শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 130

খোকসায় মন্দিরে মন্দিরে শিব চতুর্দশী পুজা শুরু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার বিভিন্ন পূজামন্দিরে শিব চতুর্দশী পুজা অর্চনা শুরু হয়েছে। তবে ঈশ্বরদীর একটি মন্দিনে পূজা ও উ’সব চলবে চার দিন ব্যাপী।

বুধবার এ উপলক্ষে দুপুরে উপজেলা ঈশ্বরদী পাগলা বাবার ধাম থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা। এই মন্দিরে চার দিন ব্যাপী শিব চতুর্দশী পুজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

মঙ্গল শোভাযাত্রাটি ঈশ্বরদী পাগলা বাবার ধাম থেকে শুরু হয়ে ইচলাট বটতলা প্রদক্ষিন শেষে সিরাজপুর হাওর নদীর নাগরপাড়া ঘাটে বাবা মহাদেবের পূন্য¯œান অনুষ্ঠিত হয়। পূন্য¯œান ও মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহন করেন ঈশ্বরদী পাগলা বাবার ধামের প্রধান ভক্ত হৃদি বিশ্বাস, সন্যাসী সুমন কুমার মন্ডল, পানু সরকার, কৃষ্ণ সরকার, নিভির সরকার, দেবাশিষ সরকার, ধামের ভক্ত সাধন বিশ্বাস, কানু সরকার, মৃনাল বিশ্বাস, অঞ্জন সরকার সহ দুই শতাধীক ভক্তবৃন্দ।

ঈশ্বরদী পাগলা বাবার ধাম সূত্রে জানা যায়, বুধবার রাতে ৪ প্রহরে বাবা মহাদের পুজা, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ভক্তিমূলক গান ও লীলা কির্তণ ও প্রসাদ বিতরন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন – বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন

একই সময়ে খোকসা কালীবাড়ি শিব মন্দিরে শিব চতুর্দশী উপলক্ষে পূজা-অর্চনা শুরু হয়েছে। চলবে বুধবার দিনগত রাত ভোর।

বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করেছে অন্তর্র্বতীকালীন সরকার।

বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নতুন নাম অনুযায়ী, বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে এটি এখন “যমুনা সেতু” নামে পরিচিত হবে, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নতুন নামকরণ করা হয়েছে “কর্ণফুলী টানেল”।

উল্লেখ্য, যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু ১৯৯৮ সালের ২৩ জুন চালু হয়। অনেকেই এটিকে যমুনা সেতু নামেই ডাকতেন। এমনকি গুগল ম্যাপেও প্রথমদিকে সেতুটির নাম “যমুনা সেতু” হিসেবে দেখানো হয়েছিল, যা পরবর্তীতে বঙ্গবন্ধু সেতু নামে পরিবর্তিত হয়।

আরও পড়ুন – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতা বহিষ্কার

অন্যদিকে, চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২০২৩ সালের ২৮ অক্টোবর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতা বহিষ্কার

0

কুষ্টিয়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা ও কুমারখালী কমিটির আট নেতাকে বহিষ্কার ও পাঁচজনকে শোকজ করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন– কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান হিমু, সদস্য ইমরান খান রানা, কুমারখালী উপজেলা শাখার সংগঠক আতিকুল হাসান আসিফ, যুগ্ম সদস্যসচিব সাকিব হাসান সাব্বির, সদস্য রায়হান হোসেন, আপন, রাজু আহমেদ, রাতুল রায়হান।

শোকজ পাওয়া নেতারা হলেন – কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আশিক খান, সদস্য সাগর উদ্দিন, আমির হামজা, কুমারখালী উপজেলা শাখার সদস্যসচিব আসাদুজ্জামান খান আলী ও যুগ্ম আহ্বায়ক কাজল হোসেন। তাদের তিন দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন – পুলিশ সদস্যের নিজের ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় আটজনকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচজনকে শোকজ করা হয়েছে।

পুলিশ সদস্যের নিজের ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে নিজের বাড়ির থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার কাতলামারি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে মিরপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

নিহত রাকিবুল ইসলাম কনস্টেবল পদে ছিলেন। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। রাকিবুল কাতলামারি গ্রামের সামু আলীর ছেলে।

