শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 127

সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল

0

রাজবাড়ী প্রতিনিধি

ভ্যান চালক রেজাউল ইসলাম (২২)। প্রাথমিকের গন্ডিও পার হতে পারেননি। কিন্তু সাংবাদিক হওয়ার ইচ্ছে জেগে তার। ইতোমধ্যেই একটি অনলাইন নিউজ পোর্টালের নিয়োগপত্র ও পরিচয়পত্র সংগ্রহ করেছেন তিনি। সেই নিউজ পোর্টালটি তাকে ‘বিশেষ প্রতিনিধি’ পদমর্যাদা দিয়েছে।

লাভজনক ভেবে নেওয়া পদটি রেজাউলের জন্য ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। সাংবাদিকতা করবেন না জানিয়ে ওই অনলাইন নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে পাঠিয়েছেন আইনি নোটিশ।

মঙ্গলবার (৪ মার্চ) রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মো. নাজমুল হক লিটনের মাধ্যমে দেনিক দেশ বুলেটিন নামক ওই অনলাইন নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। রেজাউল ইসলাম পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের কাসেম মন্ডলের ছেলে।

আইনি নোটিশে আইনজীবী মো. নাজমুল হক লিটন বলেন, আমার মক্কেল একজন গরিব ভ্যান-রিকশাচালক। গত ২৪ ফেব্রæয়ারি সহজ সরল মনে না বুঝিয়া একটি সাংবাদিক নিয়োগ ফরমে নাম লিখে দেয়। এর পরিপ্রেক্ষিতে আপনি দৈনিক দেশ বুলেটিন এর পক্ষে একটি নিয়োগপত্র ও আইডি কার্ড প্রদান করেন।

আমার মক্কেল সাংবাদিক হবার মতো কোনো অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা নেই। উক্ত কারণে আপনাকে জানানো যাইতেছে যে, আমার মক্কেল উক্ত দৈনিক দেশ বুলেটিন নামক পত্রিকার সাংবাদিক হতে ইচ্ছুক নহে।

জানা গেছে, দৈনিক দেশ বুলেটিন নামক অনলাইন নিউজ পোর্টাল গত ২৪ ফেব্রæয়ারি ভ্যানচালক রেজাউল ইসলামকে বিশেষ প্রতিনিধি (রাজবাড়ী) পদবী দিয়ে একটি নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করে। নিয়োগপত্রে বলা হয়, আপনার আবেদনের প্রেক্ষিতে আপনাকে বিশেষ প্রতিনিধি রাজবাড়ী এর সংবাদ পাঠানো অনুমতি দেওয়া হলো।

আপনার নিউজ লেখার মান, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিষয়ে দক্ষতা, সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতা পর্যবেক্ষন করা হবে। ২৪ ফেব্রæয়ারি ২০২৫ হতে আপনি বিশেষ প্রতিনিধি রাজবাড়ী এর চলতি ঘটনাবলিসহ অন্য যে কোনো ধরনের নিউজ পাঠাতে পারবেন।

ওই নিয়োগপত্র ও পরিচয়পত্রের ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে নিজেই নিজেকে অভিনন্দন জানান রেজাউল। বিষয়টি নিয়ে ফেসবুকে নানা সমালোচনা তৈরি হয়। ভ্যানচালক হঠাৎ করে কিভাবে সাংবাদিক হয়ে গেল এমন মন্তব্যও করেন অনেকে। এরপর বিভিন্নস্থান থেকে ফোন আসতে শুরু করে রেজাউলের কাছে।

রেজাউল বলেন, আমি দেশ বুলেটে (দেশ বুলেটিন নামটি উচ্চারণ করতে পারেননি তিনি) ইন্টারভিউ দিছিলাম। এহন বিভিন্নজন আমার ফোন করতেছে। আমিকি ইন্টারভিউ দিয়ে মামলা খায়া গ্যালাম নাকি। আমার মাথা হ্যাং হয়া গিছে। আমি একজন ছোটলোক (ছোট মানুষ)। আমি বিশেষ ্রপতিনিধি কি বুঝি না।

আমার আপন চাচতো ভাই এএসটিভি লাইভের (একটি ফেসবুক পেজ) প্রতিষ্ঠাতা পরিচালক। তার সাথে থাইক্যা আমি কিছুডা কিছুডা কাজ শিখছি। তারপর দেশ বুলেটে ইন্টারভিউ দিছিলাম। এহনতো দেখতিছি বিপদে পইড়্যা গেলাম।

