মিরপুরে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির পোড়া মৃতদেহ উদ্ধার

0
194

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরের জিকে ক্যানাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির পোড়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামে জিকে ক্যানেলের পানিতে ভাসমান অবস্থা থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা পোড়া মৃতদেহ উদ্ধারের বিষয়েটি নিশ্চিত করে জানান, সকালে ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামের জিকে ক্যানেলে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির পোড়ানো মৃতদেহটি উদ্ধার করে। লাশের পরণে ফুলহাত শাট ও লুঙ্গি ছিল।

তিনি আরও জানান, মরদেহটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর দুর্বৃত্তরা পোড়া মরদেহটি ক্যানেলে ফেলে দিয়ে গেয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card