জানা গেছে, রাকিবুল ইসলাম বুধবার সকালে শয়নকক্ষের দরজা বন্ধ করে দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকাল ১০টার দিকে তাকে ডেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিলো না। পরে পরিবারের সদস্যরা দেখেন সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন পুলিশ৷

আরও পড়ুন- ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, রাকিবুল ইসলামের ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না। তার বাবা একটা ব্যবসা করতেন। তার কাছে বিভিন্ন লোকজন টাকা-পয়সা পায়। একারণে চাপ দেন তারা। মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শোভাযাত্রা

0

নদীতে আনুষ্ঠানিক পূন্যস্নান শেষে শিব চর্তুদশী যাপনের উদ্দেশ্যে শোভাযাত্রাসহ মন্দিরে চলেছেন কয়েকশ সনাতন ধর্মালম্বী পূর্ণার্থী নারী-পুরুষ। বুধবার দুপুরে কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রাম থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

আরও পড়ুন – পলাশ বন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

0

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে বাস উল্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীবাহী আহত হয়েছে।

মঙ্গলবার সকালে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে অন্তত ২০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। পরে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে, ইবি চিকিৎসাকেন্দ্র ও বাজার সংলগ্ন ডিনপেনসারিগুলোতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

জানা গেছে, প্রায় ৪০ শিক্ষার্থী নিয়ে কুষ্টিয়ার কাষ্টম মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে ‘সুহাইল’ নামক বাসটি। চালক অতিরিক্ত গতিতে চালাচ্ছিলেন এবং অন্য গাড়ি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বৃত্তিপাড়া নামক স্থানে রাস্তার ডান পাশে বাসটি উল্টে যায়।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী বলেন, চালক অনেক গতিতে চালাচ্ছিলেন। বাসটি রাস্তার বাম পাশেই ছিল। সামনের একটা বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাস থেকে বের হয়ে শিক্ষার্থীরা ড্রাইভারের দোষ দেন। উনার বিরুদ্ধে অনেক অভিযোগ।

আরও পড়ুন – কবর খুঁড়ে দাদি-নাতির কঙ্কাল চুরির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ১২ শিক্ষার্থীকে কুষ্টিয়া মেডিকেলে নেওয়া হয়েছে। এর মধ্যে আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চারজন একটু বেশি আহত। তাদের ভর্তি করা হয়েছে। আমি আছি এখানেই।

পলাশ বন

0

“লালে লাল ওই পলাশ বন, মন হলো আজ উচাটন, মন মেতেছে মোহল ফুলের বাসে।” মঙ্গলবার কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – কবর খুঁড়ে দাদি-নাতির কঙ্কাল চুরির অভিযোগ

আরও পড়ুন – বৈষম্যবিরোধী ছাত্র নেতার বাড়িতে হামলা

কবর খুঁড়ে দাদি-নাতির কঙ্কাল চুরির অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর – নূরপুর কবরস্থানের দুইটি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কবরস্থানে নিহতদের স্বজন ও উৎসুক জনতা ভিড় করেন। খবর পেয়ে পুলিশ কবরস্থানের পাশের ভূট্টা ক্ষেত থেকে দুই টুকরো হাড়, কয়েক পিস কাটার যন্ত্র, একটি টাউজার জব্দ করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় দুই বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যান উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিম নগর সাঁওতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ছারা খাতুন (৮৫)। তার মৃত্যুর মাসখানেক পরে তার নাতি ছেলে রাতুলের (১৪) মৃত্যু হয়। সে মনির উজ জামানের ছেলে। এছাড়াও সে জন্মগত শারীরিক প্রতিবন্ধী ছিল। তাদের দুজনের মরদেহ পাশাপাশি দাফন করা হয়েছিল। মঙ্গলবার ফজরের নামাজ শেষে ছারা খাতুনের ছেলে রইসুল বিশ্বাস কবর জিয়ারত করতে এসে দেখেন তার মা ও ভাতিজার কবরের মাঝখানে কুয়ার মত গর্ত করা। ভিতরে দেহাবশেষ নেই।