আরও পড়ুন – পাঠশালা

আইনি নোটিশ পাঠানোর বিষয়ে রেজাউল বলেন, আমি উকিল নোটিশ পাঠা দিছি। আমি আর সাংবাদিকতা করবো না।

বিষয়টি নিয়ে কথা বলতে দেশ বুলেটিনের ওয়েবসাইটে দেওয়া টেলিফোন নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

পাঠশালা

0

পাঠ অভ্যাস ও পাঠক সৃষ্টির লক্ষে রমজান মাসের শুরু দিন থেকে ভ্রাম্যমান পাঠশালা চালু করেছে একটি পাঠাগার। প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বই পড়তে আসছেন পাঠক পাঠিকারা। খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ভ্রাম্যমান পাঠশালার ছবিটি বৃহস্পতিবার তোলা।

আরও পড়ুন – মারা যাচ্ছে পরিযায়ী পাখিরা

আরও পড়ুন – খোকসায় ভেজাল আখের গুড় তৈরীর দায়ে ২ লাখ টাকা জরিমানা

খোকসায় ভেজাল আখের গুড় তৈরীর দায়ে ২ লাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ভেজাল আখের গুড় তৈরীরকারখানা সহ তিনটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা জরিমান করেছে। নকল আখের গুড় তৈরীর কারখানও বন্ধের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত রায় দ্বিপন খোকসা পৌর বাজারে দ্বিলীপ বিশ্বাস ষষ্টির ভেজাল আখের গুড় তৈরী কারখানায় অভিযান পরিচালনা করেন। এই প্রতিষ্ঠানে অস্বাস্থ্য কর পরিবেশে গুড় তৈরী ও গুড়ের মধ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেলাপোকা পায়। ভ্রাম্যমান আদালত গুড় তৈরী প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন। একই সাথে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া গুড় উৎপাদন বন্ধ রাখার আদেশ দেন।

এ দিন সকালে খোকসা উপজেলা সদরের মর্ডান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই এর অনুমোদ ছাড়া খাদ্য সামগ্রী উৎপাদনের প্রমান পাওয়ায় আদালত এই প্রতিষ্ঠানের মালিক আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ওজনে কম দেওয়ায় শহীদ বরকত ফিলিং ষ্টেশনের মালিক আনোয়ার খানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।

দীর্ঘ দিন ধরে উপজেলা সদরে তিনটি ভেজাল আখের গুড় তৈরীর কারখানায় প্রতিদিন কয়েক হাজার মন আখের ভেজাল গুড় তৈরী করা হয়। প্রতি বছর বিশেষ করে রমজান মাস এলেই এসব প্রতিষ্ঠানে অভিযান করে জরিমানা আদায় করা হয়। আবার অনেকবার কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয় হয়েছে। কিন্তু অদৃশ্য শক্তি বলে আবার এসব প্রতিষ্ঠান সারা বছর হাজার হাজার মন গুড় উৎপাদন করে বাজার জাত করছে।

এসব ব্যবসায়ীরা ভারত থেকে গো খাদ্য চিটা গুড় আমদানি করে। আমদানী করা গো খাদ্যের সাথে চিনি ও কিছু আখের গুড় জাল দিয়ে ভেজাল গুড় তৈরী করে বাজার জাত বলে অভিযোগ রয়েছে।

আদালত সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২০০৯ এর ৪৩.৫৩ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা ও গুড় উৎপাদনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটির মালিক পক্ষের কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ায় রমজান উপলক্ষে বিনামূল্যের বাজার

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত রায় দ্বিপন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের দায়ে দ্বিলীপ বিশ্বাসকে জরিমানা ও তার গুড়ের কারখানা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

মারা যাচ্ছে পরিযায়ী পাখিরা

0

বিলে তলদেশের অধিকাংশ জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ফলে পরিযায়ী পাখিদের খাদ্য সংকট দেখা দিয়েছে। খাবারের খোঁজে ধানের জমিতে নামছে পাখিরা। আর এখানেই ঘটছে বিপত্তি। কীটনাষক ছিটানো জমির খাবার খেয়ে অনেক পাখির মারাও যাচ্ছে। কুমারখালীর সীমান্তবর্তী করাতকান্দি’র বিল থেকে পরিযায়ী পাখিদের ছবি গুলো বুধবার তোলা।

