শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 152

কুষ্টিয়ায় ভাই-ভাতিজার হামলায় আহত কৃষকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাই ও ভাতিজাদের হামলায় আহত কৃষক একমাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুকে বরণ করে নিয়েছেন।

নিহত ওই কৃষকের নাম জুমারত আলী মন্ডল (৪৭)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়ার মৃত ছাবদার আলী মন্ডলের ছেলে। নিহত জুমারত আলী মন্ডল পেশায় কৃষক ছিলেন।

সোমবার (৩০) ডিসেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১ জানুয়ারি) সকালে নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

আরও পড়ুন –

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন জানান, গত ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে জুমারত আলী মন্ডল নিজ জমিতে চাষাবাদ করার সময় আপন দুই বড় ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী (জিয়ারত আলীর ছেলে) অতর্কিতভাবে শাবল রড ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় একমাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন জুমারত আলী মন্ডল।

আরও পড়ুন – খোকসায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ওসি নাসির উদ্দিন আরও জানান, এ ঘটনায় জুমারত আলী মন্ডলের ছেলে মেহেদী হাসান হত্যা চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। জুমারত আলী মারা যাওয়ায় ওই মামলাটি পরবর্তীতে হত্যা মামলা হিসেবে রূপান্তর করে কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ৪ আসামীর মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে রয়েছেন এবং দুই আসামি কারাগারে রয়েছেন।

আরও পড়ুন – ১ জানুয়ারি শিক্ষার্থীরা কয়টি বই পাবে

খোকসায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দ্বিধাবিক্ত অংশ পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।

বুধবার সকালে উপজেলা ছাত্রদলের ব্যানারে র‌্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়। খোকসা জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ থেকে র‌্যালীটি শুরু হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পোস্ট অফিসের সামনে পথসভা করে।

এ সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্রদল সদস্য আরিফুল ইসলাম বাবু, খোকসা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুর ইসলাম রিয়াজ, পৌর ছাত্রদল আহবায়ক তানভীর সরীফ স্বাধীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকসা পৌর ছাত্রদল রাকিব মল্লিক, ছাত্রদলের সাবেক নেতা হাফিজুর রহমান ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

আরও পড়ুন – মানবিক পুলিশ

বিকালে খোকসা পৌর মার্কেট চত্বর থেকে উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে অপর একটি পক্ষ র‌্যালী ও আলোচনা সভা করেছে। এ আলোচনা সভাপতিত্ব করেন সাবেক পৌর ছাত্রদলের সভাপতি রবিন রায়হান জসিম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মোজাফফর-উজ-জামান মিন্টু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান।

আরও পড়ুন – ১ জানুয়ারি শিক্ষার্থীরা কয়টি বই পাবে

বক্তব্য রাখেন ছাত্রদল নেতা রবিউল ইসলাম রাহুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সদস্য সচিব মহব্বত হোসেন। বক্তব্য রাখেন খোকসা পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো: রিপন হোসেন।

মানবিক পুলিশ

0

বছরের প্রথম দিন। নগর জীবন ব্যস্ত হয়ে উঠেছে। বাঁশের তৈরী লাঠি হাতে এক বৃদ্ধা রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। ওয়াকিটকি হাতে সাদা পোশাকে পুলিশ অফিসার শেখ মঈনুল ইসলাম বৃদ্ধার কাছে কী যেনো জানতে চাইলেন। বৃদ্ধা উত্তর দিতেই নিজের হাতটি বাড়িয়ে দিলেন তার (বৃদ্ধার) হাতের দিকে। নিরাপদে তাকে রাস্তা পার করে দিলেন। বৃদ্ধার নাম পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। বুধবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের প্রধান বাজার থেকে ছবিটি তোলা।

১ জানুয়ারি শিক্ষার্থীরা কয়টি বই পাবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাত পোহালেই নতুন বছর। নতুন পাঠ্যবই আনতে স্কুলে ছুটবে শিক্ষার্থীরা। বই হাতে মেতে ওঠার অপেক্ষায় তারা। তবে এবার পাঠ্যবই ছাপানো শেষ না হওয়ায় বছরের শুরুতে সব শিক্ষার্থী বই পাচ্ছে না। ফলে স্কুলে গিয়েও বই না পেয়ে অনেকের মন খারাপ হতে পারে। এ কারণে কারা বই পাবে, কারা পাবে না- তা নিয়ে উৎকণ্ঠায় অভিভাবক-শিক্ষকরা। সমালোচনায় তীরে বিদ্ধ হচ্ছে সরকারও।

