই এবং তিনতলা মিলিয়ে আমরা ১৮-২০ জন ছিলাম। আমরা সবাই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঘুমিয়ে ছিলাম। ভোরের আজানের পর (আনুমানিক ৫টা ২০ মিনিট) সেনাবাহিনীর ৩০-৪০ জন সদস্য আমাদেরকে ঘুম থেকে ডেকে তুলে বাড়িতে প্রবেশ করার গ্রিলের তালা খুলতে বলেন। এসময় মোবাইলে দাড়িওয়ালা একজনের ছবি দেখিয়ে জানতে চান, এই ব্যক্তিকে আমরা চিনি কি-না। এসময় সেনাবাহিনীর সশস্ত্র তিনজন আমাদের সবাইকে দুটি কক্ষের মধ্যে আটকে রেখে নিচতলায় অভিযান পরিচালনা করে। আমরা বাড়ির সামনে রাস্তায় সেসময় ৭-৮টি সেনাবাহিনীর গাড়ি অবস্থান করতে দেখেছি। অভিযানের সময় সেনাসদস্যরা নিচতলার ওই বাড়ির দরজা দীর্ঘসময় ধরে ধাক্কা-ধাক্কি করেন। তবে কেউ গেট খুলছিলেন না। একপর্যায়ে সেনাসদস্যরা দরজার ছিটকিনি ভেঙে ওই বাড়িতে প্রবেশ করেন।’

‘প্রায় তিন ঘণ্টা ধরে অভিযান ও তল্লাশি চালানো হয়। সকাল ৮টার কিছু পরে নিচতলার ওই বাড়ি থেকে পেছনে হাতকড়া ও মাথায় গামছা বাঁধা অবস্থায় দাড়িওয়ালা এক ব্যক্তিকে কালো মাইক্রোবাসে ওঠানো হয়। অপরজনকেও কোমরে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ওই গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় সোবাহিনীর সদস্যরা বলাবলি করছিলেন, গ্রেফতার ব্যক্তি ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে কয়েকটি আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার হওয়ার কথা শুনেছি’,যোগ করেন ছাত্রাবাসের বাসিন্দা শাহিন।
ওই ছাত্রাবাসের বাসিন্দা সানজিদুর বলেন, ‘নিচতলা বেশ কিছু দিন ধরেই খালিই পড়ে ছিল। রোজার ঈদের পর পেছনের তিনতলা বাড়ির বাসিন্দা হাফিজুল ও তার ছেলে বাসাটি ভাড়া নিয়ে আত্মীয় পরিচয় দিয়ে ওই দুজনকে বাড়িতে ওঠান। তাদের ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। সেনাসদস্যরা গ্রেফতারের পর আমরা গুগল এবং অনলাইন ঘেঁটে আমরা নিশ্চিত হয়েছি, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন সুব্রত বাইন।’

আরও পড়ুন – কুষ্টিয়ায় দুদকের গণশুনানিতে উঠা অভিযোগের তাৎক্ষণাৎ নিষ্পত্তি

অভিযানের পর ওই বাড়িতে প্রবেশ করে দেখা যায়, চার কক্ষের বাড়ি। খাট, লেপ, তোশক ছাড়া ফার্নিচার বলতে তেমন বিশেষ কিছু নেই। যে কক্ষে সুব্রত বাইন থাকতেন, সেখানে দুটি টেলিভিশন, ওভেন, পানির ফিল্টার রয়েছে। দুটি কক্ষেই বিছানাপত্র মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে।

অপর একটি কক্ষে ম্যাট্রেস দেওয়ালের সঙ্গে হেলান দেওয়া। ওই কক্ষের ফ্যান চললেও আলো জ্বলে না। আরেকটি কক্ষ ভেতর থেকে লক করা। বারান্দার গ্রিল দিয়ে ওই কক্ষে প্রবেশের ব্যবস্থা রয়েছে।

কুষ্টিয়ায় দুদকের গণশুনানিতে উঠা অভিযোগের তাৎক্ষণাৎ নিষ্পত্তি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম, হয়রানি ও দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। সেবা বঞ্চিত ও হয়রানির শিকার ভুক্তভোগীরা এসব অভিযোগ করেছেন।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সোমবার (২৬ মে) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনভর এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। গণশুনানিতে স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়ব আগামীর শুদ্ধতা’ ¯েøাগানে এই গণশুনানিতে নিজেদের অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। কেউ ঘুষ দিয়েও সেবা পাননি, কেউ জমি খারিজ করতে পারছে না, কেউ সরকারি সুবিধা থেকে বঞ্চিত। কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি, দুর্নীতি, অনিয়ম, ঘুষ নেওয়াসহ এ রকম নানা অভিযোগের তোলেন সেবাগ্রহীতা ভুক্তভোগীরা। উপস্থিত অতিথিরা সরাসরি তাদের সমস্যার কথাগুলো শুনেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে এ সব অভিযোগের বিষয়ে দ্রæত পদক্ষেপ নিতে বলেন।

সোমবার সকাল ১০টা থেকে শুরু হয় দুদকের ওই গণশুনানি চলে বিকেল ৪টা পর্যন্ত। বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে জমা পড়া প্রায় ২০০টি অভিযোগের মধ্যে দুদক আইনে উপস্থাপনযোগ্য ৬৪টি অভিযোগ নিয়ে শুনানি হয়। অধিকাংশ অভিযোগ তাৎক্ষণিক সমাধান করা হয়। ৫টি অভিযোগ অনুসন্ধান করতে দুদককে নির্দেশনা দেওয়া হয়। আর দুইটি অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মঈনুল হাসান রওসানী।

গণশুনানিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, ভুক্তভোগী সেবাগ্রহীতা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ছাত্রজনতাসহ সমাজের বিভিন্ন পর্যায়ের প্রায় সহ¯্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

গণশুনানিতে জনসাধারণের সমাগমকল্পে কুষ্টিয়া সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়। ফলে কুষ্টিয়া সদরের উক্ত গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়ে। সরকারি বিভিন্ন দফতরে পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল লক্ষ্য।

সর্বশেষ সংবাদ

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩...

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...