শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 128

খোকসায় ছাত্রশিবিরের উদ্যোগে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা প্রদান

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ইসলামী ছাত্রশিবির উত্তর থানা শাখার আয়োজনে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা প্রদান করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও সংবর্ধনা দেয়া হয়।

রবিবার সকালে গোপগ্রাম এজেট ফাজিল মাদ্রাসায় এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি খাজা আহমেদ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উত্তর থানা শিবিরের সভাপতি মোঃ কামরুল ইসলাম।

আরও পড়ুন – বিএনপি নেতার সংবাদ সম্মেলনে ভাচুয়ালি যোগ দিলেন সেচ্ছাসেবক লীগ নেতা

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সেলিম শেখ, কুষ্টিয়া ে জেলা ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা প্রকাশনা সম্পাদক জুবায়ের হোসেন, খোকসা উপজেলা জামায়াতের সেক্রেটারি সহ ইসলামী ছাত্রশিবির ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

বিএনপি নেতার সংবাদ সম্মেলনে ভাচুয়ালি যোগ দিলেন সেচ্ছাসেবক লীগ নেতা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, দৈনিক লোকসমাজ ও বাংলাটিভির প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া “সেচ্ছাসেবকলীগ নেতাকে ভারতে পাচার” সংক্রান্ত খবরের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন। এ সংবাদ সম্মেলনে সেচ্ছাসেবক লীগের ওই নেতা ভাচুয়ালি যোগ দিয়ে জানান দিলেন, তিনি পালান নি। দেশেই আছেন।

রবিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, আমি ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতে গিয়ে সাংবাদিক ও রাজনৈতিক কর্মী হিসেবে নির্যাতনের শিকার হয়েছি। ১২টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। পুলিশ গুমের উদ্দেশ্যে আমাকে আটক করেছিল। সে যাত্রায় আমি ঝিনাইদহের সিনিয়র সাংবাদিকদের একান্ত সহায়তা ও আল্লাহ পাকের ইচ্ছায় প্রাণে রক্ষা পেয়েছিলাম।

সংবাদ সম্মেলনে দাবী করেন তিনি রাজনৈতিক কর্মী হিসেবে মহেশপুরে কোন জুলুমবাজী, প্রতিহিংশা ও অনৈতিকতার সুযোগ গ্রহন করিনি। সচ্ছ ও জবাবদিহীতার রাজনীতি করা কারণে একটি মহল মিথ্যা অপপ্রচারে লিপ্ত। সেই দৃষ্টিকোন থেকে দৈনিক কালেরকন্ঠ ও দৈনিক কালবেলা পত্রিকার অনলাইন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে “বিএনপি নেতার প্রটোকলে ভারতে পালিয়ে গেল স্বেচ্ছাসেবক লীগ নেতা” ও “লীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শিরোনামে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রচার করা হয়।

বিএনপি নেতা জিয়া দাবী করেন, সেচ্ছাসেবকলীগ নেতা ও মাইটিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথার সঙ্গে তার কেবলই পেশাগত সম্পর্ক। এর বাইরে কিছু নেই। মিঠুকে ভারতে পালিয়ে যেতে যে তথ্য প্রচার করা হয়েছে তা একেবারেই ডাহা মিথ্যা। একটি বিশেষ মহল ও ফ্যাসিবাদের দোসর সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবে সম্মানহানী করার জন্য এই মিথ্যা অপপ্রচার করেছেন বলে জিয়া দাবী করেন।

আরও পড়ুন – খোকসার পৌর আওয়ামী লীগের সভাপতি আটক

এদিকে সেচ্ছাসেবকলীগ নেতা আনিছুর রহমান মিঠু মালিথা সংবাদ সম্মেলন চলাকালে এক ভিডিও বার্তায় বলেন, আমি কোথায় পালায় নি। আমি কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাড়িতেই আছি। ভিডিও কলে তিনি বাড়িতে থাকার প্রমাণ দেন এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতিসহ একাধিক সদস্যের সঙ্গে কথা বলেন তার পালিয়ে যাওয়ার খবরে বিস্ময় প্রকাশ করেন। আনিছুর রহমান মিঠু মালিথা বলেন, তিনি রাজনীতি করলেও প্রতিহিংসা বা হানাহানির রাজনীতিতে বিশ্বাসী নয়।

