বিএনপি নেতা ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত

0
60

দ্রোহ অনলাইন ডেস্ক

কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যায় দলের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৪ আগস্ট তার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সময় আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়। তবে তিনি মঙ্গলবার যে জবাব দেন, তা সন্তোষজনক নয় বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো।

আরও পড়ুন – ঘুমের মধ্যে ট্রেনে কাঁটা পরে মানসিক প্রতিবন্ধি যুবকের মৃত্যু

এছাড়া এখন থেকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং জনগণের ধর্মীয় অনুভূতিকে আঘাত না করার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন – ছয় জেলায় নতুন ডিসি