শনিবার, মার্চ ২১, ২০২৬.
Home Blog Page 95

কুষ্টিয়াসহ ৪ জেলায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়াসহ আশপাশের চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় যৌথভাবে কার্যক্রম শুরু করল কুষ্টিয়া পৌরসভা ও প্রিজম বাংলাদেশ।

সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের পালপাড়া এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগের ফার্স্ট সেক্রেটারি কারাসাওয়া শিনজো ও কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

কুষ্টিয়া পৌরসভা ও প্রিজম বাংলাদেশের যৌথ উদ্যোগ ও জাপান সরকারের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

উদ্বোধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, সারাদেশেই মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উদ্বেগজনক। সেখানে কুষ্টিয়া পৌরসভা ও প্রিজম বাংলাদেশের এই উদ্যোগ উল্লেখযোগ্য। এখানে কুষ্টিয়া ছাড়াও আশপাশের জেলা সমূহের মেডিকেল বর্জ্য এনে প্রসেস করা হবে। কিছু বর্জ্য রিসাইকেল করা হবে। কিছু বর্জ্য পুরোপুরি ভ্যানিশ করে দেওয়া হবে।

২০২২ সালে জাপান সরকারের সহযোগিতায় ১৫ বছরের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়। নানান জটিলতা শেষে প্রকল্পটি উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জেলার বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা। তারা বলছেন, এর মধ্য দিয়ে তাদের কাজটাও অনেক সহজ হয়ে গেল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে তারাও এখন পরিবেশবান্ধব প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন।

পালপাড়া এলাকায় প্লান্ট উদ্বোধন শেষে কুষ্টিয়া শহরের একটি থ্রি স্টার হোটেলে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগের ফার্স্ট সেক্রেটারি কারাসাওয়া শিনজো। তিনি বলেন, জাপান মেট্রোরেল, সমুদ্রবন্দরসহ অনেক প্রকল্পের উন্নয়ন সহযোগী। এরই ধারাবাহিকতায় পরিবেশের জন্য ভয়ংকর মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায়ও জাপান বাংলাদেশের পাশে থাকবে।

এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, এর মাধ্যমে একটি পরিস্কার পরিচ্ছন্ন শহর গড়ার ক্ষেত্রে অনেকদূর এগিয়ে গেলাম আমরা। কিন্তু এখানেই শেষ নয়, এই কাজে নগরবাসীর সহযোগিতাও জরুরি।

আরও পডড়ুন – খোকসা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আরাফাত জামান তপন বলেন, মেডিকেল বর্জ্য নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। দিনের পর দিন আমরা পরিবেশ ছাড়পত্র পাইনি। এই প্রকল্পের মাধ্যমে আমরা অনেক উপকৃত হবো।

খোকসা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

টানা দুই যুগে দ্বিতীয়বার খোকসা পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রতিপক্ষ না থাকায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু ও সম্পাদক এসএম মোস্তফা শরিফ নির্বাচিত হয়েছেন। তবে অনুষ্ঠানের নির্দ্ধারিত প্রধান অতিথি সাবেক সংসদসহ একটি অংশ সম্মেলনে যোগ দেয়নি।

সোমবার সকাল ১০ টায় খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে পৌর বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক বিরোধের কারণে দলের একাংশ সম্মেলন অনুষ্ঠানে যোগ দেয়নি। প্রকাশে বাদ প্রতিবাদও করেনি তারা।

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে আলোচনা করেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, খোকসা থানা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান প্রমুখ। সভাপতিত্ব করেন খোকসা পৌর বিএনপি’র আহবায়ক মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এস এম মোস্তফা শরীফ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা বিএনপির নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা এ্যাড আব্দুল মজিদ বিশ্বাস মাইকে ঘোষনা দিয়ে জানিয়ে দেন প্রতিপক্ষ না থাকায় সভাপতি পদে মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু ও সম্পাদক পদে এসএম মোস্তফা শরিফ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নিবাচিত হয়েছেন। এই নেতারা অল্প সময়ের মধ্যে সমন্বয় করে ৭১ সদস্যের খোকসা পৌর বিএনপির পূনাঙ্গ কমিটি করে অনুমোদন করাবেন।

