সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 103

কুঠিবাড়ির রবীন্দ্র জন্মজয়ন্তীর উৎসবে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়ভাবে আয়োজিত অনুষ্ঠান মালা আগামীকাল শনিবার শেষ হচ্ছে।

সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয়ভাবে শুরু হওয়া এ আয়োজন ছিল তিন দিনের। বৃহস্পতিবার ২৫ বৈশাখ নৃত্য, রবীন্দ্র সংগীত, আলোচনা সভা, মঞ্চনাটক ও গ্রামীণ মেলা ছিল এ আয়োজনে।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগীতায় শুক্রবার ছিল বর্ণিল এ আয়োজনের দ্বিতীয় দিন। এ দিন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্ষ্ঠুানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, কুষ্টিয়া ৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর। ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ ‘ শীর্ষক আলোচনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান।

গত বৃহস্পতিবার ভার্চুয়ালে এ অন্ষ্ঠুানমালার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী জান্নাতুল ফেরদৌস বলেন, এর আগেও এখানে এসেছি। কবিগুরর আকাশ ভরা তাঁরা গানের সঙ্গে নৃত্য করেছি। খুবই ভাল লাগছে।

কুমারখালী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কে এম আলম টমে বলেন, জন্মদিনের মত কবির মৃত্যুদিবসটিও জাতীয়ভাবে পালন করা উচিৎ। এছাড়াও কুঠিবাড়িতে আগত দর্শনার্থীদের জন্য থিয়েটার, গবেষণাগার নির্মাণের দাবি তাঁর।

শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান মো. আল আমিন বলেন, রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, মঞ্চ নাটক ও গ্রামীণ মেলার মধ্যদিয়ে শনিবার দিনগত মধ্যরাতে শেষ হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান মালা।

আরও পড়ুন – চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়ে ৪১ ডিগ্র

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে জন্মজয়ন্তী উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন – খোকসায় কবিগুরুর ১৬৪ তম জন্ম জয়ন্তী পালিত

বাংলা ১২৬৮ সনের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তাঁর দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এই অঞ্চলে জমিদারি পান। ১৮৯১ সালে পিতার আদেশে জমিদারি দেখাশোনর কাজে শিলাইদহে আসেন। কবিগুরু ১৯০১ সাল পর্যন্ত শিলাইদহে জমিদারি পরিচালনা করেন।

চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়ে ৪১ ডিগ্র

0

চুয়াডাঙ্গায় প্রতিনিধি

তীব্র তাপপ্রবাহ ফলে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ তাপমাত্রা।

শুক্রবার (৯ মে) বিকাল ৩টায় জেলার বাতাসে আর্দ্রতা মাত্র ২৪ শতাংশে নেমে আসায় জনজীবনে তীব্র গরমের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

গরমের তীব্রতায় শহরের বিভিন্ন সড়কের পিচ গলে যাচ্ছে। বিশেষ করে কোর্টরোড ও বড়বাজার এলাকার সড়কে এই দৃশ্য চোখে পড়েছে।

বৃহস্পতিবার (৮ মে) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা সড়ক বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম বলেন, ‘বিভিন্ন সড়কে পিচ গলে যাওয়ার খবর পেয়েছি। সেসব স্থানে বালু ছিটানো হচ্ছে, যাতে যান চলাচলে সমস্যা না হয়। তবে গরম যদি আরও বাড়ে, তাহলে পরিস্থিতি সামাল দিতে বাড়তি ব্যবস্থা নিতে হতে পারে।’

আরও পড়ুন –খোকসায় কবিগুরুর ১৬৪ তম জন্ম জয়ন্তী পালিত

জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা উঠলেই হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে। তাই বাইরে না গিয়ে বেশি করে পানি ও ফলমূল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন – বিস্ফোরণে জম্মু বিমানবন্দর কেঁপে উঠলো

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জামিনুর হক জানান, বর্তমানে জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আগামী ১৩ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

খোকসায় কবিগুরুর ১৬৪ তম জন্ম জয়ন্তী পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উসাসের আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাসের নিজের অফিস চত্বরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা করেন রবীন্দ্র গবেষক কুষ্টিয়া সরকারী কলেজের বাংলা বিভাগের শিক্ষক নাজমূল হক।