খোকসার পৌর আওয়ামী লীগের সভাপতি আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিশেষ ক্ষমতা আইনে পৌর আওয়ামী লীগের সভাপতিকে পুলিশ আটক করেছে।

পৌর আওয়ামী লীগের সভাপতির মোঃ রফিকূল ইসলামকে শনিবার আটক করা হয়। তিনি রুস্তম আলীর ছেলে। এ ছাড়া পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দার ও ব্যবসায়ী।

আরও পড়ুন – খোকসায় বীজ আলুর বাম্পার ফলন

খোকসা থানা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া তথ্যে জানা গেছে, খোকসা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে খোকসা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। তাকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

খোকসায় বীজ আলুর বাম্পার ফলন

0

লাভ জনক এ চাষে আগ্রহ নেই নতুন চাষীর

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এ বছরও বিএডিসি আওতাধীন চাষীদের বীজ আলুর বাম্পার ফলন হয়েছে। তবে অজানা কারণে লাভ জনক এ চাষে নতুন কৃষক আসছেন না। কৃষি বিভাগে দাবি বিএডিসি’র সমন্বয়হীনতার ফলে সম্ভাবনা থাকলেও বীজ আলু চাষ বাড়ছে না।

খোকসা উপজেলার গোপগ্রাম, শোমসপুর ও আমবাড়িয়া ইউনিয়নের প্রায় ২৫ জন কৃষক বিএনডিসি’র বীজ আলু আবাদ করে আসছেন। কিন্তু লাভ জনক এ (বীজ আলু) চাষে নতুন কৃষক আসতে পারছে না।

বিএডিসি সূত্রে জানা গেছে, এ মৌসূমে খোকসায় প্রায় ২৫ জন কৃষক বীজ আলু চাষ করেছেন। তবে খোকসা ও কুমারখালী উপজেলার পদ্মানদী অববাহিকায় ৭২ একর জমিতে বীজ আলুর আবাদ হয়েছে। এ চাষের জন্য ৫০ জন কৃষককে বিএডিসির পক্ষ থেকে ঋণ দেওয়া হয়েছে। কৃষকদের কাছ থেকে সরকার নিদ্ধারিত মূল্যে ঋণের টাকা বিপরিতে বিএডিসি বীজ আলু কিনে নেবে।

বিএডিসির সূত্রটি বলছে, যে কৃষক আলু চাষে ‘টেন্ডআপ’ হয়ে গেছেন, কেবল তারাই এ চায়ে বেশী আগ্রহী। নতুন করে কৃষক আর এ চাষে আগ্রহী হচ্ছে না। তবে বীজ আলু চাষের জন্য এলাকাটি উপযোগী।

এ বছর ডায়মন্ড, কাঠিলাল ও এলোইটা প্রজাতের আলুর চাষ হয়েছে। সম্প্রতি জমি থেকে বীজ আলু তোলা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিবিঘা জমিতে ৮০-৮৫ মন আলুর ফলন হয়েছে। বীজ আলুর সরকার নিদ্ধারিত দামে নিয়ে কৃষকদের অভিযোগ রয়েছে। তাদের দাবি গত বছর বাজার মূলের থেকে কমে ৩৫ টাকা কেজি দরে বীজ আলু নিয়েছিল বিএডিসি। এ ছাড়া বীজ যাচাই বাছায়ের সময়ও চাষী হয়রানির শিকার হন। এ বছর মৌসূমের শুরুতেই বাজার দর ভালো। কিন্তু বিএডিসি এখনো বীজ আলুর দর চাষীদের জানায়নি। সে ক্ষেত্রে বিএডিসির আলু দিলে চাষীদের লোকসান গুনতে হবে। অতিমাত্রায় বড় হয়ে যাওয়ায় প্রায় ২০ শতাংশ আলু খোলা বাজারে বিক্রি করতে হবে তাদের।

