সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 102

বাবাকে না পেয়ে শিশুকে কুপিয়ে হত্যা

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা গ্রামে বাবাকে না পেয়ে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ছয়ঘরিয়ায় রিয়াদ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সে জিয়াউর রহমান কাজীর ছেলে। ঘটনার পর অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনো পলাতক। নিহত রিয়াদ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, হযরতের বাড়িতে তার বোন এবং বোনের স্বামী এসে বসবাস করছেন। এরমধ্যে প্রতিবেশী স্কুল ছাত্র রিয়াদের বাবা জিয়াউর রহমানের সঙ্গে তাদের সখ্যতা গড়ে ওঠে। এ নিয়ে হযরতের মা প্রতিবাদ করেন।

সোমবার কথা-কাটাকাটির একপর্যায়ে হযরত রামদা নিয়ে রিয়াদের বাবা জিয়াকে হত্যায় অভিযান শুরু করে। তাৎক্ষণিকভাবে হাঁসুয়া নিয়ে জিয়ার বাড়ি গিয়ে তাকে না পেয়ে ছেলে রিয়াদের উপর হামলা করে। হামলায় রিয়াদের গলা থেকে দুই ভাগ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় রিয়াদ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, রিয়াদকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছেন প্রতিবেশী হযরত আলী। পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।

আরও পড়ুন – ৬৪৩ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রমান পেলো দুদক

দর্শনা থানার পরিদর্শক মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, হযরত আলীর বোন ও বোনের স্বামীর সঙ্গে সখ্যতা গড়ে উঠে প্রতিবেশী জিয়াউর রহমানের। এ নিয়ে কথা কাটাকাটির জেরে জিয়াকে না পেয়ে তার ছেলেকে এক কোপে হত্যা করেন হযরত আলী।

আরও পড়ুন – চিকিৎসকের ফিস, ঔষধ ও টেস্টের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন

তিনি আরও বলেন, ঘটনার পর পার্শ্ববর্তী গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত হযরতের স্ত্রীকে আটক করা হয়েছে। তবে হযরতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

৬৪৩ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রমান পেলো দুদক

0

কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে পিচ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের ৬৪৩ কোটি টাকা ব্যয়ে প্রশস্তকরণ ও সংস্কার কাজে ব্যাপক দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্ন মানের সামগ্রী ব্যবহার করায় সংস্কার কাজ শেষ না হতেই ইতোমধ্যে সড়কের বিভিন্ন অংশের পিচ ঢালাই (কার্পেটিং) উঠে গেছে। আর হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে পিচ।

নিম্নমানের সামগ্রী ব্যবহার করে প্রকল্পে দূর্নীতি অনিয়মের অভিযোগ গুলো খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অনিয়ম দুর্নীতির সত্যতা পেয়েছেন দুদকের কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেয়া কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১২ মে) দুপুরের দিকে কুষ্টিয়া সড়ক ও জনপথ অফিসে দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রকল্প কাজের নথিপত্র সংগ্রহ করে সরেজমিনে সড়কটি পরিদর্শন করে দুদকের প্রতিনিধিদল। ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করেন তারা।

দুদকের অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সড়ক ও জনপথ অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহম্মেদ খান। তিনি বলেন, অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের কারণে দুদকের অভিযান চলছে। ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আমরা তদন্ত করে দেখব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

আরও পড়ুন – চিকিৎসকের ফিস, ঔষধ ও টেস্টের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন

এ বিষয়ে কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, সাড়ে ছয়শত কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজে দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে। সিডিউল মোতাবেক সঠিকভাবে কাজ করে হচ্ছে না। সেই প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছি। ঠিকমতো বিটুমিন ব্যবহার করা হয়নি। হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে পিচ। রাস্তার বেশ কয়েক জায়গায় ধ্বসে গেছে। আমরা পরীক্ষার করার জন্য নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করেছি। আমরা কমিশন বরাবর রিপোর্ট দাখিল করব। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন – খোকসা ও ভেড়ামারা একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম বলেন, ২০২২ সেপ্টেম্বর মাস থেকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু হয়। একদফা মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। সর্বমোট ৬৪৬ কোটি টাকার এই প্রকল্পের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান জহুরুল লিমিটেড কাজ বুঝিয়ে দেয়নি এখনো। তারা কাজ বুঝিয়ে দেয়ার আগে অভিযোগ গুলো তদন্ত করে এর পর কাজ বুঝে নেয়া হবে। অনিয়ম দুর্নীতি পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসকের ফিস, ঔষধ ও টেস্টের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় চিকিৎসকের ফিস, ঔষধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন টেস্টের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