“আমার মুক্তি আলোয় আলোয়” শিরোনামের এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, নাফিস আহমেদ খান রাজু , ঢাকাস্থ খোকসা সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার খান প্রমুখ।

আরও পড়ুন – বিস্ফোরণে জম্মু বিমানবন্দর কেঁপে উঠলো

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সাংস্কৃতিক সংস্থার সভাপতি রবিউল আলম বাবুল।

আরও পড়ুন – শিলাইদহে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের রবীন্দ্র সংগীত ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংস্থান শিল্পীরা।

বিস্ফোরণে জম্মু বিমানবন্দর কেঁপে উঠলো

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতশাসিত কাশ্মীরের জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া কাশ্মীরজুড়ে বø্যাকআউট এবং সাইরেনের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

জম্মু শহরের গুজ্জর নগর সেতুর কাছে একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, তারা জম্মু বিমানবন্দরের কাছে ১৬টি বস্তু পড়ে থাকতে দেখেছেন।

গত মঙ্গলবার রাত ১টার পর ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালায় ভারত। ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহত হন ৩১ জন। এতে আহত হয়েছেন আরও ৫৭ জন। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতেই নিয়ন্ত্রণ রেখার কাছে (এলওসি) পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ করে।

বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে বিবিসি বলেছে, কাশ্মীরজুড়ে বø্যাকআউট চলছে, লোকজনকে দৌঁড়াদৌড়ি করতে দেখা গেছে। সাইরেনের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয়রা। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, জম্মুতে নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এজন্য শহরজুড়ে এয়ার সাইরেন বাজে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অনেকগুলো সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করে। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সব কটিই ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম (আকাশ প্রতিরক্ষাব্যবস্থা) নিষ্কিয় করে দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কাশ্মীরের অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলান্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্ডা, চন্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই, ভুজসহ ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর অনেকগুলো স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল পাকিস্তান। সেগুলোর ধ্বংসাবশেষ এখন সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন – শিলাইদহে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত

এদিকে, ভারতের হামলার পর বৃহস্পতিবার পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯ যুদ্ধবিমান। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ২৫টি ড্রোন ধ্বংস করেছে এবং বিভিন্ন স্থান থেকে তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে। আইএসপিআর মুখপাত্র বলেন, ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, ছোড় এবং করাচির দিকে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন – খোকসায় ভ্রাম্যমান আদালতে দালালসহ দু’জনকে জরিমানা

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। সেটাই পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে।

শিলাইদহে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী জাতীয় আয়োজনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, জমিদারি সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে আসতেন। সেখানকার মানুষের সাথে তার আলাদা একটি দেয়া-দেয়া সম্পর্ক তৈরি হয়েছিল। সেটা ছিল জাগতিক ও ইন্টেলেকচুয়াল। রবীন্দ্রনাথের অনেক চিঠিপত্রে তিনি বলেছেন প্রকৃতির টানের পাশাপাশি এদেশের একদল ভাবুক মানুষের সাথে তার যোগাযোগ ছিল। বিশেষ করে গগন হরকরা।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমাদের দেশের নিজস্ব সংস্কৃতির প্রাথমিক অভিব্যক্তি হলো গান। আমাদের দেশের মানুষ যখন আনন্দ পাই, দুঃখ পাই কিংবা অনুভূতি জানাতে চাই যখন তাদের প্রাথমিক অভিব্যক্তি হয় গান। আমি এইগুলোকে শুধু গান হিসেবে না দেখে কবিতা ও দর্শন হিসেবে দেখতে বলবো। তাহলেই আমরা বুঝতে পারবো আমাদের এ অঞ্চলের দর্শন ও ভাবের গভীরতা কতটুকু ছিল।

তিনি বলেন, আমার চোখে আপনাদের অঞ্চলের সবচেয়ে বড় দার্শনিক ও গানের মানুষ হলো লালন ও সিরাজ। আমরা যেমন রবীন্দ্র জয়ন্তী পালন করছি, নজরুল জয়ন্তী পালন করছি তেমনি আমাদের হীনমন্যতা থেকে বেড়িয়ে এসে নতুন বাংলাদেশে লালন ফকির ও হাসন রাজার অনুষ্ঠান জাতীয়ভাবে পালন করা উচিৎ বলে আমি মনে করি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ফরহাদ সিদ্দিক, ভাষা বিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বক্তব্য রাখেন।