প্রাথমিকে তিন শ্রেণির বই মিলবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই ছাপা হচ্ছে ৯৮ লটে। যার মধ্যে ৭০ লটের বই ছাপা শেষ হয়েছে। বাকি ২৮ লটের বই ছাপাতে পুনরায় টেন্ডার দেওয়ায় দেরি হয়েছে। ফলে সেগুলো ছাপানো সম্ভব হয়নি।

যে ৭০ লটের বই ছাপা হয়েছে, সেগুলোর মধ্যে তিনটি বই বেশি ছাপা হয়েছে। সেগুলো হলো- বাংলা, ইংরেজি ও গণিত। এ তিনটি বই প্রাথমিকের প্রায় সব স্কুলের শিক্ষার্থীরা বুধবার (১ জানুয়ারি) হাতে পাবে। তবে বাকি বইগুলো হাতে পেতে আরও অন্তত ১৫ দিন অপেক্ষা করতে হতে পারে প্রাথমিকের এ তিন শ্রেণির ছাত্র-ছাত্রীদের।

চতুর্থ-পঞ্চম শ্রেণির বই নিয়ে শঙ্কা। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বই বেশি। তবে তাদের বই ছাপানো এখনো শেষ হয়নি। সবেমাত্র এ দুই শ্রেণির বই ছাপানোর কাজে হাত দিয়েছেন ছাপাখানা মালিকরা। অনেক ছাপাখানা এখনো চুক্তিও করতে পারেনি।

এনসিটিবির প্রাথমিকের বই দেখভাল করছেন উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু। তিনি গণমাধ্যমকে বলেন, ‘অমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই ঠিকঠাক পাঠাতে পারছি। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ের কাজ সেভাবে শেষ হয়নি। মাত্র ৯-১০টি উপজেলায় চতুর্থ ও পঞ্চমের কিছু বই পাঠানো হবে। সেগুলো অল্পকিছু শিক্ষার্থী পেতে পারে।’

মাধ্যমিকে ষষ্ঠ-সপ্তমের বই বেশি পাবে শিক্ষার্থীরা। মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই বেশি ছাপাতে পেরেছে পাঠ্যপুস্তক বোর্ড। বিভিন্ন উপজেলায় এ দুটি শ্রেণির দুটি বা তিনটি করে বই পাঠানো হচ্ছে। ফলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা দুই-তিনটি করে বই হাতে পেতে পারে। তবে সব উপজেলার ষষ্ঠ-সপ্তমের শিক্ষার্থীরা আবার বই পাবে না।

এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক হাফিজুর রহমান বলেন, ‘৩২৩ উপজেলায় মাধ্যমিক ও ইবতেদায়ির বই যাচ্ছে। এর বেশিরভাগই ষষ্ঠ-সপ্তমের দুটি বা তিনটি করে বই দিচ্ছি আমরা।’

দশমের বই গেছে ৩৮ জেলায়। দশম শ্রেণিতে এক বছর পড়ে ২০২৬ সালের শুরুতে এসএসসি পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের। এ কারণে এবার দশমের বই আগে বিতরণে অগ্রাধিকার দিয়েছে সরকার। তারপরও এ শ্রেণির পাঁচ ভাগের এক ভাগ বই ছাপানো হয়েছে মাত্র।

এনসিটির বিতরণ নিয়ন্ত্রক শাখার তথ্যমতে, দশম শ্রেণিতে বইয়ের মোট সংখ্যা প্রায় সাড়ে পাঁচ কোটি। বিভাগ বিভাজন (বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক) ফিরে আসায় বই বেড়েছে। সব বিভাগ মিলিয়ে বই ৩৩টি। ফলে মোট বইও বেশি ছাপাতে হচ্ছে।

বিতরণ নিয়ন্ত্রক হাফিজুর রহমান বলেন, ‘দশম শ্রেণির এক কোটির মতো বই ছাপিয়ে স্কুলে পাঠানো হয়েছে। এ বইগুলো সেনাবাহিনী ছাপিয়ে দিয়েছে। এখনো চার কোটির বেশি বই ছাপাতে হবে। হয়তো জানুয়ারির ১৫ তারিখের মধ্যে দশমের শিক্ষার্থীরা বই পেয়ে যাবে। তাদের বই অগ্রাধিকার দিয়ে ছাপানো হচ্ছে।’