পেশাজীবী পরিষদের কুষ্টিয়া জেলা শাখা উদ্যোগে রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের কলেজ মোড় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন – খোকসা ও ভেড়ামারা একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান লালু, বিজেপি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব কে এম জাহিদ।

আরও পড়ুন – দেশি শালিক পাখি উদ্ধার

এসময় অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সমাজ সেবক আবু মনি সাকলায়েন এলিন, রাসেল পারভেজ, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিংকু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজ্জামান তিতাস, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাসির আহমেদ মসনদ, সাবেক সদস্য সচিব আশরাফুল ইসলাম প্রমুখ।

খোকসা ও ভেড়ামারা একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে খোকসা ও ভেড়ামারা একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আলোর স্বল্পতার ফলে রান ও উকেটে এগিয়ে থাকা ভেড়ামারা একাদশকে ওয়াকওভার দেওয়া হয়েছে।

রবিবার বিকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়। ভেড়ামারা একাদশ টর্সে জিতে নির্দ্ধারিত ১৫ ওভারের এ খেলায় ৩ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। খোকসা একাদশ ১১৭ রানের টার্গেটে মাঠে নেমে ৭ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। কিন্তু আলোস্বল্পতার ফলে খেলাটি অমিমাংশিত অবস্থায় শেষ হয়। তবে প্রীতিম্যাচ খেলতে আসা ভেড়ামারা একাদশকে জয়ী ঘোষনা করা হয়।

আয়োজক ও স্বাগতিক দলের পক্ষ থেকে খোকসার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন অতিথি দলের প্রধান ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের হাতে ট্রফি তুলে দেন।

আরও পড়ুন- দেশি শালিক পাখি উদ্ধার

খোকসার উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন বলেন, বয়সীদের খেলায় অংশ নেওয়া দেখে যুবকরা অনুপ্রাণিত হতে পারে। ক্রীড়ার মাধ্যমে মাদক ও মোবাইল আসক্ত যুবসমাজকে ইতিবাচক পথে আনার চেষ্টার অংশ হিসেবে এ খেলার আয়োজন করা হয়।

আরও পড়ুন- ছাত্রের আগুনে পোড়া মরদেহ মিলল পুকুরে

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জয়-পরাজয় মুখ্য নয়, এই ম্যাচের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চেয়েছি। আমরা যুবসমাজকে বলছি, আসুন ক্রীড়া ও মানবিকতাকে ভালবাসি, দেশ গড়ায় অংশ নিই।

দেশি শালিক পাখি উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় পাচারের সময় ৪০টি দেশীয় শালিক পাখি উদ্ধার করেছে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিম।

রবিবার (১১ মে) সন্ধ্যার পরে শহরের মজমপুর গেট সংলগ্ন মজমপুর জামে মসজিদের সামনে থেকে এই পাখিগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, ভেড়ামারা উপজেলার নয় মাইল কাচারি এলাকার পাখি ব্যবসায়ী চঞ্চলের কাছ থেকে ২০০ টাকার বিনিময়ে ৪০ পিস পাখি শ্যামলী পরিবহনের তুলে দেওয়ার উদ্দেশ্যে মজমপুর গেটে নিয়ে আসে সিএনজি চালক তারেক। সেখানে স্থানীয় পাভেল রহমান নামের এক ব্যবসায়ী সিএনজিতে বিপুল পরিমাণ দেশীয় পাখি দেখতে পেয়ে বিবিসিএফ কুষ্টিয়া টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলোকে উদ্ধার করে।

আরও পড়ুন – অপরিপক্ক আম

পরে বন বিভাগ এর সদস্যরা এসে ৪০ টি শালিক পাখিসহ সিএনজি এবং সিএনজি চালককে আটক করে বন বিভাগের অফিসে নিয়ে যায়। এরপর মুচলেকা নিয়ে সিএনজি চালককে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন – ছাত্রের আগুনে পোড়া মরদেহ মিলল পুকুরে

পাখিগুলোকে সোমবার দিনের বেলায় অবমুক্ত করার কথা রয়েছে। বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন (বিবিসিএফ)এর সহ সভাপতি শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া টিমের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, দপ্তর সম্পাদক মীর কুশল, বন বিভাগ কুষ্টিয়ার মিলন, সোনা সাত্তার উদ্ধার অভিযানে অংশ নেন।