অনুষ্ঠানের ব্যানারের প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী নিজে, তার অনুগত বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব আনুস উজ্জ জামান এবং থানা বিএনপির সাবেক সভাপতির অংশ এ সম্মেলনে যোগদেননি। এসব নেতার সম্মেলনের আগের দিন রবিবার সাংবাদিকদের জানিয়েছিলেন তাদের দাওয়াত করা হয়নি।

ওই দিন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান জানিয়েছিলেন শুধু থানা বিএনপির সাবেক সভাপতির অফিশিয়াল পটোকল না থাকায় তাকে দাওয়াত দেওয়া হয়নি। তা ছাড়া সবাইকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দাওয়াত দেওয়া হয়েছে।

খোকসা পৌর বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু দলের সবার সাথে করে আগামী এক সপ্তাহের মধ্যে ৭১ সদস্যের পূনাঙ্গ কমিটি গঠনের আশ্বাস দেন। এ ছাড়া যারা আজকের সম্মেলনে যোগ দেয়নি তাদের জয় পরাজয় দল সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন।

আরও পড়ুন – ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

সম্মেলনে অংশ না নেওয়া বিএনপির একাংশ প্রকাশ্য কোন বাদ প্রতিবাদ করেনি। এমনকি দ্বিতীয় দিন সোমবার উপজেলা বিএনপির সদস্য সচিব আনুস উজ্জ জামান ফোন অন্যকে দিয়ে রিসিভ করান। কিন্তু নিজে কথা বলেনি।

 

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মহব্বত হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

রবিবার (১ জুন) সকালে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহব্বত হোসেন একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলামের সঙ্গে বিএনপির অপর পক্ষ আরিফ, লিটন, বুলু ও আশরাফের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রবিবার সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে মহব্বত হোসেনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুরে স্থানান্তর করা হয়। দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন – দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে মালবাহী ট্রাক

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল হাওলাদার বলেন, ‘সংবাদ পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে মালবাহী ট্রাক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ( যশোর-ট ০২-০২১৪) বসতঘরে ঢুকে পড়েছে। এ ঘটনায় বাড়িটির দুই নারী সদস্য আহত হয়েছেন।

রবিবার (১ জুন) ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের থানারমোড় ব্রাক পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-বাড়ির মালিক পঁচা শেখের স্ত্রী রুবি আক্তার (৪৮) ও পুত্রবধূ নিশি খাতুন (২২)।

স্থানীয়রা জানান, ভোররাতে সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। দ্রæত বাইরে বেরিয়ে এসে দেখতে পান একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পঁচা শেখের বাড়ির ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এতে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আহত হন বাড়ির দুই নারী সদস্য।

আহতদের প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন – খোকসা পৌর বিএনপির সম্মেলন : প্রধান অতিথি জানেন না কবে সম্মেলন

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, রবিবার ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ে। কোন নিহতের ঘটনা ঘটেনি তবে দুইজন নারী আহত হয়েছেন”।

খোকসা পৌর বিএনপির সম্মেলন : প্রধান অতিথি জানেন না কবে সম্মেলন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সোমবার। আগের দিন পর্যন্ত একাংশ জানেই না সম্মেলন কবে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বললেন, ওখানে আওয়ামী লীগ-জাসদ পুর্ণবাসনের সম্মেলন হচ্ছে।

সোমবার সকালে খোকসা উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে খোকসা পৌর বিএনপির দ্বি কার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে পৌর বিএনপির ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষনা দেওয়া হয়। ইতোমধ্যে পৌর কমিটির সভাপতি ও সম্পাদক পদে মনোনয়ন পত্র খরিদ ও জমা দেওয়ার পর্ব শেষ হয়েছে। এসব কর্মকান্ড থেকে বাদ পরেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী সমর্থীত উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলীর অংশ।

