শনিবার, মার্চ ২১, ২০২৬.
Home Blog Page 752

করোনা থেকে রক্ষা পেতে জীবানুনাশক পান করলেন নারী

0
Kushtia-Dro-25-p-3-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রাণঘাতী কোভিড-১৯ থেকে নিজেকে দ্রুত সুস্থ করতে কুষ্টিয়ায় এক রোগী জীবানুনাশক পান করেছেন।

মঙ্গলবার দিবাগত রাতে তাকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার বাসিন্দা এক নারী এমন ঘটনা ঘটিয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তাপস কুমার সরকার বলেন, করোনা আক্রান্ত এক নারী রোগী জীবানুমুক্ত এবং দ্রুত সুস্থ হতে বাড়িতে থাকা জীবানুনাশক লাইজল খেয়েছিলেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে জীবানুনাশক কম খাওয়াতে তিনি আপাতত আশঙ্কামুক্ত আছেন।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ অসুস্থ এক নারীকে তার পরিবারের সদস্যরা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় পরিবারের সদস্যরা চিকিৎসকদের জানায় তিনি কয়েকদিন আগে কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন। দ্রুত সুস্থ হবার লক্ষ্যে বাড়ির সকলের অজান্তে নিজে নিজেই জীবানুনাশক লাইজল পান করেছেন।

কুষ্টিয়ায় মোবাইল কোর্টের অভিযানে ১৬ টি মামলায় অর্থদন্ড

0
kushtia-dro-25-p-2-compressed
সংগৃহিত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধী অমান্য করায় মোবাইল কোর্টের অভিযানে ১৬টি মামলায় ৩২ হাজার ১শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার কুষ্টিয়ায় মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে সংক্রামক রোগ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এ অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. আরিফুল ইসলাম।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

তিনি বলেন, প্রাণঘাতী করোনা প্রতিরোধে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলাব্যাপী প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করায় মঙ্গলবার কুষ্টিয়া সদরের জগতি, চৌড়হাস, লাহিনী বটতলা ও হাউজিং এলাকায় মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ১৬টি মামলায় ৩২ হাজার ১শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনী মোবাইল কোর্টকে সর্বাত্মক সহযোগিতা করে।

করোনা উপসর্গ নিয়ে মেহেরপুরে এক বৃদ্ধের মৃত্যু

0
Meherpur-dro-25-p-1-compressed
প্রতিকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগরে করোনা উপসর্গ নিয়ে ৬০বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত্য বৃদ্ধের নাম সুফল মন্ডল তিনি উপজেলার আনন্দবাস গ্রামের বাসিন্দা।

বুধবার বিকেলে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ রেজওয়ান আহম্মেদ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই সুফল মন্ডলের মৃত্যু হয়। করোনা উপসর্গ থাকায় মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি বলেন, সুফল মন্ডল করোনা উপসর্গে মারা যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সাহারা খাতুনকে উন্নত চিকিৎসায় বিদেশে নেওয়ার সুপারিশ

জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে: ফখরুল

0
mirza-Dro-24-p-4
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনাকালে অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন ।

ফখরুল বলেন, বর্তমানে করোনা ভাইরাসের দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা গরিব ও দুস্থদের মাঝে সাহায্যার্থে এগিয়ে এসেছে। কিন্তু মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লবকে সাদা পোশাকে পুলিশ বাহিনী আটক করে। বিএনপি নেতা কর্মীদের আটক করার মূল লক্ষ্য একটাই হতে পারে। তা হল ক্ষমতাকে চিরদিনের জন্য পাকাপোক্ত করা।

তিনি সরকারকে হুশিয়ারী দিয়ে বলেন, এ সব কুকর্ম করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে পারবেন না। জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ। বিএনপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

সাহারা খাতুনকে উন্নত চিকিৎসায় বিদেশে নেওয়ার সুপারিশ

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি ঘটেছে। তাকে এখন উন্নত চিকিৎসা দিতে বিদেশ নেওয়া যেতে পারে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড।

সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে হাউ ডিপেন্ডেন্সি ইউনিট স্থানান্তর করা হয়।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা মজিবর রহমান বলেন, বুধবার সাহারা খাতুনের শারীরিক অবস্থা নিয়ে মেডিক্যাল বোর্ড মিটিংয়ে বসে। মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে জানানো হয় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া যেতে পারে। বোর্ডের সুপারিশ করা কাগজপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে বলে তিনি নিশ্চিত করেন।

এদিকে সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি মোটামুটি কথা বলতে পারছেন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে। তবে মাঝে মধ্যে অক্সিজেন প্রয়োজন হচ্ছে। তবে এখনো তাকে মুখে খাবার দেওয়া হচ্ছে না।

ভোর ৬টার আগেই শহর পরিস্কার করা হবে

0
Tapos-Dro-24-p-14-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজানো হয়েছে। মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ভোর ছয়টার আগেই ফকফকা ঢাকা শহর দেখতে পাবেন নাগরিকেরা। বুধবার দুপুরে পুরান ঢাকার ইসলামবাগে একটি এসটিএসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র আরও বলেন, এখন থেকে রাত নয়টার পরই পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তাঘাট ঝাড়– দেবে । এরপর সড়কে পানি ছিটিয়ে দেবেন তাঁরা। ভোর ছয়টার আগেই ফকফকা ঢাকা শহর দেখতে পাবেন নাগরিকেরা। সন্ধ্যা ছয়টার পর বাসা-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবেন পরিচ্ছন্নতা কর্মীরা এবং রাত ১০টার মধ্যে নির্দিষ্ট এসটিএসে বর্জ্য চলে আসবে। রাতের মধ্যেই ময়লা-আবর্জনা মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাওয়া হবে।

