শুক্রবার, মার্চ ১৩, ২০২৬.
Home Blog Page 26

যশোরে শিক্ষা কর্মকর্তা আটকের প্রতিবাদে দুদক কার্যালয় ঘেরাও

0

যশোর প্রতিনিধি

ঘুস লেনদেনের অভিযোগে যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে আটকের প্রতিবাদে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার (৭ জানুয়ারি) রাতে হাতে গোনা কয়েকজন শিক্ষক যশোর দুদক কার্যালয়ে অবস্থান নিয়ে ওই কর্মকর্তার অবিলম্বে মুক্তির দাবি জানান।

আন্দোলনরত শিক্ষকদের দাবি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

তাদের অভিযোগ, দুদকের অভিযানের কিছু সময় আগে আশরাফুল আলম বাথরুমে গেলে সেই সুযোগে একটি পক্ষ তার টেবিলে টাকা রেখে আসে। পরবর্তীতে ‘হাতেনাতে আটক’ দেখিয়ে একটি নাটক সাজানো হয়। প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে মুক্তি না দিলে তারা বাড়ি ফিরবেন না বলে জানান।

শিক্ষকরা আরও বলেন, দুদকের পক্ষ থেকে যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

অন্যদিকে দুদক জানায়, যশোরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতা হয়।

অভিযোগকারী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন সংক্রান্ত ফাইল ছাড় করানোর নামে আশরাফুল আলম দীর্ঘ তিন মাস ধরে তাকে নানা অজুহাতে ঘুরাতে থাকেন।

অভিযোগ অনুযায়ী, প্রথম দফায় ৮০ হাজার টাকা নেওয়ার পর আবারও ঘুষ দাবি করা হয়। টাকা না দিলে পেনশনের অর্থ ছাড় হবে না বলে হুমকি দেওয়া হয়। এমনকি খুলনা বিভাগীয় এক কর্মকর্তার যোগসাজশে বেতন কাঠামো (বেসিক) কমিয়ে দেওয়ার অভিযোগও ওঠে।

বুধবার বিকালে ফাইল ছাড় করানোর কথা বলে আরও ১ লাখ ২০ হাজার টাকা দেওয়ার সময় দুদক অভিযান চালিয়ে আশরাফুল আলমকে তার কক্ষ থেকে হাতেনাতে আটক করে।

এই ঘটনার প্রতিবাদে রাত পর্যন্ত শিক্ষকরা দুদক কার্যালয় ঘিরে রাখেন। একপর্যায়ে রাত সোয়া ১০টার দিকে আইন শৃঙ্খলাবাহিনী তাকে দুদক কার্যালয় থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। রাতে তাকে সেখানেই রাখা হবে। এরপর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

খোকসায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়াম, মডেল মসজিদ ও প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে উচ্চাঙ্গ সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, দেশ গান, লোক সংগীত, হামদ-নাত, উপস্থিত বক্তব্য ও একক অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ মোস্তাফিজুর রহমান।

বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন মাওলানা আবু ওবায়দুল্লাহ, সোনালী ব্যাংক খোকসা শাখার ম্যানেজার প্রসাদ বিশ্বাস, উপজেলা তথ্যসেবা অফিসার কানিজ ফাতেমা বৃষ্টি, শোমসপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুজ্জামান বিল্লু প্রমুখ।

কুমারখালীতে আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দুইদিনব্যাপী আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির (ইউএসএ) কমিউনিকেশনস বিভাগের চেয়ারপার্সন ও ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো: আবু নাসের। এ সময় কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের নারী ক্রিকেট দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। শুক্রবার বিকালে এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্টান অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকালে এই নারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং পুরস্কার বিতরণ করবেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ফউজুল আজিম, কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’র ভিজিটিং রিসার্চ স্কলার ড. এ কে এম গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুর রাজ্জাক খান, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির কমিউনিকেশনস বিভাগের চেয়ারপার্সন ও ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো: আবু নাসের।

রাম দিয়ার রামের মটকা

0

রাজবাড়ী জেলার একটি গ্রামের নাম রাম দিয়া। গত শতকের আশির দশক প্রর্যন্ত এই গ্রামে রাম চিনির তৈরী মুখরোচর মটকা তৈরী করতেন। তিনি নেই। কিন্তু তার নামেই এখনো চলছে সেই মটকা। বেশ কদরের সাথে বিক্রি হয় রাজবাড়ী-কুষ্টিয়াসহ আশেপাশের কয়েকটি জেলায়। কথিত রামের মটকা বিক্রি করছেন সহিদুল ইসলাম। খোকসা শোমসপুর পশু হাট থেকে ছবিটি তোলা।