একই গ্রামের কৃষক বাহাদুর, তার অভিযোগ জমি থাকলেই বিএডিসি লোন দেয়না। অনেক চেষ্টা তদবিরের ব্যাপাও আছে। তিনি গত দুই বছর আগেও বিএডিসির লোন পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে লোন দেওয়া হয়নি। তার মত অনেক কৃষক আছেন বলেও তিনি দাবি করেন।

শোমসপুর ইউনিয়নের দক্ষিন নিশ্চিন্তবাড়ি গ্রামের কৃষক আতিয়ার রহমান। তিনি বিএডিসি থেকে প্রায় এক লাখ ৭০ হাজার টাকা লোন নিয়ে প্রায় তিন একর জমিতে বীজ আলুর চাষ করেছিলেন। প্রত্যাশার থেকে ভালো ফলন হয়েছে। কিন্তু তিনি জানেন না বীজ আলুর সরকার নিদ্ধারিত দাম। তবে ফলন তিনি খুশি।

চাষী আতিয়ার রহমান মনে করেন, বীজ আলু চাষের উপযোগী জমি ও পরিচর্যা খুবই গুরুত্বপূর্ন। উপজেলা কৃষি বিভাগ এ চাষ সম্পর্কে কোন সহযোগীতা করে না। তাই নিজে বুঝে চাষ করতে হয়। এই ঝুকি নতুন করে কেউ নিতে চায় না। এ ছাড়া অনেক টাকা বিয়োগ লাগে।

উপজেরা কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল নোমান বলেন, “জমি আমার, কৃষক আমার, এলাকা আমার কিন্তু আমিই জানিনা”। আলু চাষ হচ্ছে। তিনি আরও বলেন, বীজ আলু চাষের জন্য এলাকাটি খুবই উপযোগী। কিন্তু বিএডিসির সমন্বয়হীনতার কারণে এ চাষের পরিধি বাড়ছে না।

আরও পড়ুন – সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

বিএডিসি কুষ্টিয়া অঞ্চলের উপ-পরিচালক (বীজ) মুহম্মদ আশরাফুল আলম বলেন, আগে থেকে যে সব চাষী ‘ট্রেন্ডআপ’ (প্রশিক্ষিত) হয়ে গেছে, তারাই এ চাষ করেন। নতুন কৃষক এ চাষে আসতে চায় না। বীজ আলুর দাম নিয়ে কৃষকদের অনিহার ব্যাপারে তিনি বলেন, দাম নির্দ্ধারণ করে উচ্চ পর্যায় থেকে। এখানে তাদের হাত নেই।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বিরুদ্ধে চাঁদাবাজি-নির্যাতন সহ বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে ফরিদা ইয়াসমিন নামে এক ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, আমি ফরিদা ইয়াসমিন, আমার বাসা কুমারখালী। আমি একজন সিঙ্গেল মাদার। আমার সন্তান নিয়ে ভাইদের বাসায় বসবাস করি। আমার সন্তানের নাম মোজবাউর হক হৃদয়। ছেলে যখন খুব ছোট তখন আমি আমার বাবার বাসায় চলে আসি। আমি একটি প্রি-ক্যাডেট স্কুলে চাকরি করে আমার সন্তানকে লেখাপড়া করাচ্ছি। আমার ছেলে কুষ্টিয়া পরিটেকনিক কলেজে ৬ষ্ঠ সেমিস্টারে লেখাপড়া করছে। আমার স্বল্প আয়ে ছেলের পড়ালেখার খরচ নির্বাহ করতে না পারায় কুমারখালী এম.এন পাইলট হাইস্কুল সংলগ্ন পার্কে অবস্থিত একটি ক্যাফেতে চাকরির ব্যবস্থা করি। আমার ছেলে সেখানে চাকরি করতো।

