শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬.
Home Blog Page 18

তারেক রহমানের মন্ত্রিসভার ৫০ জনের ৪১ নতুন মুখ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় রয়েছেন ৫০ জন। এরমধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

এবারের মন্ত্রিসভায় এক ঝাঁক নতুন মুখ রয়েছে, যারা আগে কখনও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। এমনকি অনেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন।

মন্ত্রীদের তালিকায় ২৫ জনের ১৭ জনই নতুন মুখ। শতাংশের হিসাবে ৬৮ শতাংশই নতুন মন্ত্রী হয়েছেন। পাশাপাশি প্রতিমন্ত্রীর তালিকায় থাকা ২৪ জনই নতুন। এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন। নতুন এ মন্ত্রিসভায় তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রথমবারের মতো মন্ত্রী হলেন যারা
১. তারেক রহমান
২. ডা. এ জেড এম জাহিদ হোসেন
৩. ড. খলিলুর রহমান (টেকনোক্স্যাট)
৪. আব্দুল আওয়াল মিন্টু
৫. মিজানুর রহমান মিনু
৬. খন্দকার আব্দুল মোকতাদির
৭. আরিফুল হক চৌধুরী
৮. জহির উদ্দিন স্বপন
৯. মোহাম্মদ আমিন উর রশীদ েেটকনোক্র্যাট)
১০. আফরোজা খানম রিতা
১১. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি
১২. মো. আসাদুজ্জামান
১৩. জাকারিয়া তাহের সুমন
১৪. দীপেন দেওয়ান
১৫. ফকির মাহবুব আনাম স্বপন
১৬. সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং
১৭. শেখ রবিউল আলম।

এবারই প্রথম প্রতিমন্ত্রী হলেন যারা
১. এম রশিদুজ্জামান মিল্লাত
২. অনিন্দ্য ইসলাম অমিত
৩. মো. শরিফুল আলম
৪. শামা ওবায়েদ ইসলাম
৫. সুলতান সালাউদ্দিন টুকু
৬. ব্যারিস্টার কায়সার কামাল
৭. ফরহাদ হোসেন আজাদ
৮. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
৯. হাবিবুর রশিদ
১০. মো. রাজিব আহসান
১১. মো. আব্দুল বারী
১২. মীর শাহে আলম
১৩. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি
১৪. ইশরাক হোসেন
১৫. ফারজানা শারমিন
১৬. শেখ ফরিদুল ইসলাম
১৭. মো. নুরুল হক নুর
১৮. ইয়াসের খান চৌধুরী
১৯. এম ইকবাল হোসেইন
২০. এম এ মুহিত
২১. আহম্মদ সোহেল মঞ্জুর
২২. ববি হাজ্জাজ
২৩. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
২৪. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)

কুষ্টিয়ায় ১৭ হাত উচ্চতার কালী পূজা অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে পুজা শুরু হয়। মঙ্গলবার সকালে পুজা শেষ হয়। এ সময় শতশত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী শুক্রবার গড়াই নদীতে প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে ৫ দিনের এ আয়োজনের সমাপনী ঘটবে।

জানাগেছে, কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় ১৭ হাত উচ্চতার বিশাল কালী প্রতিমার পূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব।

প্রতিবছর ফাল্পুনের অমাবস্যা তিথিতে এ ঐতিহ্যবাহী পূজা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। যেখানে দেশের বহু দর্শনার্থী ও ভক্ত সমবেত হন। ৫ দিনব্যাপী চলে এ আয়োজন। এতে মায়ের কাছে বহু দূর-দূরান্ত থেকে শত শত ভক্তবৃন্দ এসে পূজা দিয়ে থাকে।

দৌলতপুরে তালাবদ্ধ ঘর থেকে ট্রাক চালকের গলিত মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উজ্জ্বল হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের ইমাম হোসেনের ছেলে। তিনি গত প্রায় দেড় বছর ধরে খলিশাকুন্ডি এলাকায় আসাদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসেন ওই বাড়িতে একাই বসবাস করতেন। মাঝে মাঝে তার ট্রাকের হেলপাররা সেখানে আসতেন।

