বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 701

এক দশকেও তিস্তাচুক্তি করতে পারেনি সরকারঃ মির্জা ফখরুল

0
মির্জা ফখরুল-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে বন্যার জন্য সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, তিস্তার চুক্তির কথা ফলাও এই সরকার প্রচার করলেও গত এক দশকে সে চুক্তি করতে সক্ষম হয়নি। উজানে ভারত থেকে নেমে আসা পানিতে নদী অববাহিকার মানুষ সর্বস্বান্ত হচ্ছে।

সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষকে আশা দিয়ে এক দশকেও সরকার তিস্তাচুক্তি করতে পারেনি। অথচ একের পর এক ট্রানজিট, বন্দর ব্যবহার, বিদ্যুৎ ক্রয়সহ অসংখ্য অসম চুক্তি স্বাক্ষর করেছে। সীমান্তে প্রায় প্রতিদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে। সে ব্যাপারেও সরকার কোনো কার্যকর প্রতিবাদ জানাতে সাহস পায়নি।

বিএনপি মহাসচিব বলেন, ভারত অভিন্ন নদীগুলোর বাঁধ-ব্যারাজের গেট খুলে দেয়ায় উজান থেকে নেমে আসা বন্যার পানিতে বাংলাদেশের ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, মহানন্দ, পদ্মা, তিস্তা ও ধরলা নদীর অববাহিকায় ৩৪ জেলা ইতিমধ্যে প্লাবিত হয়েছে।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

তিনি বলেন, কয়েকটি জেলায় এক মাসের মধ্যে ২-৩ বার বন্যার পানি উজান থেকে এসে বাড়িঘর, ফসলের ক্ষেত ভাসিয়ে নিয়ে গেছে। ভারতের সঙ্গে অভিন্ন নদী ১৫৪। একমাত্র পদ্মার ফারাক্কা বাঁধ ব্যতীত কোনটারই কোনো পানি বণ্টন চুক্তি ভারতের অনীহার কারণে সম্পূর্ণ হয়নি।

তামিল নায়িকা কীর্তিকে বিয়ের প্রস্তাব

0
ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতের জনপ্রিয় এ অভিনেত্রী কীর্তি সুরেশ এখনো সিঙ্গেল। তার প্রেম-বিয়ে নিয়ে কখনোই তেমন আলোচনা শোনা যায় না। তার ভিড়েই কি না তিনি হঠাৎ বিয়ের জন্য খবরের শিরোনামে। তাকে নাকি এক ভক্ত বিয়ের প্রস্তাব দিয়েছেন। একটি উপহার বক্স দেয়ার কৌশলে প্রস্তাবটি দিয়েছিলেন তিনি। খবরটি বেশ আলোচনার তৈরি করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কীর্তি নিজেই এই কথা জানান। তিনি বলেন, একটি অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন। সেখানে তাকে উপহারের বক্স দেন এক ভক্ত। যখন তিনি বক্সটি খোলেন ভেতরে তার ছবি ভর্তি একটি অ্যালবাম দেখতে পান। খুব খুশি হয়েছিলেন সেটি দেখে।

কিন্তু সেখানে আরও চমক অপেক্ষা করছিলো কীর্তির জন্য। বক্সটিতে একটি চিঠিও ছিলো। সেখানে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওই ভক্ত। কীর্তি মজা করে বলেন, ‘চিঠিটি আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। কারণ কলেজ জীবনে বা কখনোই আমি কোনো প্রেম পত্র পাইনি। এটা আমাকে সেই না পাওয়ার যাতনা ভুলিয়েছে।

এদিকে ‘মহানতি’, ‘সরকার’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন কীর্তি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মিস ইন্ডিয়া’। এছাড়া ‘রাঙ দে’ সিনেমায় নিতিনের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। পাশাপাশি ‘আন্নাত্তি’, ‘গুড লাক সাখি’, ‘মারাক্কার’ সিনেমায় অভিনয় করছেন কীর্তি।