অষ্টম-নবমের বই ছাপা হয়নি। মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা বছরের প্রথমদিনে একেবারেই বই পাবে না। নামমাত্র দু-এক উপজেলায় এ দুই শ্রেণির বই যেতে পারে। তবে সে বিষয়ে এখনো নিশ্চিত নন এনসিটিবির কর্মকর্তারাও।

আরও পড়ুন – কুষ্টিয়ায় কাভার্ডভ্যানচাপায় ২ জন নিহত

এনসিটিবি সূত্র জানায়, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের বই ছাপার কাজের চুক্তি করতে দেরি হয়েছে। এখনো বই ছাপা শুরু হয়নি। দু-একটা প্রেসকে কিছু বই ছাপিয়ে দেওয়ার অনুরোধ করা হলেও তেমন সাড়া মেলেনি। ফলে অষ্টম ও নবমের বই দেরিত যাবে।

আরও পড়ুন – দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর ২০২৪

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘সব উপজেলায় আমরা কিছু না কিছু বই পাঠাচ্ছি। সব স্কুলেও কিছু না কিছু বই পাঠানো হয়েছে। বই একেবারে যায়নি এমন উপজেলা ও স্কুল থাকবে না। হয়তো সব শ্রেণির সব শিক্ষার্থী প্রথমদিনে বই হাতে পাবে না। তবে অল্প সময়ের মধ্যে আমরা ধাপে ধাপে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেবো।’

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানচাপায় ২ জন নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানচাপায় দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার বহলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌড়হাস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহত দুজনের মধ্যে একজন ভ্যানচালক ও অন্যজন আরোহী। নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের।

আরও পড়ুন – দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর ২০২৪

তিনি বলেন, কাভার্ডভ্যানটি কুষ্টিয়া শহর থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। পথে বহলবাড়িয়া এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ভ্যানচালক ও আরোহী কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তারা মারা যান।

আরও পড়ুন – সচিবালয়ের অগ্নিকান্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর ২০২৪

0
বছরের শেষ সূর্যাস্তের ছবিটি ধারন করেছেন নাহিদুজ্জামান শয়ন

দ্রোহ অনলাইন ডেস্ক

মহাকালের আবর্তে হারিয়ে যেতে বসেছে দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর ২০২৪ সাল। আসছে খ্রিস্টীয় নতুন বছর ২০২৫। মধ্যরাতে বিশ্বের সঙ্গে এই নতুন বছরকে বরণ করেছে বাংলাদেশও। নতুন বছর মানেই সবার প্রাণে নতুন স্পন্দন, নতুন প্রত্যাশা আর সম্ভাবনার স্বপ্ন।

বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া। এবার নতুন বছর এমন এক সময়ে এসেছে যখন রাজনৈতিক পটপরিবর্তনের পর শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের যাত্রা।

নতুন বছর নতুন কল্যাণময়ে শুরু হোক আমাদের পথচলা। অন্যান্য বছরের তুলনায় বিদায়ী বছরটি অনেক বেশি চ্যালেঞ্জের মুখে ফেললেও লক্ষ্যচ্যুত হয়নি বাংলাদেশ। বছরটি ছাত্র-জনতার অভ্যুত্থানের জন্য সবচেয়ে বেশি আন্দোলিত, যেখানে দেশের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এছাড়া হঠাৎ বন্যা, শীত, গরমের মতো প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক অস্থিরতাও জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। তবে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করেও অব্যাহত রেখেছে উন্নয়নের অগ্রযাত্রা। তবে একই সময় যুদ্ধ, বৈশ্বিক মন্দা, ডলার সংকটসহ মজুতদারির কারণে দ্রব্যমূল্য ওপরে উঠেছে। দ্রব্যমূল্যের ঘোড়ার লাগাম হাতে অনবরত ছুটতে গিয়ে ক্লান্ত হয়েছে নতুন সরকার। তবুও হাল ছাড়েনি। বছরের প্রথম বড় ধাক্কা আসে ২৯ ফেব্রæয়ারি। সেদিন ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনায় ৪৬ জনের প্রাণ যায়। মার্চ মাসে এমভি আব্দুল্লাহ জাহাজ সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই হয়। এতে ২৩ বাংলাদেশি নাবিক জিম্মি হন। কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর নাবিকরা মুক্তি পান। মে মাসে ঘূর্ণিঝড় রেমাল উপক‚লে আঘাত হানে, যার প্রভাবে সাত জেলায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আগস্টের শেষদিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী। আমরা আশাবাদী হতে চাই। নির্বাচনের বছর হওয়ায় ২০২৪ সালজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল রাজনৈতিক কর্মকাÐ। বিচার-বিশ্লেষণ এবং আলোচনা-পর্যালোচনার বড় অংশজুড়ে রয়েছে দেশের রাজনীতি। হাইকোর্ট ৫ জুন সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করলে পরদিন শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিক্ষোভ করেন। তাদের এই বিক্ষোভ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১ জুলাই থেকে শিক্ষার্থীরা বড় আকারের আন্দোলন শুরু করেন। ১৫ তারিখ থেকে আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয় সহিংসতা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের পর আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ। এর দুই দিন পর ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ফলে বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় বিশ্বের যোগাযোগ। পরিস্থিতি সামাল দিতে ১৯ জুলাই মধ্যরাত থেকে সরকার দেশব্যাপী কারফিউ জারি করে ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। তবে প্রতিবাদের ঢেউ এতটাই বেগবান হয় যে, তুমুল গণআন্দোলনের মধ্যে শেখ হাসিনা ৫ আগস্ট ভারতে চলে যান; টানা ১৫ বছর পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ২০২৪ সালে বাংলাদেশের তৈরি পোশাক খাত একটা বড় ধরনের সংকটের ভেতর দিয়ে গেছে। বিদেশে বাংলাদেশের শ্রমবাজারে একটা বড় ধরনের ধস নেমেছে।