দলের সাথে সম্পৃক্তক একাধিক সূত্র আরও জানায়, উপজেলা বিএনপির সাবেক সভপতি সৈয়দ আমজাদ আলী অংশের দুই নেতা পৌর বিএনপির সভাপতি ও সম্পাদক পদের জন্য মনোনয়ন সংগ্রহের চেষ্টা করে। কিন্তু তারা মনোনয়ন সংগ্রহে ব্যর্থ হন। আর এখানেই ঘটেছে বিপত্তি। এই অংশ সম্মেলনে না যাওয়ার ফাঁক ফোঁকর খুজতে থাকে।

পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এসএম মস্তোফা শরিফ জানান, জেলা বিএনপির নির্ধারিত ফর্মাটে পৌর বিএনপির সম্মেলনের মঞ্চ তৈরী থেকে সব আয়োজন শেষ করেছেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী রুমীকে প্রধান অতিথি করে ব্যানার তৈরী করা হয়েছে। সম্মেলন ও কমিটি ঘোষনা এখন সময়ের চাহিদা।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত পৌর বিএনপির সভাপতি ও সম্পাদক পদের মনোনয়ন পত্র খরিদ ও দাখিল হয়েছে। সভাপতি পদের জন্য মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু ও সাধারণ সম্পাদক পদের জন্য তিনি নিজে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। অন্য কেউ মনোনয়ন পত্র নিয়েছে কী না তা তাদের জানা নেই।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী জানান, তারা দলের মূল ধারার সাথে আছেন। কিন্তু একটি পক্ষ আওয়ামী লীগ জাসদকে পুনবাসনের সম্মেলন করছে। তাদের সম্মেলন সম্পর্কে জানানো হয়নি। তিনি আরও নিশ্চিত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাবেক সভাপতি নিজেও জানেনা তাকে প্রধান অতিথি করা হয়েছে। সম্মেলনে তার যোগ দেওয়া বিষয়টি অনিশ্চিত বলে মন্তব্য করেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন, আজ (রবিবার) খোকসা পৌর বিএনপির আহবায়ক তাকে সম্মেলনের বিষয়ে মুঠো ফোনে জানিয়েছেন। তিনি বলেন, সম্মেলনের কয়েক ঘন্টা আগে আমরা জেনেছি। তাই কি করবো সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আর বলেন, দলের সিনিয়র নেতাদের সাথে কথা বলে সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পৌর বিএনপির আহবায়ক এজেডজি রশিদ রেজা বাজু বলেন, কমপক্ষে চার দিন আগে জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীকে ফোনে সম্মেলন সম্পর্কে জানানো হয়েছে। তার মনে নাও থাকতে পারে। তবে আজ রবিবার দ্বিতীয় দফায় তাকে মুঠোফোনে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতিকে দাওয়াত দেওয়ার বিষয়ে দলের উর্দ্ধতনরা তাকে নির্দেশ দেয়নি।

উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান জানান, জেলা নির্ধারিত ফর্মাটে সম্মেলনের প্রস্তুতি চলছে। জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী এই আসনের সাবেক সংসাদ তাই তাকে প্রধান অতিথি করা হয়েছে। কয়েকদিন আগেই পৌর বিএনপির আহবায়ক নিজে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাবেক সংসদ সদস্যকে সৈয়দ মেহেদী রুমীকে দাওয়াত করেছেন।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্তে ৯ জনকে পুশইন করল বিএসএফ

এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, দলীয় সিদ্ধান্ত মাফিক জেলা বিএনপির পক্ষ থেকে সাবেক সভাপতি ও সাবেক সংসদ সৈয়দ মেহেদী রুমী জানানো হয়েছে।

দৌলতপুর সীমান্তে ৯ জনকে পুশইন করল বিএসএফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে।

শনিবার ( ৩১ মে) সকাল ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি।

শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনাযক লে.কর্ণেল মাহবুব মুর্শেদ রহমান জানান, বাংলাদেশের অভ্যন্তর ভাগজোত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা পুশইন করেই তাদের পাঠানো হয়েছে। আটককৃতদের অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও নাগেশ্বরী উপজেলায়। তারা হলেন-কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বড়ভিটা গ্রামের এনামুল হক (৪২), তার স্ত্রী মোছা. শেফালী খাতুন (৩৫), ছেলে মো. লিটন (১৭), মো. আবু বক্কর সিদ্দিক (১৪) ও মেয়ে মোছা. খুশি খাতুন (১১) এবং নাগেশ্বরী উপজেলা কুটিবামনডাংগা গ্রামের সাইফুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা. রিমা (৫৫), মেয়ে মোছা. তাছলিমা (১৪), ছেলে আব্দুল হামিদ (৯)।