আমার ছেলের সাথে সমন্বয়ক আসাদুজ্জামান আলী কুষ্টিয়া স্কুলে লেখাপড়া করা কালীন সময় থেকে পরিচিত। ক্যাফের মালিক আমার ছেলের বিশ্বস্ততার কারনে ক্যাফের কার্যক্রম ও টাকা পয়সা আমার ছেলের নিকট রাখত। এ বিষয়টি আসাদুজ্জামান আলী জানতে পেরে গত এক মাস পূর্বে আমার ছেলের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আলী। আমার ছেলে দিতে অস্বীকার করায় গত ৯ ফেব্রæয়ারি কয়েকজন পুলিশ সহ একটি ছেলের সাথে নিয়ে বাসায় আসে এবং আমার ছেলেকে থানায় নিয়ে যেতে চাই। কেন নিয়ে যাচ্ছে আমি জানতে চাইলে বলে, কিছুক্ষণ পর চলে আসবে। তারপরে আমার ছেলে না আসলে আমি আলীকে ফোন করিলে বলে আমার এলাকায় চুরি হয়েছে তাই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে, সকালে ছেড়ে দিবে। কিন্তু সকালে ছেড়ে না দিলে আমি সকালে থানায় যায় দেখি আলী বসে আছে। কি হয়েছে জানতে চাহিলে আলী বলে, কোর্টে যান। হৃদয়ের বিরুদ্ধে একটি ছোট মামলা হচ্ছে জামিন করে নিয়ে আসবেন। আমি কোর্টে যাওয়ার পরেও আমার ছেলে না পাঠালে আমি আবার আলীকে ফোন দিই, সে তখন জানায় আমার ছেলের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। সেই থেকে আমার ছেলেটা জেল হাজতে আছে। পরবর্তীতে আমার সাথে আলীর দেখা হলে আমার ছেলের সাথে এমনটি কেন করেছ জানতে চাইলে আলী বলে চাঁদার টাকা চেয়েছিলাম দেন নি এখন বুঝেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। দ্রæত আমি আমার ছেলে মেজবাউল হক হৃদয়ের মুক্তি চাই। একই সাথে আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

গত ৯ ফেব্রæয়ারি মেজবাউল হক হৃদয়কে (২১) গ্রেপ্তার করে কুমারখালী থানা পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে পদ্মপুকুর ঘাট এলাকা থেকে কুমারখালী পৌর ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মেজবাউল হক হৃদয়কে আটক করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতার প্রস্তুুতি নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে হৃদয়কে আটক করা হয়। পরবর্তীতে তাকে নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এসব অভিযোগ অস্বীকার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী বলেন, আমার বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে তারা যেসব অভিযোগ তুলেছেন, তাদের সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমুলক। আমাকে হেয়প্রতিপন্ন করতে ও ফাঁসাতে এসব করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রতিপক্ষের প্রায় ২০০ থেকে ৩০০ মানুষ আমার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে। জামায়াত এবং বিএনপির নেতাকর্মীদের এই হামলার জন্য দায়ী করা হয়। অবশ্য জামায়াত এবং বিএনপির স্থানীয় নেতারা এই ঘটনায় তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্রনেতা আলী ও তার পিতা পাখির বিরুদ্ধে চাঁদাবাজি হয়রানি সহ নানা অপকর্মের অভিযোগ তোলেন।

আরও পড়ুন – পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

হৃদয়কে গ্রেপ্তারের বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান শেখ বলেন, বিষয়টি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা হবে। এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১ মার্চ) সকালে জেলার শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসার সঙ্গে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন – রাতে স্বামীর জন্মদিন পালন আর সকালে নদীতে মিলল গৃহবধূর লাশ

তিনি জানান, শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সঙ্গে মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা কাটাকাটি হয়। এরই জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

রাতে স্বামীর জন্মদিন পালন আর সকালে নদীতে মিলল গৃহবধূর লাশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

রাতে শাশুড়ী ও স্বজনদের নিয়ে স্বামীর জন্মদিনের কেক কাটেন তরুণী আঞ্জুমান মায়া (১৬)। এরপর মধ্যরাত থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরদিন সকালে পদ্মা নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে শনিবার (১ মার্চ) সকাল ৯ টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কালোয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

এরপর দুপুর দুইটার দিকে খবর পেয়ে মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে নৌপুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশের উপ-পরিদর্শক মো. মনির উদ্দিন।