আরও পড়ুন – কুষ্টিয়ায় রমজান উপলক্ষে বিনামূল্যের বাজার

আরও পড়ুন – কোটা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় রমজান উপলক্ষে বিনামূল্যের বাজার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে পবিত্র রমজান মাসে বিনামূল্যের বাজার কর্মসূচির মাধ্যমে অসহায় পরিবারের মাঝে বাজার তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় কুমারখালী সরকারি কলেজ মাঠে প্রায় ৪শত হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে রমযানের এই ফ্রি বাজার বিতরণ অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ লুৎফর রহমান, কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আফজাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমারখালী পৌরসভার আহ্বায়ক হাজী মনোয়ার হোসেন, জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা জুলফিকার আলী, কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান শেখ, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান বিশ্বাস মধু, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খান, দপ্তর সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

জোতমোড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক সংগ্রামের সংবাদদাতা মাহমুদ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক আব্দুল হালিম।

কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় হতদরিদ্র ব্যক্তিরা বিনামূল্যে চাল তেল আলু মশুর ডাল লবন ছোলা মুড়ি গ্রহণ করেন।

এর আগের দিন সোমবার খোকসা সরকারী কলেজ মাঠে খোকসা উপজেলার দেড় শত পরিবারের মাঝেও এই ফ্রি বাজার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি ছিলেন খোকসা থানা অফিসার্স ইনচার্জ মাইনুল ইসলাম।

আরও পড়ুন – কোটা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

প্রসঙ্গত গত রমজান মাসেও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে ফ্রী বাজার কর্মসূচির মাধ্যমে প্রায় চারশ অসহায় পরিবারের মাঝে বাজার তুলে দেওয়া হয়েছিল।

কোটা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কোটা বাতিলের দাবিতে গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার সকালে জেলা গণঅধিকার পরিষদের আরাপপুর এলাকার আঞ্চলিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, যে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে ছাত্র-জনতার এতবড় আত্মত্যাগ, সেই কোটা ব্যবস্থা আবারও চালু করা হলে কঠোর ভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, শহীদ এবং আহতদের সুচিকিৎসা ও পুর্নবাসনের ব্যবস্থা না করে তাদের কোটা নামক সুবিধা দেওয়ার চেষ্টা করা মানে সুস্পষ্টও রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ সৃষ্টি করা, ঠিক যেমনি ভাবে মুক্তিযোদ্ধা কোটার সুযোগ-সুবিধা দিয়ে দলে টানতেন ফ্যাসীবাদী আওয়ামীলীগ। অন্তবর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধিদের দায়িত্ব ছিলো পুরো জাতির ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠন করা। কিন্তু সেটা না করে এভাবে কোটাব্যবস্থা চালুর মাধ্যমে জাতিকে বিভক্ত করে রাজনৈতিক ফায়দা লাভের সুযোগ করা দুঃখজনক। কোটার এমন সিদ্ধান্তে শহীদদের প্রকৃত চেতনাকে ভূলণ্ঠিত করে ছাত্র- জনতার জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনা ও স্পিরিটকে ভুল পথে প্রভাবিত করা হচ্ছে।

আরও পড়ুন – বাবা

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মামনুন রহমান, সিনিয়র সহ-সভাপতি সজিব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক রাব্বি শাহ ও সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ খান অন্তর।

বাবা

0

“না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে……..” এমনই উভয় সংকটে থাকেন বাবা। শিশু কন্যা আমেনাকে নিয়ে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ছিলেন বাবা আলামিন। বাবার রিকসার ছিটে বসে বসন্তের বাতাসে শিশুটির ঘুম পাচ্ছে। তাই তাকে কোলে নিয়ে রিকসা চালিয়ে গন্তবে ফিরছেন বাবা। কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের লাহিনি পাড়া এলাকা থেকে মঙ্গলবার ছবিটি তোলা।

আরও পড়ুন – ফেরিওয়ালা

আরও পড়ুন – বিএনপি নেতার ক্লিনিক সিলগালা, জরিমানা

বিএনপি নেতার ক্লিনিক সিলগালা, জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বানীর পরিচালিত বিতর্কিত সেই জয়মন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩ মার্চ) দুপুর ১২ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় তিন ঘন্টাব্যাপী অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন।