আরও পড়ুরন – কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পরিবারের ৯জনকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে নিজ জেলায় যাওয়ার সময় ভাগজোত বাজার থেকে তাদের আটক করে মহিষকুন্ডি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।

কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি

0

কুষ্টিয়া প্রতিনিধি

আইন প্রয়োগের মধ্যে মধ্যে কোন সৌন্দর্য নেই, আইন মানার মাঝেই সৌন্দর্য। পুলিশের চাকরি করে সকল মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন। আল্লাহ যদি কাউকে ঐশ্বরিক ক্ষমতা দেন হয়তোবা তার দ্বারা সম্ভব। বাংলাদেশে বা পৃথিবীতে জন্ম নিয়ে অনেকগুলো মানুষকে সন্তুষ্ট করা সম্ভব নয়।

বাংলাদেশ পুলিশের কেউ অপরাধ করলে সেটা তার ব্যক্তিগত দায়, প্রতিষ্ঠানের দায় নয়। তিনি আরও বলেন, এখন পর্যন্ত আপনারা যে সেবাটা চান তা আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা যারা কাজ করছি তাদের ভূল-ভান্তি হতেই পারে। একটু খেয়াল রাখবেন আমাদের ভুলটা ইনটেনশনালি নাকি কাজ করতে গিয়ে মানুষ হিসেবে যে ভুল করছি সেটা। মানুষ হিসেবে সাধারণ ভুল হলে সমাজ বা রাষ্ট্রের কোন ক্ষতি হয় না। আর যদি ইনটেনশনালি ভুল হয় তাহলে আমাদের টলারেন্স জিরো। খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) ৫ আগষ্ট পরবর্তী কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে দ্ইুতলা থানা ভবন পুড়ে ধ্বংসস্তুুপে পরিণত হয়। এমন অবস্থাতেই পোড়া ভবন সংস্কার, রঙ ও মেরামত করে কার্যক্রম শুরু করেছে পুলিশ।

শনিবার বিকালে কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে থানা চত্বরে এক সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ। কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। সুধী সমাবেশ শুরু হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল হক বলেন, সঙ্গত কারণে আমরা খুলনা রেঞ্জে কনসটেবল থেকে সাব ইন্সপেক্টরদের লটারির মাধ্যমে পোস্টিং-এর সিদ্ধান্ত নিয়েছি। পদন্নোতিও করা হবে সবকিছু বিবেচনা করে।

গণঅভ্যুত্থানে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত কতদুর এগিয়েছে এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন,মামলাগুলো যে শুধু রেঞ্জ অফিস মনিটরিং করে তা নয়। পুলিশ হেডকোয়াটার্স মনিটরিং করে। এর কার্যক্রম অনেক দুর এগিয়েছে। আশা করি আমাদের তদন্ত সুষ্ঠু ও সুন্দর হবে। যারা অপরাধী তাদের যেন বিচার হয় সেটা মাথায় রেখে তদন্তেু আমরা অনেকদুর এগিয়েছি। কোরবানী ঈদের পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার না হয় সেজন্য দৌলতপুর উপজেলার দিকে চামড়া বহনকারী যেকোন পরিবহনকে আটকিয়ে পুলিশকে জানানোর আহব্বান জানান তিনি। কুষ্টিয়ায় দীর্ঘদিন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন অবস্থান করছে এ বিষয়ে পুলিশের কাছে কোন তথ্য ছিল কিনা জানতে চাইলে ডিআইজি বলেন, আমাদের কাছে এ বিষয়ে কোন তথ্য ছিল না। পুলিশ সব সময় সব পারবে এমনটাও না। তবে যে সংস্থায় সুব্রত বাইনকে গ্রেপ্তার করুক পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বাড়ির মালিকদের বাড়ি ভাড়া দেওয়ার সময় সর্তকর্তা অবলম্বনের পরামর্শ দেন খুলনা রেঞ্জ পুলিশের এই কর্মকর্তা।