নিহত আঞ্জুমান মায়া ওই এলাকার আজিজ শেখের ছেলে আসিফ শেখের (১৮) স্ত্রী। আসিফ কয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র ও একটি বেসরকারি কোম্পানির খাদ্য পরিবেশক। আঞ্জুমান কুষ্টিয়া সদরের ত্রিমোহনী বারখাদা এলাকার আজিম উদ্দিনের একমাত্র মেয়ে।

শ্বশুর বাড়ির লোকজনের ভাষ্য, তার উপস্বর্গজনিত রোগ ছিল। উপস্বর্গ রাতে ঘর থেকে বের করে নিয়ে নদীতে ফেলে মারেছে। আর বাবা বাড়ির লোকজনের অভিযোগ, ৩ লাখ টাকা চেয়ে না পেয়ে আঞ্জুমানকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে স্বামী আসিফ।

স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কয়া ইউনিয়নের রাঁধানগর এলাকায় আঞ্জুমানের নানা বাড়ি। প্রায় সাত মাস আগে নানাবাড়িতে বেড়াতে এসে আসিফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এ সম্পর্কের প্রায় দুই মাস পরে ঘর ছেড়ে তারা পালিয়ে বিয়ে করেন। পালানোর সপ্তাহখানেক পরে বউ নিয়ে নিজ বাড়িতে ওঠেন আসিফ। পরে দুই পরিবার মিলেমিশে পুনরায় তাদের সামাজিকভাবে বিয়ে দেন। এরপর বেশ ভালই চলছিল তাদের দাম্পত্য জীবন।

গতকাল শুক্রবার ছিল আসিফের জন্মদিন। বাড়িতে ছিল বন্ধু ও স্বজনদের আনাগোনা। বিকেলে আঞ্জুমান তার স্বামীকে নিয়ে বাজার থেকে কেক কিনেন। রাত ৮ টার দিকে স্বামী ও শাশুড়ীকে নিয়ে ধুমধাম করে কেক কাটেন। রাতে স্বজনদের সঙ্গে খাওয়া দাওয়া শেষে রাত ১০ টার দিকে ঘুমিয়ে পড়েন স্বামী। আর তখনও আঞ্জুমান স্মার্টফোনে ব্যস্ত ছিলেন। এরপর রাত এক টার দিকে আসিফ জেগে দেখেন তার স্ত্রী ঘরে নেই। ঘরের দরজা খোলা। সেসময় তিনি স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে রাতভর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও স্ত্রীকে পাননি। পরে শনিবার সকাল ৬ টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দুরে পদ্মা নদীতে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।

সরেজমিন গিয়ে দেখা যায়, আসিফের বাড়ির পিছনে আমগাছের নিচে রাখা রয়েছে আঞ্জুমানের নিথর দেহ। তার চারিদিকে স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেছে। পাশের আরেকটি বাগানে রয়েছেন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। আর ঘরে বসে আছেন স্বামী আসিফ। তাকেও ঘিরে রয়েছেন স্বজনরা।

এ সময় আঞ্জুমামানের শাশুড়ী ফেরদৌসি খাতুন বলেন, প্রেম করে বিয়ে করলেও সংসারে কোনো অশান্তিু ছিলোনা। শুক্রবার রাতেও সবাই মিলেমিশে জন্মদিন পালন করা হলো। সকলে একসাথেই রাতে খেয়েছিলাম। পরে রাত একটার দিকে ছেলের কাছ থেকে শুনি বউ ঘরে নেই। এরপর সবাই মিলে সারারাত খুঁজেও কোথাও পাইনি। পরে সকালে নদীতে লাশ পাইছি। তার ভাষ্য, আঞ্জুমানের উপস্বর্গজনিত রোগ ছিল। প্রায়ই ঘর থেকে হারিয়ে যেত। উপস্বর্গই তাকে মারেছে।