অপরিপক্ক আম

0

বাজার জাত করার জন্য গ্রাম থেকে অপরিপক্ক কাঁচা আম ভ্যান যোগে শহড়ের আড়তে নেওয়া হচ্ছে। রাসায়নিক দিয়ে রং করে দু’দিন বাদে এই আমই বিক্রি হবে। কিন্তু ২৫ মে’র পর এই আম বাজারে আসার কথা বলে জানান কৃষি কর্মকর্তা। রবিবার দুপুরে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ড এলাকা থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন –ছাত্রের আগুনে পোড়া মরদেহ মিলল পুকুরে

আরও পড়ুন – খোকসা বাসস্ট্যান্ডে ধুলার রাজত্ব, ধুকছে যাত্রী ও ব্যবসায়ীরা

আরও পড়ুন – নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

ছাত্রের আগুনে পোড়া মরদেহ মিলল পুকুরে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জলমগ্ন ডোবা থেকে এক মেধাবী ছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১১ মে) সকাল ৬ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দুরের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে স্বজনরা। এরপর দুপুরে খবর পেয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পু্িলশ। ওই ছাত্রের নাম শাহরিয়ার অন্নব রিউশা ( ১৭)। সে ওই গ্রামের সোহেল রানার ছেলে।

স্বজনদের দাবি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ -৫ প্রাপ্ত রিউশা ২০২৫ – ২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, রাজশাহী বিদ্যালয়সহ অন্তত চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে। তবে একটিতেও ভর্তির সুযোগ হয়নি তার। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। তাদের ভাষ্য, চারটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেও ভর্তির সুযোগ না পেয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেছে রিউশা।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছাত্র রিউশা কুষ্টিয়া এডুকেয়ার স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০২৩ সালে এসএসসি পাশ করে ঢাকা রামপুরা এলাকায় খালার বাড়িতে চলে যায়। সেখানে ঢাকা কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ -৫ প্রাপ্ত রিউশা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রথমে ঢাকা মেডিকেলে পরীক্ষা দেয়। এরপর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়। সর্বশেষ ২৭ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয়। তবে একটিতেও ভর্তির সুযোগ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে একাকীত্ব জীবন কাটাচ্ছিল সে। স্বজনরা তাকে মানসিক শক্তি বৃদ্ধির জন্য সাহস দিয়ে আসছিলেন।

তারা আরও জানায়, গত শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে রিউশা। সেখানেও মানসিক অস্বস্তিতে ভুগছিলেন। আর গত শনিবার রাত সাড়ে আটটার দিকে মা মুক্তা খাতুন তার বাবার বাড়িতে রিউশার জামা কাপড় আনতে গিয়েছিল। এরপর রাত সোয়া নয়টা থেকে রিউশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে সম্ভাব্য সকল স্থানেও খুঁজে তাকে পাওয়া যায়নি। পরে রবিবার সকাল ছয়টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দুরের একটি ডোবা পুকুরে পোড়া ও বিবস্ত্র অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে স্বজনরা।

রিউশার আইনজীবী খালা রতœা খাতুন বলেন, ও ( রিউশা) খুব মেধাবী, বিনয়ী ও ভদ্র ছেলে। চারটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েও ভর্তি হতে পারিনি। ও খুব মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা ওকে সাহস দিতাম। তবুও শেষ রক্ষা হলোনা। তার ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হয়তো শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে সে।

রিউশার মা মুক্তা খাতুন বলেন, রাতে বাবার বাড়িতে রিউশার জামাকাপড় আনতে গিয়েছিলাম। সোয়া ৯ টার দিকে বাড়ি ফিরে দেখি ছেলে নেই। সারা রাত সবজায়গা খুঁজেও পাইনি। আর সকালে দেখি পুকুরে বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। সারা শরীর পুড়া। তার ভাষ্য, রাজশাহীতেও চান্স না পেয়ে খুবই ভেঙে পড়েছিল ও। কিভাবে কি হল তা জানিনা।

আরও পড়ুন – খোকসা বাসস্ট্যান্ডে ধুলার রাজত্ব, ধুকছে যাত্রী ও ব্যবসায়ীরা

চাচা ইকবাল বিশ্বাস বলেন, বাগানে থাকা পরিত্যাক্ত টিনশেড ঘর ও পুকুরপাড়ে আগুনের ছাই ও প্যান্টের পোড়া অংশ বিশেষ পড়ে আছে। ধারণা করা হচ্ছে গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন –নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান হোসেন বলেন, খবর পেয়ে আগুনে পোড়া এক ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