সকাল সাড়ে ১০ টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, পাহাড়পুর-নূরপুর কবরস্থানে উৎসকু জনতা ভিড় করেছে। কাজ করছেন পুলিশ। পাশাপাশি অবস্থিত দুইটি কবরের মাঝখানে গর্ত। ভিতরে দেহাবশেষ নেই। পাশের ভূট্টা ক্ষেতে পড়ে আছে দুইটি হাড়ের টুকরো, একটি টাউজার।

এ সময় রইসুল বিশ্বাসের ছেলে রিজভী বিশ্বাস বলেন, বাবা সকালে কবর জিয়ারত করতে এসে দেখেন দাদি ও চাচাতো ভাইয়ের কবর খুঁড়া। ভিতরে কিছুই নেই। তার ভাষ্য, কবরে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। তিনি থানায় লিখিত অভিযোগ করবেন।

কৃষক দবির উদ্দিন বলেন, কবরস্থান থেকে দুইটি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এতে ভয়ে রয়েছেন অন্যান্য মরদেহের স্বজনরাও।

আরও পড়ুন – বৈষম্যবিরোধী ছাত্র নেতার বাড়িতে হামলা

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুই টুকরো হাড় কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র নেতার বাড়িতে হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পূর্ব পরিকল্পিতভাবে উপজেলা জামাতের নায়েবে আমির আফজাল হোসাইন এবং তার লোকজনদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আফজাল।

মঙ্গলবার বেলা ১২টার দিকে কুমারখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এলেঙ্গিপাড়ায় এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী বলেন, মঙ্গলবার সকালের দিকে থানার একটা বিষয় নিয়ে কুমারখালী উপজেলা জামায়াতের আমির আফজাল হোসাইনের সাথে ফোনে তার বাকবিতণ্ডা হয়। এরপর বেলা ১২টার দিকে আফজাল হোসাইনের নেতৃত্বে প্রায় ২০০ থেকে ৩০০ মানুষ আমার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে। বাসায় সেসময় আমি ও আমার আব্বু ছিলেন না। তারা টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করেছে। এসময় তারা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। প্রায় এক ঘণ্টা ধরে তারা এ তান্ডব চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি থানায় অভিযোগ দিয়েছি। তাদের দ্রæত গ্রেপ্তার করা হোক।

তবে অভিযোগ অস্বীকার করে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন বলেছেন, আলী ও তার বাবার অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। কুমারখালীতে তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যুক্ত। তারা চাঁদাবাজি করে, মানুষকে মারপিট করে ও হুমকি-ধামকি দেন। এতে বিক্ষুদ্ধ জনতা তার বাড়িতে হামলা ভাঙচুর করেছে। আমারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বিক্ষুব্ধ জনতাকে আমরা কিভাবে ঠেকাবো। তারা অতিষ্ঠ হয়ে তার বাড়ি ভাঙচুর করেছে। এর সাথে জামায়াতের নেতা বা জামায়াত কোনভাবেই সম্পৃক্ত না। ঘটনার সময় আমি আমার অফিসে ছিলাম।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হোক। একই সাথে এ ঘটনার সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

আরও পড়ুন –  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। বর্তমান পরিস্থিতি শান্ত স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয়ের ক্যাম্পাসে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।

দিনব্যাপী অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মিলন হোসেন, শিক্ষক ও ছাত্র-ছাত্রী বিন্দু।

আরও পড়ুন –  নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে ২৮ ফেব্রুয়ারি

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সর্বশেষ সংবাদ

বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে এক...

আগুনে পুড়ে ছাই হলো দুই ব্যবসায়ীর স্বপ্ন

কুষ্টিয়া প্রতিনিধি 'বিশ বছর আগে ২০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কষ্টেমষ্টে তিলেতিলে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ হয়ছিল। আর আমার কিছুই অবশিষ্ট নেই।...

বন্ধুত্ব রক্ষা

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষার পর ৩০০ শ টাকার পেট্রোল পেয়েছেন। কিন্তু অন্য বন্ধুর মোটরসাইকেলে তেল নাই। গত দুইদিন ঘরে পরে আছে। তাই নিজের...

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...