বাড়ির মালিক জানান, চলতি মাসের ১০ তারিখে উজ্জ্বলের সঙ্গে তার শেষ কথা হয়েছিল এবং সে সময় তিনি ৩ হাজার টাকা ভাড়ার বকেয়া পরিশোধ করেন।

এরপর গত কয়েকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকালে ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির মালিকের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে বিছানার ওপর লেপ দিয়ে মোড়ানো অবস্থায় তার গলিত মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিক ভাবর ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তাকে হত্যা করে খুনিরা পালিয়ে গেছে। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় বিস্তারিত তথ্যের জন্য ময়নাতদন্তের ওপর জোর দিচ্ছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসে কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যাকান্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

খোকসার পার্ক থেকে উদ্ধার করা ঘড়িয়াল পদ্মায় অবমুক্ত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ইউটিউব ভিলেজ পার্কের চৌবাচ্চা থেকে বিপন্ন প্রাণি ঘড়িয়াল উদ্ধার করে বন বিভাগ। পরে উদ্ধার করা ঘড়িয়ালটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রæয়ারি) বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘড়িয়ালটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা। এছাড়াই একস্থান থেকে তিনটি কাছিম উদ্ধার করা হয়। উদ্ধার করা ঘড়িয়ালটি লম্বা ছিলো ২ ফুট ৬ ইঞ্চি।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত বছরের অক্টোবর মাস থেকে ঘড়িয়ালটি উপজেলার শিমুলিয়ার ইউটিউব ভিলেজ পার্কের চৌবাচ্চায় বিপন্ন প্রাণিটি প্রদর্শনী করা হচ্ছিলো। সম্প্রতি প্রাণীটি সাংবাদিক ও সচেতন দর্শনার্থী মহলের নজরে আসে। খবরটি কুষ্টিয়া বনবিভাগের কর্মকর্তাদের অবহিত করা হয়। এরই সূত্র ধরে বন কর্মকর্তারা অভিযান চালিয়ে পার্কের চৌবাচ্চা থেকে ঘড়িয়াল ও তিনটি কাছিম উদ্ধার করে। পরে কুমারখালী উপজেলার শিলাইদহের পদ্মা নদীর ঘাটে প্রাণি গুলোকে অবমুক্ত করা হয়।

পার্কের মালিক পক্ষা দাবি করছেন, গতবছর শিমুলিয়া বিলে এক জেলের মাছ ধরা জালে ঘড়িয়ালটি ধরা পড়ে। এরপর ওই জেলেরা নামমাত্র টাকায় এটিকে ইউটিউব ভিলেজ পার্ক মালিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেনের কাছে বিক্রি করে দেন। পার্কের মালিক ঘড়িয়ালটিকে পার্কের ভিতরের একটি চৌবাচ্চায় জরাজীর্ণ অবস্থায় রেখে প্রদর্শনী করে আসছিলো। সম্প্রতি এক দর্শনার্থী ওই পার্কের চৌবাচ্চায় ঘড়িয়ালটিকে দেখে সমকাল পত্রিকার কুমারখালী প্রতিনিধি এম আর নয়নকে জানান। তিনি এনটিভি অনলাইনেরও প্রতিনিধি। তিনি বনবিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করেন। এরপর মঙ্গলবার বিকালে পার্কটিতে অভিযান চালিয়ে বিপন্ন প্রাণি ঘড়িয়াল ও তিনটি কাছিম উদ্ধার করে বনবিভাগ।

ইউটিউব ভিলেজ পার্ক মালিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, বন্যপ্রাণি পালনের অনুমতি লাগে এ বিষয়ে তার জানা ছিলো না। স্থানীয় জেলেরা তাকে ঘড়িয়ালটি উপঢৌকন হিসেবে দিয়েছিলো। তাই তিনি ঘড়িয়ালের সাথে কয়েকটি কাছিম চৌবাচ্চায় পালন করছিলেন।