খোকসা বাসস্ট্যান্ডে ধুলার রাজত্ব, ধুকছে যাত্রী ও ব্যবসায়ীরা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক উন্নয়ন কাজের ধীর গতির ফলে জনভোগান্তি চরমে পৌচ্ছে। বালির পরিবর্তে সড়কে মাটি দেওয়ায় এক দিকে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ধুলায় নাকাল হচ্ছে যাত্রী ও ব্যবসায়ীরা।

জানা গেছে, শতকোটি টাকা ব্যয়ে নির্মানকরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ড এলাকা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পরে। সম্প্রতি সড়কের ১৫০ মিটার এলাকার কার্পেটিং তুলে ফেলে সেখানে ইটের হেরিং করতে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। যার ব্যয় ধরা হয়েছে ৫০ লক্ষ টাকা। প্রায় দুই সপ্তাহ আগে সড়ক ও জনপদ বিভাগের নিয়োগ করা ঠিকাদারি প্রতিষ্ঠানটি সড়ক সংস্কার কাজ শুরু করে। কিন্তু নির্মান কাজের ধীরগতি ও বালির পরিবর্তে মাটি দেওয়ায় গুরুত্বপূর্ন এ মোড়ে ধুলা কাদায় একাকার হয়ে জনভোগান্তী চরমে পৌচ্ছেছে। গত দুই সপ্তাহে শুধু এই মোড়ে কমপক্ষে ১০ টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে গেছে ১৫ জনেরও বেশী মোটর সাইকেল আরহী ও ব্যাটারী চালিত অটো ভ্যানের যাত্রী ও চালক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হোটেল ব্যবসায়ী স্বীকার করে বলেন, আমারা ইচ্ছার বিরুদ্ধে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনে বাধ্য হচ্ছি। ধুলা মাটির মধ্যেই দোকান খুলতে হচ্ছে। ঠিকাদার কাজ করতে বিলম্ব করায় ভোগান্তি বেড়েছে।

একটি বাস কাউন্টারের পরেচালক মনিরুল ইসলাম বলেন, সামান্য কাজ করতে ঠিকাদার অনেক সময় নিয়েছে। এ ছাড়া বালির পরিবর্তে মাটি ব্যবহার করায় মোড়ে দুর্ঘটনা বেশী ঘটছে।

আরও পড়ুন – নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মর্কাদের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তাদের পাওয়া যায়নি।

আরও পড়ুন – দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, কৃষকের মৃত্যু

সড়ক সংস্কার কাজের বিলম্বের বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তাদের কাউকে পাওয়া যায়নি।

নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্র্বতী সরকার। শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল অন্তর্র্বতী সরকার। হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণ ও জননিরাপত্তা বিঘœসহ নানা অপরাধের দায়ে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়।

আরও পড়ুন – দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, কৃষকের মৃত্যু

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ওঠে। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন – কুঠিবাড়ির রবীন্দ্র জন্মজয়ন্তীর উৎসবে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, কৃষকের মৃত্যু

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মৌসুমের সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। হিটস্টোকে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ মে) বিকাল ৩টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ২৩ শতাংশ। এ দিন আতিয়ার রহমান (৪৫) নামে এক কৃষক হিট স্টোকে মারা গেছেন।

আতিয়ার রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, দুপুরে বাজারে একটি দোকানের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কৃষক আতিয়ার রহমান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মোহাম্মদ রবিন বলেন, অতিরিক্ত গরমে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। সে কারণে তার মৃত্যু হতে পারে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১২টায় জেলার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আর বিকাল ৩টার দিকে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৪২ ডিগ্রিতে। ওই সময় বাতাসে আর্দ্রতা ছিল মাত্র ২৩ শতাংশ। ফলে গরমের তীব্রতা ছিল অসহনীয় পর্যায়ে।

আরও পড়ুন – কুঠিবাড়ির রবীন্দ্র জন্মজয়ন্তীর উৎসবে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, ‘গত কয়েক দিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এখন সেটি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। শনিবার এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এটা।’

আরও পড়ুন – চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়ে ৪১ ডিগ্র

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘গরমে সবাইকে খুব সতর্ক থাকতে হবে। প্রয়োজনে বাইরে বের হলে ছাতা ব্যবহার করুন এবং প্রচুর পানি পান করুন। হিটস্ট্রোকের ঝুঁকি রয়েছে, তাই অসুস্থতা অনুভব করলে দ্রæত চিকিৎসা নিতে হবে।’

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...