আরও পড়ুন – সচিবালয়ের অগ্নিকান্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

ষকদের একাগ্র ভ‚মিকার ফলে কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদন ছিল এ বছর আগের মতোই স্বাভাবিক, যা স্বস্তি বয়ে এনেছে অর্থনীতিতে। নতুন বছরের কাছে আরো অনেক প্রত্যাশার বীজ বুনে গেছে বিদায়ী বছর। বিগত বছরের ব্যর্থতা কাটিয়ে ওঠা আর সাফল্যকে সংহত করার প্রত্যয় নিয়ে আমরা বরণ করেছি নতুন বছরকে। আমরা চাই, উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত থাকুক। প্রত্যাশার জায়গাও কম নয়। ২০২৫ সালের প্রতিটি দিন হোক সুন্দর ও কল্যাণময়।

আরও পড়ুন – খোকসায় প্রাথমিকের ফল প্রকাশ, ১ জানুয়ারি পাবে নতুন বই

সচিবালয়ের অগ্নিকান্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সচিবালয়ে অগুন লাগার ঘটনায় কোনো নাশকতার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ওই ঘটনায় গঠিত উচ্চপর্যায়ে তদন্ত কমিটি। প্রাথমিক রিপোর্টে তারা জানিয়েছেন, বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানায় তদন্ত কমিটি।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন লেগেছে।

সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে তা পুরোপুরি নেভে বলে জানায় ফায়ার সার্ভিস।

এসময় তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ড. মাকসুদ হেলালী জানান, প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা হয়েছে। তার সঙ্গে প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে প্রায় এক ঘণ্টা বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে নিয়ে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, সোর্স একটাই তবে টানেলের কারণে অন্যদিকে গিয়েছে। ফলে ছয়তলা শেষ না করে, সাততলার আগুন নেভানো সম্ভব ছিল না। বাইরে থেকে দুই জায়গায় আগুন মনে হলেও, এটা আসলে ইন্টারকানেক্টেড বলে এমন মনে হয়েছে।

আরও পড়ুন – খোকসায় প্রাথমিকের ফল প্রকাশ, ১ জানুয়ারি পাবে নতুন বই

বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল বলেন, ডগ স্কোয়াডসহ বিভিন্নভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। কোনো ধরনের বিস্ফোরকের আলামত আমরা সচিবালয়ে পাইনি।

আর ও পড়ুন – কুষ্টিয়ায় অস্ত্র গুলিসহ শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলছেন, ইন্টেরিয়র ডিজাইনের জিনিস থাকাতে আগুন ছড়িয়েছে দ্রæত। সচিবালয়ে অগ্নিনিয়ন্ত্রণ ব্যবস্থারও ঘাটতি ছিল বলে জানায় ফায়ার সার্ভিস।