তিনি আরও জানান, তার পার্কের কাষ্টম ভ্যাটের নিবন্ধন আছে। তবে বন্যপ্রাণি প্রদর্শনীও করা হয়না।

উপজেলা বনকর্মকর্তা গোলাম মওলা বলেন, উদ্ধতন কর্মকর্তাদের নির্দেশে ঘড়িয়াল ও কয়েকটি কাছিম উদ্ধার করা হয়েছে। সেগুলো পদ্মা নদীর শিলাইদহ ঘাটে অবমুক্ত করা হয়েছে। তবে এবিষয়ে এখনো কোন মামলা হয়নি। উর্দ্ধতন কর্মকর্তারা নির্দেশ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসানের সাথে কথা বলা হলে তিনি বলেন, ঘড়িয়াল উদ্ধারের অভিযানের বিষয়ে তিনি জানেন। বনবিভাগ ও মৎস্য বিভাগে বিধিমোতাবেক ব্যবস্থা নেবেন।

কে হচ্ছেন রাষ্ট্রপতি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মঙ্গলবার দায়িত্ব নিচ্ছে বিএনপি সরকার। এর আগেই নতুন রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বেশ কয়েকটি গণমাধ্যমেও বিভিন্নজনের নাম বলা হচ্ছে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও আলোচনায় আছেন।

তবে মোশাররফ হোসেনের নাম জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র।

১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। বিকালে মন্ত্রিসভার শপথ হবে।

মন্ত্রিসভা গঠন নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। বিভিন্ন নাম সামনে আছে। বেশ কিছু নেতা মন্ত্রী হচ্ছেন, সেটা প্রায় চূড়ান্ত। এর সঙ্গে আলোচনা হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে।

নতুন সরকার গঠনের পর বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। বিষয়টি তিনি গত ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালে বিনা প্রতিদ্ব›িদ্বতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন। তিনি রয়টার্সকে বলেছিলেন, ‘আমি সরে যেতে চাই। আমি চলে যেতে আগ্রহী।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তখন আরও বলেছিলেন, ‘সব কনস্যুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি, রাষ্ট্রপতির ছবি ছিল। হঠাৎ এক রাতেই সেগুলো উধাও করে ফেলা হয়েছে। এতে মানুষের কাছে একটি ভুল বার্তা গেছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুবই অপমানিত বোধ করেছিলাম।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদের মেয়াদ পাঁচ বছর। সে হিসাবে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত মেয়াদ আছে মো. সাহাবুদ্দিনের। যদিও সেই সময় পর্যন্ত তিনি পদে থাকছেন না, যা স্পষ্ট হয়েছে রয়টার্সের সঙ্গে তার সাক্ষাৎকারে।

বিএনপি সরকার গঠন করতে পারলে খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি হতে পারেন বলে আগেও আলোচনা হয়েছে। ২০২৩ সালে বগুড়ায় বিএনপির একটি বিভাগীয় সমাবেশে দলটির নেতা জি এম সিরাজ বলেছিলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতি হবেন খন্দকার মোশাররফ হোসেন।

৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে চারবার সংসদ সদস্য হন তিনি (১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রæয়ারি ও ১২ জুন এবং ২০০১)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, খন্দকার মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়টির ভ‚তত্ত¡ বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯১ সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি জ্বালানিমন্ত্রী হন। ২০০১ সালে হন স্বাস্থ্যমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে থাকা অবস্থায় তিনি বাংলাদেশের প্রতি সমর্থন আদায়ে সংগঠকের ভ‚মিকায় ছিলেন।

এদিকে বিএনপির একটি সূত্র বলছে, খন্দকার মোশাররফ দলের কার্যক্রমে কিছুটা কম সক্রিয়। নিজেকে কিছুটা আড়ালে রাখেন, যাতে তাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি না হয়।

সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামটি আলোচনায় থাকলেও তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে দলের ভেতর। খালেদা জিয়ার জানাজায় বিপুল জমায়েতে দলের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন নজরুল ইসলাম খান। এবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক ছিলেন তিনি।