এরপর তিনি সুধী সমাবশে যোগ দেন। সুধী সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা মুফতি আমীর হামজা, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সস্পাদক আবু মনি জুবায়েদ রিপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, নাগরিক কমিটির প্রতিনিধি আলমাস মামুন প্রমুখ।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির প্রতিনিধির বক্তব্যর বিরোধীতা করে সমাবেশস্থলে হট্টগোল শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আল আমিন কানাই, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুবদল নেতা শরীফসহ বেশ কয়েকজন তাদের দিকে তেড়ে যান। পরে পুলিশ ও উপস্থিত জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি নেতা আল আমিন কানাই বলেন, আন্দোলনে সব থেকে বড় ভূমিকা পালন করেছি আমরা। ৫ আগস্টের পর পুলিশকে আমরা শেল্টার দিয়ে কাজে ফিরিয়েছি আর পুলিশের প্রোগামে আমাদের বলা হয় না। আবার বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেই দুই দিনকার ছেলেপেলে। কামাল উদ্দিন বলেন, মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্রদের উঠিয়ে আমাদের সামনে বসিয়ে রাখা অপমানজনক। আবার এরা বিএনপি বিরোধীতা করে বক্তব্য দেই। পুলিশকে আমি সহযোগিতা করেছি। অথচ আমাদের বলা হয়নি।

আরও পড়ুন – খোকসায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

প্রসঙ্গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সারা দেশের অন্যান্য থানার মতো কুষ্টিয়া মডেল থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এর প্রায় এক সপ্তাহ পর ১২ আগস্ট শহরের আমলাপাড়ায় অবস্থিত সদর ফাঁড়িতে অস্থায়ীভাবে থানার কার্যক্রম শুরু করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এরপর পোড়া ভবন সংস্কারের কাজ শুরু করা হয়।

খোকসায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহা সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। দুর্ঘটার সময় যাত্রীবাহী বাসটি ছিটকে ব্রিজের নিচে পানিতে পরে যায়। এক নারী যাত্রীর শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা সদর থেকে তিন কিলোমিটার পূর্বদিকে শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর এলাকার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দৌলদিয়া ঘাটে উদ্যেশ্যে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী (রাজবাড়ী ব- ৬৮৩৫) নম্বর বাসটির সাথে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরিত মুখি ট্রাকের মুখো মুখি সংঘর্ষ হলে চালক নিয়ন্ত্রন হারি ফেলরে বাসটি ব্রিজের নিচে ৮ ফুট গভীর পানিতে পরে যায়। স্থানীয়রা ও খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় প্রায় তি ঘন্টা চেষ্টা চালিয়ে বাসটির শিশু ও নারী পুরুষ মেলে ৩০ যাত্রীকে উদ্ধার করেন। আহত ২৫ যাত্রীর মধ্যে শিপ্রা রানি নামের মধ্যবয়সী এক যাত্রীর ডান হাত কিনই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনা স্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ওই নারীর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতটি উদ্ধার করে। আহত যাত্রীদের মধ্যে ১৯ জনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিপ্রা রানিসহ গুরুতর আহত দুই যাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাঁকী ৫/৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দার রেবেকা খাতুন জানান, দুঘটনা স্থান থেকে তিনি ১০ হাত দূরের ছিলেন। তিনি ও তার নাতি ট্রাকের তিন যাত্রী ও ক্যাবেনি আটকা পরা তিনজনকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে পাঠান। কুষ্টিয়া গামী (খুলনা মেট্রো ড- ১১ ০১৮০) নম্বর ট্রাকটি খুব গতিকে আসছিল। তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের নিচে পানিতে পরে।

খোকসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাবিবুর রহমান জানান, স্থানীয়দের সহয়তায় ৩০ জন আটকে পড়া বাস যাত্রীকে তারা উদ্ধার করেছেন। এদের মধ্যে তিন শিশু ও নারীসহ ২৫জন বাস যাত্রীই আহত। তবে শিপ্রা নামের মধ্যবয়সী এক নারীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা হাতটি উদ্ধার করে আহত যাত্রীর এ্যাম্বুলেন্সে তুলে দিয়েছেন।