খোকসায় প্রাথমিকের ফল প্রকাশ, ১ জানুয়ারি পাবে নতুন বই

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার প্রায় সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর তৃতীয় প্রান্তিক (সমাপণী) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০২৪ শিক্ষা বর্ষে ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে ১৩ হাজার শিক্ষার্থী তৃতীয় প্রান্তিক (সমাপণী) পরীক্ষায় অংশ গ্রহণ করে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তৃতীয় প্রান্তিক (সমাপণী) পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত ছিল। প্রায় সবকটি বিদ্যালয় যথা সময়ে ফল প্রকাশ করেছে। ১ জানুয়ারি সকালে ২০২৫ শিক্ষা বর্ষের নতুন বই উপজেলায় পৌছাবে। এ দিন কিছু শিক্ষার্থীর হাতে নতুন বই পৌচ্ছে দেওয়ার প্রস্তুতি রয়েছে।

মঙ্গলবার সকালে খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শিশুদের মধ্যে সমাপণী পরীক্ষার ফলাফল বিতরণ করা হয়। এদিন বিদ্যালয়টির শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৭৮১ জন ছাত্র-ছাত্রীদের হাতে এ অনুষ্ঠান থেকে পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ায় অস্ত্র গুলিসহ শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী

ফলাফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর অপূর্ব লাল ভট্টাচার্য। অতিথি ছিলেন খোকসা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু, শিক্ষিকা কৃষ্ণা চক্রবর্তী, অঞ্জনা রানী, মোঃ শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানরোজা কাদির।

আরও পড়ুন- পরীক্ষার ফল

সহকারী উপজেলা শিক্ষা অফিসার হুসাইন মোহম্মদ বেলাল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তৃতীয় প্রান্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১ জানুয়ারী সকালের মধ্যে শিক্ষকদের মাধ্যমে শিশু শিক্ষঅর্থীদের হাতে হাতে বই পৌছে দেওয়ার সব প্রস্তুতি রাখা হয়েছে।

কুষ্টিয়ায় অস্ত্র গুলিসহ শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৪ টি দেশি অস্ত্র ও ১৮৭ রাউন্ড গুলিসহ রেজাউল করিম রেজা নামের এক শীর্ষ সন্ত্রাসী আটক হয়েছে।

মঙ্গলবার ভোরে জেলার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ টি দেশীয় অস্ত্র, ১টি ইয়ার গান ও ১৮৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন – পরীক্ষার ফল

এ দিন দুপুরে কুষ্টিয়া সেনা ক্যাম্পের প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয় আটক রেজাউল করিম রেজা একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের নানা অভিযোগ রয়েছে। আটক শীর্ষ সন্ত্রাসী রেজাকে অস্ত্রসহ কুমারখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পরীক্ষার ফল

0
বার্ষিক পরীক্ষার ফলা দেওয়া হয়েছে। শিশুর প্রাপ্ত নম্বর দেখতে ব্যস্ত এক অভিভাবক। খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে মঙ্গলবার বেলা ১১ টায় ছবিটি তোলা।

বছরের শেষ দিন উৎসব মুখোড় পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির সমাপণী পরীক্ষার ফলাফল দেওয়া হয়। প্রগতি পত্র হাতে ঝাঁকে ঝাকে শিশুদের বাড়ি ফিরতে দেখা যায়। কে কত নম্বর পেলো ? এ নিয়ে শিশুরা ছিল কৌতহলি। কুষ্টিয়ার খোকসার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এলাকা থেকে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধারণ করা কৌতহলি শিশুদের ছবি।

শিশু আমেনা, হাপসা, মারিয়ারা প্রগতি পত্র দেখতে দেখতে ব্যস্ততম কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহসড়ক ধরে বাড়ি ফিরছিল। তারা পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪র্থ শ্রেণি শেষ করে ৫ শ্রেণিতে উত্তিন্ন হয়েছে।
পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিশু প্রগতি পত্র নিয়ে স্কুল থেকে বেড় হচ্ছে।
পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিশু প্রগতি পত্র নিয়ে স্কুল থেকে বেড় হচ্ছে।
মানিকাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফল প্রকাশ হবে একদিন বিলম্বে। কিন্তু পূর্ব ঘোষনা অনুযায়ী অনেক শিশুই বিদ্যালয়ে আসে। সিমেন্টর তৈরী একটি পরিতক্ত পাইপ নিয়ে তারা খেলায় মেতে ওঠে। মঙ্গলবার বেলা ১২টার দিকে ছবিটি তোলা।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...