আলোচনা শেষে মূল মঞ্চে রবীন্দ্র সংঙ্গীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক পরিবেশন করবেন কুষ্টিয়া জেলা ছাড়াও জাতীয় পর্যায়ের রবীন্দ্র শিল্পীরা। এর আগে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের কন্ঠে জাতীয় ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এবারের আয়োজনে কুঠিবাড়ির মুল মঞ্চে প্রতিদিনই আলোচনা সভার পাশাপাশি রবীন্দ্র সংঙ্গীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক পরিবেশন করা হবে। সাথে কুঠিবাড়ী চত্ত্বরে বসেছে বিশাল গ্রামীণ মেলা। নানা রকম পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা।

আরও পড়ুন – খোকসায় ভ্রাম্যমান আদালতে দালালসহ দু’জনকে জরিমানা

এদিকে তিনদিনব্যাপী এই অনুষ্ঠানকে ঘিরে শিলাইদহ কুঠিবাড়ি আঙিনা হাজারো দর্শনার্থীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে। দর্শনাথীদের সুযোগ সুবিধা সৃষ্টির পাশাপাশি কুঠিবাড়িকে পুর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি এই অঞ্চলের মানুষের।

আরও পড়ুন – যুবদল নেতার পুকুরে বিষ প্রয়োগ করে প্রচুর মাছ নিধনের অভিযোগ

জানা যায়, জমিদারী দেখাশোনার জন্য ১৮৯১ সালে প্রথম এই কুঠিবাড়িতে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিরিবিলি পরিবেশ, জমিদারী আর ব্যবসার কারনে বার বার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন তিনি। নিভূত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবীর জীবনের বেশকিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলী কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরষ্কার আর বিশ্বকবির মর্যাদা। এছাড়াও তিনি এখানে বসেই আমাদের জাতীয় সঙ্গীতসহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন।

খোকসায় ভ্রাম্যমান আদালতে দালালসহ দু’জনকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযানে দুই জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, সুনিদৃষ্ট অভিযোগের প্রমান মেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাধুনী খাইরুল ইসলাম (৪৮) কে ৫ হাজার জরিমানা করে আদালত। একই সময় দালাল চক্রের সক্রিয় সদস্য সেলিম হোসেন (২৮) কে পৃথক ভাবে আরও ১০ হাজার টাকা জরিমানা করেছে।

সূত্রটি আরও জানায়, অভিযানের সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সহযোগিতা না পাওয়ায় মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষোভ প্রকাশ করেন।

দীর্ঘদিন ধরে সকাল থেকে গভীর রাত অবদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওষুধ কম্পানির প্রতিনিধি, সাইন বোর্ড সর্বস্ব ডায়াগনস্টিক, কথিত ক্লিনিক ও এ্যাম্বুলেন্সের দালালদের দখলে চলে যায়। চরম জনবল সংকট ও স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাদের উদাষিনতার সুযোগে দালাল চক্র সরকারী অফিস কক্ষ নিজেদের অফিস বানিয়েছে। সেবা নিতে আসা রোগীরা এই দালালদের খপ্পরে পরছে। এ চক্রের সদস্যদের হাতে সম্ভ্রম হারাতে হয়েছে এক রোগীর সাথে আসা তার স্কুল পড়–য়ার মেয়েকে। প্রতিকার মেলেনি।

আরও পড়ুন – যুবদল নেতার পুকুরে বিষ প্রয়োগ করে প্রচুর মাছ নিধনের অভিযোগ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা অভিযোগ করে জানান, হাসপাতালের জরুরী বিভাগ সহ আউটডোরে কোন পাশের ডাক্তারের দেখা মেলেনা। প্রায়ই ওয়ার্ডে ভর্তি রোগীদের রাউন্ডে ডাক্তার পাওয়া যায় না। জরুরী বিভাগ ওয়ার্ডে ডাক্তার মেলে অনকলে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসৎসা নিতে আসা বেশীর ভাগ রোগীদের ব্যবস্থা পত্রদিয়ে থাকেন মেডিকেল স্কুল থেকে বিশেষ প্রশিক্ষন পাওয়া উপসহকারী মেডিকেল অফিসার (স্যাকমো) । তবে জরুরী সেবা দিয়ে থাকেন স্থানীয় যুবকরা। যাদের চিকিৎসা শ্বাস্ত্রের কোন জ্ঞানই নেই।