ঘটনা স্থল থেকে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এএসআই আবু কালাম নিশ্চিত করেন উদ্ধার করা বাসটির মধ্যে কোন মৃতদেহ পাওয়া যায়নি। দুঘটনায় আহতদের সবাই সুস্থ্য আছেন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, এঘটনায় নিহত হওযার খবর পাওয়া যায়নি। তবে অন্তত ৩১ জন বাসযাত্রী আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা খাদে পড়া বাসটি উদ্ধার কাজ করছে।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবির হোসেন সোহাগ বলেন, সকালে সড়ক দূঘটনায় আহতদের মধ্যে হাত হারানো শিপ্রা রানি নামের এক নারী যাত্রীসহ দুই জনকে রেফার্ড করা হয়েছে। বাঁকীদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন – দৌলতপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক অফিসার ডা. হোসেন ইমাম বলেন, দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। একজনের ডান হাত কাটা পড়েছে, অপর একজনের মাথায় আঘাত পেয়ে। তবে তারা এখন পর্যন্ত আশংকামুক্ত বলে জানান তিনি।

দৌলতপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

0

দৌলতপুর সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুরের বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দৌলতপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলার ১৪টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্ব স্ব এলাকার দলীয় নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করেন।

বেলা আড়াইটার দিকে উপজেলা সদর বাজার সংলগ্ন বিএনপি কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।

আরও পড়ুন – ঝড়ে পড়া নারিকেলের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শের আলী সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, দৌলতপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য আকবর আলী, উপজেলা বিএনপির অন্যতম সদস্য ফজলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা।

ঝড়ে পড়া নারিকেলের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ঝড়ে পরা দুইটি নারিকেলর দখল নিয়ে দুু’পক্ষের কয়েক দফা বাগবিতন্ডা, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ মে) সকাল ৮ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী-পুরুষসহ উভয়পক্ষের অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন – যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের মুনছুরের ছেলে সোনা শেখ (৪৫), তার স্ত্রী তৃষ্ণা খাতুন (৪০) ও ছেলে আশিক (২৫), ইয়েদ আলীর ছেলে সমছের বিশ্বাস (৬৭), তার ছেলে আনোয়ার বিশ্বাস (৩৪) ও মনিরুল ইসলাম (৪২) এবং মেয়ে জুলেখা খাতুন (৪৫), বদর শেখের ছেলে মিজানুর রহমান (৪০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বল্লভপুর গ্রামের কৃষক চঞ্চলের গাছ থেকে ঝড়ে দুইটি নারিকেল পড়ে। ঝড়ে পড়া নারিকেল দুটি আনোয়ারের স্ত্রী স্বপ্না খাতুন কুড়িয়ে পান। শুক্রবার সকাল ৮ টার দিকে চঞ্চলের চাচী তৃষ্ণা খাতুন নারিকেল চাইতে গেলে তাদের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হাতাহাতি মারামারি হয়। এতে তৃষ্ণা ও সমছের বিশ্বাস আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনায় দুপুরে উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দেন।

এরপর কয়েক দফা চলে উভয়পক্ষের বাগবিতন্ডা। একপর্যায়ে বিকাল সাড়ে ৫ টার দিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া, কাঠের বাটাম, বাঁশের লাঠি নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় গাছের মালিক চঞ্চল বলেন, গাছ থেকে দুইটি নারিকেল পড়েছিল। তা নিয়ে উভয়পক্ষ কয়েক দফা মারামারি করেছেন। দুই পক্ষেরই অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি। আহতরা সবাই চাচাতো ভাই – বোন।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত বাংলাদেশীর মৃত্যু

আহত সোনা শেখের স্ত্রী তৃষ্ণা খাতুন বলেন, কুড়ানো নারিকেল চাইতে গেলে প্রতিপক্ষের লোকজন হাঁসুয়া, দা, কাঁচি দিয়ে কুপিয়ে জখম করেছে। আমি আমার স্বামী ও সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি।

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...