দুইমাস প্রেমের পর ঘর ছেড়ে প্রায় পাঁচ মাস আগে আমরা বিয়ে করেছিলাম বলে জানিয়েছেন স্বামী আসিফ শেখ। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সংসার খুব ভাল চলছিল। রাতে ধুমধাম করে আমার জন্মদিন পালন করি। খেয়েদেয়ে রাত ১০ টার দিক শুয়ে পড়ি আমি। তখনও মায়া ফোন চালাচ্ছিল। এরপর রাত এক টার দিকে জেগে দেখি মায়া নেই। রাতে খোঁজাখুঁজি করে না পেলেও সকালে নদীতে লাশ পেয়েছি। তিনিও দাবি করেন যে, তার স্ত্রীর উপস্বর্গজনিত রোগ ছিল।

কয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর সদস্য শহিদুল ইসলাম বলেন, রাতে নিখোঁজ ছিল ওই গৃহবধূ। সকালে নদীতে স্থানীয়রা দেখতে পান মাছধরা জালের সঙ্গে আটকে আছে তার লাশ। কি ঘটেছে তা ময়নাতদন্ত করলেই জানা যাবে।

মেয়ে হারানোর শোকে অসুস্থ হয়ে পড়েছেন আঞ্জুমানের মা পারভিন খাতুন। এ সময় বিলাপ করতে করতে তিনি বলেন, আসিফ আমার মেয়েকে ছলাকলা করে বিয়ে করেছে। তিনদিন আগে ব্যবসা করার জন্য তিন লাখ টাকা চেয়েছিল। টাকা না পেয়ে মেয়েকে নদীতে ডুবিয়ে ডুবিয়ে হত্যা করেছে। আমার মেয়ের কোনো উপস্বর্গ ছিলোনা। আমি মেয়ে হত্যার বিচার চাই।

সকালে নদীতে এক গৃহবধূর মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌপুলিশ আইনগত ব্যবস্থা নিবেন।

শিমুল বনে পাখিরা

0

ফাগুনের আগুন ঝড়া শিমুল ফুলের বনে পাখিরা খাবারের সন্ধানে এসেছে। আছে প্রেম বিরহও। কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের বেতবাড়িয়া থেকে শনিবার ছবিটি তোলা।

আরও পড়ুন – সৌদি আরবে শনিবার রোজা শুরু

আরও পড়ুন – চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার

সৌদি আরবে শনিবার রোজা শুরু

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। শুক্রবার সৌদির কর্তৃপক্ষ আনুষ্ঠনিকভাবে এই তথ্য জানিয়েছে।

এর আগে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হচ্ছে তা প্রথম দেশ হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, শনিবার (১ মার্চ) রমজানের প্রথম দিন। তাই ২৮ ফেব্রæয়ারি হতে যাচ্ছে সাবান মাসের শেষ দিন।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং ফতোয়া ও শরিয়াহ আরবিট্রেশন কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে এই ঘোষণা দেন।

ভৌগোলিক অবস্থান ও টাইম জোন সুবিধার কারণে অস্ট্রেলিয়া রমজান শুরুর ঘোষণাকারী প্রথম দেশগুলো মধ্যে একটি।

অন্যদিকে মালয়েশিয়ায় রবিবার (২ মার্চ) থেকে রোজা শুরু। শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) দেশটি আনুষ্ঠনিকভাবে এই ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন – চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার

ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দেশটিতে শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

সূত্র: গাল্ফ নিউজ

চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার গ্রামের এক বসতবাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের চারটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। বারগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিজিবি-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখার সংবাদ পায় বিজিবি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় হুদাপাড়া বিওপির একটি দল হুদাপাড়া গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে হারুনের বসতবাড়ীর অদূরে পরিত্যক্ত গোয়াল ঘরে তল্লাশি চালায়।

অভিযান চলাকালে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যান। বিজিবি টহলদল গোয়ালঘরের ভেতর ঝুলানো একটি ব্যাগ থেকে দুই দশমিক ৩৩৫ কেজি ওজনের চারটি বার উদ্ধার করে।

আরও পড়ুন – তেপান্তরের পাকুড়

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার ১৫০ টাকা। এ ঘটনায় নায়েক ইকবাল হোসেন বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন। জব্দকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...