সরকার অনুমতি দিলে খালেদার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত- চিকিৎসক

0
211
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে সরকারের অনুমতি পেলেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উন্নত চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য বুধবার রাতে পরিবারের প থেকে সরকারের কাছে আবেদন করা হয়। বৃহস্পতিবার সেই আবেদন যায় আইনমন্ত্রণালয়ে। তিনি জানান, এ বিষয়ে দ্রæততম সময়ে সিদ্ধান্ত জানাবে সরকার।

শুক্রবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তার চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

সরকারের অনুমতি পেলে বিমানে ভ্রমণের মতো শারীরিক অবস্থা বিএনপি চেয়ারপারসনের আছে কি-না প্রশ্ন করা হলে অধ্যাপক জাহিদ বলেন, অনুমতি পেলে এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

Share this news as a Photo Card