এ সময়ে সেনাবাহিনী, ডিবি ও থানা পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। মেডিকেল প্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ধারা ১৩(২) মোতাবেক ক্লিনিকের ম্যানেজার সোহেল মোল্লাকে ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং একইসাথে সেবাগ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী সেবা প্রদান করা হচ্ছে এই মর্মে প্রতীয়মান হওয়ায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ক্লিনিকের মালিক রহমত আলী রব্বানকে দুই লক্ষ টাকা অর্থদন্ড, অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সমুদয় অর্থদন্ড ২ লক্ষ ৫ হাজার টাকা ঘটনাস্থলেই আদায় শেষে জয়মন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। তবে ওই সময়ে একজন সিজারিয়ান পেশেন্ট থাকার কারণে তাকে ক্লিনিকটির বিপরীতে অবস্থিত মিরপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল স্থানান্তর করা হয়।

এদিকে বহুল আলোচিত ও বিতর্কিত জয়মন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, ফ্যাসিস্ট সরকারের সরকারের পতনের পর পরই রহমত আলী রব্বান ও তার ছোট ভাই ইব্রাহিম আলী এবং জাহেদ আলীর নেতৃত্বে ৫০ শয্যা বিশিষ্ট মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির নিয়ন্ত্রণ হাতে নিয়ে নেন। উক্ত হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও কর্মচারীদের ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে ভর্তিকৃত রোগীদের অতিরিক্ত মূল্য দিয়ে ক্লিনিক এর সাথেই তাদেরই মালিকানাধীন জয়মন ফার্মেসী হতে ঔষধ কেনা এবং অতিরিক্ত চার্জ দিয়ে ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে বাধ্য করানো হচ্ছিল।

আরও পড়ুন – ফেরিওয়ালা

এ বিষয়ে জানতে চাওয়া হলে মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বানী দাবি করেন সম্প্রতি মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার বিরুদ্ধে চলমান আন্দোলন তার নেতৃত্বে হচ্ছে এমনটি মনে করে জেলা প্রশাসনের আক্রশের কারণে তার ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। বিগত দশ দিন যাবৎ তিনি রাজধানী ঢাকায় অবস্থান করছেন বলেও তিনি দাবি করেন।

ফেরিওয়ালা

0

“নিলাম বালা ছয় আনা, লে লো বাবু ছয় আনা, যা নেবে তা, ছয় আনা…….” গ্রামে এই ফেরি ওয়ালার উপস্থিতি কালজয়ী গানটি মনে করে দেয়। প্লাষ্টিকের হরেক রকম পন্য খেলনা থেকে শুরু করে ঘর গৃহস্থালীর কাজের গুরুত্ব তৈযোস পত্র ফেরি করে বিক্রি করছেন। তার বাহারি পন্যের পসরা ঘিরে শিশু ও নারী খুজছে যার যা প্রয়োজন। খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবা গ্রাম থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – খোকসায় ছাত্রশিবিরের উদ্যোগে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা প্রদান

আরও পড়ুন – বিএনপি নেতার সংবাদ সম্মেলনে ভাচুয়ালি যোগ দিলেন সেচ্ছাসেবক লীগ নেতা

শিমুল ফুল ও শিশুরা

0

বসন্তের আগুন লাগা শিমুল ফুল যে কোন শিশুকেই আকৃষ্ট করে। ফুলের সন্ধ্যানে শিশুরা ছুটে যায় শিমুল গাছের তলায়। কোচ ভরে ফুল কুড়িয়ে নিয়ে খেলায় মাতে। চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থী মাসুরা ও তার দুই খেলার সাথি মাইসা ও আমেনা গ্রামের পাকা রাস্তার পাশে শিমুল ফুল কুড়াতে এসেছে। শনিবার দুপুরে খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর থেকে ছবিগুলো তোলা।

আরও পড়ুন – খোকসায় ছাত্রশিবিরের উদ্যোগে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা প্রদান

আও পড়ুন – বিএনপি নেতার সংবাদ সম্মেলনে ভাচুয়ালি যোগ দিলেন সেচ্ছাসেবক লীগ নেতা

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...