মিরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর নিহত

0
227
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে দ্রæতগামী ট্রাকের ধাক্কায় মুলাম সর্দার (৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের তালবাড়ীয়া রানাখড়িয়া জ্যোতি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুলাম সর্দার উপজেলার তালবাড়ীয়া হাইস্কুল এলাকার বাসিন্দা। তিনি তালবাড়ীয়া বালির ঘাটে বালুর ব্যবসা করতেন।

মিরপুর থানার গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তালবাড়ীয়া বালিরঘাট থেকে মোটর সাইকেলে করে মুলাম সর্দার বাসায় ফিরছিলেন। এ সময় জ্যোতি ফিলিং স্টেশনের সামনের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রæততগামী ট্রাকের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Share this news as a Photo Card