খোকসায় এবারে ডিলারের গোডাউন থেকে ৩৬১ বস্তা সার জব্দ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এবারে ডিলারের গোডাউনে অভিযান চালিয়ে ৩৬১ বস্তা টিএসপি ও এমওপি সার জব্দ ও বাজেয়াপ্ত করাসহ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দুই সপ্তাহ আগে একই ব্যবসায়ীকে আরও একদফায় জরিমান করেছিলো আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাহান উপজেলা সদরের খোকসা জানিপুর বাজারের পলাশ বীজ ভান্ডারের একটি গোডাউনে অভিযান পরিচালনা করেন। প্রতিষ্ঠানটির মালিক গনেষ রায়ের গোডাউনটিতে অতিরিক্ত ২২২ বস্তা এমওপি ও ১৩৯ বস্তা টিএসপি সার পাওয়া যায়। অতিরিক্ত সার বাজেয়াপ্ত করাসহ ডিলারকে একলাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। গনেষ রায় বিএডিসি ও বিসিআইসির তালিকা ভুক্ত ডিলার। তবে তার বিরুদ্ধে একাধিক ডিলারের বরাদ্দ সার উত্তোলনের অভিযোগ রয়েছে।

সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রমান মেলায় ২২ ডিসেম্বর বিসিআইসি ও বিএডিসির একই ডিলার পলাশ বীজ ভান্ডারের মালিক গনেষ রায়েকে জরিমানা করে আদালত। ডিসেম্বর ২৭ তারিখে কলাপুরে এক মজুদদারের গোডাউনে অভিযান চালিয়ে ১৩৫০ বস্তা সার জব্দ ও বাজেয়াপ্ত করে আদালত। সরকার নির্দ্ধারিত দামের থেকে বস্তায় ৫৩০ টাকা বেশি নেওয়ার প্রমান মেলায় ২৯ ডিসেম্বর সন্ধ্যায় মোল্লা ট্রের্ডাসের মালিক আবু আল আশারি আশাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। তবুও থামছেনা সারের মজুদদার ও সরকারের তালিকা ভুক্ত ডিলাররা।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৯ ইউনিয়ন ও পৌর এলাকার জন্য বিসিআইসি ও বিএডিসির ২৩ জন ডিলার রয়েছে। কৃষি বিভাগের চাহিদামত প্রতিমাসে বরাদ্দ দেওয়া হয়।

বেতবাড়িয়া ইউনিয়নের একতারপুর গ্রামের কৃষক সচীন সরকার জানান, শীতকালীন পেঁয়াজ, বোরো ধান ও রবি ফলস আবাদ মৌসুমের শুরুতে নভেম্বর মাসে মাঝামাঝি সময়ে উপজেলায় রাসায়নিক সারের কৃত্রিম সংকট শুরু হয়। ৫০ কেজির প্রতিবস্তা সারে ৫শ থেকে ৭শ টাকা বেশি দিয়ে টিএসপি, এমওপি ও ডিএপি সার কিনতে বাধ্য হয়েছেন।

তিনি আর অভিযোগ করে বলেন, দিনের বেলায় ডিলাররা কৃষক প্রতি ১০ কেজি সার দেয়। কিন্তু রাতের আধাঁরে বেশি দামে শত শত বস্তা সার বিক্রি করে এসব ডিলাররা।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল নোমান বলেন, ডিলার গনেষ রায়ের ঘরে তার চলতি মাসের বরাদ্দের থেকে ৩৬১ বস্তা সার বেশি পাওয়া গেছে। উদ্বৃত্ত সার বাজেয়াপ্ত করা হয়েছে। এ সার কিভাবে বিক্রি করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ব্যবসায়ী উদ্বৃত্ত সার কোথায় পেলো সে বিষয়ে প্রশ্ন করা হয়নি। এবারে ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করেছে আদালত।

সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, জব্দ করা সার কৃষি অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ সার কিভাবে বিক্রি হবে সে সিদ্ধান্ত কৃষি অফিসার নেবেন।

ইসিতে তিন দিনে ২৯৫ প্রার্থীর আপিল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) আরও ১৩১টি আপিল আবেদন জমা পড়েছে। ফলে তিন দিনে আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টি।

বুধবার (৭ জানুয়ারি) ইসির আপিল আবেদনসংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়।

তৃতীয় দিনে ইসিতে ১৩১ জন প্রার্থীর আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে তিনটি আপিল করা হয়েছে মনোনয়ন গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে। এদিন সবচেয়ে বেশি আপিল এসেছে ঢাকা বিভাগ থেকে ৩১টি, আর ফরিদপুর বিভাগ থেকে এসেছে সাতটি।

নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আবেদন জমা পড়ে। ফলে প্রথম দুদিনে মোট আপিলের সংখ্যা দাঁড়ায় ১৬৪টি।

প্রথম দিন (সোমবার) মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত বিষয়ে ৪২ জন প্রার্থী ইসিতে আপিল করেন। এর মধ্যে একটি আবেদন বৈধ প্রার্থীর মনোনয়নের বিরুদ্ধে এবং বাকি ৪১টি আবেদন প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য করা হয়।

তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেছেন। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রæয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রæয়ারি।

ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

0

যশোর প্রতিনিধি

যশোরে সহকারী শিক্ষকের পেনশন ফাইল অনুমোদনের জন্য সোয়া লাখ টাকা ঘুস নেওয়ার সময় দুদকের হাতে গ্রেফতার হন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তাকে ঘুসের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেন।

যশোরের বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার যশোরের ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গতবছরের ২৩ আগস্ট তিনি মারা যান। তার পেনশন ফাইল অনুমোদনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম এক লাখ ২০ হাজার টাক ঘুস দাবি করেন। এছাড়া তার এক বন্ধুর পেনশনের জন্যও ঘুস দাবি করেন ওই কর্মকর্তা। ফলে নুরুন্নবী এক লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করে দুদক যশোর সমন্বিত কার্যালয়ে বিষয়টি অবহিত করেন। বুধবার বিকালে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ওই ঘুস দেওয়ার পর দুদক কর্মকর্তারা তাকে হাতেনাতে গ্রেফতার করেন।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, ভুক্তভোগী মো. নুরুন্নবীর অভিযোগ পাওয়ার পর বিষয়টি দুদক প্রধান কার্যালয়কে জানানো হয়। এরপর প্রধান কার্যালয়ের অনুমোদনসাপেক্ষে বুধবার বিকালে দুদকের একটি টিম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অবস্থান নেয়। শিক্ষা কর্মকর্তাকে ঘুস দেওয়ার পর দুদক সদস্যরা ঘুসের টাকাসহ তাকে হাতেনাতে আটক করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় দুদক যশোর কার্যালয়ে মামলা করা হয়েছে। আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

কুষ্টিয়ায় প্রকাশ্যে একজনকে কুপিয়েছে প্রতিপক্ষ, হামলাকারী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে।

বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যক্তির নাম মো. সোহেল রানা (৪৫)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত ওমর আলী। হামলায় সোহেল রানার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আহতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার মিজানুর রহমানের ছেলে কাউসার হোসেন (২২) সোহেল রানার ওপর চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালায়।

এ সময় স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারী কাউছারকে হাতে নাতে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে সোহেল রানার নামের একজনকে গুরুতর আহত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

প্রতিযোগীতা

0

৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতায় স্কিপিং রেসে অংশ নেবে শিশুরা। তারই প্রস্তুতি নিচ্ছে। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ থেকে শিশুদের প্রস্তুতির ছবিটি বুধবার সকালে তোলা।

৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতায় ৬শ মিটার বাইসাইকেল রেসে অভিষ্ট লক্ষে পৌছাতে রূদ্ধশ্বাসে ছুটে চলেছে মেয়ে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে থেকে বুধবার দুপুরে ছবিটি তোলা।

 

৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিশু শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বুধবার বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।

 

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের অবজ্ঞা’ – জাতিসংঘ মানবাধিকার সংস্থা

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান ‘আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতিকে অবজ্ঞা করেছে’ বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন বা ওএইচসিএইচআর।

জেনেভায় সাংবাদিকদের উদ্দেশে কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখন্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে অন্য কোনো দেশের হুমকি দেওয়া বা বলপ্রয়োগ করা উচিত নয়।

এই সমালোচনা এসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর। সেখানে যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশও ট্রাম্পের সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তাদের মধ্যে সবচেয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে ফ্রান্স। দেশটির স্থায়ী উপ-প্রতিনিধি জয় ধর্মাধিকারী বলেন, যুক্তরাষ্ট্রের হাতে মাদুরোর আটক ‘বিরোধ নিষ্পত্তির শান্তিপূর্ণ নীতির পরিপন্থি এবং বলপ্রয়োগ না করার নীতিরও পরিপন্থি’।

সোমবার টানা চতুর্থ দিনের মতো চীনও ট্রাম্পের ‘বেপরোয়া’ পদক্ষেপের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন ‘শান্তি ও স্থিতিশীলতা যৌথভাবে বজায় রাখতেৃ.ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত’।

ঐতিহাসিকভাবে মাদুরো চীনকে মিত্র হিসেবে বিবেচনা করেছেন।

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ সংবাদ

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...

খোকসায় দুই মাথা ওয়ালা গরুর বাছুর

স্টাফ রিপোর্টার দুই মাথা বিশিষ্ট বিশ্ময়কর মৃত বছুর প্রসব করেছে এক প্রান্তিক কৃষকের গাভী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের...

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমারখালী প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা-কেশবপুর এলাকায় অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি অবৈধ ইটভাটার স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া...

খোকসার প্রত্যাহার হওয়া ওসির বিচারের দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় লাখ টাকা দামের ল্যাপটপ চাঁদা দাবি করে প্রত্যাহার হওয়া ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। পরে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর...

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...