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। মন্ত্রীদের নাম জানা যাবে। এর কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হতে পারে, কে হচ্ছেন রাষ্ট্রপতি।

বিদায়ী সাক্ষাৎ : সহযোগিতার জন্য সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আগের দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয় বলে সরকার প্রধানের দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সেখানে বলা হয়, সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসন অবসানের পর অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের আমন্ত্রণে ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

এই সরকারের তত্ত¡াবধানে গত ১২ ফেব্রæয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়েছে, যাতে বড় জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দাক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হবে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও সেখানে উপস্থিত থাকবেন। মূলত এর মধ্যে দিয়েই তার দেড় বছরের দায়িত্বের সমাপ্তি ঘটবে।

আওয়ামী লীগ সরকারে পতনের দুই মাস আগে ২০২৪ সালের ২৩ জুন বাংলাদেশ সেনাবাহিনীর অষ্টাদশ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তার দায়িত্বের মেয়াদ রয়েছে ২০২৭ সালের ২৩ জুন পর্যন্ত।

বাউল শিল্পীদের সেবায় কাঠের বাদ্যযন্ত্র তৈরী করেন জবান আলী

0

স্টাফ রিপোর্টার

নির্জন পথের ধারে টোং দোকান ঘরের সামনে বেশ কিছু দোতরা ঝুলছে। সামনে একজন সৌখিন ক্রেতা একটি দোতারার তারে হাত রেখে টুং টুাং ধ্বনী তোলার চেষ্টা করছেন। ভিতরে আরও দোতার তৈরীর কাজ করছিলেন ষাটউদ্ধ বয়সী জবান আলী। কথা বলতে শুরু করার আগেই খানিকটা ঝেড়ে কেশে গলা পরিস্কার করে নিলেন। জানালেন ৪০ বছর ধরে কাঠের বাদ্যযন্ত্র দোতারা ও সারিন্দা বানাচ্ছেন। কিন্তু পূজির আভাবে ব্যবসায় বড় করতে পারেন নি।

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া অংশের শেষ প্রান্তে খোকসার শিমুলিয়া কুঠি পাড়া। সড়কের পাশে জবান আলীর দোতার বিক্রির টোং দোকান। পেছনে তার বসত বাড়ি। প্রথম স্ত্রীর মৃত্যুর পর লালন ভক্ত রাশিদাকে বিয়ে করেন। ৮ বছর বয়সী এক ছেলে রেখে সেও গত তিন বছর আগে সৌদি আরবে পারিজমিয়েছে। দোতারা বানিয়ে তার (জবান আলী) জীবন কাটছে। রক্ত পায়ো কাঠের খোলের উপর ভেড়ার কাঁচা চামড়ার ছাউনি দিয়ে তৈরী করা দোতারা ও সারিন্দা চাহিদার সাথে বিক্রি হয়। তিনি প্রতিমাসে ৫/৬ টি বাদ্যযন্ত্র বিক্রি করেন। এবার প্রবাস থেকে স্ত্রী রাশিদা কিছু টাকা পাঠিয়েছে। সেই টাকা দিয়ে ৩৫/৪০টি দোতারা এবং কয়েটি সারিন্দা বানানোর লাল পায়ো কাঠ কিনেছেন। একটি কাঠ কাটার মেশিনী বানিয়েছেন। অবশিষ্ট টাকা দিয়ে কুষ্টিয়া-রাজাবাড়ী সড়কের পাশে টোং দোকান তৈরী করে সেখানেই তার বানানো বাদ্যযন্ত্রের শো’ দিয়েছেন।