আধিপত্যবাদী পণ্য সরালো অ্যামাজন, গুগল, উইশ

0
আধিপত্যবাদী পণ্য সরালো অ্যামাজন, গুগল, উইশ

দ্রোহ অনলাইন ডেস্ক

শ্বেতাঙ্গ আধিপত্যবাদী পণ্য নিয়ে এখনও সমস্যায় রয়েছে অনলাইনে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি নিজেদের সাইট থেকে বর্ণবাদ সংশ্লিষ্ট পণ্য সরিয়েছে অ্যামাজন, গুগল এবং উইশ।

ইন্টারনেটে বড় খুচরা বিক্রেতা ওয়েবসাইটগুলোয় বর্ণবাদী পণ্যের প্রশ্নে তদন্ত করেছিল বিবিসি ক্লিক। ওই তদন্ত প্রতিবেদনে উঠে আসে অ্যামাজন, গুগলের মতো বড় প্রতিষ্ঠান সবগুলোর সাইটেই রয়েছে উগ্র শ্বেতাঙ্গবাদ সংশ্লিষ্ট পণ্য। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট বলছে ওই প্রতিবেদন প্রকাশের পর এ ধরনের পণ্যগুলো সরিয়ে দিয়েছে সবগুলো প্রতিষ্ঠান।

বর্ণবাদ সংশ্লিষ্ট পণ্যের তালিকায় ছিল পতাকা, হুড এবং অন্যান্য নিও নাৎসী এবং কু ক্লাক্স ক্ল্যান সামগ্রী।

তিনটি প্রতিষ্ঠানই জানিয়েছে, তাদের সাইটে বর্ণবাদী পণ্য নিষিদ্ধ। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি কেউই। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, “বুগালু” আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সামগ্রীও সরিয়েছে প্রতিষ্ঠানগুলো। বুগালু হচ্ছে মার্কিন সরকার বিরোধী উগ্র দক্ষিণপন্থী আন্দোলন।

বড় রিটেইল সাইটগুলো যে বর্ণবাদী পণ্য তালিকাভুক্ত হওয়া ঠেকাতে পারছে না এবং ‘রেকমেন্ডেশন অ্যালগরিদম’ যে ওই সামগ্রীগুলোকে সামনে নিয়ে আসছে, তা সাম্প্রতিক ঘটনার মধ্য দিয়ে আরও একবার উঠে এলো সামনে।

ওয়ানডে লিগ শুরু ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে

0
ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ

দ্রোহ স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাস বিরতির পর প্রথম ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। তিন ম্যাচের এই সিরিজ দিয়েই আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে ওয়ানডে সুপার লিগ।

মূলত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া শুরু হচ্ছে এই সুপার লিগ দিয়ে। গত মে মাসে শুরু হওয়ার কথা ছিল, করোনা ভাইরাসের কারণে যা পিছিয়ে যায়। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আইরিশদের সিরিজ দিয়ে সুপার লিগ শুরুর কথা সোমবার জানায় আইসিসি।

তিন বছর মেয়াদী প্রথম সুপার লিগে খেলবে ১৩টি দল। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে অংশ নেবে ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী দল নেদারল্যান্ডস।

প্রতিটি দল এই সময়ে খেলবে আটটি করে সিরিজ; চারটি দেশের মাটিতে, চারটি প্রতিপক্ষের মাঠে। প্রতিটি সিরিজ হবে তিন ম্যাচের। শীর্ষ সাত দল সরাসরি অংশ নেবে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে। ভারত সরাসরি খেলবে স্বাগতিক হিসেবে।

প্রতি জয়ের জন্য মিলবে ১০ পয়েন্ট, টাই অথবা ম্যাচ পরিত্যক্ত হলে মিলবে ৫ পয়েন্ট। সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ পাঁচ দলসহ সহযোগী পাঁচ সদস্য দল খেলবে ২০২৩ বিশ্বকাপ বাছাইপর্বে। সেখান থেকে মূল টুর্নামেন্টের টিকিট পাবে দুই দল।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