আরও পড়ুন – খোকসায় অবৈধ কারেন্ট জাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন বলেন, মোবাইল কোটের সদস্যরা ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন। এ অভিযানকে স্থানীয় সেবা প্রত্যাশিরা স্বাগত জানিয়েছেন।

যুবদল নেতার পুকুরে বিষ প্রয়োগ করে প্রচুর মাছ নিধনের অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে এক যুবদল নেতার মাছের পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত যুবদল নেতার নাম বেনজির আহমেদ বাচ্চু। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী বেনজির আহমেদ বাচ্চু জানান, আমার মালিকানাধীন তিনটি চাষের পুকুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে পুকুরের লক্ষ লক্ষ টাকার মাছ মারা যায়। তিনি দাবি করেন, ক্ষতির পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা।

আরও পড়ুন – খোকসায় অবৈধ কারেন্ট জাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান

তিনি আরও বলেন, “আমার ধারণাও ছিল না এমন ন্যাক্কারজনক কাজ কেউ করতে পারে। এলাকার কারো সঙ্গে আমার ব্যক্তিগত বিরোধ নেই। এ ঘটনায় আমি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

আরও পড়ুন – প্রতারণার অভিযোগে নারী চিকিৎসককে পুলিশে দিয়েছে জনতা

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, “খবর পেয়ে তেকালা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

খোকসায় অবৈধ কারেন্ট জাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গড়াই নদীতে অভিযান চালিয়ে উদ্ধার করা অবৈধ কান্টে জাল ও চায়না দোয়ার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন গড়াই নদীতে অবৈধ কারেন্ট জাল আটকে অভিযান পরিচালনা করেন। আদালতকে সহযোগীতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাবিব।

আরও পড়ুন – প্রতারণার অভিযোগে নারী চিকিৎসককে পুলিশে দিয়েছে জনতা

আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন ধরণের কারেন্ট জাল দিয়ে গড়াই নদীতে দেশী প্রজাতের মাছ শিকারের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। নদীতে কয়েক ঘন্টা অভিযান চালিয়ে বেশ কয়েকটি চায়না দোয়ারিসহ বিভিন্ন ধরনের কারেন্ট জান আটক করা হয়। উদ্ধার করা মালিক বিহীন এ সব জাল নদীর তীরে জনসমুখ্যে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। পুড়িয়ে দেওয়া অবৈধ জালের বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

আরও পড়ুন –  কুমারখালীর পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রতারণার অভিযোগে নারী চিকিৎসককে পুলিশে দিয়েছে জনতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় চিকিৎসক শারমিন সুলতানার বিরুদ্ধে সরকারি চাকরি দেয়া, ঘর, জমি, ভাতা দেয়াসহ বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধর্ণা দেওয়ার পরও পাওনা টাকা না পেয়ে শেষ পর্যন্ত ভুক্তভোগীরা ওই চিকিৎসককে বেধড়ক মারপিট করে পুলিশ হেফাজতে তুলে দিয়েছে।

সোমবার (৫মে) দুপুর একটার দিকে কুষ্টিয়া শহরের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে। এমবিবিএস ডিগ্রীধারী ওই নারী চিকিৎসক কুষ্টিয়া শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। রাত ৮ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারী চিকিৎসক কুষ্টিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুুক্তভোগীদের একজন মেহেরপুর জেলার মুজিবনগর এলাকার সুমি খাতুন বলেন, আমি অসুস্থ হয়ে কুষ্টিয়ায় ডাক্তার শারমিন সুলতানার কাছে এসেছিলাম। তার কাছে চিকিৎসা নিয়েছিলাম। বেশ কয়েক বছরের পরিচয়। হঠাৎ করে ৭-৮ মাস আগে সরকারি চাকরি ও ভাতার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে আমাদের কাছে থেকে টাকা নিয়েছে ডাক্তার শারমিন। তার প্রলোভনে পড়ে আমি, আমার আত্মীয়-স্বজনসহ প্রায় ৩০ থেকে ৪০ জন তাকে প্রায় ৫০ লাখ টাকা দিয়েছি। দীর্ঘদিন সে আমাদের টাকাও ফেরত দেয় না, চাকরিও দেয় না, জমিও দেয় না, ভাতার ব্যবস্থা করেও দেয় না। তাই আজকে আমরা কুষ্টিয়ায় এসেছি। আমরা চিকিৎসক নামক এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা আমাদের টাকা ফেরত চাই। আমরা গরীব মানুষ, ধারদেনা করে বিভিন্নভাবে কষ্ট করে টাকা ম্যানেজ করে তাকে দিয়েছি। আমরা আমাদের টাকা ফেরত চাই।