প্রায় ৪০ বছর আগে যুবক বয়সে জবান আলী শখের বসে স্থানীয় কাঠ মিস্ত্রী মুজাহার শেখের কাছে দোতারা বাজানো শেখার তালিম নিতে শুরু করেন। তার ওস্তাদ নিজেও দোতারা তৈরীর কারিগর ছিলেন। সেখানে ছয় বছর তালিম নিয়েছেন। বাজনা শেখা সাথে সাথে দোতারা তৈরীর করিগর হয়ে গেছেন। লালনের আখড়া বাড়ির দোকানে দোকানে দোতারা পাইকারি বিক্রি শুরু করেছিলেন। কিন্তু পুজি ও সহযোগী (হেলপার) সংকটে পাইকারি বিক্রি বন্ধ করে রেখেছেন। তবে বাড়িতে বসে নিজে তৈরী দোতারর খুচরা বিক্রি করেন। নিজের তৈরী দোতরা ৩ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন জবান আলী।

দোতারা বাদক হতে গিয়ে দোতারার কারিগর হয়ে যাওয়া জবান আলী বলেন, একজন মিস্ত্রি দিয়ে একটা ভালোমানের দোতারা তৈরী করেতে ৬/৭ দিন সময় লাগে। সারিন্দা বানাতে আরও একটু বেশী সময় ব্যয় হয়। এ ছাড়া বহনযোগ্য ভালো মানের সিজন করা কাঠ ও ভেড়ার কাঁচা চামড়ার ছাউনির উপর যন্ত্রের মান নির্ভর করে। ভালো মানের যন্ত্র তৈরীর জন্য সময় ও পরিশ্রম বেশি ব্যয় হয়। পরিশ্রয় অনুযায়ী দাম পাওয়া যায় না।

জবান আলী আরও বলেন, দোতারা ও সারিন্দা বাউল গানের প্রধান বাদ্যযন্ত্র। প্রতিটি শিল্পীর কাছে এ যন্ত্রের বিকল্প নেই। বাউল শিল্পীরা যতদিন বেচে আছেন ততদিন এই যন্ত্রের চাহিদা থাকবে। বাংলার লোক সংস্কৃতির অন্যতম প্রধান বাদ্যযন্ত্র তৈরীর মধ্যদিয়ে তিনি শিল্পীদের সেবা করে যাচ্ছেন। সরকারী বেসরকারী সহয়তা পেলে এই শিল্প রক্ষার কাজ এগিয়ে নিতে পারতেন। এ ছাড়া এ ব্যবসাকে গতিশীল করতে আরও জনবল নিয়োগ করবেন।

দোতারার সৌখিন ক্রেতা প্রভাষক মোঃ মনিরুজ্জামান বলেন, প্রত্যন্ত গ্রামের মধ্যে বাস করে গোটা বাউল সমাজের সহায়তার কথা মাথায় রাখায় জবান আলীকে সাধুবাদ। লোক শিল্পকে রক্ষায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠান কে এগিয়ে আসার আহবান জানান তিনি।

খোকসা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদকের বাবা মারা গেছেন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদের খোকসা প্রতিনিধি সুমন কুমার মন্ডল এর পিতা পুলিশের সাবেক সদস্য শ্রীকান্ত মন্ডল (৭৪) পরলোকগমন করেছেন।

সোমবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বেলা ১২ টার দিকে সাবেক এই পুলিশ সদস্য শ্রীকান্ত মন্ডলের মৃতদেহ তার গ্রামের বাড়ি একতারপুরে নেওয়া হয়। দুপুরে তার মৃতদেহ উপজেলা সদরের মাষ্টার পাড়ার বাড়িতে আনা হয়। সেখান থেকে মরদেহটি খোকসা কালীবাড়িতে নেওয়া হয়। তিনি কালীপূজা কমিটির ধর্মীয় সম্পাদক ছিলেন। সেখানে নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রয়াত এই কর্মকর্তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিন বেলা দুইটায় খোকসা কেন্দ্রিয় মহাশ্মশানে প্রয়াত শ্রীকান্ত মন্ডলের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শ্রীকান্ত মন্ডল মৃত্যুকালে দুই পুত্র ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাবেক পুলিশ সদস্য শ্রীকান্ত মন্ডলের মৃত্যুতে খোকসা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এ ছাড়া শ্রীকান্ত মন্ডলের মৃত্যুর খবর শুনে খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন, নাফিজ আহমেদ রাজু খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার মাষ্টার পাড়ার বাড়িতে ছুটে যান। তারাও শোক প্রকাশ করেন।