১০ দলের ২০২৩ বিশ্বকাপ প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি-মার্চে। তবে গত সপ্তাহে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপও পিছিয়ে দেয় আইসিসি।

স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ কমাতে হবেঃ  জাহিদ মালেক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মোকাবিলায় আমরা সফল। পৃথিবীর মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যুহার। তিনি আরও বলেন, দেড় বছর ধরে মন্ত্রী। দুর্ভাগ্য বলতে পারেন- এর অর্ধেক ডেঙ্গু মোকাবিলায় গেছে, বাকি অর্ধেক করোনায় যাচ্ছে।

সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক পুরস্কারের অনেকগুলোই স্বাস্থ্য সেবার মাধ্যমে অর্জিত হয়েছে। যেমন- ভ্যাকসিন হিরো, সাউথ সাউথ ইত্যাদি। স্বাস্থ্যখাতে অনেক উন্নতি হয়েছে। স্বাস্থ্য খাতের অনেক অর্জন আমরা চোখে দেখি না। স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ কমাতে হবে।

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতের যেখানেই অন্যায় হবে, সেখানেই ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য সেবার জন্য নজরদারি করতে হবে। স্বাস্থ্যখাতে সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর প্রভাব রয়েছে, সেগুলো কমাতে হবে।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

নিঃসঙ্গ প্রধানমন্ত্রীর কাছে বোকা জাফরুল্লাহর খোলা চিঠি

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নিজেকে ‘বোকা’ মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে ‘নিঃসঙ্গ’ প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। চিঠিতে দেশের রাজনৈতিক বিষয়ে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধনে শেখ হাসিনাকে অনুরোধ জানানো হয়েছে।

সদ্য করোনা রোগ থেকে সেরে ওঠা গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ করোনা ভাইরাসের রোগীদের হাসপাতালে ভর্তি ও বেসরকারি নানা হাসপাতাল অনুমোদন না হওয়ার কারণসহ স্বাস্থ্য খাতের নানা দুর্নীতির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্যাডে লেখা এই চিঠিতে জাফরুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চাইছিলেন তিনি, কিন্তু তা না ঘটায় চিঠি লিখেছেন।
চিঠিটি সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিপত্র শাখায় জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চিঠিতে লিখেছেন, দেশের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনি কঠিন পরিশ্রম করেছেন, কিন্তু লক্ষ্য থেকে ক্রমে দূরে সরে যাচ্ছেন, সঙ্গে বাড়ছে আপনার একাকীত্ব ও নিঃসঙ্গতা।

দেশের এই কঠিন সময়ে আপনার নিজ দলের পুরো সহকর্মী এবং অন্য সকল রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে আপনাকে অগ্রসর হতে হবে।

নিশ্চিত করতে হবে সুশাসনের লক্ষ্যে আগামী নির্বাচন সুষ্ঠু পরিচ্ছন্ন নির্বাচন। কোনো চালাকির নির্বাচন নয়, দিনের নির্বাচন রাতে নয়। হয়তবা সফলতা আপনার জন্য অপেক্ষায় রয়েছে।

সুস্থ থাকুন, গোয়েন্দাদের থেকে সাবধানে থাকুন। রাজনৈতিক কর্মীদের কাছে টেনে নিন, এই পরামর্শও দিয়েছেন তিনি। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে বিএনপিকে নিয়ে কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা জাফরুল্লাহ।

আওয়ামী লীগ সভানেত্রীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, “ঈদের দিন সময় করে সুস্বাস্থ্য কামনা করতে খালেদা জিয়ার বাসায় যান। এতে দেশবাসী খুব খুশি হবে এবং বঙ্গবন্ধু হেসে বলবেন, ‘ভালো করেছিস, মা’।

নতুন করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র একটি অ্যান্টিবডি টেস্ট কিট তৈরি করেছিল, কিন্তু তা সরকারি অনুমোদন পায়নি। ওই কিট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কড়া সমালোচনা করেছিলেন জাফরুল্লাহ চৌধুরী।