আরেক ভুক্তভোগী চুয়াডাঙ্গা জেলার দর্শনা সালমা খাতুন বলেন, ডাক্তার শারমিন সুলতানা সরকারি চাকরি, জমি, ঘরবাড়ি ও ভাতার ব্যবস্থা করে দেয়ার প্রলোভন দিয়ে আমাদের ৫০ থেকে ৬০ জনের কাছে থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাত করেছে। আমরা ভুক্তভোগীরা সবাই চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বাসিন্দা। জমি দেয়ার কথা বলে আমার কাছে থেকে ৩০ হাজার টাকা আত্মসাত করেছে। আর আমার জামায়ের কাছে থেকে চাকরির দেয়ার কথা বলে ২ লাখ ৯০ হাজার টাকা নিয়েছে। আমার কাছে থেকেও টাকা নিয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমরা আমাদের টাকা ফেরত পেতে চাই।

প্রতারণার শিকার আরেক জনচুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার খাদিজা খাতুন বলেন, জমি দেওয়ার নাম করে আমার কাছ থেকে এক লাখ ২৫ হাজার টাকা নিয়েছে ডাক্তার শারমিন। প্রলোভন দিয়ে টাকা নিয়েছে সে। এখন টাকাও ফেরত দেয় না, জমিও দেয় না। আমার মত অনেকের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে এই ডাক্তার। আমরা কুষ্টিয়া এসেছি আমাদের টাকা আদায়ের জন্য। আমরা আমাদের টাকা ফেরত চাই। আমরা এই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকার জাহিরা খাতুন বলেন, আমার কেউ নেই। আমি খুব গরিব মানুষ। আমার দুইটা ছাগল ছিল। সেই ছাগল বিক্রি করে শারমিন ডাক্তারকে টাকা দিয়েছি। প্রলোভন দেখিয়ে ঘর দেওয়ার নাম করে আমার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়েছে। পরে টাকাও দেয় না, ঘরও দেয় না। আমরা ওই ডাক্তারের শাস্তি চাই। আমি গরিব মানুষ। আমার কেউ নাই, আমার টাকা ফেরত চাই।

আরও পড়ুন – কুমারখালীর পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

এবিষয়ে চিকিৎসক শারমিন সুলতানার বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি তাদের কাছ থেকে কোন টাকা নিইনি। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। সোমবার (৫মে) দুপুরে আমি একটি ডায়াগনস্টিক সেন্টারে যায়। এ সময় তারা আমাকে মারধর করে। এবং আমার গহনা ছিনতাইয়ের চেষ্টা করে।

আরও পড়ুন – খোকসায় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমান

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে আমরা চিকিৎসককে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। চিকিৎসকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী নারী। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমারখালীর পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। এছাড়াও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ মে) দুপুর ২ টার দিকে উপজেলার শিলাইদহ খেয়াঘাট এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও থানা পুলিশ।

অর্থদন্ডে দন্ডিত জেলের নাম মো. সাব্বির প্রামাণিক। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের জেলে কুদ্দুস প্রামাণিকের ছেলে।

জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শিলাইদহ, বেড় কালোয়া ও কোমরকান্দি এলালায় যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা। অভিযানে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়াও এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন – খোকসায় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমান

শুধু মাছ নয়, অন্যান্য প্রাণিও চায়না দুয়ারি জালে আটকা পড়ে মারা যাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি বলেন, চায়না দুয়ারি ও কারেন্ট জালের কারণে জীব ও বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। দেশীয় মাছের প্রজনন নষ্ট হচ্ছে।

আরও পড়ুন – বিএনপির অফিসে অগ্নি সংযোগের মামলায় দুই জন আটক

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, পদ্মায় অভিযান চালিয়েছে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এছাড়াও এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...