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সাংসদ মোহাম্মদ সেলিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর বদরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাবনায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

0
pabna-Dro-24-p-16
প্রতিকী ছবি

পাবনা প্রতিনিধি

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। পাবনায় এ অব্দি করোনা উপসর্গ নিয়ে ১২ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ছয়জনসহ ১৮ জন মারা গেছেন। এ জেলায় গত ৪৮ ঘন্টায় নতুন করে ১২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৯৩ জন।

বুধবার ২৪ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের অফিস সহকারী লিয়াকত আলী (৫৮) মারা গেছেন। । সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৫ জুন করোনার উপসর্গ দেখা দিলে লিয়াকত আলীকে রাজশাহী মেডিকের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার নমুনা পরীক্ষা করা হলে ফলাফল করোনা পজিটিভ আসে। এরপর তাকে রামেক হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। সোমবার তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, লিয়াকত আলীর মরদেহ পাবনায় এলে স্বাস্থ্যবিধি মেনে দাফন-কাফনের ব্যবস্থা করা হবে।

পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল বলেন, তিনি বিভিন্নজনের মাধ্যমে করোনায় ওই ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনেছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফন-কাফনে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে গঠিত টিম কাজ করছে।

আরও পড়ুন

কুষ্টিয়ায় প্রাণঘাতী কোভিড-১৯ এ আরও দুইজনের মৃত্যু

রাজবাড়ীতে ব্যবসায়ী হত্যা মামলায় আরও দুইজন গ্রেফতার

0
rajbari-Dro-24-p-19-compressed
সংগৃহিত ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার কাজিপাড়া এলাকার ইটভাটা ব্যবসায়ী শহিদ শেখ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

২৪ জুন দুপুরে রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন মজুমদার তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, ব্যবসায়ী শহিদ শেখ হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি কাদের কাজিকে ঢাকার পল্লবী এলাকা থেকে ও ১০ নম্বর আসামি মাঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত চারজনসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন

রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে ইটভাটা মালিক নিহত

১৯ জুন সদর উপজেলার কাজিপাড়া খানখানাপুর এলাকায় ইটভাটা ব্যবসায়ী শহিদ শেখকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শহিদের ছোট ভাই দেলোয়ার হোসেন দিপু বাদী হয়ে সদর থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

আজ মেসির জন্মদিন

0
MESSI-dro-24-p-16-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

রোজারিওর ছোট্ট মেসি এখন বিশ্ব ফুটবলের বড় জাদুকর। কথাটা পুরোপুরি সত্য না হলেও- গত এক যুগে এমন শিরোনামের কাছাকাছি হাজারবার উদ্ভাসিত হয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসি কুচেত্তিনি।

আজ থেকে ঠিক ৩৩ বছর আগে ১৯৮৭ সালের ২৪ জুন তারিখে রোজারিও শহরে জন্মগ্রহণ করেন লিওনেল মেসি। বর্তমান বিশে^র ফুটবলের বড় জাদুকরের আজ ৩৩তম জন্মদিন। তিনি বাঁ পায়ের মোহনীয় জাদুতে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন গোটা ফুটবল বিশ্বকে।

ফুটবল ক্যারিয়ারে মেসির প্রাপ্তি ও সাফল্যের গল্পগুলোর শেষ নেই। অপ্রাপ্তি শুধু এতটুকুু নিজ দেশের হয়ে বড় কোন শিরোপা জিততে না পারা। তবে কাছাকাছি গিয়েছিলেন মেসি। ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় দলকে তুলেছিলেন ফাইনালে।

কিন্তু তিন ফাইনালের একটিতেও শেষ হাসি হাসতে পারেননি মেসি। তিনবারই শেষ বাধায় আটকা পড়েছেন । তবে ব্যক্তি খেলোয়াড় হিসেবে মেসি ছিলেন টুর্নামেন্টের সেরা। ২০১৪ সালের বিশ্বকাপে গোল্ডেন বল, ২০১৫ সালের কোপায় টুর্নামেন্টের সর্বোচ্চ ৪ বার জেতেন ম্যাচসেরার পুরস্কার। সেবার টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার ছিল না। নয়তো তা পেতেন মেসিই।

তবে ট্রফি জিতেই ক্যারিয়ার শেষ করতে চান মেসি। স্পেনের ক্লাবটির হয়ে দেড় দশকের ক্যারিয়ারে ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ৬টি কোপা দেল রেসহ মোট ৩৪টি শিরোপা জিতেছেন মেসি। চলতি মৌসুমে সুযোগ রয়েছে ট্রফির সংখ্যা আরও বাড়িয়ে নেয়ার।

ব্যক্তিগত অর্জনেও মেসির সমানে নেই বিশ্বের আর কোন ফুটবলার। একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি জিতেছেন ছয়টি ব্যালন ডি অর এবং ছয়টি ইউরোপিয়ান গোল্ডেন বুট।

আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনার মূল দলের হয়ে মেসির গোলসংখ্যা এখন ৬৯৯ (৭০+৬২৯)। অর্থাৎ আর মাত্র একটি গোল হলেই পেশাদার ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন মেসি ‘দ্য ম্যাজিশিয়ান’ ।

আরও পড়ুন

মেসি ম্যাজিকে বার্সেলোনার জয়

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...