এখন আগামী মাসে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনা রোগীদের জন্য চিকিৎসা কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছেন তিনি।

ওই করোনা ইউনিটের সাধারণ ওয়ার্ড উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান জাফরুল্লাহ।

তিনি লিখেছেন, “আগামী মাসে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সুবিধা নিয়ে শীতাতপ নিয়ন্ত্রত ও কেন্দ্রীয় অক্সিজেন সুবিধা সমেত করোনা সাধারণ ওয়ার্ড চালু করবে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র। রোগীর সর্বসাকুল্যে দৈনিক খরচ পড়বে তিন হাজার টাকার অধিক।

আপনি (প্রধানমন্ত্রী) কি এই আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ও কেন্দ্রীয় অক্সিজেন সরবারহ সুবিধা সমেত জেনারেল ওয়ার্ডের উদ্বোধন করবেন?

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

এই চিঠিতে তিনি বলেছেন, “অতীতে আপনার সাথে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হয়ে এই খোলা চিঠি লিখছি।
আশা করি, প্রধানমন্ত্রীর দপ্তরের কেউ না কেউ আমার এই খোলা চিঠিটি আপনার নজরে আনবে এবং আমি একটি প্রাপ্তি স্বীকার পত্র পাব। প্রিয় প্রধানমন্ত্রীর কাছে এটাই একজন নাগরিকের আকাক্সক্ষা।

ঈদে চঞ্চল-তিশার হৈ হৈ রৈ রৈ

0
তিশা ও চঞ্চল

দ্রোহ বিনোদন ডেস্ক

অন্যান্য ঈদের মতো এবারের ঈদে খুব বেশি কাজ করেননি চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা।

করোনা প্রকোপের আগে ‘হৈ হৈ রৈ রৈ’ নামের একটি ৭ পবের ঈদ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। নাটকটির দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও তিশা।

নাটকে তাদের চরিত্রের নাম সুমন ও সুমনা। তারা স্বামী-স্ত্রী। তাদের রয়েছে সুখের সংসার। সারাদিন একজন অন্যজনকে সহযোগিতা করে, পরস্পরকে ভালোবেসে, খুনসুঁটি করে হেসে খেলেই কাটছিল তাদের দাম্পত্য জীবন।

সুমন একদিন অফিস থেকে ফেরার পথে রাস্তায় বিপদগ্রস্ত একটি মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই ফেঁসে যায়। সুমনের শ্যালক মোবাইলে ভিডিও করে তার বোনকে দেখিয়ে উল্টাপাল্টা বোঝায়।

একইভাবে সুমনার সম্পর্কেও সুমনের আত্মীয়-স্বজন বানোয়াট গল্প সাজিয়ে সুমনের মন বিষিয়ে তোলে। স্বামী ও স্ত্রীর মধ্যে তৈরি হতে থাকে দূরত্ব। এসব বিষয় নিয়েই নাটকটির গল্প তৈরি করা হয়েছে।

এই নাটক সম্পর্কে মাসুদ সেজান বলেন, আশপাশের মানুষজন খুব বেশি একরোখা হয়ে যাচ্ছে, হিংসুটে হয়ে যাচ্ছে। কারও সুখ তাদের সহ্য হচ্ছে না। তারা হৈ হৈ রৈ রৈ করতে করতে কারও সম্পর্ক, কারও সংসার ভেঙে দিতে এগিয়ে আসছে। ওরা কারা?