দৌলতপুরে যৌন নির্যাতনের প্রতিবাদ করায় তিনজন গুলিবিদ্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে যৌন নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর গুলি চালিয়েছে লম্পট শিহাব ও তার লোকজন। এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা দৌলতপুর হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণনগর ফিলিপনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিজানুর ও আশরাফুল ইসলাম জানান, স্থানীয় সন্ত্রাসী ও লম্পট শিহাব এলাকায় বিভিন্ন জনে যৌন নির্যাতন করে বেড়ায়। কিছুদিন আগে তাদের এক স্বজনের বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণেরও চেষ্টা করে।

বিষয়টি জানাজানি হলে মিজানুর বাদী হয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে লম্পট শিহাব সোমবার বেলা ২টার দিকে দফাদারপাড়া এলাকায় মিজানুরকে একা পেয়ে মারধর করেন। মিজানুরকে উদ্ধারে অন্যরা এগিয়ে আসলে শিহাবের নেতৃত্বে মানিক, দোয়েলসহ ৪-৫ জন হামলা চালায়।

এ সময় শিহাবের ছোড়া গুলিতে আনিছুর রহমান, নওয়াব আলী, আশরাফুল ইসলাম গুলিবিদ্ধসহ জাহিদুল, সিদ্দিক, মিজানুর, সুমনসহ ৭ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ৩ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অন্যরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধী রয়েছেন।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

কুষ্টিয়ায় যুবদলের দুই নেতাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার ঘোষণা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় যুবদলের দুই নেতাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার সুস্পষ্ট অভিযোগে রয়েছে।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- কুমারখালী উপজেলা যুবদলের আহবায়ক মো.জাকারিয়া আনসার মিলন এবং কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদল কর্মী মো.হানিফ কবিরাজ।

জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত এই বহিষ্কার আদেশ প্রদান করা হয়।

স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত স্থানীয় ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট অভিযোগে কুমারখালী উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকারিয়া আনসার মিলনকে বহিষ্কার করা হয়।

এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারনে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী মো. হানিফ কবিরাজকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজা নগর কবুর হাট এলাকায় ৫ আগস্ট পরবর্তী সময় থেকে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে রয়েছে যুবদল কর্মী হানিফের বিরুদ্ধে।

সোমবার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী হানিফের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানে সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সর্বশেষ সংবাদ

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম- অ্যার্টনি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি অ্যার্টনি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দেশে এখন যে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে তা জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে এসেছে। বর্তমান সরকার জুলাই বিপ্লবের...

মিরপুরে শ্রেণিকক্ষ থেকে ধর্ষিত কিশোরী উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে রাতে স্কুল ভবন থেকে অচেতন অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ওই কিশোরীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

কবর স্থানের গাছ বিক্রি ও বিএনপির দুই গ্রুপের হামলায় আহত ৪২

স্টাফ রিপোর্টার কবর স্থানের গাছ বিক্রি কেন্দ্র করে দুই গ্রাম বাসীরা মাইকিং করে হামলা পাল্টা হামলা চালায়। অপরদিকে সোশ্যাল মিডিয়ায়র স্ট্যাটাস দেওয়া কেন্দ্র করে বিএনপির...

পাম্পে সিরিয়াল নিয়ে দন্দ্বে অন্ধকারে মিরপুর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে তেল পাম্পে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার টানাপোড়েনে প্রায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে...

ট্রাক দিয়ে পথ আটকে পেট্রোল পাম্প অবরোধ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় ডিজেলের দাবিতে একটি পেট্রোল পাম্পের সামনে ট্রাক রেখে অবরোধ সৃষ্টি করে পরিবহন শ্রমিকরা। প্রায় ১৮ ঘন্টা পরে প্রশাসনের মধ্যস্ততায় অবরোধ প্রত্যাহার...