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

কারও উপকার করতে না পারলেও ক্ষতি করার জন্য তারা ব্যতিব্যস্ত কেন? এরকমই নানা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে ব্যঙ্গ-রসাত্মক ভঙ্গিতে এগিয়ে যাবে নাটকের গল্প। আশা করছি আমার অন্যান্য নাটকের মতোই এই নাটকটিও দর্শক আনন্দচিত্তে গ্রহণ করবেন।

খোকসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

0
জোনাকির আলো ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জোনাকির আলো ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে।

সোমবার বিকালে খোকসা ইউনিয়নের মোড়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হিজলাকর আবাসন প্রকল্পের পতিত জমিতে প্রায় অর্ধশত নিমের চারা রোপণ করা হয়। এ কর্মসূচি সফল করতে সহয়তা করেছে ইয়ুথ পাওয়ার কমিউনিটি নামের অপর একটি সামাজিক সংগঠন।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

এ কর্মসূচি উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন, ইয়ুথ পাওয়ার কমিউনিটি’র সভাপতি আরিফুল ইসলাম , জোনাকির আলো ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আল আহসান মামুনসহ অনান্য সদস্যবৃন্দ।

শৈলকুপা-কাতলাগাড়ীর জমজমাট কোরবানি পশুর হাট

0

শৈলকুপা প্রতিনিধি

কোরবানী ঈদের মাত্র কয়েকদিন বাকী। এরই মধ্যে কোরবানির পশু হাটে জমে উঠেছে ক্রেতা-বিক্রেতার ভীড়।

ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ী পশুর হাটে ক্রেতাদের ভিড় বেড়েছে। তারা সময় নিয়ে সাধ্যের মধ্যে পছন্দের কোরবানির পশু দেখছেন, দরদাম করছেন। অনেকে অল্প সময়ের মধ্যে পশু কিনেও নিচ্ছেন।

সোমবার দুপুরের পর থেকেই ক্রেতা-বিক্রেতার সরব উপস্থিতি এবং দরকষাকষি করে গরু-ছাগল বেচাকেনা চলছে।

বিক্রেতারা বলছেন, দেশি গরুর চাহিদা বেশি। দামও লাখ টাকার ওপরে। তবে দাম একটু বেশি বলে অভিযোগ রয়েছে অনেক ক্রেতার। তবে অনেকেই পশুর দাম ও আর্থিক সঙ্গতির হিসাব মেলাতে না পেরে একাধিক হাটে গুরে বেড়াচ্ছেন।

দুপুরে সরেজমিনে কাতলাগাড়ী পশুর হাট ঘুরে দেখা গেছে, বেচাকেনা বেশ জমে উঠেছে। ছোটো সাইজের গরু ৪০ হাজার থেকে ৬০ হাজার, মাঝারি থেকে বড় ধরনের ক্রস গরু আকারভেদে ৭০ হাজার থেকে ১ লাখ টাকা ও দেশি গরু ১ লাখ ২০ হাজার থেকে ২ লাখ টাকায় বিক্রি হচ্ছে।

রকিব উদ্দিন নামে এক ক্রেতা বলেন, তিনি সব সময় দেশি গরু কোরবানি দিয়ে আসছেন। এবারও কাতলাগাড়ী পশুহাট থেকে প্রায় ১ লাখ টাকায় গরু কিনেছেন।
বিক্রেতারা বলছেন, এবার ভারতীয় গরু না আসায় দেশি ক্রস প্রজাতির গরু বেশি উঠেছে হাটে। গতবারের চেয়ে দাম কম। ক্রেতারা যেভাবে হাটে আসছেন, তাতে তারা আশাবাদী দাম পাওয়ার ব্যাপারে। এবার গরুর তুলনায় ছাগলের বিক্রি বেশী হচ্ছে।

হাট মালিক ওয়াহিদুল ইসলাম বলেন, ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট এবারের পশু হাট। ২৪ ঘন্টা চলমান হাটে দুরদুরান্ত থেকে ব্যাপারী ও ক্রেতারা আসছেন। কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপর রয়েছে হাটকমিটির সদস্য ও পুলিশ বাহিনী।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দায়িত্বে থাকা শৈলকুপা থানার এসআই ইদ্রিস হোসেন দ্রোহকে বলেন, করোনায় ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক ব্যবহারে কঠোর অবস্থান পুলিশের। এছাড়া মলম পার্টি, জাল টাকা ও পকেটমারের ব্যাপারে তৎপর রয়েছে প্রশাসন।

সর্বশেষ সংবাদ

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...